গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন? গগনেন্দ্রনাথ ঠাকুর কীভাবে ভারতীয় বর্ণব্যবস্থার সমালোচনা করেছেন?

Rahul

Home » গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন? গগনেন্দ্রনাথ ঠাকুর কীভাবে ভারতীয় বর্ণব্যবস্থার সমালোচনা করেছেন?

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “গগনেন্দ্রনাথ ঠাকুর কীভাবে ভারতীয় বর্ণব্যবস্থার সমালোচনা করেছেন? গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “গগনেন্দ্রনাথ ঠাকুর কীভাবে ভারতীয় বর্ণব্যবস্থার সমালোচনা করেছেন? গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন?“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের চতুর্থ অধ্যায় “সংঘবদ্ধতার গোড়ার কথা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

গগনেন্দ্রনাথ ঠাকুর কীভাবে ভারতীয় বর্ণব্যবস্থার সমালোচনা করেছেন? গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন?

গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন?

বেঙ্গল স্কুল অফ আর্টের অন্যতম প্রধান স্থপতি গগনেন্দ্রনাথ ঠাকুর মূলত একজন ব্যঙ্গচিত্রশিল্পী রূপে ইতিহাসে স্মরণীয়। স্বদেশবাসীর দুঃখ-কষ্টে তিনি নির্লিপ্ত থাকতে পারেননি। ব্যঙ্গচিত্রের চাবুকে তিনি ঔপনিবেশিক সমাজ ও রাষ্ট্রব্যবস্থার কঠোর সমালোচনা করেছেন। আবার, সমাজপতিদের অন্ধবিশ্বাস, গোঁড়ামি ও স্বার্থপরতা এবং স্বদেশী নেতাদের বিচ্যুতিও তাঁর ব্যঙ্গের চাবুক থেকে রেহাই পায়নি। গভীর সমাজ সচেতনতাবোধ ও সাম্রাজ্যবাদ-বিরোধী মানসিকতা শিল্পী গগনেন্দ্রনাথ তথা তাঁর ব্যঙ্গচিত্রগুলিকে ইতিহাসে স্মরণীয় করে রেখেছে।

গগনেন্দ্রনাথ ঠাকুর কীভাবে ভারতীয় বর্ণব্যবস্থার সমালোচনা করেছেন?

গগনেন্দ্রনাথ ঠাকুর মূলত তাঁর ব্যঙ্গচিত্রের মাধ্যমে ভারতীয় বর্ণবিভক্ত সমাজের সমালোচনা করেছিলেন। গভীর সমাজচেতনা ও বর্ণভেদ-বিরোধী মানসিকতায় ব্যঙ্গচিত্রগুলি অনবদ্য। সমাজপতিদের অন্ধবিশ্বাস, গোঁড়ামি ও স্বার্থপরতা কীভাবে সামাজিক ঐক্যের পথে অন্তরায় সৃষ্টি করেছিল তাঁর ব্যাঙ্গাত্মক বাস্তবচিত্র এঁকেছেন ‘জাতাসুর’ নামক চিত্রে। চিত্রটিতে দেখা যায়, একটি বিরাট আকারের জাতার ওপর বসে হোম ও পূজা-আহ্নিক করেছেন মুণ্ডিত মস্তক বিশিষ্ট এক ব্রাহ্মণ, যার হাতে রয়েছে পুঁথি। আর জাতার নীচে পিষ্ট হচ্ছে অসংখ্য নিম্নবর্ণের মানুষ। তাঁর ‘খলব্রাহ্মণ’ চিত্রেও সমাজপতিদের বিরুদ্ধে নির্মম সমালোচনা ফুটে উঠেছে।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “গগনেন্দ্রনাথ ঠাকুর কীভাবে ভারতীয় বর্ণব্যবস্থার সমালোচনা করেছেন? গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন?” নিয়ে আলোচনা করেছি। এই “গগনেন্দ্রনাথ ঠাকুর কীভাবে ভারতীয় বর্ণব্যবস্থার সমালোচনা করেছেন? গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন?” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের চতুর্থ অধ্যায় “সংঘবদ্ধতার গোড়ার কথা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – নোট বই – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর