এই আর্টিকেলে আমরা নবম শ্রেণীর বাংলা বিষয়ের প্রথম পাঠের দ্বিতীয় অধ্যায়, ‘ধীবর-বৃত্তান্ত’ -এর কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নোত্তরগুলো নবম শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ নবম শ্রেণীর বাংলা পরীক্ষায় এই ধরনের প্রশ্ন নিয়মিত আসে।

বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি
সঠিক উত্তর নির্বাচন করো
‘ধীবর-বৃত্তান্ত’ নাটকটির রচয়িতা হলেন –
- বাল্মীকি
- কালিদাস
- কাশীরাম দাস
- চণ্ডীদাস
উত্তর – 2. কালিদাস
‘ধীবর-বৃত্তান্ত’ নাটকটির মূল রচনা –
- মেঘদূতম্
- কুমারসম্ভবম্
- অভিজ্ঞান শকুন্তলম্
- রঘুবংশম্
উত্তর – 3. অভিজ্ঞান শকুন্তলম্
‘ধীবর-বৃত্তান্ত’ নাটকটির তরজমা করেছেন –
- সমরেশ বসু
- নারায়ণ সান্যাল
- বুদ্ধদেব গুহ
- সত্যনারায়ণ চক্রবর্তী
উত্তর – 4. সত্যনারায়ণ চক্রবর্তী
পাঠ্য ‘ধীবর-বৃত্তান্ত’ সাহিত্য সংরূপের দিক থেকে একটি –
- নাটিকা
- গল্প
- প্রবন্ধ
- জীবনী
উত্তর – 1. নাটিকা
কালিদাস যে রাজার সভাকবি ছিলেন তিনি হলেন –
- শশাঙ্ক
- দ্বিতীয় চন্দ্রগুপ্ত
- হর্ষবর্ধন
- রামপাল
উত্তর – 2. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
শকুন্তলার পিতা কে? –
- মহর্ষি বিশ্বামিত্র
- মহর্ষি দুর্বাসা
- মহর্ষি কণ্ব
- মহর্ষি গৌতম
উত্তর – 1. মহর্ষি বিশ্বামিত্র
শকুন্তলার পালক পিতা ছিলেন-
- মহর্ষি কাশ্যপ
- মহর্ষি দুর্বাশা
- মহর্ষি বিশ্বামিত্র
- মহর্ষি কণ্ব
উত্তর – 4. মহর্ষি কণ্ব
শকুন্তলার দুই সখী ছিলেন –
- অনসূয়া-প্রিয়ংবদা
- জয়া-বিজয়া
- অরুন্ধতি-চিত্রাঙ্গদা
- ডাকিনী-যোগিনী
উত্তর – 1. অনসূয়া-প্রিয়ংবদা
শকুন্তলা থাকতেন –
- দুর্বাসা মুনির আশ্রমে
- কণ্ব মুনির তপোবনে
- বিশ্বামিত্র মুনির তপোবনে
- বাল্মীকি মুনির তপোবনে
উত্তর – 2. কণ্ব মুনির তপোবনে
শকুন্তলার স্বামীর নাম –
- রাজা দুষ্মন্ত
- রাজা দশরথ
- রাজা পাণ্ডু
- রাজা ধৃতরাষ্ট্র
উত্তর – 1. রাজা দুষ্মন্ত
মহারাজ দুষ্মন্ত ছিলেন –
- চন্দ্রবংশীয়
- সূর্যবংশীয়
- পুরুবংশীয়
- রঘুবংশীয়
উত্তর – 3. পুরুবংশীয়
দুষ্মন্ত তপোবনে গিয়েছিলেন –
- মৃগয়া করতে
- ঋষির সঙ্গে দেখা করতে
- বিবাহের প্রস্তাব নিয়ে
- রাজ্য স্থাপন করতে
উত্তর – 1. মৃগয়া করতে
মহারাজ দুষ্মন্ত শকুন্তলাকে বিবাহ করেছিলেন –
- গান্ধর্বমতে
- আইনসম্মতভাবে
- সামাজিকভাবে
- ধর্মীয় স্থানে গিয়ে
উত্তর – 1. গান্ধর্বমতে
মহারাজ বিবাহের অভিজ্ঞানস্বরূপ শকুন্তলাকে দিয়েছিলেন তাঁর –
- নামাঙ্কিত অঙ্গুরীয়
- পত্র
- রত্নহার
- কর্ণকুণ্ডল
উত্তর – 1. নামাঙ্কিত অঙ্গুরীয়
শকুন্তলাকে বিয়ে করে রাজা দুষ্মন্ত ফিরে যান –
- ইন্দ্রপ্রস্থে
- মিথিলায়
- রাজধানীতে
- কুরক্ষেত্রে
উত্তর – 3. রাজধানীতে
শকুন্তলা ও দুষ্মন্তের পুত্রের নাম –
- ভরত
- পুরু
- অর্জুন
- অংশুমান
উত্তর – 1. ভরত
“… শকুন্তলার খোঁজ নিতে কোনো ___ তপোবনে এল না।” –
- পেয়াদা
- মুনি
- রাজা
- দূত
উত্তর – 4. দূত
শকুন্তলা মগ্ন ছিলেন –
- ভীমের চিন্তায়
- স্বামীর চিন্তায়
- মহর্ষি কণ্বের চিন্তায়
- ঋষি দুর্বাসার চিন্তায়
উত্তর – 2. স্বামীর চিন্তায়
শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন –
- দুর্বাসা মুনি
- অগস্ত্য মুনি
- বিশ্বামিত্র মুনি
- বাল্মীকি মুনি
উত্তর – 1. দুর্বাসা মুনি
শকুন্তলার অভিশাপ লাঘব করার জন্য ঋষি দুর্বাসাকে অনুরোধ করেন –
- কণ্ব মুনি
- সখী প্রিয়ংবদা
- সখী অনসূয়া
- শকুন্তলা নিজে
উত্তর – 2. সখী প্রিয়ংবদা
কী করলে শকুন্তলার শাপের প্রভাব দূর হবে? –
- কোনো নিদর্শন দেখাতে পারলে
- ঋষির সেবাযত্ন করলে
- যজ্ঞ করলে
- কোনো ব্রতপালন করলে
উত্তর – 1. কোনো নিদর্শন দেখাতে পারলে
মহর্ষি কণ্ব গিয়েছিলেন –
- মৃগয়া
- ভ্রমণে
- তীর্থে
- বিশ্বামিত্র মুনির আশ্রমে
উত্তর – 3. তীর্থে
শকুন্তলাকে পতিগৃহে পাঠানোর আয়োজন করতে শুরু করেন –
- কণ্ব মুনি
- ঋষ্যশৃঙ্গ মুনি
- দুর্বাসা মুনি
- বিশ্বামিত্র মুনি
উত্তর – 1. কণ্ব মুনি
অঞ্জলি দেওয়ার জন্য শকুন্তলা স্নান করেছিলেন –
- শচীতীর্থে
- সীতাকুণ্ডে
- গঙ্গায়
- প্রয়াগে
উত্তর – 1. শচীতীর্থে
শকুন্তলার আংটি হারিয়ে যায় –
- স্নানের সময়
- অঞ্জলি দেবার সময়
- ফুল তোলার সময়
- বস্ত্র পরিধানের সময়
উত্তর – 2. অঞ্জলি দেবার সময়
শকুন্তলা অপমানিতা হলেন –
- ঋষি দুর্বাসার কাছে
- মহর্ষি কণ্বের কাছে
- রাজসভায়
- তাঁর সখীর কাছে
উত্তর – 3. রাজসভায়
শকুন্তলার আংটি পায় এক –
- কুমোর
- ধীবর
- মালি
- পুরোহিত
উত্তর – 2. ধীবর
নগররক্ষায় নিযুক্ত ছিলেন –
- রাজশ্যালক
- রাজভ্রাতা
- অনাত্মীয় ব্যক্তি
- দুষ্মন্ত
উত্তর – 1. রাজশ্যালক
নগররক্ষী ছিল –
- একজন
- দুইজন
- চারজন
- দশজন
উত্তর – 2. দুইজন
দুই রক্ষীর নাম ছিল –
- জানুক-সূচক
- জয়-বিজয়
- শুম্ভ-নিশুম্ভ
- অমল-বিমল
উত্তর – 1. জানুক-সূচক
“আপনারা শান্ত হন।” – উক্তিটির বক্তা –
- শ্যালক
- মহারাজ
- দ্বিতীয় রক্ষী
- পুরুষ
উত্তর – 4. পুরুষ
“আপনারা শান্ত হন।” – কাদের উদ্দেশে এই উক্তি? –
- রাজা ও মন্ত্রীর উদ্দেশে
- মহর্ষি কণ্বের উদ্দেশে
- দুই রক্ষীর উদ্দেশে
- রাজশ্যালক ও প্রথম রক্ষীর উদ্দেশে
উত্তর – 3. দুই রক্ষীর উদ্দেশে
ধীবর থাকে –
- শক্রাবতারে
- ধীবর বস্তিতে
- ভিন রাজ্যে
- বিক্রমপুরে
উত্তর – 1. শক্রাবতারে
“একে পূর্বাপর সব বলতে দাও।” – উক্তিটির বক্তা হল –
- রাজা
- প্রভু
- রাজশ্যালক
- ধীবর
উত্তর – 3. রাজশ্যালক
“একে পূর্বাপর সব বলতে দাও।” – ‘পূর্বাপর’ শব্দটির অর্থ হল –
- প্রথম থেকে শেষ পর্যন্ত
- শেষ থেকে প্রথম পর্যন্ত
- সংক্ষিপ্ত আকারে
- পূর্বের ঘটনা শুধু
উত্তর – 1. প্রথম থেকে শেষ পর্যন্ত
ধীবর সংসার চালায় –
- বাণিজ্য করে
- জাল-বড়শি ইত্যাদি নানা উপায়ে মাছ ধরে
- পশু শিকার করে
- দস্যুবৃত্তি করে
উত্তর – 2. জাল-বড়শি ইত্যাদি নানা উপায়ে মাছ ধরে
‘শুনুন মহাশয়, এরকম বলবেন না।” – এই উক্তির বক্তা –
- পুরুষ
- মহারাজ
- রাজশ্যালক
- প্রথম রক্ষী
উত্তর – 1. পুরুষ
“শুনুন মহাশয়, এরকম বলবেন না।” – কোন্ প্রসঙ্গে বক্তার এই উক্তি? –
- শ্যালক দড়ি দিয়ে বাঁধতে হুকুম করেছিল বলে
- শ্যালক জীবিকা নিয়ে ব্যঙ্গ করেছিল বলে
- শ্যালক ধীবরকে চোর বলেছিল বলে
- শ্যালক গালি দিচ্ছিল বলে
উত্তর – 2. শ্যালক জীবিকা নিয়ে ব্যঙ্গ করেছিল বলে
বেদজ্ঞ ব্রাহ্মণ যজ্ঞীয় পশুবধের সময় –
- নির্দয় হয়ে থাকেন
- সদয় হয়ে থাকেন
- ক্ষমাশীল হয়ে থাকেন
- পূর্বোক্ত কোনোটিই নয়
উত্তর – 1. নির্দয় হয়ে থাকেন
ধীবর জানায় আংটিটি সে –
- কুড়িয়ে পেয়েছে
- মাছের পেট থেকে পেয়েছে
- চুরি করেছে
- পুরস্কার পেয়েছে
উত্তর – 2. মাছের পেট থেকে পেয়েছে
শ্যালক অনুমান করে ধীবর –
- গোসাপ খাওয়া জেলে
- নিরামিষাশী
- কেবল মৎস্যভোজী
- সর্বভুক
উত্তর – 1. গোসাপ খাওয়া জেলে
“এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে।” – কথাটি শ্যালক বলেছিল –
- শকুন্তলাকে উদ্দেশ করে
- দ্বিতীয় রক্ষীকে উদ্দেশ করে
- দুর্বাসাকে উদ্দেশ করে
- প্রিয়ংবদাকে উদ্দেশ করে
উত্তর – 2. দ্বিতীয় রক্ষীকে উদ্দেশ করে
দুই রক্ষী ধীবরকে বলেছিল –
- জোচ্চোর
- গাঁটকাটা
- পাপী
- শয়তান
উত্তর – 2. গাঁটকাটা
“আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে।” – উক্তিটির বক্তা –
- প্রথম রক্ষী
- দ্বিতীয় রক্ষী
- রাজশ্যালক
- শকুন্তলা
উত্তর – 1. প্রথম রক্ষী
রাজ্যের আইন অনুযায়ী মৃত্যুদণ্ডের আগে আসামীকে –
- ফুলের মালা পরানো হয়
- কাঁটার মুকুট পরানো হয়
- ক্রুশবিদ্ধ করা হয়
- কোমরে দড়ি বেঁধে ঘোরানো হয়
উত্তর – 1. ফুলের মালা পরানো হয়
প্রথম রক্ষীর হাত কেন নিশপিশ করছে? –
- মৃত্যুকালে ধীবরকে পরানোর মালা গাঁথার জন্য
- উৎকোচ গ্রহণের জন্য
- ধীবরকে মারার জন্য
- পূর্বোক্ত কোনোটিই নয়
উত্তর – 1. মৃত্যুকালে ধীবরকে পরানোর মালা গাঁথার জন্য
“হয় তোকে শকুনি দিয়ে খাওয়ানো হবে, না হয় ___ দিয়ে খাওয়ানো হবে।” –
- শেয়াল
- বিড়াল
- বাঘ
- কুকুর
উত্তর – 4. কুকুর
আংটির বিনিময়ে রাজা ধীবরকে –
- স্বর্ণমুদ্রা দেয়
- মণিমাণিক্য দেয়
- শাস্তি দেয়
- আংটির সম মূল্যের অর্থ দেয়
উত্তর – 4. আংটির সম মূল্যের অর্থ দেয়
সূচক বলেছিল ধীবরকে –
- শূল থেকে নামিয়ে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হল
- শূল থেকে নামিয়ে গাধার পিঠে চড়িয়ে দেওয়া হল
- শূল থেকে নামিয়ে গোরুর পিঠে চড়িয়ে দেওয়া হল
- শূল থেকে নামিয়ে কুকুরের পিঠে চড়িয়ে দেওয়া হল
উত্তর – 1. শূল থেকে নামিয়ে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হল
অঙ্গুরীয় দেখে রাজার –
- পূর্বকথা মনে পড়েছিল
- ধীবরকে চোর সাব্যস্ত করেছিল
- নির্বিকার ছিল
- পূর্বোক্ত কোনোটিই নয়
উত্তর – 1. পূর্বকথা মনে পড়েছিল
স্বভাবত গম্ভীর প্রকৃতির হলেও রাজা মুহূর্তের জন্য –
- বিহ্বলভাবে চেয়ে রইলেন
- চুপ করে রইলেন
- রেগে গেলেন
- আতঙ্কিত হলেন
উত্তর – 1. বিহ্বলভাবে চেয়ে রইলেন
“এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে।” – উক্তিটির বক্তা –
- জানুক
- সূচক
- ধীবর
- রাজশ্যালক
উত্তর – 4. রাজশ্যালক
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
‘ধীবর-বৃত্তান্ত’ নাট্যাংশটি কার লেখা?
‘ধীবর-বৃত্তান্ত’ নাট্যাংশটির তরজমা কে করেছেন?
শকুন্তলা কে?
ঋষি দুর্বাসা কেন শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন?
ঋষি দুর্বাসা শকুন্তলাকে কী অভিশাপ দিয়েছিলেন?
শেষপর্যন্ত ঋষি দুর্বাসা শকুন্তলার শাপমুক্তির কী পথনির্দেশ করেন?
শকুন্তলার কাছে রাজা দুষ্মন্তের কোন্ নিদর্শন ছিল?
মহর্ষি কণ্ব তাঁর তপোবন থেকে দূরে ছিলেন কেন?
শকুন্তলাকে পতিগৃহে পাঠানোর আয়োজন কে করেন?
রাজা দুষ্মন্ত শকুন্তলাকে চিনতে পারেননি কেন?
নাট্যদৃশ্যে হাত বাঁধা অবস্থায় থাকা পুরুষটির আসল পরিচয় কী?
দুই নগররক্ষী ধৃত ধীবরকে প্রথমেই কোন্ প্রশ্ন করেছিল?
ধৃত ধীবর তার আংটি চুরির অভিযোগকে কী বলে অস্বীকার করে?
ধীবরের মুখে তার আংটি চুরি অস্বীকৃত হলে প্রথম রক্ষী তাকে কী বলে ব্যঙ্গ করে?
আত্মপরিচয় দিতে ধীবর কী কী বলেছিল?
ধীবরের আত্মপরিচয় শোনানোর পর দ্বিতীয় রক্ষী তার সঙ্গে কেমন ব্যবহার করেছিল?
দ্বিতীয় রক্ষীর নাম কী?
সূচককে রাজশ্যালক কী নির্দেশ দিয়েছিলেন?
নিজের জীবিকা সম্পর্কে ধীবর কী পরিচয় দেয়?
ধীবরের বৃত্তি-পরিচয় শুনে রাজশ্যালক কী ব্যঙ্গোক্তি করেছিলেন?
রাজশ্যালকের বৃত্তিসম্বন্ধীয় ব্যঙ্গোক্তির উত্তরে ধীবর কী বলেছিল?
নিজের বৃত্তির সমর্থনে ধীবর কী উদাহরণ দিয়েছিল?
শকুন্তলার হাতের আংটি কীভাবে ধীবরের হস্তগত হয়?
ধীবর কীভাবে রাজার আংটি সমেত ধরা পড়ে?
রাজশ্যালককে আংটি প্রাপ্তির গল্প শুনিয়ে ধীবর কী বলেছিল?
রাজশ্যালকের সঙ্গী প্রথম রক্ষীর নাম কী?
রাজশ্যালক ধীবর সম্পর্কে কী অনুমান করেছিলেন?
ধীবরের আংটি প্রাপ্তির গল্প শুনে রাজশ্যালক কী ব্যবস্থা নিয়েছিলেন?
রাজবাড়িতে প্রবেশের মুহূর্তে সূচককে রাজশ্যালক কী নির্দেশ দিয়েছিলেন?
রাজশ্যালকের রাজবাড়িতে যাওয়ার উদ্দেশ্য কী ছিল?
রাজশ্যালকের কাছে আংটি প্রাপ্তির সংবাদ শুনে মহারাজ কী করতে পারেন বলে দুই রক্ষীর অনুমান হয়?
দ্বিতীয় রক্ষীর মতে রাজশ্যালকের রাজবাড়ি থেকে ফেরার বিলম্বের কারণ কী ছিল?
প্রথম রক্ষীর হাত নিশপিশ করছিল কেন?
ধীবর তার বিরুদ্ধে কী করতে নিষেধ করেছিল?
রাজশ্যালক কী হাতে নিয়ে রাজমহল থেকে বেরিয়ে এসেছিলেন?
রাজার হুকুমনামায় জেলে সম্পর্কে কী হুকুম থাকতে পারে বলে দ্বিতীয় রক্ষীর অনুমান হয়?
রাজশ্যালক রাজবাড়ি থেকে ফিরে এসে রক্ষীদের কী নির্দেশ দিয়েছিলেন?
ধীবরকে ছেড়ে দেওয়ার নির্দেশ শুনে দ্বিতীয় রক্ষীর আচরণ কেমন ছিল?
নিজের মুক্তির নির্দেশ শুনে রাজশ্যালকের প্রতি ধীবর কেমন আচরণ করেছিল?
সত্যবাদী ধীবরের উদ্দেশে মহারাজের প্রদত্ত উপহার কী ছিল?
ধীবরের প্রতি রাজার অনুগ্রহ দেখে সূচক কী তির্যক মন্তব্য করেছিল?
ধীবরকে দেয় রাজার অর্থদান দেখে জানুক কী মন্তব্য করেছিল?
রাজসাক্ষাতে গিয়ে আংটি সম্বন্ধে রাজার কোন্ মনোভাব রাজশ্যালকের চোখে পড়ে?
আংটি হাতে পেয়ে রাজা দুষ্মন্ত কেমন আচরণ করেছিলেন?
রাজার হাতে তাঁর আংটি ফিরিয়ে দেওয়াকে সূচক কেমন কাজ বলে বর্ণনা করেছে?
রক্ষী জানুক রাজশ্যালকের রাজসেবাকে ব্যঙ্গ দৃষ্টিতে কীভাবে ব্যাখ্যা করেছে?
রক্ষীদ্বয় অর্থাৎ সূচক ও জানুককে ধীবর কী দিতে চেয়েছিল?
ধীবর তার পারিতোষিকের অর্ধেক অর্থ রক্ষীদ্বয়কে কীজন্য দিয়েছিল?
ধীবরের কাছ থেকে অর্থ পেয়ে রক্ষী জানুকের সংক্ষিপ্ত মন্তব্য কী ছিল?
পাঠ্যাংশের শেষে রাজশ্যালক ধীবরকে কী বলে স্বীকার করেছিলেন?
এই আর্টিকেলে আমরা নবম শ্রেণীর বাংলা বিষয়ের প্রথম পাঠের দ্বিতীয় অধ্যায়, ‘ধীবর-বৃত্তান্ত’ -এর কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নোত্তরগুলো নবম শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ নবম শ্রেণীর বাংলা পরীক্ষায় এই ধরনের প্রশ্ন নিয়মিত আসে। আশা করি এই আর্টিকেলটি আপনাদের উপকারে এসেছে। যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে, তবে টেলিগ্রামে আমার সঙ্গে যোগাযোগ করুন। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত। ধন্যবাদ।





মন্তব্য করুন