এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণির বাংলা বিষয়ের প্রথম পাঠের অন্তর্গত ‘বোঝাপড়া’ কবিতার কিছু ‘অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করব। এই প্রশ্নোত্তরগুলো অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিদ্যালয়ের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন নিয়মিত আসে।

সঠিক উত্তর নির্বাচন করো
1. সহজে মেনে নিতে হবে —
- সত্য
- অসত্য
- মিথ্যা-কে
উত্তর – 1. সত্য-কে।
2. ‘তোমারি কি এমন ভাগ্য…..’ — যাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে তার এমন ভাগ্য নয় যে —
- সত্যকে সে সহজভাবে গ্রহণ করতে পারবে
- জীবনে সবরকম প্রতিকূলতা বাঁচিয়ে চলতে পারবে
- মান্ধাতার আমল থেকে চলে আসা নিয়ম সে পালটে ফেলবে
- চিরকাল বিধির সঙ্গে বিবাদে জয়ী হবে
উত্তর – 2. জীবনে সবরকম প্রতিকূলতা বাঁচিয়ে চলতে পারবে।
3. ঝঞ্ঝা কেটে জীবনে (দুঃখ/কষ্ট/সুখ) আসে।
উত্তর – সুখ।
4. পাঁজর কেঁপে ওঠে — (উল্লাসে/আর্তরবে/আতঙ্কে)।
উত্তর – আর্তরবে।
5. কেউ কেউ নিজের পায়ে আঘাত করে — (হাতুড়ি/কোদাল/কুড়ুল) দিয়ে।
উত্তর – কুড়ুল।
অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত কোন্ পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন?
জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ‘ভারতী’ ও ‘বালক’ পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন।
ভারতের কোন্ প্রতিবেশী দেশে তাঁর লেখা গান জাতীয় সংগীত হিসেবে গাওয়া হয়?
ভারতের অন্যতম প্রতিবেশী দেশ বাংলাদেশ। বাংলাদেশে তাঁর লেখা ‘আমার সোনার বাংলা’ গানটি জাতীয় সংগীত হিসেবে গাওয়া হয়।
‘ঘটনা সামান্য খুবই।’ — কোন্ ঘটনার কথা বলা হয়েছে?
আলোচ্য অংশে কবি অপ্রত্যাশিত আঘাতের ঘটনাকেই সামান্য বলে উল্লেখ করেছেন। কোনোরকম উদ্বিগ্ন হওয়ার কারণ যেখানে থাকে না, সেখানেই আচমকা জাহাজডুবির মতো ঘটনা ঘটে যায়।
‘বোঝাপড়া’ কবিতাটি কোন্ কাব্যগ্রন্থের অন্তর্গত?
‘বোঝাপড়া’ কবিতাটি রবীন্দ্রনাথের ‘ক্ষণিকা’ কাব্যগ্রন্থের অন্তর্গত।
রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুটি গল্পের নাম লেখো।
রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুটি গল্প হল — ‘বলাই’ ও ‘দেনা-পাওনা’।
‘মনেরে আজ কহ যে,’ — মনকে কী বলতে হবে?
মনকে বলতে হবে — “ভালো মন্দ যাহাই আসুক / সত্যেরে লও সহজে।”
‘এলে সুখের বন্দরেতে,’ — কীভাবে এই বন্দরে আসা যায়?
অনেক ঝঞ্ঝা কাটিয়ে সুখের বন্দরে আসা যায়।
‘সেইখানে হয় জাহাজ-ডুবি।’ — কোথায় জাহাজ-ডুবি হয়?
যেখানে কেউ কোনো শঙ্কা করে না, সেখানেই জাহাজ-ডুবি হয়।
‘বোঝাপড়া’ কবিতায় কবি প্রকৃতপক্ষে কোন্ বোঝাপড়ার কথা বলেছেন?
জীবনে চলার পথে দ্বন্দ্ব-সংঘাত থাকবেই, অর্থাৎ মানুষে মানুষে মানসিকতার তফাত ঘটবেই। তাই বলে সকলের সঙ্গে বিবাদে লিপ্ত হওয়াও যুক্তিগ্রাহ্য পথ নয়। সব কিছুকে মানিয়ে নিয়ে নিজের মনের সঙ্গে বোঝাপড়ার ভাব বা মানসিকতা গড়ে তোলা দরকার বলে কবি মনে করেছেন।
‘মান্ধাতার আমল থেকে / চলে আসছে এমনি রকম’ — ‘মান্ধাতার আমল’ বলতে কী বোঝো? তখন থেকে কী চলে আসছে?
‘মান্ধাতার আমল’ বলতে অতি প্রাচীনকালের কথা বোঝানো হয়েছে। মান্ধাতার আমল থেকে চলে আসছে যে—আমাকে কখনো ফাঁকে পড়তে হবে, আবার আমিও কখনো কাউকে ফাঁকি দেব; কিছুটা লাভ আমার ভাগে পড়বে, কিছুটা আবার পড়বে পরের ভোগে।
‘জলের তলে’ কী ছিল? তাতে কী হতে পারে?
‘জলের তলে’ ‘পাহাড়’ লুকিয়ে ছিল। সেই পাহাড় বুকের গভীরে আঘাত করতে পারে (রূপক অর্থে)।
শ্রেষ্ঠ শিক্ষা কী? তা শিখতে না পারলে কী হবে?
ভেসে থাকার শিক্ষাই হল শ্রেষ্ঠ শিক্ষা। এই শিক্ষা অর্জন করতে না পারলে বিনা বাক্যে টুপ করে ডুবে মরতে হবে।
শূন্যস্থান পূরণ করো
ভালো মন্দ যাহাই আসুক/ ________ লও সহজে।
উত্তর – সত্যেরে।
কতকটা যে ________ তাদের/ কতকটা বা তোমারো ভাই।
উত্তর – স্বভাব।
তোমারি কি এমন ভাগ্য/ বাঁচিয়ে যাবে সকল ________!
উত্তর – জখম।
তুমি মর কারও ________/ কেউ বা মরে তোমার চাপে।
উত্তর – ঠেলায়।
ব্যাকরণ
1. নিচের প্রশ্নগুলির দল বিশ্লেষণ করে মুক্ত দল ও রুদ্ধ দল চিহ্নিত করো
বোঝাপড়া, কতকটা, সত্যেরে, পাঁজরগুলো, বিশ্বভুবন, অশ্রুসাগর।
| প্রদত্ত শব্দ | দল বিশ্লেষণ | মুক্ত দল / রুদ্ধ দল |
| বোঝাপড়া | বো-ঝা-প-ড়া | বো-মুক্ত, ঝা-মুক্ত, প-মুক্ত, ড়া-মুক্ত। |
| কতকটা | ক-তক্-টা | ক-মুক্ত, তক্-রুদ্ধ, টা-মুক্ত। |
| সত্যেরে | সত্-তে-রে | সত্-রুদ্ধ, তে-মুক্ত, রে-মুক্ত। |
| পাঁজরগুলো | পাঁ-জর্-গু-লো | পাঁ-মুক্ত, জর্-রুদ্ধ, গু-মুক্ত, লো-মুক্ত। |
| বিশ্বভুবন | বিশ্-শ-ভু-বন্ | বিশ্-রুদ্ধ, শ-মুক্ত, ভু-মুক্ত, বন্-রুদ্ধ। |
| অশ্রুসাগর | অশ্-রু-সা-গর্ | অশ্-রুদ্ধ, রু-মুক্ত, সা-মুক্ত, গর্-রুদ্ধ। |
2. দল কাকে বলে? ইহা কয় প্রকার ও কী কী?
উত্তর: বাগ্যন্ত্রের স্বল্পতম প্রয়াসে এক ঝোঁকে কোনো শব্দের যতটুকু অংশ আমরা একসঙ্গে উচ্চারণ করতে সমর্থ হই, তাকে দল বলে। যেমন — ‘আমরা’ শব্দটিতে রয়েছে দুটি দল: ‘আম্’ এবং ‘রা’।
শ্রেণিবিভাগ – দল সাধারণত দুই প্রকার —
- মুক্ত দল এবং
- রুদ্ধ দল।
- মুক্ত দল – যে দলের শেষে স্বরধ্বনি থাকে, তাকে মুক্ত দল বলে। যেমন — ‘আমরা’ শব্দে ‘রা’ দলটি (র্ + আ)। এটি মুক্ত দল।
- রুদ্ধ দল – যে দলের শেষে কোনো স্বরধ্বনি থাকে না, ব্যঞ্জনধ্বনি বা অর্ধস্বর থাকে, সেই দলটিকে বলা হয় রুদ্ধ দল। যেমন — ‘আমরা’ শব্দের ‘আম্’ দলটি (আ + ম্)। এটি রুদ্ধ দল।
3. নিচের প্রতিটি শব্দের তিনটি করে সমার্থক শব্দ লেখো
- মন: হৃদয়, অন্তর, চিত্ত।
- জখম: ক্ষত, আঘাত, চোট।
- ঝঞ্ঝা: ঝড়, ঝটিকা, বাত্যা।
- ঝগড়া: বিবাদ, দ্বন্দ্ব, কলহ।
- সামান্য: অল্প, তুচ্ছ, কিঞ্চিৎ।
- শঙ্কা: ভয়, আশঙ্কা, আতঙ্ক।
- আকাশ: গগন, অম্বর, শূন্য।
4. নিচের প্রতিটি শব্দের বিপরীতার্থক শব্দ দিয়ে শব্দজোড় তৈরি করে বাক্যরচনা করো:
| শব্দ | বিপরীত শব্দ | শব্দজোড় | বাক্যরচনা |
| আঁধার | আলো | আঁধার-আলো | জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হল আঁধার-আলো। |
| সত্য | অসত্য | সত্য-অসত্য | সকলেরই সত্য-অসত্য বোঝার ক্ষমতা থাকা দরকার। |
| দোষ | গুণ | দোষ-গুণ | প্রত্যেক মানুষেরই দোষ-গুণ থাকে। |
| আকাশ | পাতাল | আকাশ-পাতাল | বসে বসে আকাশ-পাতাল কী ভাবছ? |
| সুখ | দুঃখ | সুখ-দুঃখ | সুখ-দুঃখ তো জীবনেরই অঙ্গ। |
এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণির বাংলা বিষয়ের প্রথম পাঠের অন্তর্গত ‘বোঝাপড়া’ কবিতার কিছু ‘অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করলাম। এই প্রশ্নোত্তরগুলো অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিদ্যালয়ের বাংলা পরীক্ষায় এই ধরনের প্রশ্ন নিয়মিত আসে।
আশা করি, এই আর্টিকেলটি তোমাদের উপকারে এসেছে। যদি তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে, তবে টেলিগ্রামে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমাদের যেকোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত। ধন্যবাদ।





Leave a Comment