বার্লোর চক্র পরিবর্তী প্রবাহে কাজ করে না কেন?

Souvick

Home » বার্লোর চক্র পরিবর্তী প্রবাহে কাজ করে না কেন?

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অংশ “বার্লোর চক্র” নিয়ে আলোচনা করব। এই অংশটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “বার্লোর চক্র” অংশটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় “চলতড়িৎ” -এর একটি গুরুত্বপূর্ণ অংশ। এই “বার্লোর চক্র” থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

মাধ্যমিক ভৌতবিজ্ঞান - চলতড়িৎ - বার্লোর চক্র

বার্লোর চক্র পরিবর্তী প্রবাহে কাজ করে না কেন?

বার্লোর চক্র পরিবর্তী প্রবাহে (AC) কাজ করে না কারণ বার্লোর চক্র ‘তড়িৎপ্রবাহের উপর চুম্বকের ক্রিয়া’ এই নীতির উপর প্রতিষ্ঠিত। চৌম্বকক্ষেত্রের অভিমুখ অপরিবর্তিত রেখে তড়িৎপ্রবাহের অভিমুখ বিপরীত দিকে হলে চক্রের ঘূর্ণনের অভিমুখ বিপরীত হবে। পরিবর্তী প্রবাহে (AC) তড়িৎপ্রবাহের অভিমুখ প্রতি মুহূর্তে পরিবর্তিত হয়। এক্ষেত্রে চক্রটি একবার একদিকে ও পরের বার বিপরীত দিকে ঘুরতে চেষ্টা করবে। ফলে চক্রের ঘূর্ণন হবে না। কেবলমাত্র সমপ্রবাহে (DC) -তে বার্লোর চক্র কাজ করবে।

বার্লোর চক্রে নিম্নলিখিত প্রক্রিয়াগুলি করা হলে চক্রের ঘূর্ণনে কী পরিবর্তন দেখা যাবে?

  1. তড়িৎ প্রবাহমাত্রা বাড়ানো হল।
  2. তড়িৎপ্রবাহের অভিমুখ ওলটানো হল।
  3. চুম্বকের মেরুদ্বয়ের অবস্থান উলটে দেওয়া হল।
  4. চৌম্বকক্ষেত্র ও তড়িৎপ্রবাহের অভিমুখ উভয়কেই একসঙ্গে উলটে দেওয়া হল।
  5. চুম্বক সরিয়ে নেওয়া হল বা তড়িৎপ্রবাহ বন্ধ করা হল।
  6. চৌম্বকক্ষেত্রের প্রাবল্য বাড়ানো হল।
  7. চুম্বক সরিয়ে নিয়ে তার পরিবর্তে অধিক শক্তিশালী চুম্বক ব্যবহার করা হল।
  8. সমমুখী তড়িৎপ্রবাহের (DC) পরিবর্তে পরিবর্তী (AC) প্রবাহ পাঠানো হল।
  1. বার্লোর চক্রে তড়িৎপ্রবাহের অভিমুখ অপরিবর্তিত রেখে তড়িৎ প্রবাহমাত্রা বাড়ালে চক্রের ঘূর্ণনের গতি বেড়ে যাবে।
  2. বার্লোর চক্রে চৌম্বকক্ষেত্রের অভিমুখ অপরিবর্তিত রেখে তড়িৎপ্রবাহের অভিমুখ উলটে দিলে চক্রের ঘূর্ণন বিপরীত দিকে হবে।
  3. বার্লোর চক্রে তড়িৎপ্রবাহের অভিমুখ একই রেখে চুম্বকের মেরুদ্বয়ের অবস্থান উলটে দিলে চক্রের ঘূর্ণন বিপরীত দিকে হবে।
  4. বার্লোর চক্রে চৌম্বকক্ষেত্র এবং তড়িৎপ্রবাহের অভিমুখ একসঙ্গে উলটে দিলে চক্রের ঘূর্ণনের অভিমুখ অপরিবর্তিত থাকবে।।
  5. বার্লোর চক্রে চুম্বক সরিয়ে নিলে বা তড়িৎপ্রবাহ না হলে চক্রের ঘূর্ণন বন্ধ হয়ে যাবে।
  6. বার্লোর চক্রে চৌম্বকক্ষেত্রের প্রাবল্য বাড়ানো হলে চক্রের ঘূর্ণন বেগ বাড়ে অর্থাৎ চক্র আরও জোরে ঘোরে।
  7. বার্লোর চক্রে চুম্বক সরিয়ে নিয়ে তার পরিবর্তে অধিক শক্তিশালী চুম্বক ব্যবহার করলে চক্রের ঘূর্ণন জোরে হবে।
  8. বার্লোর চক্রে সমমুখী তড়িৎপ্রবাহের পরিবর্তে পরিবর্তী প্রবাহ পাঠালে চক্রের ঘূর্ণন হবে না।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অংশ “বার্লোর চক্র” নিয়ে আলোচনা করেছি। এই অংশটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “বার্লোর চক্র” অংশটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় “চলতড়িৎ“ -এর একটি গুরুত্বপূর্ণ অংশ। এই “বার্লোর চক্র” অংশটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

একটি জৈব যৌগের আণবিক সংকেত C₂H₄O₂। যৌগটি জলে দ্রাব্য এবং যৌগটির জলীয় দ্রবণে NaHCO₃ যোগ করলে CO₂ নির্গত হয়। জৈব যৌগটিকে শনাক্ত করো। জৈব যৌগটির সঙ্গে ইথানলের বিক্রিয়া শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণসহ লেখো।

C₂H₄O₂ সংকেতের একটি জৈব যৌগ NaHCO₃-এর সাথে CO₂ গ্যাস দেয়। যৌগটি শনাক্ত করো ও ইথানলের সাথে এর বিক্রিয়ার শর্তসহ সমীকরণ দাও।

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – নোট বই – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর