জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্য কাকে বলে? জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্য কাকে বলে? জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য লেখো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্য কাকে বলে? জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের চতুর্থ অধ্যায় “বর্জ্য ব্যবস্থাপনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্য কাকে বলে
জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্য কাকে বলে

জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্য কাকে বলে?

জৈব ভঙ্গুর বর্জ্য –

জীব-বিশ্লেষ্য বা জৈবভঙ্গুর বর্জ্য পদার্থ হল সেই সমস্ত বর্জ্য পদার্থ যা যে-কোনো জীব, মূলত আণুবীক্ষণিক বিয়োজক দ্বারা বিশ্লেষ্য হতে পারে। বিয়োজকরা জটিল জৈব পদার্থসমূহকে সরল যৌগে পরিণত করে। কয়েক হাজার প্রজাতির ব্যাকটেরিয়া, ছত্রাক, অ্যাকটিনোমাইসেটিস এবং অমেরুদণ্ডী প্রাণী এই বিয়োজনের কাজ চালিয়ে যায়।

জৈব ভঙ্গুর বর্জ্যের উদাহরণ – উচ্ছিষ্ট খাদ্য বস্তু, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড প্রভৃতি।

জৈব অভঙ্গুর বর্জ্য –

যে সমস্ত বর্জ্য পদার্থ কোনো জীব দ্বারা বিশ্লিষ্ট বা বিয়োজিত হয় না তাদের জীব-অবিশ্লেষ্য বা জৈবঅভঙ্গুর বর্জ্য পদার্থ বলে। জীব-অবিশ্লেষ্য পদার্থগুলি আমাদের বিপদের কারণ হয়ে দাঁড়ায়।

জৈব অভঙ্গুর বর্জ্যের উদাহরণ – কৃত্রিম পলিমার, প্লাস্টিক, ডিডিটি, কাচ প্রভৃতি।

জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য লেখো।

জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের তুলনা –

পার্থক্যের বিষয়জৈব ভঙ্গুরজৈব অভঙ্গুর
ধারণাএই বর্জ্যপদার্থগুলি অল্প কিছুদিনের মধ্যে মাটিতে মিশে যায়।জৈব অভঙ্গুর পদার্থগুলি দীর্ঘদিন ধরে মাটিতে অপরিবর্তিত অবস্থায় থাকে।
বিয়োজন ক্ষমতাএই বর্জ্য পদার্থগুলি বিয়োজিত হয়ে জটিল পদার্থ থেকে সরল পদার্থে পরিণত হয়।এই বর্জ্য পদার্থগুলি বিয়োজিত হয় না।
বিয়োজকের সঙ্গে সম্পর্কমাটিতে উপস্থিত বিভিন্ন ছত্রাক ও ব্যাকটেরিয়া এই বর্জ্য পদার্থগুলির ওপর ক্রিয়া করে।মাটিতে উপস্থিত আণুবীক্ষক জীব এই বর্জ্য পদার্থগুলির ওপর প্রভাব বিস্তার করে।
উদাহরণফল ও সবজির খোসা, পচা পাতা, খড়, ঘাস প্রভৃতি হল জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থের উদাহারণ।কাচ, প্লাস্টিক, ইলেকট্রনিক্স দ্রব্য জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের উদাহরণ।

আরও পড়ুন – জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর দূষক কাকে বলে? জৈব ভঙ্গুর এবং জৈব অভঙ্গুর দূষকের মধ্যে পার্থক্য


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্য কাকে বলে? জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য লেখো।” নিয়ে আলোচনা করেছি। এই “জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্য কাকে বলে? জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের চতুর্থ অধ্যায় “বর্জ্য ব্যবস্থাপনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

ক্যানসার রোগের জন্য দায়ী পরিবেশগত কারণগুলি সম্পর্কে লেখো।

জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে দূষণের সম্পর্ক লেখো।