মাধ্যমিক ভৌতবিজ্ঞান – চলতড়িৎ – ইলেকট্রিক হিটার

Souvick

[rank_math_breadcrumb]

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অংশ “ইলেকট্রিক হিটার” নিয়ে আলোচনা করব। এই অংশটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “ইলেকট্রিক হিটার” অংশটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় “চলতড়িৎ” -এর একটি গুরুত্বপূর্ণ অংশ। এই “ইলেকট্রিক হিটার” থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

মাধ্যমিক ভৌতবিজ্ঞান - চলতড়িৎ - ইলেকট্রিক হিটার

ইলেকট্রিক হিটারে নাইক্রোম তার ব্যবহার করা হয় কেন?

ইলেকট্রিক হিটারে নাইক্রোম তার ব্যবহারের কারণ –

  • নাইক্রোম হল নিকেল (Ni), ক্রোমিয়াম (Cr) ও লোহার (Fe) সংকর ধাতু। এর গলনাঙ্ক ও রোধাঙ্ক খুব বেশি হয়। রোধাঙ্ক বেশি হওয়ায় রোধও বেশি। আবার রোধ বেশি হওয়ায় জুলের সূত্রানুযায়ী, তড়িৎপ্রবাহের ফলে তারটিতে বেশি তাপ উৎপন্ন হয়। আর গলনাঙ্ক বেশি হওয়ায় উচ্চ তাপমাত্রাতেও তারটি গলে যায় না।
  • উচ্চ উষ্ণতাতেও নাইক্রোম বায়ুর সংস্পর্শে এলে বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয় না।

ইলেকট্রিক হিটারের তার বৈদ্যুতিক বাতির ফিলামেন্টের মতো আলো বিকিরণ করে না কেন?

ইলেকট্রিক বাল্বের মধ্যে টাংস্টেন ধাতুর তার খুব সরু ও দীর্ঘ হওয়ায় তারটির রোধ খুব বেশি হয়। ফলে তড়িৎ প্রবাহিত হলে ফিলামেন্টটি শ্বেততপ্ত হয়ে আলো বিকিরণ করে। অপরদিকে, হিটারে নাইক্রোম তার ব্যবহার করা হয় ও তারটি ফিলামেন্টটির তুলনায় মোটা। রোধ প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক হওয়ায়, হিটারের নাইক্রোম তার কুণ্ডলী বাল্বের ফিলামেন্টের মতো শ্বেততপ্ত হতে পারে না। ফলে হিটারের তার ফিলামেন্টের মতো আলো বিকিরণ করতে পারে না।

ইলেকট্রিক হিটার, ইস্ত্রি প্রভৃতি এসি এবং ডিসি উভয় প্রবাহেই কাজ করে কেন?

ইলেকট্রিক হিটার, ইস্ত্রি প্রভৃতিতে ‘তড়িৎপ্রবাহের ফলে পরিবাহীতে তাপ উৎপন্ন হয়’ – এই নীতির ওপর ভিত্তি করেই কাজ করে। জুলের সূত্রানুযায়ী, পরিবাহীর রোধ ও তড়িৎপ্রবাহ চলার সময় অপরিবর্তিত থাকলে, পরিবাহীতে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহমাত্রার বর্গের সমানুপাতিক। তড়িৎ প্রবাহমাত্রার বর্গ একটি ধনাত্মক রাশি। তাই পরিবাহীতে উৎপন্ন তাপ, তড়িৎপ্রবাহের অভিমুখের ওপর নির্ভর করে না। সমপ্রবাহ বা পরিবর্তী প্রবাহ উভয় প্রবাহেই তাপ উৎপন্ন হবে। সুতরাং, ইলেকট্রিক হিটার, ইস্ত্রি প্রভৃতি এসি ও ডিসি উভয় প্রবাহেই কাজ করে।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অংশ ইলেকট্রিক হিটার নিয়ে আলোচনা করেছি। এই অংশটি মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ইলেকট্রিক হিটার” অংশটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় “চলতড়িৎ“ -এর একটি গুরুত্বপূর্ণ অংশ। এই ইলেকট্রিক হিটার” অংশটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

একটি জৈব যৌগের আণবিক সংকেত C₂H₄O₂। যৌগটি জলে দ্রাব্য এবং যৌগটির জলীয় দ্রবণে NaHCO₃ যোগ করলে CO₂ নির্গত হয়। জৈব যৌগটিকে শনাক্ত করো। জৈব যৌগটির সঙ্গে ইথানলের বিক্রিয়া শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণসহ লেখো।

C₂H₄O₂ সংকেতের একটি জৈব যৌগ NaHCO₃-এর সাথে CO₂ গ্যাস দেয়। যৌগটি শনাক্ত করো ও ইথানলের সাথে এর বিক্রিয়ার শর্তসহ সমীকরণ দাও।

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

ক্যানসার রোগের জন্য দায়ী পরিবেশগত কারণগুলি সম্পর্কে লেখো।

জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে দূষণের সম্পর্ক লেখো।