সপ্তম শ্রেণি বাংলা – তুমি নির্মল করো মঙ্গল-করো – বিষয়সংক্ষেপ

Rahul

Home » সপ্তম শ্রেণি বাংলা – তুমি নির্মল করো মঙ্গল-করো – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলার রজনীকান্ত সেন রচিত ‘তুমি নির্মল করো মঙ্গল-করো’ সংগীতের বিষয়সংক্ষেপে কবির প্রার্থনা ও আত্মশুদ্ধির ভাবনা আলোচনা করা হয়েছে। কবি পরিচিতি, পাঠপ্রসঙ্গ ও বিষয়সংক্ষেপ একসঙ্গে পড়লে এই পাঠের মূল বক্তব্য বোঝা সহজ হবে।

আত্মশুদ্ধি ও আলোর পথে চলার প্রতীক হিসেবে নদীতে নৌকা এবং ভোরের আলো

কবি পরিচিতি

রজনীকান্ত সেন বর্তমান বাংলাদেশের অন্তর্গত পাবনা জেলার ভাঙাবাড়ি গ্রামে 1865 খ্রিস্টাব্দের 26 জুলাই জন্মগ্রহণ করেন। তিনি পিতা গুরুপ্রসাদ সেন ও মাতা মনোমোহিনী দেবীর তৃতীয় সন্তান ছিলেন। 1889 খ্রিস্টাব্দে কবি কলকাতার সিটি কলেজ থেকে বিএল পাশ করেন। কর্মজীবনে কবি আইনজীবী ছিলেন। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘বাণী’। তিনি ‘কান্তকবি’ নামে সমধিক প্রসিদ্ধ ছিলেন। তিনি মূলত সংগীত রচয়িতা। তাঁর লেখা উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল ‘কল্যাণী’, ‘অমৃত’, ‘আনন্দময়ী’, ‘বিশ্রাম’, ‘অভয়া’ প্রভৃতি। ভক্তিমূলক, দেশের বিষয়ক, হাসির গান রচনায় কবির পারদর্শিতা প্রশংসনীয়।

পাঠপ্রসঙ্গ

‘তুমি নির্মল করো মঙ্গল-করো’ সংগীত লিখেছেন রজনীকান্ত সেন। কবির ব্যক্তিজীবনের উপলব্ধি ও প্রার্থনা কবিতার শুরু থেকে শেষ পর্যন্ত অনুরণিত। কবি ঈশ্বরের কাছে সকলের জীবন আলোর মতো সুন্দর ও নির্মল করার জন্য প্রার্থনা জানিয়েছেন।

কবি দার্শনিক সত্তায় অনুভব করেছেন যে, আমাদের জীবন উদ্দেশ্যবিহীন হয়ে সীমাহীন আকাঙ্ক্ষার দিকে প্রতিনিয়ত এগিয়ে চলে। কবি জানেন না কখন তাঁর জীবনতরী এই বাসনার ভারে অতল জলে ডুবে যাবে। এক্ষেত্রেও কবি করুণাময় ঈশ্বরের প্রতি বিশ্বাসী। ঈশ্বর হলেন ‘বিশ্ব-বিপদ-হন্তা’। তিনি মানুষের সমস্ত বিপদ অমঙ্গলকে প্রতিহত করেন। আমাদের জীবনের সমস্ত বাসনা যেন প্রভুর শ্রীচরণতলে অর্পিত হয় এই তাঁর প্রার্থনা।

কবি পরমেশ্বরের কাছে প্রার্থনা জানিয়েছেন যে, তিনি যেন কবির জীবনকে আলোকিত করে রাখেন। অন্ধকারের অজ্ঞানতাকে দূর করে যেন জ্ঞানের জগতে পৌঁছে দেন।

বিষয়সংক্ষেপ

এই বিশ্বব্রহ্মাণ্ডের স্রষ্টা স্বয়ং ঈশ্বর। তিনি বিশ্ববিধাতা। জীবকুলের পরিচালিতা তাঁর ইচ্ছাতেই সমস্ত জগৎ আলোময়। তিনি মহান সত্তা। প্রতিটি প্রাণের প্রতি তাঁর সমান দয়া, ভালোবাসা।

পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ। চেতনা বা বোধের সাহায্যে মানুষ ঈশ্বরকে উপলব্ধি করে। জীবনপথে চলতে গেলে আমাদের একান্ত প্রয়োজন তাঁর ভালোবাসা ও আশীর্বাদ। একারণে জগদীশ্বরের কাছে কবি প্রার্থনা জানিয়েছেন, তিনি যেন আমাদের জীবনকে কালিমা-কলুষ মুক্ত ও নির্মল করে তোলেন। আমাদের জীবনে যা কিছু অসত্য, সেইসব মলিনতাকে দূর করে তিনি যেন হৃদয়কে পবিত্র করে তোলেন।

ঈশ্বরের পুণ্য জ্যোতি যেন আমার মনের কালিমা বিনষ্ট করে দেয়। জীবনপথে চলতে চলতে সীমাহীন, উদ্দেশ্যহীন আকাঙ্ক্ষা প্রতিনিয়ত তীব্রগতিতে আমাদের অজ্ঞানতার অন্ধকারে নিয়ে যেতে চেষ্টা করছে। তাই আমরা জানি না আমাদের জীবনতরী কখন কূলহীন গরলসমুদ্রে নিমজ্জিত হবে। আর এর ফলে উদিত হবে সীমাহীন দুঃখ, হাহাকার।

ঈশ্বর হলেন বিশ্ব-বিপদের হন্তা। আমাদের জীবনে অশুভ প্রভাব যাতে আসতে না পারে তার জন্য দয়া করে তিনি সমস্ত বিপদের পথকে বন্ধ করে দাঁড়ান, এই কবির বিশ্বাস।

ঈশ্বরের অস্তিত্ব অনিলে, বাতাসে, অনন্ত নীল আকাশে, পৃথিবীতে, জলে, অরণ্যে প্রকাশিত। ঈশ্বর রয়েছেন লতাশোভিত বটবৃক্ষের মাঝে, মেঘের শরীরে। তাঁর উপস্থিতি সূর্য-চন্দ্র-নক্ষত্রে।

ষড়রিপুর তাড়নায় আমরা যেন নয়নে কাপড় বেঁধে অন্ধ হয়ে আছি আর ব্যথার বেদনায় বসে কেঁদেই চলেছি। কবির বিশ্বাস, ঈশ্বর তাঁর বাধ্য সন্তানের ব্যক্তিচেতনাকে জাগ্রত করে তাদের সঠিক পথ দেখাবেন।

শেষকথা

এই সংগীতে কবির প্রার্থনা আত্মশুদ্ধি, অমঙ্গল থেকে মুক্তি ও সঠিক পথে চলার আকাঙ্ক্ষাকে প্রকাশ করেছে। মূল পাঠের সঙ্গে বিষয়সংক্ষেপ মিলিয়ে পড়ো। আরও পাঠের জন্য সপ্তম শ্রেণি বাংলা বিভাগ দেখো।

Categories -
Please Share This Article

Related Posts

সপ্তম শ্রেণি বাংলা – ভানুসিংহের পত্রাবলী – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর পোস্টার

সপ্তম শ্রেণি বাংলা – ভানুসিংহের পত্রাবলী – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – ভানুসিংহের পত্রাবলী – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর পোস্টার

সপ্তম শ্রেণি বাংলা – ভানুসিংহের পত্রাবলী – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – ভানুসিংহের পত্রাবলী – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর পোস্টার

সপ্তম শ্রেণি বাংলা – ভানুসিংহের পত্রাবলী – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

About The Author

Rahul

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – ভানুসিংহের পত্রাবলী – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – ভানুসিংহের পত্রাবলী – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – ভানুসিংহের পত্রাবলী – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – ভানুসিংহের পত্রাবলী – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – নীল অঞ্জন ঘন পুঞ্জছায়ায় – বিষয়সংক্ষেপ