এই আর্টিকেলে আমরা নবম শ্রেণীর বাংলা বিষয়ের, ‘স্বর্ণপণী’ -এর কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নোত্তরগুলো নবম শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ নবম শ্রেণীর বাংলা পরীক্ষায় এই ধরনের প্রশ্ন নিয়মিত আসে।

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
“আজ আমার জন্মদিন।” – আজ বলতে কোন্ দিনের কথা বলা হয়েছে? আজ কার জন্মদিন?
উক্ত দিনটিতে শঙ্কুর জন্মদিন।
“ওর বয়স হলো চব্বিশ।” – ‘ওর’ বলতে কার কথা বলা হয়েছে?
“নিউটন যে এতবছর বেঁচে আছে,” – নিউটন কে? সে কত বছর বেঁচে আছে?
সে চব্বিশ বছর বেঁচে আছে।
“তার কারণ হল আমার তৈরি ওষুধ মার্জারিন।” – কী কারণে বক্তা এই মার্জারিন প্রস্তুত করেছিলেন?
“আমার খ্যাতি প্রধানত ইনভেন্টর বা আবিষ্কারক হিসাবে।” – বক্তার প্রথম অবিষ্কারটি উল্লেখ করো।
প্রফেসার শঙ্কু লুপ্ত স্মৃতি ফিরিয়ে আনার জন্য কী আবিষ্কার করেছিলেন?
প্রফেসার শঙ্কুর বাবার নাম কী? তিনি পেশায় কী ছিলেন?
আয়ুর্বেদিক চিকিৎসক হিসেবে তিনি গিরিডিতে সুপ্রসিদ্ধ ছিলেন। লোকে তাঁকে বলত ধন্বন্তরি।
প্রফেসার শঙ্কু কোন্ বয়সে কী কী পাস করেন?
“অ্যাদ্দিন তো বিজ্ঞান পড়লি।” – উক্তিটি কার? তিনি লেখককে আর কী পড়ার কথা বলেছিলেন?
তিনি শঙ্কুকে শিল্প, সাহিত্য, ইতিহাস, দর্শন প্রভৃতি বিষয় পড়ার কথা বলেছিলেন।
“বাবা বললেন,” – কার বাবা? তিনি কাকে, কী বলেছিলেন?
“বহুলোক দর্শনের জন্য যায়।” – কার কথা বলা হয়েছে? তিনি কোথায় থাকেন?
তিনি উশ্রী নদীর ওপারে একটা গ্রামে গাছতলায় বসে ধ্যান করেন। সেখানে বহুলোক তাঁর দর্শন করতে যায়।
“এমন সময় বাবা হঠাৎ বাংলা হিন্দি মিশিয়ে বললেন” – এখানে কোন্ বাবার কথা বলা হয়েছে? তিনি কী বলেছিলেন?
তিনি বাংলা-হিন্দি মিশিয়ে বলেছিলেন – “তুই হামার চিকিৎসা করছিস, লেকিন তোর পীড়ার কী হবে?”
“গাছ নয়, গাছড়া।” – কোনটি গাছ নয়, গাছড়া? এর নাম কোথায় পাওয়া যায়?
“শুনেছি খুব স্বাস্থ্যকর স্থান।” – কোন্ স্থানের কথা বলা হয়েছে? সেটি কোথায় অবস্থিত?
কালকা থেকে ছেচল্লিশ কিলোমিটার দূরে সাড়ে ছয় হাজার ফুট উঁচুতে কসৌলি শহর অবস্থিত।
“আমার মনটা নেচে উঠল।” – কার মন, কেন নেচে উঠেছিল?
সাড়ে ছ-হাজার ফুট উঁচুতে পাহাড়ের গায়ে অবস্থিত কসৌলি শহরের দুর্গম শ্বাপদসংকুল জঙ্গলে অভিযান চালিয়ে স্বর্ণপর্ণীর গাছড়া খুঁজে পেয়েছিলেন প্রফেসার শঙ্কু। তাই তাঁর মন আনন্দে নেচে উঠেছিল।
“সেটা থলি থেকে বার করে কাজে লেগে গেলাম।” – কী থলি থেকে বার করার কথা বলা হয়েছে? কোন্ কাজ করা হয়েছিল সেটি দিয়ে?
সেটি দিয়ে কসৌলির জঙ্গল থেকে স্বর্ণপর্ণী গাছড়াটিকে শিকড়শুদ্ধ তোলার কাজ করা হয়েছিল।
“গাছড়াটাকে শিকড়শুদ্ধ তুলে” – কোন্ গাছড়ার কথা বলা হয়েছে? সেটি কে, কীভাবে তুলেছিল?
সেটি শঙ্কুর নির্দেশে কসৌলির জঙ্গল থেকে ঘোড়ার মালিক ছোটেলাল কোদাল দিয়ে শিকড়শুদ্ধ তুলেছিল।
“মালি বলল” – মালির পরিচয় দাও। সে স্বর্ণপর্ণী সম্পর্কে কী বলেছিল?
হরকিষাণ বলেছিল এ গাছের ডালের একটা বিশেষ অংশ ভেঙে নিয়ে টুকরোটা মাটিতে পুঁতে তোয়াজ করলে আর-একটা গাছ গজাবে।
“উৎকণ্ঠায় রাত্রে ভাল ঘুম হলো না।” – কার, কেন ঘুম হয়নি?
শঙ্কুর বাবা ত্রিপুরেশ্বর শঙ্কুর পেশেন্ট গিরিডিবাসী উকিল জয়গোপাল মিত্র উদরি রোগে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তাঁর নিরাময়ের জন্য শঙ্কু স্বর্ণপর্ণী পাতার গুঁড়ো আধ কাপ দুধের সঙ্গে মিশিয়ে খাওয়াতে বলেছিলেন। তাঁর রোগ নিরাময় হল কি না সেই উৎকণ্ঠায় শঙ্কু রাতে ঘুমোতে পারেননি।
“একটা ব্যাপারে আমার একটু খুঁতখুঁতেমি ছিল;” – ব্যাপারটি কী?
“আমি ঠিক করলাম” – ‘আমি’ কে? তিনি কী ঠিক করেছিলেন?
তিনি স্বর্ণপর্ণীর বড়ি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন।
“এই সময় একটা ঘটনা ঘটল,” – ঘটনাটি কী?
“কিন্তু এ যে নিদারুণ দুঃসংবাদ!” – নিদারুণ দুঃসংবাদটি কী ছিল?
“এটা কি কোনো ভারতীয় ভেলকি?” – কাকে ভারতীয় ভেলকি বলা হয়েছে?
“তোমাকে দেশবিদেশের লোকে চিনবে না?” – কে, কাকে এ কথা বলেছেন? যাকে বলা হয়েছে তিনি লোকে চেনার মতো কী কাজ করেছেন?
শঙ্কু সর্বরোগনাশক বড়ি ‘মিরাকিউরল’ আবিষ্কার করে দেশবিদেশের চিকিৎসক ও বৈজ্ঞানিক মহলে সাড়া ফেলে দিয়েছিলেন।
“তুমি আমার সঙ্গে লন্ডন চলো।” – কে, কাকে এই প্রস্তাবটি করেছেন? লন্ডনে যাওয়ার উদ্দেশ্য কী?
‘মিরাকিউরল’ ওষুধটির কেমিক্যাল অ্যানালিসিস করার জন্য সন্ডার্স শঙ্কুকে লন্ডনে যাওয়ার কথা বলেছিলেন।
সন্ডার্সের বাড়ি কোথায়? তাঁর বাবার পেশা কী ছিল?
“সন্ডার্সের মা আমাকে বুকে জড়িয়ে ধরে বললেন”, – কী বলেছিলেন সন্ডার্সের মা?
“কিন্তু আমার বড়ির অ্যানালিসিসের কী খবর?” – অ্যানালিসিসের রিপোর্টে কী ছিল?
“শঙ্কুর সঙ্গে দেখা করার জন্য একটি বিদেশি যুবক প্রায় আধ ঘণ্টা হলো বসে আছে।” – এই বিদেশি যুবকটি কে? সে কেন শঙ্কুর সঙ্গে দেখা করতে এসেছিল?
“হিটলারের মতে ইহুদিরা মানুষই নয়” – হিটলার কে? হিটলারের মতে আসল মানুষ কে?
“তোমরা হাইনরিখ স্টাইনারের নাম শুনেছ?” – হাইনরিখ স্টাইনার কী করেছিলেন?
জার্মানিতে যারা হিটলারের আনুগত্য স্বীকার করে তারা কী বলে?
“বাবা বেঁচে থাকলে বলতেন,” – কার বাবা? তিনি বেঁচে থাকলে কী বলতেন?
শঙ্কুর মনে হয়েছে তাঁর বাবা বেঁচে থাকলে এই পরিস্থিতিতে বলতেন – “তুই যারে তিলু। একজন মনীষীর ত্রাণকর্তা হতে পারলে তোর জীবন ধন্য হবে।”
“তোমার কী মত শঙ্কু?” – বক্তা কে? শঙ্কুর মত কী ছিল?
শঙ্কুর মনে হয়েছিল একজন সত্যিকার ভারতপ্রেমিক ছিলেন নরবার্টের পিতা হাইনরিখ স্টাইনার। সুতরাং এত বড়ো একজন ভারততাত্ত্বিককে মৃত্যুর কবল থেকে উদ্ধার করতে পারলে শঙ্কুর পিতার আত্মা শান্তি পাবে। শঙ্কু হাইনরিখ -এর চিকিৎসা করতে রাজি হয়েছিলেন।
“এতে আমি মোটেই বিশ্বাস করি না” – উদ্ধৃত উক্তিটি কার? তিনি কী বিশ্বাস করেন না?
সন্ডার্স বাইবেলের প্রসঙ্গ উল্লেখ করে বলেন যে, “বাইলে যে বলে – এক গালে চড় খেলে অন্য গাল এগিয়ে দাও” – এই কথা সন্ডার্স বিশ্বাস করেন না।
“যে প্লেনে নরবার্টের সঙ্গে বার্লিন যাচ্ছিলাম,” – কে বার্লিন যাচ্ছিলেন? প্লেনে যাওয়ার পথের দৃশ্য কেমন ছিল?
বার্লিনগামী প্লেনটি অনেক নীচ দিয়ে ওড়ার ফলে শঙ্কু মাটি পৃথিবীর অনেক মনোরম দৃশ্য দেখতে পাচ্ছিলেন। ঘরবাড়ি, রাস্তাঘাট, খেতখামার সবই স্পষ্ট দেখছিলেন। কোথাও কোথাও বরফ জমে থাকতে দেখেছিলেন।
“আগে বাবাকে দেখবে তো?” – শঙ্কু নরবার্টের বাবাকে প্রথম কী অবস্থায় দেখেছিলেন?
“সেটা একবার দেখে আসা যায় কি?” – কে, কী দেখার কথা বলেছেন?
“উদাত্ত, সুরেলা কণ্ঠ। কিন্তু এ কী!” – সুরেলা কণ্ঠটি কার? সুরেলা কণ্ঠে বক্তা কী শুনে এই বিস্ময় প্রকাশ করেছেন?
প্রফেসার শঙ্কুর ‘সর্বরোগনাশক’ বড়ি খেয়ে রাতারাতি হাইনরিখ দুরারোগ্য ব্যাধিমুক্ত হন। স্টাইনার ব্যালকনিতে দাঁড়িয়ে উপনিষদ আবৃত্তি করছিলেন। মৃত্যুপথযাত্রী স্টাইনারের এই আবৃত্তি শুনে শঙ্কু বিস্ময় প্রকাশ করেছিলেন।
“এ যে সংস্কৃত,” – সংস্কৃতে কে, কী উচ্চারণ করছিলেন?
সংস্কৃত কথাগুলি হল – “বেদাহমেতং পুরুষংমহান্তমাদিত্যবর্ণং তমসঃ পরস্তাৎ……” (আমি এই তিমিরাতীত জ্যোতির্ময় মহাপুরুষকে চিনিয়াছি…)।
“আর কথাগুলো আমার চেনা!” – কোন্ কথাগুলো কার চেনা? তিনি এ কথা আগে কোথায় শুনেছেন?
তিনি এর পূর্বে তাঁর পিতা ত্রিপুরেশ্বর শঙ্কুর কণ্ঠে এই কথাগুলি শুনেছিলেন।
“রুদ্ধশ্বাসে দরজা দিয়ে বেরিয়ে গিয়ে দেখি,” – এই রুদ্ধশ্বাসের কারণ কী?
“মুমূর্ষুর অভিনয় করতে হবে” – কাকে এমন অভিনয় করতে হবে এবং কেন?
“তখন আমারই বা করতে আপত্তি কী?” – বক্তা কী করেছিলেন?
“তোমার কর্তব্য তুমি করে যাও।” – কাকে, কোন্ কর্তব্যের কথা বলা হয়েছে?
“আমাদের গন্তব্যস্থল চোখে পড়ল।” – গন্তব্যস্থল কোথায় ছিল? সেখানে শঙ্কুর চোখে কী পড়ল?
সেখানে শঙ্কু দেখেছিলেন একটা বিস্তীর্ণ বাগান, তাতে ফুলের কেয়ারি, লিলিপুল, শ্বেতপাথরের মূর্তি ইত্যাদি।
“প্রাসাদের ভিতরে ঢুকলাম।” – কোন্ প্রাসাদে কে ঢুকেছিল?
“আমি বললাম, ‘কারিনহল’।” – এই ‘কারিনহল’ কী?
“ইহুদিদের সম্পর্কে পাঁচটা বিশেষণ প্রয়োগ করল।” – কে এরূপ বিশেষণ প্রয়োগ করেছিল? বিশেষণগুলি কী?
গোয়রিং মনে করত ইহুদিরা গ্রাউসাম, নিডের, গাইৎসিগ, লিস্টিগ, বেডেনকেনলস অর্থাৎ অসভ্য, হীন, লোভী, ধূর্ত এবং বিবেকহীন।
“কিন্তু এ কী! সন্ডার্সের ঠোঁটের কোণে হাসি কেন?” – বক্তা এই প্রশ্নের কী উত্তর পেলেন তা সংক্ষেপে লেখো।
বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি
সঠিক উত্তর নির্বাচন করো
প্রোফেসার শঙ্কুর জন্মদিন হল-
- 20 জানুয়ারি
- 3 মে
- 16 জুন
- 25 ডিসেম্বর
উত্তর – 3. 16 জুন
নিউটনের দীর্ঘদিন বেঁচে থাকার কারণ –
- মিরাকিউরল প্রয়োগ
- সমনোলিন প্রয়োগ
- বিশেষ ব্রেন প্রয়োগ
- মার্জারিন প্রয়োগ
উত্তর – 4. মার্জারিন প্রয়োগ
পাঁচটি মহাদেশে টমাস আলভা এডিসনের পরেই আবিষ্কারকের শ্রেষ্ঠ সম্মান পেয়েছেন –
- সত্যজিৎ রায়
- প্রফুল্লচন্দ্র রায়
- ফেলুদা
- প্রফেসার শঙ্কু
উত্তর – 4. প্রফেসার শঙ্কু
প্রফেসার শঙ্কুর প্রথম আবিষ্কার হল –
- অ্যানাইহিলিন
- মিরাকিউরল
- লিঙ্গুয়াগ্রাফ
- লুমিনিম্যাক্স
উত্তর – 2. মিরাকিউরল
মিরাকিউরল -এর বাংলা প্রতিশব্দ হল –
- অ্যানাইহিলিন
- সর্বনাশক বড়ি
- সর্বরোগনাশক বড়ি
- রোগনাশক বটিকা
উত্তর – 3. সর্বরোগনাশক বড়ি
অ্যানাইহিলিন পিস্তল –
- শত্রুকে নিহত করে
- শত্রুকে জখম করে
- শত্রুকে নিশ্চিহ্ন করে
- শত্রুকে অক্ষম করে
উত্তর – 3. শত্রুকে নিশ্চিহ্ন করে
এয়ারকন্ডিশনিং পিল খেতে হয় –
- চিবিয়ে
- জলে গুলে
- জিভের তলায় রেখে
- চুষে
উত্তর – 3. জিভের তলায় রেখে
শরীর শীতকালে গরম আর গ্রীষ্মকালে ঠান্ডা রাখে –
- এয়ারকন্ডিশনিং পিল
- রিমেমব্রেন
- লুমিনিম্যাক্স
- সমনোলিন
উত্তর – 1. এয়ারকন্ডিশনিং পিল
লুপ্ত স্মৃতি ফিরিয়ে আনে –
- মিরাকিউরল
- লুমিনিম্যাক্স
- সমনোলিন
- রিমেমব্রেন
উত্তর – 4. রিমেমব্রেন
সমনোলিন বড়ি অব্যর্থ ওষুধ –
- জাগরণের
- সুগারের
- ঘুমের
- ক্যান্সারের
উত্তর – 3. ঘুমের
লিঙ্গুয়াগ্রাফ ব্যবহার করা হয় অচেনা ভাষাকে –
- ইংরেজি ভাষায় অনুবাদ করতে
- বাংলা ভাষায় অনুবাদ করতে
- হিন্দি ভাষায় অনুবাদ করতে
- উর্দু ভাষায় অনুবাদ করতে
উত্তর – 1. ইংরেজি ভাষায় অনুবাদ করতে
প্রফেসার শঙ্কুর বাবা হলেন –
- ত্রিলোকেশ্বর শঙ্কু
- বটুকেশ্বর শঙ্কু
- ত্রিপুরেশ্বর শঙ্কু
- পান্ডবেশ্বর শঙ্কু
উত্তর – 3. ত্রিপুরেশ্বর শঙ্কু
ত্রিপুরেশ্বর শঙ্কু ছিলেন –
- আয়ুর্বেদিক চিকিৎসক
- অ্যালোপ্যাথিক চিকিৎসক
- কবিরাজি চিকিৎসক
- হোমিওপ্যাথিক চিকিৎসক
উত্তর – 1. আয়ুর্বেদিক চিকিৎসক
প্রফেসার শঙ্কু অধ্যাপনার কাজে যোগ দেন –
- হিন্দু কলেজে
- প্রেসিডেন্সি কলেজে
- বঙ্গবাসী কলেজে
- কলকাতার স্কটিশচার্চ কলেজে
উত্তর – 4. কলকাতার স্কটিশচার্চ কলেজে
প্রফেসার শঙ্কুর ডাক নাম ছিল –
- দিলু
- লালু
- নীলু
- তিলু
উত্তর – 4. তিলু
ত্রিপুরেশ্বর শঙ্কু মারা যান –
- 45 বছর বয়সে
- 50 বছর বয়সে
- 55 বছর বয়সে
- 60 বছর বয়সে
উত্তর – 2. 50 বছর বয়সে
স্বর্ণপর্ণীর সন্ধান দিয়েছিলেন যিনি, তিনি হলেন –
- ত্রিপুরেশ্বর শঙ্কু
- টিকড়ীবাবা
- নন্দকিশোর রাওয়াল
- ছোটেলাল
উত্তর – 2. টিকড়ীবাবা
স্বর্ণপর্ণী আসলে –
- আয়ুর্বেদিক ওষুধ
- একটি গাছ
- একটি গাছড়া
- চরকসংহিতার বিধি
উত্তর – 3. একটি গাছড়া
স্বর্ণপর্ণীর নাম পাওয়া গিয়েছি ল-
- চরকসংহিতায়
- সুশ্রুতসংহিতায়
- লীলাবতীতে
- আত্রেয়সংহিতায়
উত্তর – 1. চরকসংহিতায়
স্বর্ণপর্ণী গাছ আছে –
- কৈলাসে
- কসৌলিতে
- কৌশানিতে
- কৈখালিতে
উত্তর – 2. কসৌলিতে
কসৌলি শহর থেকে লেখক চামুণ্ডার মন্দিরে গিয়েছিলেন –
- পায়ে হেঁটে
- ঘোড়ায় চড়ে
- ভুলিতে চেপে
- ট্যাক্সি চেপে
উত্তর – 2. ঘোড়ায় চড়ে
স্বর্ণপণীর রং –
- সবুজ
- হলুদ
- গাঢ় নীল
- লাল
উত্তর – 2. হলুদ
প্রফেসার শঙ্কুর মালির নাম –
- হরকিষণ
- মেরামন
- বুদুরাম
- কিষণলাল
উত্তর – 1. হরকিষণ
প্রফেসার শঙ্কুর চাকরের নাম –
- দুখি
- বুদ্ধি
- সুখি
- লাকি
উত্তর – 1. দুখি
লেখকের বাগানে স্বর্ণপর্ণী গাছ শোভা পাচ্ছিল –
- 9টি
- 10টি
- 11টি
- 12টি
উত্তর – 3. 11টি
লেখক স্বর্ণপর্ণী বড়ি তৈরি করেন যখন তার বয়স –
- 20 বছর
- 22 বছর
- 24 বছর
- 25 বছর
উত্তর – 4. 25 বছর
স্বর্ণপর্ণীজাত ওষুধ শঙ্কু প্রথম প্রয়োগ করেছিলেন যার ওপর, তিনি হলেন –
- জয়গোপাল মিত্র
- জয়ন্তী মাসিমা
- ফ্রয়লাইন ফিৎস্নার
- হাইনরিখ স্টাইনার
উত্তর – 1. জয়গোপাল মিত্র
লেখক ‘নেচার’ পত্রিকার গ্রাহক হন অধ্যাপক হওয়ার –
- 7 দিনের মধ্যে
- মাস খানেকের মধ্যে
- 1 বছরের মধ্যে
- 2 বছরের মধ্যে
উত্তর – 2. মাস খানেকের মধ্যে
প্রফেসার শঙ্কু ইংল্যান্ড রওনা দেন –
- 1933 খ্রিস্টাব্দের 24 অক্টোবর
- 1937 খ্রিস্টাব্দের 23 অক্টোবর
- 1937 খ্রিস্টাব্দের 25 অক্টোবর
- 1937 খ্রিস্টাব্দের 21 জানুয়ারি
উত্তর – 3. 1937 খ্রিস্টাব্দের 25 অক্টোবর
প্রফেসার শঙ্কু লন্ডনের পোর্টসমাউথ বন্দরে নামেন –
- 23 জানুয়ারি
- 16 নভেম্বর
- 16 ডিসেম্বর
- 16 জানুয়ারি
উত্তর – 2. 16 নভেম্বর
প্রফেসার শঙ্কুর জাহাজে চেপে বোম্বাই থেকে লন্ডনে যেতে সময় লেগেছিল –
- 10 দিন
- 18 দিন
- 12 দিন
- 22 দিন
উত্তর – 4. 22 দিন
লেখক সন্ডার্সের বাড়ি পৌঁছেছিলেন –
- সকাল ছ-টায়
- সকাল দশ-টায়
- সন্ধ্যা ছ-টায়
- রাত্রি দশ-টায়
উত্তর – 3. সন্ধ্যা ছ-টায়
সন্ডার্সরা ডিনার-কে বলে –
- ব্রেকফাস্ট
- মিল
- সাপার
- লাঞ্চ
উত্তর – 3. সাপার
শঙ্কু হ্যাম্পস্টেড হিথে গিয়েছিলেন –
- সন্ডার্সের সঙ্গে
- ডরথির সঙ্গে
- জয়গোপাল মিত্রের সঙ্গে
- মালির সঙ্গে
উত্তর – 2. ডরথির সঙ্গে
হ্যাম্পস্টেড হিথ থেকে কবি কিসের বাড়ি দেখতে যেতে হাঁটা পথে সময় লাগে –
- পাঁচ মিনিট
- দশ মিনিট
- পনেরো মিনিট
- কুড়ি মিনিট
উত্তর – 2. দশ মিনিট
“এটা একটা বিস্তীর্ণ ঘাসে ঢাকা অসমতল ময়দান।” – এই ময়দানটির নাম –
- হ্যাম্পস্টেড হিথ
- মারমেড
- কানিংহ্যাম
- কারিনহল
উত্তর – 1. হ্যাম্পস্টেড হিথ
‘পাওয়ার ম্যাড’ বলে কাকে ইঙ্গিত করা হয়েছে? –
- গোয়রিং-কে
- গেস্টাপো-কে
- কারিন-কে
- হিটলার-কে
উত্তর – 4. হিটলার-কে
মিরাকিউরল বহুরকম রোগের জীবাণুকে পরাস্ত করে। কারণ এতে রয়েছে –
- রসুনের উপাদান
- আয়রন
- অ্যালিল সালফাইড
- পট্যাশিয়াম-ক্যালশিয়াম
উত্তর – 3. অ্যালিল সালফাইড
বার্নার্ডশ-র যে নাটকখানি মারমেড থিয়েটারে প্রফেসার শঙ্কু দেখেছিলেন, সেটি হল –
- ম্যান অ্যান্ড সুপারম্যান
- সেইন্ট জোয়ান
- হার্ট ব্রেক হাউস
- পিগম্যালিয়ন
উত্তর – 4. পিগম্যালিয়ন
প্রফেসার শঙ্কু বিলেতে বক্তৃতা দিয়েছিলেন –
- ব্রিটিশ মিউজিয়াম হলে সন্ধ্যা সাড়ে ছটায়
- মাদাম ত্যুসোর মিউজিয়াম হলে বেলা এগারোটায়
- ন্যাশনাল গ্যালারি হলে বেলা এগারোটা তিরিশে
- ক্যাক্সটন হলে সন্ধ্যা সাতটায়
উত্তর – 4. ক্যাক্সটন হলে সন্ধ্যা সাতটায়
বক্তৃতার পর ‘থ্যাঙ্ক ইউ’ জানাতে হয়েছিল অন্তত –
- 40 জনকে
- 70 জনকে
- 50 জনকে
- 100 জনকে
উত্তর – 3. 50 জনকে
হাইনরিখ স্টাইনার সংস্কৃতের অধ্যাপক ছিলেন –
- বার্লিন বিশ্ববিদ্যালয়ের
- বন বিশ্ববিদালয়ের
- কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের
- অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের
উত্তর – 1. বার্লিন বিশ্ববিদ্যালয়ের
জার্মানির গুপ্ত পুলিশবাহিনী হল –
- গেস্টাপো
- রিবেনট্রপ
- হিমলার
- ব্ল্যাক্শার্ট
উত্তর – 1. গেস্টাপো
নাৎসি পার্টিতে হিটলারের পরেই স্থান ছিল –
- গোয়বেলস্- এর
- মিলার -এর
- হেরমান গোয়রিং -এর
- রিবেনট্রপ -এর
উত্তর – 3. হেরমান গোয়রিং -এর
গেস্টাপো সৃষ্টি করেন –
- হিটলার
- গোয়েবেলস্
- হিমলার
- হেরমান গোয়রিং
উত্তর – 4. হেরমান গোয়রিং
হাইনরিখ স্টাইনার ভারতে গিয়েছেন –
- 5 বার
- 6 বার
- 7 বার
- 8 বার
উত্তর – 3. 7 বার
ইংল্যান্ডে আসার সময় প্রফেসার শঙ্কু মিরাকিউরল বড়ি সঙ্গে এনেছেন –
- 4টি
- 12টি
- 24টি
- 32টি
উত্তর – 3. 24টি
কোনো রোগীর চিকিৎসার জন্যে বিজ্ঞানী শঙ্কু বড়ি সঙ্গে নিয়ে যান –
- 2টি
- 4টি
- 8টি
- 14টি
উত্তর – 2. 4টি
সংস্কৃত নাটক ‘শকুন্তলা’ জার্মানে অনুবাদ হয়েছে –
- অষ্টাদশ শতাব্দীর গোড়ায়
- ঊনবিংশ শতাব্দীর গোড়ায়
- বিংশ শতকের শেষার্ধে
- একবিংশ শতকের শেষার্ধে
উত্তর – 2. ঊনবিংশ শতাব্দীর গোড়ায়
প্রফেসার শঙ্কুর উচ্চতা –
- 5 ফুট 3 ইঞ্চি
- 5 ফুট 5 ইঞ্চি
- 5 ফুট 6 ইঞ্চি
- 5 ফুট 7 ইঞ্চি
উত্তর – 4. 5 ফুট 7 ইঞ্চি
পৃথিবীর তৃতীয় বৃহত্তম শহর হল –
- লন্ডন
- বার্লিন
- প্যারিস
- কলকাতা
উত্তর – 2. বার্লিন
কুরফ্যুরস্টেনডাম বার্লিনের একটি বিখ্যাত –
- হল
- স্টেডিয়াম
- রাস্তা
- প্রাসাদ
উত্তর – 3. রাস্তা
বিজ্ঞানী শঙ্কু বার্লিনের কুরফ্যুরস্টেনডাম দেখতে গিয়েছিলেন –
- ট্যাক্সি চেপে
- পায়ে হেঁটে
- ঘোড়ার গাড়িতে
- ট্রামে
উত্তর – 2. পায়ে হেঁটে
‘কারিনহল’ প্রাসাদে বিজ্ঞানী শঙ্কু উপস্থিত হন –
- ছ-টায়
- সাত-টায়
- আট-টায়
- নয়-টায়
উত্তর – 3. আট-টায়
‘হাইল হিটলার।’ – এর মানে অধ্যাপক শঙ্কু যা করেছিলেন –
- হিটলার মহান
- হিটলার জিন্দাবাদ
- হিটলার দিগবিজয়ী বীর
- হিটলার মানব শরীরে ঈশ্বর
উত্তর – 2. হিটলার জিন্দাবাদ
কারিন ফন কাটসফ্ মারা যান –
- 1928 খ্রিস্টাব্দে
- 1930 খ্রিস্টাব্দে
- 1931 খ্রিস্টাব্দে
- 1932 খ্রিস্টাব্দে
উত্তর – 3. 1931 খ্রিস্টাব্দে
অতিরিক্ত ঘামের জন্য হের্ গোয়রিং-কে দিনে শার্ট বদল করতে হয় –
- 5 বার
- 7 বার
- 8 বার
- 10 বার
উত্তর – 3. 8 বার
এরিখ -এর এপিলেপসি রোগ দেখা দিয়েছে –
- 1 সপ্তাহ আগে
- 1 মাস আগে
- 3 পক্ষ কাল আগে
- 1 বছর আগে
উত্তর – 2. 1 মাস আগে
ডাইমলার-এ করে সতেরো নম্বর ফ্রিডরিখস্ট্রাসেতে ফিরতে সময় লেগেছিল –
- 10 মিনিটী
- 20 মিনিট
- 25 মিনিট
- আধ ঘণ্টা
উত্তর – 4. আধ ঘণ্টা
‘স্বর্ণপর্ণী’ – গল্পটি প্রথম প্রকাশিত হয় –
- আনন্দমেলা, পূজাবার্ষিকী 1397
- সন্দেশ, সেপ্টেম্বর-অক্টোবর 1986
- আনন্দ পাবলিশার্স, কলকাতা, 1995
- শারদীয়া ‘সন্দেশ’, 1990
উত্তর – 1. আনন্দমেলা, পূজাবার্ষিকী 1397
এই আর্টিকেলে আমরা নবম শ্রেণীর বাংলা বিষয়ের, ‘স্বর্ণপণী’ -এর কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নোত্তরগুলো নবম শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ নবম শ্রেণীর বাংলা পরীক্ষায় এই ধরনের প্রশ্ন নিয়মিত আসে। আশা করি এই আর্টিকেলটি আপনাদের উপকারে এসেছে। যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে, তবে টেলিগ্রামে আমার সঙ্গে যোগাযোগ করুন। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত। ধন্যবাদ।





মন্তব্য করুন