এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “কীভাবে ঝড়ের সৃষ্টি হয় ও ঝড় থামে? ঝড় আসার আগে পরিবেশ শান্ত থাকে কেন?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “কীভাবে ঝড়ের সৃষ্টি হয় ও ঝড় থামে? ঝড় আসার আগে পরিবেশ শান্ত থাকে কেন?” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় “পরিবেশের জন্য ভাবনা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

কীভাবে ঝড়ের সৃষ্টি হয় ও ঝড় থামে?
জলভাগের উষ্ণতা বৃদ্ধি পেলে তা বাষ্পে পরিণত হয়ে উপরে উঠে যায় এবং ওপরের ঠান্ডা পরিবেশে ক্রমশ ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি করে। মেঘ যত ঘনীভূত ও শীতল হয় তত মেঘ দ্বারা সূর্যরশ্মি বাধাপ্রাপ্ত হয় ফলে মেঘের নীচের অংশের বায়ু শীতল ও ঘনীভূত হয়ে এক নিম্নচাপ ক্ষেত্রের সৃষ্টি করে। মেঘের বিস্তার যত বেশি হয় তত বেশি নিম্নচাপ ক্ষেত্রের সৃষ্টি হয়। এর ফলে পার্শ্ববর্তী উষ্ণ অঞ্চল থেকে উষ্ণ বায়ু অতি দ্রুত বেগে নিম্নচাপ অঞ্চলের দিকে ধাবিত হয়। এর ফলে ঝড় সৃষ্টি হয়। বায়ুপ্রবাহ ও বৃষ্টিপাতের মাধ্যমে মেঘের অপসারণ ঘটলে ঝড় থেমে যায়।
ঝড় আসার আগে পরিবেশ শান্ত থাকে কেন?
কোনো প্রাকৃতিক কারণে কোনো স্থানের বায়ু উত্তপ্ত হলে তা আয়তনে প্রসারিত হয় ও হালকা হয়ে উপরে উঠে যায়। ফলে ওই স্থানে সাময়িকভাবে শূন্যতার কারণে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়। এই সময়ে বায়ুর পার্শ্বপ্রবাহ বন্ধ থাকায় সাময়িকভাবে পরিবেশ শান্ত আছে বলে মনে হয়। ওই শূন্যতাকে পূরণ করার জন্য পাশ্ববর্তী স্থান থেকে ঠান্ডা ও ভারী বায়ু প্রবল বেগে এগিয়ে এসে ওই শূন্যতা পূরণের চেষ্টা করে। ফলে ঝড়ের সৃষ্টি হয়। তাই ঝড় আসার আগে পরিবেশ শান্ত থাকে।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “কীভাবে ঝড়ের সৃষ্টি হয় ও ঝড় থামে? ঝড় আসার আগে পরিবেশ শান্ত থাকে কেন?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “কীভাবে ঝড়ের সৃষ্টি হয় ও ঝড় থামে? ঝড় আসার আগে পরিবেশ শান্ত থাকে কেন?” প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় “পরিবেশের জন্য ভাবনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।





Leave a Comment