সাইটোকাইনেসিস এবং ক্যারিয়োকাইনেসিস কী? সাইটোকাইনেসিস এবং ক্যারিয়োকাইনেসিসের মধ্যে পার্থক্য

Souvick

Home » সাইটোকাইনেসিস এবং ক্যারিয়োকাইনেসিস কী? সাইটোকাইনেসিস এবং ক্যারিয়োকাইনেসিসের মধ্যে পার্থক্য

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “সাইটোকাইনেসিস এবং ক্যারিয়োকাইনেসিস কী? সাইটোকাইনেসিস এবং ক্যারিয়োকাইনেসিসের মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” -এর “কোশ বিভাজন এবং কোশচক্র” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

সাইটোকাইনেসিস এবং ক্যারিয়োকাইনেসিস কী? সাইটোকাইনেসিস এবং ক্যারিয়োকাইনেসিসের মধ্যে পার্থক্য লেখো।

সাইটোকাইনেসিস এবং ক্যারিয়োকাইনেসিস কী?

সাইটোকাইনেসিস – যে পদ্ধতিতে কোশ বিভাজনের সময় সাইটোপ্লাজম বিভাজিত হয়, তাকে সাইটোকাইনেসিস বলে।

ক্যারিয়োকাইনেসিস – যে পদ্ধতিতে কোশ বিভাজনের সময় নিউক্লিয়াস বিভাজিত হয়, তাকে ক্যারিয়োকাইনেসিস বলে। এটি চারটি দশা যেমন – প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ-এ সংঘটিত হয়।

সাইটোকাইনেসিস এবং ক্যারিয়োকাইনেসিসের মধ্যে পার্থক্য লেখো।

সাইটোকাইনেসিস এবং ক্যারিয়োকাইনেসিসের মধ্যে পার্থক্য –

সাইটোকাইনেসিসক্যারিওকাইনেসিস
কোশের সাইটোপ্লাজমের বিভাজন পদ্ধতিকে সাইটোকাইনেসিস বলে।কোশের নিউক্লিয়াসের বিভাজন পদ্ধতিকে ক্যারিওকাইনেসিস বলে।
কোনো ক্রমপর্যায় বা দশায় সম্পন্ন হয় না, সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয়।চারটি পর্যায়ে সংঘটিত হয়, যেমন – প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ।
সাইটোপ্লাজম বিভাজিত হয়ে দুটি অপত্য কোশের সৃষ্টি হয়।নিউক্লিয়াস বিভাজিত হয়ে দুটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হয়।
কোশচক্রে ক্যারিওকাইনেসিসের পর সাইটোকাইনেসিস শুরু হয়।কোশচক্রে সাইটোকাইনেসিসের আগে ক্যারিওকাইনেসিস শুরু হয়।
সাইটোকাইনেসিস পদ্ধতিটি ক্লিভেজ বা ফারোয়িং এবং কোশপাত গঠনের মাধ্যমে সংঘটিত হয়।ক্যারিওকাইনেসিস পদ্ধতিটি বেম গঠনের মাধ্যমে সংঘটিত হয়।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “সাইটোকাইনেসিস এবং ক্যারিয়োকাইনেসিস কী? সাইটোকাইনেসিস এবং ক্যারিয়োকাইনেসিসের মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” -এর “কোশ বিভাজন এবং কোশচক্র অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – নোট বই – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – নোট বই – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – নোট বই – বিষয়সংক্ষেপ