সপ্তম শ্রেণি বাংলা – জাতের বজ্জাতি – বিষয়সংক্ষেপ

Rahul

Home » সপ্তম শ্রেণি বাংলা – জাতের বজ্জাতি – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলার কাজী নজরুল ইসলাম রচিত ‘জাতের বজ্জাতি’ কবিতার বিষয়সংক্ষেপ এখানে সাজানো হয়েছে। কবি পরিচিতি, উৎস ও পাঠপ্রসঙ্গের সঙ্গে জাতপাতের সংকীর্ণতার বিরুদ্ধে কবির মানবতার বক্তব্য বুঝতে এই আলোচনা সাহায্য করবে।

জাতপাতের বিভেদ পেরিয়ে একসঙ্গে বসে কবিতা শুনছেন বাংলার গ্রামের মানুষ

কবি পরিচিতি

1899 খ্রিস্টাব্দের মে মাসে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে তাঁর জন্ম। পিতৃদত্ত নাম হল দুখু মিঞা। অল্প বয়সে পিতৃবিয়োগের পর নিদারুণ দারিদ্র্যের মুখোমুখি হতে হয় তাঁকে। অভিভাবকহীন অবস্থায় কখনও ভবঘুরে, কখনও লেটোর দলে গান রচয়িতা রূপে জীবন কাটাতে হয়। একজন সদাশয় পুলিশ কর্মচারী তাঁকে স্কুলে ভর্তি করে দেন। কবি নজরুল ইসলামের জীবনে এরপর একে একে নানা দিক উদ্‌ঘাটিত হয়। সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগ দেন কবি। এরপর প্রত্যক্ষ রাজনীতির সঙ্গেও জড়িয়ে পড়েন কবি। নানা কবিতা, সাময়িক পত্রিকা লিখে তিনি ব্রিটিশের বিরুদ্ধে প্রায় যুদ্ধ ঘোষণা করেন এবং এই বিরুদ্ধাচরণের জন্য তাঁকে বহুবার কারাবাস করতে হয়। প্রচুর কাব্যগ্রন্থ, গান এবং অন্যান্য গদ্য রচনাও তিনি করেছেন। ভারতবাসীকে জাগ্রত করার জন্য ‘কাণ্ডারী হুঁশিয়ার’-এর মতো কবিতা লিখেছেন তিনি। 1942 খ্রিস্টাব্দে তিনি বাক্‌শক্তি হারিয়ে ফেলেন। 1976 খ্রিস্টাব্দের 29 আগস্ট নজরুল চিরবিদায় গ্রহণ করেন।

উৎস

হরফ প্রকাশনী কর্তৃক প্রকাশিত নজরুল রচনাসম্ভারের পঞ্চম খণ্ডে (পঞ্চম সম্ভার) 280 পৃষ্ঠায় 414 নং কবিতাটি। কবি এখানে কোনো নামকরণ করেননি। ‘সঞ্চিতা’ কাব্যগ্রন্থেও এটি সংকলিত হয়েছে। পরাধীন ভারতবর্ষের দুর্দশায় ব্যথিত কবি কাজী নজরুল ইসলাম কারার ওই লৌহ কপাটকে ভেঙে ফেলার চেষ্টা করেছেন। প্রায় সাতটি স্তবক জুড়ে সুদীর্ঘ কবিতার মধ্যে জাতপাতের তুচ্ছ কুসংস্কারকে দূর করার চেষ্টা করেছেন। মানুষের মনুষ্যত্ব জাগাতে চেয়েছেন।

সংকলনে উদ্ধৃত প্রথম দুটি স্তবক পাঠ্য হিসেবে দেওয়া হয়েছে।

পাঠপ্রসঙ্গ

ভারতবর্ষে সাম্প্রদায়িকতার বজ্জাতি তিনি সহ্য করতে পারেননি। বারবার কবিতায় তিনি জাতপাতের বিরুদ্ধে বিচার করেছেন। বিশেষ করে হিন্দু-মুসলমানের নৈকট্য দূর করার জন্যই এই জাত নিয়ে নানা নোংরামি মানুষ করে। জীবের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব হল মানুষ। মানুষ তার সুকর্মের দ্বারা অক্ষয় সম্মান লাভ করে। স্বার্থলোভী মানুষ ‘জাত’ নিয়ে বাড়াবাড়ি করে, মানুষকে গুরুত্ব দেয় না।

বিষয়সংক্ষেপ

হিন্দুকে অন্য কোনো সম্প্রদায়ের (হিন্দু ও মুসলমানকে মূলত বলা হয়েছে) মানুষ যদি স্পর্শ করে তাহলেই কখনও কারোর জাত চলে যায় না। বিশেষ করে হিন্দু ব্রাহ্মণেরা নানাভাবে মুসলমানদের উপর অত্যাচার করেছে। ব্রাহ্মণেরা নিম্নবর্ণের হিন্দুদের উপর অত্যাচার করেছে। এই অত্যাচারে অস্থির হয়ে তারা হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে।

হিন্দুরা নেশা করার বস্তু হুঁকো, ভাতের হাঁড়ি এইসব নিয়ে তারা এত মত্ত যে, মানব জাতিটাকেই তারা খণ্ড খণ্ড করে ফেলেছে। সমগ্র ভারতবর্ষব্যাপী এই জাতপাতের মূঢ়তা মানুষকে মনুষ্যত্ব থেকে বঞ্চিত করেছে। কবি এই জাতের নামে বজ্জাতিকে শেয়ালের অকারণ হুক্কাহুয়ার সঙ্গে তুলনা করেছেন।

ধর্ম নিয়ে মাতামাতি করতে গিয়ে হিন্দুরা যে বেষ্টনীর মধ্যে নিজেদের আবদ্ধ করে রেখেছে, এত সহজে তা দূর করা যাবে না। কেবল স্পর্শ করলেই যদি ব্রাহ্মণ, হিন্দুদের জাত যায়, তাহলে সে জাতি-ধর্মের মতো ঠুনকো জিনিস ভেঙে পড়াই শ্রেষ্ঠ বলে কবি মনে করেছেন। তাহলেই জাতপাতের ঊর্ধ্বে উঠে প্রকৃত মানুষ হয়ে উঠবে মানুষ।

শেষকথা

‘জাতের বজ্জাতি’ কবিতায় মানুষের মর্যাদাকে জাতপাতের বিভেদের ঊর্ধ্বে স্থান দেওয়া হয়েছে। পাঠপ্রসঙ্গ ও বিষয়সংক্ষেপ মিলিয়ে পড়লে কবির প্রতিবাদী বক্তব্য স্পষ্ট হবে। আরও পাঠের জন্য সপ্তম শ্রেণি বাংলা বিভাগ দেখো।

Please Share This Article

Related Posts

সপ্তম শ্রেণি বাংলা – ভানুসিংহের পত্রাবলী – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর পোস্টার

সপ্তম শ্রেণি বাংলা – ভানুসিংহের পত্রাবলী – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – ভানুসিংহের পত্রাবলী – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর পোস্টার

সপ্তম শ্রেণি বাংলা – ভানুসিংহের পত্রাবলী – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – ভানুসিংহের পত্রাবলী – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর পোস্টার

সপ্তম শ্রেণি বাংলা – ভানুসিংহের পত্রাবলী – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

About The Author

Rahul

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – ভানুসিংহের পত্রাবলী – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – ভানুসিংহের পত্রাবলী – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – ভানুসিংহের পত্রাবলী – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – ভানুসিংহের পত্রাবলী – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – নীল অঞ্জন ঘন পুঞ্জছায়ায় – বিষয়সংক্ষেপ