এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণির বাংলা বিষয়ের দ্বিতীয় পাঠের অন্তর্গত ‘বনভোজনের ব্যাপার’-এর কিছু ‘অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করব। এই প্রশ্নোত্তরগুলো অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিদ্যালয়ের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন নিয়মিত আসে।

সঠিক উত্তর নির্বাচন করো
1. ‘বনভোজনের ব্যাপার’ গল্পটির লেখক হলেন – (প্রেমেন্দ্র মিত্র / বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় / নারায়ণ গঙ্গোপাধ্যায়)।
উত্তর – নারায়ণ গঙ্গোপাধ্যায়।
2. নারায়ণ গঙ্গোপাধ্যায়ের আসল নাম ছিল – (তারাশঙ্কর / তারকনাথ / সুনন্দ)।
উত্তর – তারকনাথ।
3. নারায়ণ গঙ্গোপাধ্যায় যে ছদ্মনাম ব্যবহার করতেন তা হল – (সুনন্দ / পরশুরাম / বিরূপাক্ষ)।
উত্তর – সুনন্দ।
4. বনভোজনে পোলাও, ডিমের ডালনা, রুই মাছের কালিয়া, মাংসের কোর্মা হওয়ার কথা বলেছে – (টেনিদা / হাবুল সেন / ক্যাবলা)।
উত্তর – হাবুল সেন।
5. ‘পশ্চিমে কুঁদরুর তরকারি দিয়ে ঠেকুয়া খায়।’ কথাটি বলেছিল – (প্যালা / ক্যাবলা / হাবুল সেন)।
উত্তর – ক্যাবলা।
6. ‘ট্যাক-খালির জমিদার সব—তোদের নিয়ে ভদ্দরলোকে পিকনিক করে!’ কথাটি বলেছিল – (টেনিদা / হাবুল সেন / প্যালা)।
উত্তর – টেনিদা।
7. রাজহাঁসের ডিম আনার দায়িত্ব নিয়েছিল – (টেনিদা / ক্যাবলা / প্যালা)।
উত্তর – প্যালা।
8. ‘দু-আনার পাঁঠার ঘুগনি আর ডজনখানেক ফুলুরি সাবড়ে তবে মুখ খুলল।’ – কথাটি বলা হয়েছে – (ঘণ্টা-র / মন্টা-র / ভন্টা-র) প্রসঙ্গে।
উত্তর – ভন্টা-র প্রসঙ্গে।
9. ‘এনেছিস রাজহাঁসের ডিম?’ কথাটা বলেছিল – (হাবুল সেন / প্যালা / টেনিদা)।
উত্তর – টেনিদা।
10. ‘ডিমের ডালনার বারোটা বেজে গেল।’ – কথাটি বলেছিল – (টেনিদা / ক্যাবলা / হাবুল সেন)।
উত্তর – ক্যাবলা।
11. ‘এদিক-ওদিক তাকিয়ে টপ করে সেটা তুলে নিয়ে মুখে পুরে দিলাম।’ – বক্তা মুখে পুরে দেয় – (রসগোল্লা / লেডিকেনি / আমের আচার)।
উত্তর – আমের আচার।
12. ‘মাছের কালিয়ার তিনটে বেজে গেল।’ – কথাটি বলেছিল – (ক্যাবলা / টেনিদা / হাবুল সেন)।
উত্তর – ক্যাবলা।
13. খিচুড়ির লিস্ট থেকে নাম কাটা যায় – (টেনিদার / ক্যাবলার / প্যালার)।
উত্তর – প্যালার।
শূন্যস্থান পূরণ করো
1. তার চেয়ে বল-না ___, ___ আর ___ ঝোল!
উত্তর – হিঞ্চে সেদ্ধ, গাঁদাল আর শিঙি মাছের।
2. হাবুল সেন বললেন, আহা-হা ___ কেন?
উত্তর – চৈইত্যা যাইত্যাছ।
3. জুতসই লাগলে স্রেফ ___ উড়ে যাবে।
উত্তর – গালপাট্টা।
4. ভন্টা ঠোঁট বেঁকিয়ে বললে, নিজেরা ___ সাঁটাবেন আর আমার বেলায় ___!
উত্তর – পোলাও-মাংস, আইসক্রিম।
5. ___ টানে হাঁসের ___ থেকে হাত ছাড়িয়ে ___ দৌড় লাগালাম।
উত্তর – হ্যাঁচকা, ঠোঁট, চোঁচা।
6. ওই ___ ঘুগনি আর ___ শোধ তুলে ছাড়ব।
উত্তর – পাঁঠার, ফুলুরির।
7. ক্যাবলা আবার ___ করলে, ___ আচারের ___ বেজে গেল।
উত্তর – ঘোষণা, আমের, একটা।
8. ___ সাদা রসগোল্লাগুলো পাশের ___ খানায় গিয়ে পড়ে একেবারে ___ আচার।
উত্তর – ধবধবে, কাদাভরা, নেবুর।
অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
নারায়ণ গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যের কোন্ বিখ্যাত চরিত্রের সৃষ্টিকর্তা?
নারায়ণ গঙ্গোপাধ্যায় -এর লেখা দুটি উপন্যাসের নাম লেখো।
বনভোজনের উদ্যোগ কাদের মধ্যে দেখা গিয়েছিল?
বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল?
বনভোজনের জায়গায় কীভাবে যাওয়া যাবে?
রাজহাঁসের ডিম আনার দায়িত্ব কে নিয়েছিল?
বনভোজনের বেশিরভাগ সামগ্রী কারা সাবাড় করেছিল?
কোন খাবারের কারণে বনভোজন ফলভোজনে পরিণত হল?
‘উস-উস শব্দে নোলার জল টানল টেনিদা….’ – টেনিদার এমন আচরণের কারণ কী?
বনভোজনের আলোচনায় কে কে ছিল?
টেনিদা তিড়িং করে লাফিয়ে উঠে কী বলেছিল?
বনভোজনের প্রথম লিস্টে খাওয়ার কী কী পরিকল্পনা হয়?
বেশ ডাঁটের মাথায় কে কী বলেছিল?
কে কীসের পর মুখ খুলেছিল?
রাজহাঁসের বাক্সে কে হাত ঢোকায় এবং তার পরিণতি কী হয়?
পরদিন সকালে শ্যামবাজার ইস্টিশানে পৌঁছে কী দেখা যায়?
“পৌঁছোবার আগেই যে সাফ হয়ে যাবে?” – বক্তা কে? উত্তরে টেনিদা কী বলেছিল?
‘ডিমের ডালনার বারোটা বেজে গেল।’ – বক্তা কে? এ কথা বলার কারণ কী?
‘মাছের কালিয়ার তিনটে বেজে গেল।’ – কে, কেন এমন ঘোষণা করেছিল?
‘সেই মুহূর্তেই হাবুল সেনের আবিষ্কার।’ – হাবুল সেন কী আবিষ্কার করেছিল?
‘চোখের পলকে বানরগুলো কাঁঠাল গাছের মাথায়।’ – বানরগুলো গাছের মাথায় উঠে কী করে?
‘টেনিদা আর বলতে দিলে না!’ – টেনিদা কাকে কী বলতে দেয় নি? নিজে কী বলেছিল?
‘আমি বলতে যাচ্ছিলাম’ – বক্তা কী বলা স্থির করে? সে কথাটি বলতে পারল না কেন?
রাজহাঁসের ডিম জোগাড়ের পরিকল্পনা কীভাবে হয়?
“ওই পাঁঠার ঘুগনি, আর ফুলুরির শোধ তুলে ছাড়ব।” – বক্তা এ কথা কেন বলেছিল?
‘মন খারাপ করে আমি বসে রইলাম।’ – বক্তার মন খারাপের কারণ কী? বক্তা মন খারাপ করে মনে মনে কী ভাবে?
‘রসগোল্লার শোকে বুকভাঙা দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে চারজনে পথ চলতে লাগলাম আমরা।’ – রসগোল্লার জন্য শোক কেন?
‘ক্যাবলা আদালতের পেয়াদার মতো ঘোষণা করল।’ – কী ঘোষণা করেছিল? এ কথা বলার কারণ কী?
‘লাফিয়ে উঠে টেনিদা বাগানের দিকে ছুটল।’ – টেনিদা লাফিয়ে উঠে বাগানের দিকে ছুটল কেন?
ব্যাকরণ অংশ
নীচের শব্দগুলির সন্ধি বিচ্ছেদ করো
| No. | সন্ধিবদ্ধ পদ | সন্ধি বিচ্ছেদ |
| 1 | মোগলাই | মোগল + আই |
| 2 | রান্না | রাঁধ্ + না |
| 3 | বৃষ্টি | বৃষ্ + তি |
| 4 | পরীক্ষা | পরি + ঈক্ষা |
| 5 | আবিষ্কার | আবিঃ + কার |
নীচের শব্দগুলির ধ্বনিতাত্ত্বিক বিচার করো
| No. | প্রদত্ত শব্দ | ধ্বনিতাত্ত্বিক |
| 1 | বিচ্ছিরি | ‘বিশ্রী’ শব্দটি উচ্চারণে ‘বিচ্ছিরি’ ব্যবহার হয়। বিশ্রী > বিচ্ছিরি। |
| 2 | প্ল্যান-ট্যান | পদাধিকারবাচক শব্দদ্বৈত হয়েছে। ইংরেজি শব্দ প্ল্যান কিন্তু ট্যান শব্দের কোনো অর্থ নেই। উচ্চারণে এমন শব্দের ব্যবহার প্রচুর দেখা যায়। |
| 3 | লিস্টি | ‘লিস্ট’ শব্দ থেকে ‘লিস্টি’ কথাটি ব্যবহৃত, এটি স্বরসংগতির ফলে হয়েছে। লিস্ট > লিস্টি। |
| 4 | ভদ্দর | ‘ভদ্র’ শব্দ থেকে উচ্চারণে ‘ভদ্দর’ শব্দটি ব্যবহৃত। ভদ্র > ভদ্দর। |
| 5 | ইস্টুপিড | আসল শব্দটি ‘স্টুপিড’, কিন্তু আদি ধ্বন্যাগমের ফলে হয়েছে ‘ইস্টুপিড’। স্টুপিড > ইস্টুপিড। |
ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো
| প্রদত্ত শব্দ | ব্যাসবাক্য | সমাসের শ্রেণি |
| বনভোজন | বনে ভোজন | অধিকরণ তৎপুরুষ। |
| দলপতি | দলের পতি | সম্বন্ধ তৎপুরুষ। |
| বেরসিক | নয় রসিক | না-তৎপুরুষ বা নঞ্ তৎপুরুষ। |
| দ্রাক্ষাফল | দ্রাক্ষা নামক ফল | মধ্যপদলোপী কর্মধারয়। |
| রেলগাড়ি | রেলপথে চলাচলের গাড়ি | মধ্যপদলোপী কর্মধারয়। |
নীচের বাক্যগুলি প্রত্যেকটি বিশেষ বৈশিষ্ট্যযুক্ত। বৈশিষ্ট্যগুলি খুঁজে নিয়ে লেখো।
আর সে গ্যাঁট্টা, ঠাট্টার জিনিস নয়—জুতসই লাগলে স্রেফ গালপাট্টা উড়ে যাবে।
উত্তর – ‘গ্যাঁট্টা’, ‘ঠাট্টার’, ‘পাট্টা’—শব্দ তিনটিতে অতিরিক্ত একটি ‘ট’ ধ্বনির আগমন ঘটেছে উচ্চারণে।
দ্রাক্ষাফল অতিশয় খাট্টা।
উত্তর – ‘খাট্টা’ শব্দের অর্থ টক বা অম্ল। এখানে ‘খাটা’ বা ‘টক’ শব্দের সঙ্গে উচ্চারণে আর-একটি ‘ট’ ধ্বনির আগমন ঘটেছে।
আহা—হা চৈইত্যা যাইত্যাছ কেন?
উত্তর – ‘চৈইত্যা যাইত্যাছ’ শব্দগুচ্ছটি বঙ্গালী উপভাষায় ব্যবহৃত। অপিনিহিতিজনিত কারণে এমন উচ্চারণ হয়। রাঢ়ী উপভাষায় শব্দদুটির উচ্চারণ হবে ‘চটে যাচ্ছ’।
এক চড়ে গালের বোম্বা উড়িয়ে দেব।
উত্তর – ইংরেজি শব্দ ‘bomb’ থেকে ‘বোম্বা’ কথাটি এসেছে। ‘বোমা’ অর্থে বারুদপূর্ণ গোলক। এখানে ফোলা গাল বা গালের ফোলা অংশ উড়িয়ে দেওয়া অর্থে শব্দটি ব্যবহৃত হয়েছে।
নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো
লাফিয়ে উঠে টেনিদা বাগানের দিকে ছুটল। (জটিল বাক্যে)
উত্তর – যখনই টেনিদা লাফিয়ে উঠল, তখনই বাগানের দিকে ছুটল।
চোখের পলকে বানরগুলো গাছের মাথায়। (জটিল বাক্যে)
উত্তর – যখন চোখের পলক পড়ল, তখন বানরগুলো গাছের মাথায়।
দুপুরবেলায় আসিস। বাবা-মেজদা অফিসে যাওয়ার পরে। (একটি সরল বাক্যে)
উত্তর – বাবা-মেজদা অফিসে যাওয়ার পর দুপুরবেলা আসিস।
ইচ্ছে হয় নিজে বের করে নাও। (জটিল বাক্যে)
উত্তর – যদি ইচ্ছে হয়, তবে নিজে বের করে নাও।
টেনিদা আর বলতে দিলে না। গাঁক গাঁক করে চেঁচিয়ে উঠল। (একটি সরল বাক্যে)
উত্তর – টেনিদা আর বলতে না দিয়ে গাঁক গাঁক করে চেঁচিয়ে উঠল।
এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণির বাংলা বিষয়ের দ্বিতীয় পাঠের অন্তর্গত ‘বনভোজনের ব্যাপার’-এর কিছু ‘অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করলাম। আশা করি, এই আর্টিকেলটি তোমাদের উপকারে এসেছে। যদি তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে, তবে টেলিগ্রামে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। ধন্যবাদ।





মন্তব্য করুন