অষ্টম শ্রেণি বাংলা – ঘুরে দাঁড়াও – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

Souvick

এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণির বাংলা বিষয়ের সপ্তম পাঠের অন্তর্গত ‘ঘুরে দাঁড়াও’-এর কিছু ‘অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করব। এই প্রশ্নোত্তরগুলো অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিদ্যালয়ের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন নিয়মিত আসে।

ঘুরে দাঁড়াও - অষ্টম শ্রেণী - বাংলা - অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
Contents Show

সঠিক উত্তর নির্বাচন করো

তুমি যদি বদলে দিতে না পারো – (নিশ্চিত তুমি ঘুরে দাঁড়াবে / দাঁড়িয়ে দাঁড়িয়ে মরতে হবে / গাছগুলো নদীর জলে স্নান করে আসবে)।

উত্তর – দাঁড়িয়ে দাঁড়িয়ে মরতে হবে।

উপান্তের শহরতলি কী করে জেগে উঠবে? (সা-রে-গা-মা-পা করে / গান গাইতে গাইতে / সা-রা-রা-রা করে)।

উত্তর – সা-রা-রা-রা করে।

শূন্যস্থান পূরণ করো

তুমি আর কোথায় ___।

উত্তর – তুমি আর কোথায় সরবে

তুমি যদি ___ দিতে না পারো।

উত্তর – যদি বদলে দিতে না পারো।

তুমি ___ মতো মিলিয়ে যাবে।

উত্তর – তুমি বিন্দুর মতো মিলিয়ে যাবে।

অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

প্রণবেন্দু দাশগুপ্ত সম্পাদিত কবিতা-পত্রিকাটির নাম কী?

প্রণবেন্দু দাশগুপ্ত সম্পাদিত কবিতা-পত্রিকাটির নাম ‘অলিন্দ’।

তাঁর রচিত দুটি কাব্যগ্রন্থের নাম লেখো।

তাঁর রচিত দুটি কাব্যগ্রন্থের নাম – ‘এক ঋতু’ ও ‘সদর স্ট্রিটের বারান্দা’।

কাদা-ভরতি রাস্তা কোথায় উঠে পড়বে?

কাদা-ভরতি রাস্তা উঠে পড়বে ছায়াপথের কাছাকাছি।

বদলে দিতে না পারলে কী হবে?

বদলে দিতে না পারলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরতে হবে।

সরতে সরতে শেষে কী হবে?

সরতে সরতে শেষে বিন্দুর মতো মিলিয়ে যেতে হবে।

ছায়াপথ কী?

মহাকাশে শুভ্র মেঘের আকারে অসংখ্য নক্ষত্রপুঞ্জ থাকে। একে ‘আকাশগঙ্গা’ও বলা হয়। ইংরেজিতে বলা হয় ‘মিল্কিওয়ে’।

কবি প্রণবেন্দু দাশগুপ্ত কবে জন্মগ্রহণ করেছিলেন? তিনি কোন্ বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য বিভাগের অধ্যাপক ছিলেন?

কবি প্রণবেন্দু দাশগুপ্ত 1933 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য বিভাগের অধ্যাপক ছিলেন।

ঘুরে দাঁড়াও বলতে কবি কী বুঝিয়েছেন? কবিতায় কবি ‘ঘুরে দাঁড়াও’ শব্দটিকে কতবার ব্যবহার করেছেন?

ঘুরে দাঁড়াও বলতে কবি প্রচলিত অবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়ানো অর্থাৎ প্রতিবাদ করার কথা বুঝিয়েছেন। কবিতায় কবি ‘ঘুরে দাঁড়াও’ শব্দটিকে দুইবার ব্যবহার করেছেন।

ব্যাকরণ

নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করো –

তুমি আর কোথায় সরবে? (প্রশ্ন পরিহার করো)

উত্তর – তোমার আর কোথাও সরবার জায়গা নেই।

এবার ঘুরে দাঁড়াও। (না-সূচক বাক্যে)

উত্তর – এবার না ঘুরে দাঁড়িও না।

তুমি যদি বদলে দিতে না পারো / তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরতে হবে। (সরল বাক্যে)

উত্তর – বদলে দিতে না পারলে তোমায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মরতে হবে।

নইলে সরতে সরতে সরতে/তুমি বিন্দুর মতো মিলিয়ে যাবে। (প্রশ্নবোধক বাক্যে)

উত্তর – নইলে সরতে সরতে সরতে তুমি বিন্দুর মতো মিলিয়ে যাবে না কি?

গাছগুলো নদীর জলে স্নান করে আসুক। (নির্দেশক বাক্যে)

উত্তর – গাছেরা নদীর জলে স্নান করে এসো।

ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো –
(বনান্তর, ছায়াপথ, উপান্ত, সাইকেল-রিকশো)

সমস্ত পদব্যাসবাক্যসমাসের শ্রেণি
বনান্তরঅন্য বননিত্য সমাস
ছায়াপথছায়াঘেরা পথমধ্যপদলোপী কর্মধারয়
উপান্তঅন্তের সমীপেঅব্যয়ীভাব সমাস
সাইকেল-রিকশোসাইকেল চালিত রিকশোমধ্যপদলোপী কর্মধারয়

এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণির বাংলা বিষয়ের সপ্তম পাঠের অন্তর্গত ‘ঘুরে দাঁড়াও’-এর কিছু ‘অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করলাম। এই প্রশ্নোত্তরগুলো অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিদ্যালয়ের বাংলা পরীক্ষায় এই ধরনের প্রশ্ন নিয়মিত আসে।

আশা করি, এই আর্টিকেলটি তোমাদের উপকারে এসেছে। যদি তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে, তবে টেলিগ্রামে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমাদের যেকোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

নির্মিতি ব্যাকরণ - এক শব্দের একাধিক অর্থে প্রয়োগ - অষ্টম শ্রেণি - বাংলা

অষ্টম শ্রেণি বাংলা – নির্মিতি ব্যাকরণ – এক শব্দের একাধিক অর্থে প্রয়োগ

নির্মিতি ব্যাকরণ - বাংলা প্রবাদ - অষ্টম শ্রেণি - বাংলা

অষ্টম শ্রেণি – বাংলা – নির্মিতি ব্যাকরণ – বাংলা প্রবাদ

অষ্টম শ্রেণি বাংলা - ছোটোদের পথের পাঁচালী - সঠিক উত্তর নির্বাচন করো

অষ্টম শ্রেণি বাংলা – ছোটোদের পথের পাঁচালী – সঠিক উত্তর নির্বাচন করো

About The Author

Souvick

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

ক্যানসার রোগের জন্য দায়ী পরিবেশগত কারণগুলি সম্পর্কে লেখো।

জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে দূষণের সম্পর্ক লেখো।