আজকে আমরা এই আর্টিকেলে মাধ্যমিক (দশম শ্রেণি) ইতিহাসের প্রথম অধ্যায়, “ইতিহাসের ধারণা” এর কিছু গুরুত্বপূর্ণ “অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর” নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নোত্তরগুলি মাধ্যমিক বার্ষিক পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এই ধরনের প্রশ্ন মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রায়শই আসে।
মাধ্যমিক ইতিহাস: ইতিহাসের ধারণা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

মাধ্যমিক ইতিহাস – ইতিহাসের ধারণা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
কে ইতিহাসের জনক নামে পরিচিত?
কে বিজ্ঞানসম্মত ইতিহাস চর্চার জনক নামে পরিচিত?
নিউ সায়েন্স (1725 খ্রিস্টাব্দ) গ্রন্থটির রচয়িতা কে?
দ্য অ্যানালস নামক পত্রিকা কবে প্রকাশিত হয়?
দ্য অ্যানালস (1929 খ্রিস্টাব্দ) পত্রিকাটি কে প্রকাশ করেন?
হিস্ট্রি ফ্রম বিলো (History From Below) প্রবন্ধটি (1966 খ্রিস্টাব্দ) কে প্রকাশ করেন?
ইউরোপে খেলার ইতিহাসের চর্চা কখন শুরু হয়?
নতুন সামাজিক ইতিহাস চর্চার প্রতিষ্ঠান দ্য সোশ্যাল সায়েন্স হিস্ট্রি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়?
কবে ব্রিটিশ সোসাইটি অব স্পোর্টস হিস্ট্রি প্রতিষ্ঠিত হয়?
কবে ভারতে ক্রিকেট খেলার সূচনা হয়?
ভারতের পরসিক ক্রিকেট দল কবে প্রথম ইংল্যান্ড সফরে যায়?
কবে কলকাতায় ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয়?
কোন্ খেলা খেলার রাজা নামে পরিচিত?
বাংলায় ইস্টবেঙ্গল ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়?
ক্রিকেট ইতিহাস চর্চাকারী একজন গবেষকের নাম লেখো।
খাদ্যাভাস সম্পর্কিত ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত একজন গবেষকের নাম লেখো।
শিল্পচর্চার ইতিহাসের সঙ্গে যুক্ত একজন গবেষক ও তাঁর গবেষণা গ্রন্থের নাম লেখো।
কলকাতায় স্টার থিয়েটার কবে প্রতিষ্ঠিত হয়?
নটী বিনোদিনী কে?
আ রেস্টলিং ম্যাচ নামক সচল ছবি কবে তৈরি হয়?
আলম আরা ছবিটি কবে তৈরি হয়?
পোশাক সংক্রান্ত সাম্পচুয়ারি লজ কোন্ দেশে কঠোরভাবে মেনে চলা হত?
পোশাক পরিচ্ছদের ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত একজন গবেষক ও তাঁর গ্রন্থের নাম লেখো।
1870-এর দশকে ইংল্যান্ডের একজন পোশাক সংস্কারকের নাম লেখো।
পারসিক রীতির অনুসরণে বাংলায় ব্রাহ্মসমাজের নারীরা যে শাড়ি পরিধান করত তার নাম কী?
মহাত্মা গান্ধির ব্যবহৃত টুপি কী নামে পরিচিত?
যদুনাথ সরকার রচিত একটি সাময়িক ইতিহাস গ্রন্থের নাম লেখো।
রাইট ভ্রাতৃদ্বয় কবে এরোপ্লেন আবিষ্কার করেন?
কবে ইংল্যান্ডে প্রথম রেলপথ চালু হয়?
সুয়েজ খাল কবে খনন করা শুরু হয়?
কোন্ দেশে প্রথম টেলিগ্রাফ যোগাযোগ ব্যবস্থা শুরু হয়?
কলকাতায় কবে সেন্ট্রাল টেলিফোন এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয়?
কলকাতায় কবে ইলেকট্রিক ট্রামগাড়ি চালু হয়?
যানবাহন ও যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে একজন গবেষক ও তাঁর রচিত গ্রন্থের নাম লেখো।
ব্রিটিশ মিউজিয়াম কবে প্রতিষ্ঠিত হয়?
ভারতীয় যাদুঘর কবে প্রতিষ্ঠিত হয়?
ভারতের প্রথম আঞ্চলিক ইতিহাস কোনটি?
ফ্রান্সে কে চলমান চিত্রগ্রহণের মেশিন আবিষ্কার করে?
মুর্শিদাবাদ সম্পর্কিত নিখিলনাথ রায় কর্তৃক লিখিত ইতিহাস গ্রন্থের নাম কী?
সতীশচন্দ্র মিত্র লিখিত একটি স্থানীয় ইতিহাসের নাম লেখো।
বগুড়ার বৃত্তান্ত (1861 খ্রিস্টাব্দ) গ্রন্থটির কার লেখা?
কলকাতা শহরের বিবর্তনের ইতিহাস রচয়িতাদের মধ্যে একজনের নাম লেখো।
বোম্বাই শহরের বিবর্তনের ইতিহাস রচয়িতাদের মধ্যে বিখ্যাত একজনের নাম লেখো।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে বিবেকানন্দ মুখোপাধ্যায় রচিত ইতিহাস গ্রন্থের নাম কী?
রামচন্দ্র গুহ রচিত পরিবেশ ইতিহাস সম্পর্কিত একটি গ্রন্থের নাম লেখো।
দি অরিজিনস অব দি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এই গ্রন্থটির রচয়িতা কে?
ডেভিড আর্নল্ড সম্পাদিত পরিবেশ সম্পর্কিত একটি গ্রন্থের নাম লেখো।
দি স্ট্রাকচার অব সায়েন্টিফিক রেভোলিউশান (1962 খ্রিস্টাব্দ) নামক গ্রন্থটির রচয়িতা কে?
ভারতের মঙ্গল অভিযান প্রকল্প কবে বাস্তবায়িত হয়?
চিকিৎসাবিদ্যায় রেডিওলজির ব্যবহার কখন শুরু হয়?
বিজ্ঞান প্রযুক্তি চর্চা সম্পর্কিত একটি গ্রন্থের নাম লেখো।
ভারতের নারী ইতিহাস চর্চার ক্ষেত্রে কয়েকজন গবেষিকার নাম লেখো।
জেরাল্ডিন ফোর্বস রচিত ভারতের নারী ইতিহাস সম্পর্কিত গ্রন্থের নাম কী?
“ইংরেজরা পাখি মারতে গেলে তারও ইতিহাস রচিত হয়” কথাটি কে বলেছিলেন?
সরকারি দলিল দস্তাবেজ রক্ষণাবেক্ষণের জন্য ব্রিটিশ ভারতে কোন্ প্রতিষ্ঠান স্থাপিত হয়?
ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত?
গোপন নথিপত্রের মধ্যে উল্লেখযোগ্য দিকগুলি কী কী?
সরকারি আধিকারিকদের প্রতিবেদনের একটির উদাহরণ লেখো।
সরকারি নথিপত্রের মধ্যে একটি উল্লেখযোগ্য বিবরণ – এর উদাহরণ লেখো।
উইলিয়াম উইলসন হান্টার কে ছিলেন?
সত্তর বছর নামক আত্মজীবনী কার লেখা?
বিপিনচন্দ্র পালের অসমাপ্ত আত্মজীবনী “সত্তর বছর” কবে গ্রন্থাকারে প্রকাশিত হয়?
জীবন স্মৃতি নামক আত্মজীবনী কার লেখা?
রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী জীবন স্মৃতি কবে প্রকাশিত হয়?
সরলাদেবী চৌধুরানীর আত্মজীবনীর নাম কী?
জীবনের ঝরাপাতা কবে কোথায় প্রকাশিত হয়?
স্বদেশী আন্দোলনকালে লক্ষ্মীর ভান্ডার কে প্রতিষ্ঠা করেন?
বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পত্রিকার নাম কী?
দিগদর্শন – এর সম্পাদক কে ছিলেন?
সমাচার দর্পণ কবে প্রকাশিত হয়?
বঙ্গদর্শন পত্রিকা প্রথম কবে প্রকাশিত হয়?
বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন?
সোমপ্রকাশ পত্রিকা কবে প্রকাশিত হয়?
সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
পূর্ণবাক্যে উত্তর দাও।
ইতিহাস কী?
ইতিহাসের জনক কাকে বলা হয়?
আধুনিক ইতিহাস তত্ত্বের জনক কাকে বলা হয়?
ইতিহাস হল অতীত ও বর্তমানের অন্তহীন কথোপকথন – কার উক্তি?
ঐতিহাসিকের লক্ষ্য কী?
ইতিহাসবিদ্যাকে অন্যান্য বিদ্যাচর্চার জননী বলে কে অভিহিত করেছেন?
ইতিহাস কোন্ শতকে সমাজবিজ্ঞান থেকে একটি পৃথক শাস্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে?
ইতিহাসচর্চায় কেন প্রভেদ দেখা যায়?
জাতীয়তাবাদী ইতিহাসচর্চার মূল কথা কী?
কয়েকজন জাতীয়তাবাদী ভারতীয় ঐতিহাসিকের নাম লেখো।
সাম্রাজ্যবাদী ইতিহাসচর্চার কয়েকজন ঐতিহাসিকের নাম লেখো।
কেমব্রিজ ঐতিহাসিকেরা কার দর্শনে বিশ্বাস করেন?
কয়েকজন কেমব্রিজ ঐতিহাসিকের নাম লেখো।
মার্কসবাদী ঐতিহাসিক কাদের বলা হয়?
কয়েকজন মার্কসবাদী ঐতিহাসিকের নাম লেখো।
দ্য অ্যানালস্ পত্রিকাটি কবে প্রকাশিত হয়?
নিম্নবর্গের ঐতিহাসিক গোষ্ঠী কাদের বলা হয়?
নিম্নবর্গের ইতিহাসচর্চা করে কারা বিখ্যাত হয়েছেন?
History from Below প্রবন্ধটি কার লেখা?
সামাজিক ইতিহাস কী?
Social Science History Association কবে প্রতিষ্ঠিত হয়?
প্রকৃত ইতিহাসের মুখ্য বিষয়বস্তু কী হওয়া উচিত?
জি এম ট্রেভেলিয়ান কেন স্মরণীয়?
সামাজিক ইতিহাসের উপর লেখা ট্রেভেলিয়ানের বিখ্যাত বইটির নাম কী?
ভারতের পারসিক ক্রিকেট দল কবে প্রথম ইংল্যান্ড সফরে গিয়েছিল?
ব্রিটিশ সোসাইটি অফ স্পোর্টস হিস্ট্রি কবে প্রতিষ্ঠিত হয়েছে?
ব্রিটিশ সোসাইটি অফ স্পোর্টস হিস্ট্রি -র মুখপত্রের নাম কী?
ভারতে ক্রিকেটের ইতিহাস নিয়ে চর্চা করে কারা বিখ্যাত হয়েছেন?
জে এ ম্যাঙ্গান-এর লেখা ক্রীড়া ইতিহাসের বিখ্যাত গ্রন্থটির নাম কী?
টোয়েন্টি-টু ইয়ার্ডস টু ফ্রিডম গ্রন্থের রচয়িতা কে ছিলেন?
গৌতম ভট্টাচার্যের লেখা খেলাধুলার ইতিহাসচর্চা বিষয়ক একটি গ্রন্থের নাম লেখো।
‘গোললেস : দ্য স্টোরি অফ এ ইউনিক ফুটবলিং নেশনস’ বইটি কোন্ খেলার ইতিহাস?
পরাধীন ভারতের জাতীয় ফুটবল ক্লাবের নাম কী?
বাংলায় ইস্টবেঙ্গল ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়?
সাম্প্রতিকতম সময়ে একজন ফুটবল গবেষকের নাম লেখো।
প্রথম কে স্পঞ্জ রসগোল্লা তৈরি করেন?
‘রসগোল্লা বাংলার জগৎ মাতানো আবিষ্কার’ গ্রন্থটি কে রচনা করেন?
কাদের মাধ্যমে আলু ভারতীয়দের খাদ্যতালিকায় স্থান পায়?
ভারতবাসীর খাদ্যাভ্যাসের বিবর্তনের উপরে ক্লদ মার্কোভিটস-এর সম্পাদিত বইটির নাম কী?
ভারতীয়দের খাদ্যাভ্যাসের ইতিহাসের উপর কে টি আচয়-এর লেখা বইটির নাম কী?
কে এম খিলনানি-র লেখা সোশিও-পলিটিক্যাল ডাইমেনশনস অফ মডার্ন ইন্ডিয়া গ্রন্থের বিষয়বস্তু কী?
বাংলায় কীর্তনের প্রবক্তা কে ছিলেন?
বাংলার মাটি, বাংলার জল গানটির রচয়িতা কে?
কার গান হিন্দু-মুসলিম ঐক্যের প্রতীক ছিল?
‘নমো হিন্দুস্তান’ সংগীতটির রচয়িতা কে?
‘মায়ের দেওয়া মোটা কাপড়’ গানটির রচয়িতা কে?
কবে সংগীত-নাটক আকাদেমি প্রতিষ্ঠিত হয়?
পাঞ্জাবে উটচালকদের গানকে কী বলা হত?
কথাকলি নৃত্যশৈলীর উৎপত্তিস্থল কোন্ রাজ্য?
কুচিপুড়ি নৃত্যশৈলীর উৎপত্তিস্থল কোন্ রাজ্য?
কুচিপুড়ি নৃত্যশৈলী কাদের দ্বারা বিকশিত হয়েছে?
‘ডান্স ডায়ালেক্টস অফ ইন্ডিয়া’ গ্রন্থটির রচয়িতা কে?
কলকাতায় প্রথম বাংলা নাটক কবে মঞ্চস্থ হয়?
হেরাসিম লেবেডেফ কে ছিলেন?
কলকাতায় মঞ্চস্থ প্রথম বাংলা নাটকের নাম কী?
কলকাতার কোথায় প্রথম বাংলা নাটক মঞ্চস্থ হয়?
বাংলা নাটকের কয়েকজন শ্রেষ্ঠ নাট্যকারের নাম লেখো।
ভারতীয় উপমহাদেশের সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি নাট্যকার কে ছিলেন?
উৎপল দত্তের কয়েকটি বিখ্যাত নাটকের নাম লেখো।
আধুনিক বাংলা নাটকের কয়েকজন জনপ্রিয় অভিনেতার নাম লেখো।
ক্যামেরা শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
ক্যামেরা আবিষ্কারের অভিযান কোথা থেকে শুরু হয়?
বর্তমানকালের প্রোজেক্টরের অগ্রজপ্রতিম যন্ত্র কোনটি?
বর্তমান চলচ্চিত্রের স্রষ্টা রূপে কাকে গণ্য করা হয়?
কবে চলমান চিত্র বা চলচ্চিত্রের জন্ম হয়?
কোথায় চলচ্চিত্রের জন্ম হয়?
ভারতে কবে প্রথম চলচ্চিত্রের উদ্ভব ঘটে?
হীরালাল সেন কবে থেকে ভারতে সিনেমা দেখানো শুরু করেন?
হীরালাল সেনের নিজস্ব সিনেমা কোম্পানিটির নাম কী?
প্রথম বাংলা চলচ্চিত্রের নাম কী?
প্রথম সবাক বাংলা চলচ্চিত্রের নাম কী?
সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র কোনটি?
পথের পাঁচালী ছবির পরিচালক কে?
পথের পাঁচালী কত খ্রিস্টাব্দে মুক্তিলাভ করে?
আমেরিকার বিখ্যাত আকাদেমি পুরস্কারে সম্মানিত বাঙালি চলচ্চিত্রকারের নাম লেখো।
‘একেই বলে শুটিং’ – কার লেখা?
আধুনিক বাংলা চলচ্চিত্রের কয়েকজন বিখ্যাত পরিচালকের নাম লেখো।
‘ভুবন সোম’ চলচ্চিত্রটির পরিচালক কে ছিলেন?
‘ফর হুম দি বেল টেলস’ চলচ্চিত্রের বিষয়বস্তু কী?
‘ভারতের নাট্য ঐতিহ্য’ গ্রন্থটি কার লেখা?
শিশির বসুর লেখা বাংলা নাটকের ইতিহাসের বইটির নাম কী?
অভিনয়ের ইতিহাস নিয়ে লেখা রজতকান্ত রায়ের বইটির নাম কী?
কত খ্রিস্টাব্দে, কোথায় দি অ্যাসোসিয়েশন অফ ড্রেস হিস্টোরিয়ানস প্রতিষ্ঠিত হয়?
ভারতীয় পোশাক-পরিচ্ছদের উপর লেখা এমা টারলো-র বইটির নাম কী?
‘ইঞ্জিনস অফ চেঞ্জ : দ্য রেলরোডস দ্যাট মেড ইন্ডিয়া’ বইটির রচয়িতা কে?
কোন্ বিদ্রোহ Telegraph War নামে পরিচিত?
আধুনিক ভারতে দৃশ্যশিল্পের বিকাশের ক্ষেত্রে দুই পথিকৃতের নাম লেখো।
বঙ্গীয় কলাসংসদ কত খ্রিস্টাব্দে গড়ে ওঠে?
বঙ্গীয় কলাসংসদ কারা গড়ে তোলেন?
কোন্ দুই বিদেশি ভারতে শিল্প বিকাশ ও তার ইতিহাসের ব্যাপারে যত্নবান ছিলেন?
ভগিনী নিবেদিতা ও ওকাকুরার মধ্যে মিল কোথায়?
ভারতীয় দৃশ্যশিল্পের উন্নতি ও আধুনিকতার ক্ষেত্রে কাদের গুরুত্বপূর্ণ অবদান ছিল?
চিত্রকথা কার লেখা?
বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী কার রচনা?
শিল্পকলার ইতিহাসের ক্ষেত্রে আনন্দ কে কুমারস্বামীর লেখা বিখ্যাত গ্রন্থের নাম লেখো।
রাজা রবি ভার্মা কী কারণে বিখ্যাত?
প্রাচীন স্থাপত্য নিদর্শনগুলি অনুসন্ধানে প্রথম কারা উদ্যোগী হয়েছিলেন?
কলকাতায় প্রতিষ্ঠিত গথিক স্থাপত্য এর প্রথম নিদর্শন কোনটি?
রাষ্ট্রপতি ভবনের মূল স্থপতি কে ছিলেন?
আধুনিক ভারতে স্থাপত্যবিদ্যার ক্ষেত্রে উল্লেখযোগ্য গ্রন্থ কোনটি?
ভারতবর্ষে কবে থেকে জনগণনা শুরু হয়?
কোচবিহারের ইতিহাস গ্রন্থটির লেখক কে?
মুম্বাই শহরের ইতিহাস নিয়ে কারা গবেষণা করেছেন?
আহমেদাবাদ শহরের ইতিহাস নিয়ে কে গবেষণা করেছেন?
কলকাতা শহরের ইতিহাস নিয়ে কারা গবেষণা করেছেন?
দিল্লি শহরের ইতিহাস নিয়ে কে গবেষণা করেছেন?
লখনউ শহরের ইতিহাস নিয়ে কে গবেষণা করেছেন?
চার্লস টিলি এবং ডব্লু ব্লকম্যান সম্পাদিত গ্রন্থটির নাম কী?
দি অরিজিন অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার – এই গ্রন্থের রচয়িতা কে?
দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে বিবেকানন্দ মুখোপাধ্যায় রচিত ইতিহাস গ্রন্থটির নাম কী?
কত খ্রিস্টাব্দে কার্গিল যুদ্ধ হয়েছিল?
পরিবেশ সংক্রান্ত ইতিহাসচর্চা কোথায় প্রথম শুরু হয়?
র্যাচেল কারসনের পরিবেশ সংক্রান্ত দুটি গ্রন্থের নাম লেখো।
আপ্পিকো আন্দোলন কোন্ রাজ্যে হয়েছিল?
চিপকো আন্দোলন হয়েছিল কোন্ রাজ্যে?
চিপকো আন্দোলনের নেতা কে ছিলেন?
নর্মদা বাঁচাও আন্দোলন ভারতবর্ষের কোন্ অংশে সংগঠিত হয়?
নর্মদা বাঁচাও আন্দোলন-এর নেত্রী কে ছিলেন?
গ্রিন ইম্পিরিয়ালিজম গ্রন্থটি কার লেখা?
ট্রেসেস অন দ্য রোডিয়ান শোর গ্রন্থটি কার লেখা?
ভারতের ভূতাত্ত্বিক সর্বেক্ষণ প্রতিষ্ঠান (Geological Survey of India) কবে প্রতিষ্ঠিত হয়?
কার উদ্যোগে ভারতের ভূতাত্ত্বিক সর্বেক্ষণ প্রতিষ্ঠান স্থায়ী রূপ নেয়?
কার উদ্যোগে ভারতে ত্রিকোণমিতি সর্বেক্ষণ প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়?
কলকাতা মেডিক্যাল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
মহেন্দ্রলাল সরকার প্রতিষ্ঠিত বিজ্ঞানচর্চা কেন্দ্রটির নাম কী?
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স কোথায় অবস্থিত?
বোস ইনস্টিটিউট এর সঙ্গে কোন্ বিখ্যাত বাঙালি বিজ্ঞানীর নাম যুক্ত রয়েছে?
বোস ইনস্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয়?
ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয়?
CSIR-এর পুরো নাম কী?
CSIR কবে প্রতিষ্ঠিত হয়?
দ্য স্ট্রাকচার অফ সায়েন্টিফিক রেভোলিউশন নামক গ্রন্থটি কে রচনা করেন?
নিউ সায়েন্স গ্রন্থের রচয়িতা কে?
সায়েন্স অ্যান্ড দ্য রাজ গ্রন্থটি কার লেখা?
সায়েন্স, টেকনোলজি অ্যান্ড মেডিসিন ইন কলোনিয়াল ইন্ডিয়া কার লেখা?
পশ্চিম ভারতে নারীমুক্তি ও নারী উন্নতির আন্দোলনে কারা নেতৃত্ব দেন?
‘দি ইন্ডিয়ান উইমেন : ফ্রম পর্দা টু মর্ডানিটি’ গ্রন্থের লেখক কে?
‘উইমেন ইন মডার্ন ইন্ডিয়া’ গ্রন্থটি কার রচনা?
‘ভয়েসেস ফ্রম উইদিন’ কার লেখা?
বাংলার রাজনীতি ও নারী আন্দোলন গ্রন্থটির রচয়িতা কে ছিলেন?
সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়?
বাংলায় নীলচাষিদের উপর অত্যাচারের কথা কোন্ সরকারি নথি থেকে জানা যায়?
বর্তমান ভারতের একটি গোয়েন্দা সংস্থার নাম লেখো।
আত্মজীবনী (Autobiography) কাকে বলে?
স্মৃতিকথা (Memoir) কাকে বলে?
বিপিনচন্দ্র পালের আত্মজীবনী সত্তর বৎসর গ্রন্থ থেকে কোন্ কোন্ চরমপন্থী রাজনীতিকের সম্বন্ধে জানা যায়?
বিপিনচন্দ্র পাল কার কাছ থেকে জাতীয়তাবাদের মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন?
বিপিনচন্দ্র পাল কবে ‘ন্যাশনাল ইনস্টিটিউট স্থাপন’ করেন?
জীবনস্মৃতি-তে রবীন্দ্রনাথ ঠাকুর মোট কতগুলি বিষয়ের আলোচনা করেছেন?
সরলাদেবী চৌধুরানী কে ছিলেন?
সরলাদেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম কী?
‘জীবনের ঝরাপাতা’ নামক জীবনীগ্রন্থ থেকে কোন্ কোন্ ভারতীয় মহাপুরুষদের কথা জানা যায়?
‘জীবনের ঝরাপাতা’ কোন্ সাময়িকপত্রে প্রথম ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল?
‘বীরাষ্টমী ব্রত’-এর কথা কোন্ গ্রন্থ থেকে জানা যায়?
লক্ষ্মীর ভাণ্ডার কে গড়ে তোলেন?
‘Letters from a Father to His Daughter’ – গ্রন্থে কতগুলি চিঠি আছে?
জওহরলাল কোন্ সময়ে ইন্দিরাকে চিঠিগুলি লিখেছিলেন?
ইন্দিরার উদ্দেশে লেখা জওহরলালের চিঠিগুলি কবে মুদ্রিত আকারে প্রকাশিত হয়?
ইন্দিরাকে লেখা জওহরলালের চিঠিপত্রের হিন্দি অনুবাদের নাম কী?
ইন্দিরাকে লেখা জওহরলালের চিঠিপত্রের হিন্দি অনুবাদ কে করেন?
ইন্দিরা গান্ধিকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলি বাংলাতে কী নামে পরিচিত?
ভারতে প্রকাশিত প্রথম ইংরেজি সংবাদপত্রের নাম কী?
প্রথম বাংলা সাপ্তাহিক সংবাদপত্রের নাম কী?
ভারতে প্রথম বাণিজ্য বিষয়ক বাংলা ভাষায় প্রকাশিত দৈনিক সংবাদপত্রের নাম কী?
জাতীয়তাবাদের বিকাশে কোন্ দুই পত্রিকার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল?
‘বঙ্গদর্শন’ প্রথম কবে প্রকাশিত হয়?
‘বঙ্গদর্শন’ সাময়িকপত্র কে প্রবর্তন করেন?
রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে ‘বঙ্গদর্শন’ কখন থেকে পুনঃপ্রকাশিত হতে শুরু করে?
সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
কোন্ বড়োলাট ‘সোমপ্রকাশ’ পত্রিকা বন্ধ করে দিতে চেয়েছিলেন?
ভারতের প্রথম গাড়ির শোরুম কোথায় গড়ে উঠেছিল?
শাড়ি পরার আধুনিক রীতির প্রবর্তক কে ছিলেন এবং তিনি কার স্ত্রী ছিলেন?
সরলাদেবী চৌধুরানী কোন বিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন এবং কবে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন?
সরলাদেবী চৌধুরানী কখন বিএ পাস করেন এবং কী বিশেষ সম্মাননা লাভ করেন?
আধুনিক রেল যোগাযোগ ব্যবস্থার প্রথম প্রচলন কোথায় ও কবে হয়?
ভারতে প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা কবে গড়ে ওঠে?
কত খ্রিস্টাব্দে ভারতে প্রথম ক্রিকেট খেলার প্রমাণ পাওয়া যায়?
কত খ্রিস্টাব্দে ক্যালকাটা ক্রিকেট ক্লাবের প্রতিষ্ঠা হয়?
কত খ্রিস্টাব্দে বাংলায় প্রথম নাটক মঞ্চস্থ হয়?
কত খ্রিস্টাব্দে কলকাতা মেডিক্যাল কলেজের প্রতিষ্ঠা হয়?
কত খ্রিস্টাব্দে বোম্বেতে ওরিয়েন্টাল ক্রিকেট ক্লাব (Oriental Cricket Club) প্রতিষ্ঠিত হয়?
কত খ্রিস্টাব্দে ভারতের ‘ভূতাত্ত্বিক সর্বেক্ষণ প্রতিষ্ঠান’ (Geological Survey of India)-এর সূচনা হয়?
কত খ্রিস্টাব্দে ভারতে ব্রিটিশ সরকার কর্তৃক রেলপথ যোগাযোগের সূচনা হয়?
কত খ্রিস্টাব্দে ‘সোমপ্রকাশ’ প্রথম প্রকাশিত হয়?
বিপিনচন্দ্র পালের জীবনকাল কত খ্রিস্টাব্দ পর্যন্ত?
রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনকাল কত খ্রিস্টাব্দ পর্যন্ত?
কত খ্রিস্টাব্দে ‘বঙ্গদর্শন’ প্রথম প্রকাশিত হয়?
সরলাদেবী চৌধুরানীর জীবনকাল কত খ্রিস্টাব্দ পর্যন্ত?
কত খ্রিস্টাব্দে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স (Indian Association for the Cultivation of Science)-এর প্রতিষ্ঠা হয়?
কত খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়?
কত খ্রিস্টাব্দে প্যারিসে চলচ্চিত্রের প্রথম আবির্ভাব হয়?
কত খ্রিস্টাব্দে ভারতে হীরালাল সেন প্রথম চলচ্চিত্রের প্রদর্শন শুরু করেন?
কত খ্রিস্টাব্দে ‘বঙ্গীয় কলা সংসদ’ গঠিত হয়?
কত খ্রিস্টাব্দে ‘জীবনস্মৃতি’ গ্রন্থটি প্রকাশিত হয়?
কত খ্রিস্টাব্দে ইন্দিরাকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলি গ্রন্থাকারে প্রকাশিত হয়?
কত খ্রিস্টাব্দে প্রথম সবাক বাংলা ছবি ‘জামাইষষ্ঠী’-র চিত্রায়ণ হয়?
কত খ্রিস্টাব্দে ‘কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইনডাস্ট্রিয়াল রিসার্চ’ (Council of Scientific and Industrial Research)-এর প্রতিষ্ঠা হয়?
কত খ্রিস্টাব্দে ভারতে পোশাক-পরিচ্ছদের ইতিহাসচর্চা শুরু হয়?
কত খ্রিস্টাব্দে র্যাচেল কারসন ‘দ্য সি অ্যারাউন্ড আস’ রচনা করেন?
কত খ্রিস্টাব্দে সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ মুক্তিলাভ করে?
কত খ্রিস্টাব্দে পশ্চিম ইউরোপে প্রথম নতুন সামাজিক ইতিহাসচর্চা শুরু হয়?
কত খ্রিস্টাব্দে র্যাচেল কারসনের ‘সাইলেন্ট স্প্রিং’ প্রকাশিত হয়?
কত খ্রিস্টাব্দে মার্ক ফেরো ‘দ্য গ্রেট ওয়ার 1914-1918’ গ্রন্থটি রচনা করেন?
কত খ্রিস্টাব্দে ইউরোপে খেলার ইতিহাসচর্চা শুরু হয়েছিল?
কত খ্রিস্টাব্দে ভারতীয়দের মধ্যে প্রথম খেলার ইতিহাসচর্চার সূত্রপাত হয়?
বহুবিকল্পভিত্তিক প্রশ্ন
হিস্টোরিওগ্রাফি (Historiography) কথার অর্থ হল –
- ইতিহাসের উপাদান
- ইতিহাসের লেখচিত্র
- ঐতিহাসিক যুদ্ধ
- ইতিহাসচর্চা
উত্তর – 4. ইতিহাসচর্চা
বিংশ শতকের নয়া সামাজিক ইতিহাসচর্চার ধারণা গুরুত্ব লাভ করেছে –
- 40-এর দশকে
- 50-এর দশকে
- 60-এর দশকে
- 70-এর দশকে
উত্তর – 3. 60-এর দশকে
নতুন সামাজিক ইতিহাস রচনার একটি বৈশিষ্ট্য হল –
- প্রাতিষ্ঠানিক ইতিহাসের উপর গুরুত্ব আরোপ
- সাধারণ মানুষের ইতিহাসের উপর গুরুত্ব আরোপ
- রাজাদের ইতিহাসের উপর গুরুত্ব আরোপ
- অভিজাতদের ইতিহাসের উপর গুরুত্ব আরোপ
উত্তর – 2. সাধারণ মানুষের ইতিহাসের উপর গুরুত্ব আরোপ
দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে ইতিহাসচর্চা করেন –
- জাতীয়তাবাদী ঐতিহাসিকরা
- সাম্রাজ্যবাদী ঐতিহাসিকরা
- মার্কসবাদী ঐতিহাসিকরা
- নিম্নবর্গের ঐতিহাসিকরা
উত্তর – 1. জাতীয়তাবাদী ঐতিহাসিকরা
ভারতে ‘নিম্নবর্গের ইতিহাসচর্চার জনক’ হলেন –
- রণজিৎ গুহ
- অমলেশ ত্রিপাঠী
- রামচন্দ্র গুহ
- সুমিত সরকার
উত্তর – 1. রণজিৎ গুহ
দাস ক্যাপিটাল গ্রন্থটি রচনা করেন –
- কার্ল মার্কস
- ট্রেভেলিয়ান
- গিবস
- র্যাঙ্কে
উত্তর – 1. কার্ল মার্কস
ইউরোপে ক্রীড়া ইতিহাসের চর্চা শুরু হয় –
- 1920-এর দশকে
- 1930-এর দশকে
- 1940-এর দশকে
- 1970-এর দশকে
উত্তর – 4. 1970-এর দশকে
‘ইন্টারন্যাশনাল জার্নাল অফ দ্য হিস্ট্রি অফ স্পোর্টস’ প্রকাশিত হয় –
- ইংল্যান্ড থেকে
- ফ্রান্স থেকে
- জার্মানি থেকে
- ভারত থেকে
উত্তর – 1. ইংল্যান্ড থেকে
মোহনবাগান ক্লাব আই এফ এ শিল্ড জয় করেছিল –
- 1890 খ্রিস্টাব্দে
- 1905 খ্রিস্টাব্দে
- 1911 খ্রিস্টাব্দে
- 1917 খ্রিস্টাব্দে
উত্তর – 3. 1911 খ্রিস্টাব্দে
ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন –
- ইংরেজরা
- ওলন্দাজরা
- ফরাসিরা
- পর্তুগিজরা
উত্তর – 1. ইংরেজরা
বাংলায় প্রথম খাদ্যপ্রণালী সম্পর্কিত বই হল –
- বামাবোধিনী
- পাকপ্রণালী
- আমিষ-নিরামিষ
- পাকরাজেশ্বর
উত্তর – 4. পাকরাজেশ্বর
‘ইন্ডিয়া : ফুড অ্যান্ড কুকিং’ গ্রন্থটির রচয়িতা হলেন –
- প্যাট চ্যাপম্যান
- ক্লদ মার্কোভিটস
- কে টি আচয়
- র্যাচেল কারসন
উত্তর – 1. প্যাট চ্যাপম্যান
এ হিস্টোরিক্যাল ডিকশনারি অফ ইন্ডিয়ান ফুড গ্রন্থটি রচনা করেন –
- কে টি আচয়
- বেলা দে
- পঙ্কজ কুমার
- এমা টারলো
উত্তর – 1. কে টি আচয়
ভারতের ধ্রুপদি নৃত্যকে ভাগ করা হয় –
- দুই ভাগে
- তিন ভাগে
- চার ভাগে
- পাঁচ ভাগে
উত্তর – 3. চার ভাগে
ভারতে ধ্রুপদি নৃত্যধারার পূর্ণাঙ্গ রূপের শ্রেষ্ঠ অভিব্যক্তি হল –
- ভরতনাট্যম
- কথাকলি
- মণিপুরি
- কথক
উত্তর – 1. ভরতনাট্যম
‘ভরতের নাট্যশাস্ত্র’ গ্রন্থটির ইতিহাস অন্তর্গত হবে –
- সামাজিক ইতিহাসের
- শিল্পচর্চার ইতিহাসের
- দৃশ্যশিল্পের ইতিহাসের
- খেলার ইতিহাসের
উত্তর – 2. শিল্পচর্চার ইতিহাসের
দাদাসাহেব ফালকে যুক্ত ছিলেন –
- চলচ্চিত্রের সঙ্গে
- ক্রীড়া জগতের সঙ্গে
- স্থানীয় ইতিহাসচর্চার সঙ্গে
- পরিবেশের ইতিহাসচর্চার সঙ্গে
উত্তর – 1. চলচ্চিত্রের সঙ্গে
সপ্তদশ শতকে ইংল্যান্ডের একজন পোশাক সংস্কারকের নাম হল –
- এমা টারলো
- মিসেস স্ট্যানটন
- জন লিভাইস
- গ্রোভ
উত্তর – 2. মিসেস স্ট্যানটন
ভারতীয় পোশাকের নৃতাত্ত্বিক বিশ্লেষণের উপর গুরুত্ব দেন –
- অরেলস্টাইন
- কানিংহাম
- জন মার্শাল
- কর্নেল ডালটন
উত্তর – 4. কর্নেল ডালটন
ইউরোপে যানবাহনের চলাচলের ক্ষেত্রে বাষ্পশক্তির ব্যবহার শুরু হয় –
- সপ্তদশ শতকে
- অষ্টাদশ শতকে
- ঊনবিংশ শতকে
- বিংশ শতকে
উত্তর – 1. সপ্তদশ শতকে
পিচঢালা রাস্তা নির্মাণ করেন –
- জন ম্যাকাডাম
- হামফ্রে ডেভি
- জর্জ স্টিফেনসন
- আইনস্টাইন
উত্তর – 1. জন ম্যাকাডাম
ভারতের প্রথম রেল যোগাযোগ শুরু হয় –
- বোম্বে থেকে থানে পর্যন্ত
- দিল্লি থেকে থানে পর্যন্ত
- বোম্বে থেকে দিল্লি পর্যন্ত
- দিল্লি থেকে কলকাতা পর্যন্ত
উত্তর – 1. বোম্বে থেকে থানে পর্যন্ত
ইন্ডিয়ান রেলওয়েস গ্লোরিয়াস 150 ইয়ারস গ্রন্থটির রচয়িতা হলেন –
- আর আর ভাণ্ডারী
- যদুনাথ সরকার
- নীতিন সিনহা
- পঙ্কজ কুমার
উত্তর – 1. আর আর ভাণ্ডারী
বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম প্রতিষ্ঠা করেন –
- রাখালদাস বন্দ্যোপাধ্যায়
- রমেশচন্দ্র মজুমদার
- যদুনাথ সরকার
- অক্ষয়কুমার মৈত্রেয়
উত্তর – 4. অক্ষয়কুমার মৈত্রেয়
ভারতের প্রথম লিখিত ইতিহাস গ্রন্থের নাম হল –
- রাজতরঙ্গিণী
- মহাভারত
- বেদ
- রামায়ণ
উত্তর – 1. রাজতরঙ্গিণী
কল্হণের ‘রাজতরঙ্গিণী’ -র ইতিহাস অন্তর্গত হবে –
- সামরিক ইতিহাসের
- খেলাধুলার ইতিহাসের
- স্থানীয় ইতিহাসের
- পরিবেশের ইতিহাসের
উত্তর – 3. স্থানীয় ইতিহাসের
নগরায়ণ প্রক্রিয়া নিয়ে চর্চা করা হয় –
- স্থানীয় ইতিহাসে
- শহরের ইতিহাসে
- জাতীয় ইতিহাসে
- বিশ্ব ইতিহাসে
উত্তর – 2. শহরের ইতিহাসে
বাণিজ্য শহর বলা হয় –
- মুম্বাইকে
- কলকাতাকে
- গুজরাটকে
- বিহারকে
উত্তর – 1. মুম্বাইকে
সংস্কৃতির শহর বলা হয় –
- কলকাতাকে
- লখনউকে
- সুরাটকে
- মুম্বাইকে
উত্তর – 1. কলকাতাকে
সামরিক ইতিহাসচর্চা প্রথম শুরু হয় –
- রোমান সাম্রাজ্যে
- ফ্রান্সে
- ইংল্যান্ডে
- জার্মানিতে
উত্তর – 3. ইংল্যান্ডে
‘দ্য মিলিটারি সিস্টেম অফ দ্য মারাঠাস’ গ্রন্থটির লেখক হলেন –
- কৌশিক রায়
- যদুনাথ সরকার
- রমেশচন্দ্র মজুমদার
- সুরেন্দ্রনাথ সেন
উত্তর – 4. সুরেন্দ্রনাথ সেন
‘মিলিটারি হিস্ট্রি অফ মিডিয়েভাল ইন্ডিয়া’ গ্রন্থটি রচনা করেন –
- যদুনাথ সরকার
- ইরফান হাবিব
- সতীশচন্দ্র
- জি এস সাঁধু
উত্তর – 4. জি এস সাঁধু
‘দ্য গ্রেট ওয়ার 1914-1918’ গ্রন্থটির লেখক ছিলেন –
- লুই ম্যামফোর্ড
- মার্ক ফেরো
- লয়েড জর্জ
- মার্শাল ফচ্
উত্তর – 2. মার্ক ফেরো
পরিবেশ বিষয়ে গণ আন্দোলনের সূচনা হয় –
- 1940-এর দশকে
- 1950-এর দশকে
- 1960-এর দশকে
- 1970-এর দশকে
উত্তর – 3. 1960-এর দশকে
ইকোলজিক্যাল ইম্পিরিয়ালিজম লিখেছিলেন –
- স্ট্যানলি জ্যাকসন
- এলিজাবেথ হুইটকম্ব
- রামচন্দ্র গুহ
- আলফ্রেড ক্রসবি
উত্তর – 4. আলফ্রেড ক্রসবি
দ্য সি অ্যারাউন্ড আস বইটির লেখক হলেন –
- র্যাচেল কারসন
- আলফ্রেড ক্রসবি
- জে ডি কর্ণাল
- গ্রোভ
উত্তর – 1. র্যাচেল কারসন
বিশ্ব পরিবেশ দিবস প্রথম পালিত হয়েছিল –
- 12 জানুয়ারি, 1989
- 5 জুন, 1974
- 1 মে, 1923
- 5 সেপ্টেম্বর, 1987
উত্তর – 2. 5 জুন, 1974
কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্গত হবে –
- ফোটোগ্রাফির ইতিহাসের
- খেলাধুলার ইতিহাসের
- বিজ্ঞান-প্রযুক্তির ইতিহাসের
- পরিবেশের ইতিহাসের
উত্তর – 3. বিজ্ঞান-প্রযুক্তির ইতিহাসের
হিপোক্রেটিস ছিলেন –
- গ্রিক চিকিৎসক
- বিখ্যাত লেখক
- বিখ্যাত দার্শনিক
- বিখ্যাত স্থপতি
উত্তর – 1. গ্রিক চিকিৎসক
উইমেন ইন কলোনিয়াল ইন্ডিয়া গ্রন্থটির সম্পাদিকা –
- জেরাল্ডিন ফোর্বস
- মালবিকা কার্লেকর
- জে কৃষ্ণমূর্তি
- জ্যোতিরাও ফুলে
উত্তর – 3. জে কৃষ্ণমূর্তি
দ্য সেকেন্ড সেক্স গ্রন্থের রচয়িতা হলেন –
- সিমোন দ্য বোভেয়ার
- আলফ্রেড ক্রসবি
- ক্ল্যারেন্স গ্ল্যাকেন
- মার্ক ফেরো
উত্তর – 1. সিমোন দ্য বোভেয়ার
আন্তর্জাতিক নারীবর্ষ প্রথম পালিত হয় –
- 1970 খ্রিস্টাব্দে
- 1975 খ্রিস্টাব্দে
- 1980 খ্রিস্টাব্দে
- 1999 খ্রিস্টাব্দে
উত্তর – 2. 1975 খ্রিস্টাব্দে
Ecofeminism-এর কথা বলেছেন –
- চার্লস টিলি
- ফ্রাঁসোয়া দোবান
- ক্ল্যারেন্স গ্ল্যাকেন
- অরুন্ধতী রায়
উত্তর – 2. ফ্রাঁসোয়া দোবান
আধুনিক ইতিহাসচর্চায় সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান হল –
- সরকারি নথিপত্র
- ব্যক্তিগত পত্র
- সংবাদপত্র
- স্মৃতিকথা
উত্তর – 1. সরকারি নথিপত্র
ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত?
- কলকাতা
- দিল্লিতে
- পুনাতে
- নাগপুরে
উত্তর – 2. দিল্লিতে
দেবেন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীর নাম কী?
- জীবনস্মৃতি
- আত্মচরিত
- জীবনের জলসাঘরে
- জীবনের ঝরাপাতা
উত্তর – 2. আত্মচরিত
এ নেশন ইন মেকিং হল –
- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনী
- রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী
- বল্লভভাই প্যাটেলের আত্মজীবনী
- রবি ভার্মার আত্মজীবনী
উত্তর – 1. সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনী
বিপিনচন্দ্র পাল লিখেছেন –
- সত্তর বৎসর
- জীবনস্মৃতি
- এ নেশন ইন মেকিং
- আনন্দমঠ
উত্তর – 1. সত্তর বৎসর
রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্মৃতিকথা হল –
- শেষের পরিচয়
- চার অধ্যায়
- জীবনস্মৃতি
- গোরা
উত্তর – 3. জীবনস্মৃতি
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জীবনস্মৃতি’ গ্রন্থাকারে প্রকাশিত হয়-
- 1320 বঙ্গাব্দে
- 1319 বঙ্গাব্দে
- 1419 বঙ্গাব্দে
- 1418 বঙ্গাব্দে
উত্তর – 2. 1319 বঙ্গাব্দে
জীবনের ঝরাপাতা গ্রন্থটি হল একটি –
- উপন্যাস
- কাব্যগ্রন্থ
- জীবনীগ্রন্থ
- আত্মজীবনী
উত্তর – 4. আত্মজীবনী
বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় –
- 1818 খ্রিস্টাব্দে
- 1858 খ্রিস্টাব্দে
- 1872 খ্রিস্টাব্দে
- 1875 খ্রিস্টাব্দে
উত্তর – 3. 1872 খ্রিস্টাব্দে
বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন –
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- সরলাদেবী চৌধুরানী
- দ্বারকানাথ বিদ্যাভূষণ
- বিদ্যাসাগর
উত্তর – 1. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
সোমপ্রকাশ ছিল একটি –
- দৈনিক পত্রিকা
- সাপ্তাহিক পত্রিকা
- পাক্ষিক পত্রিকা
- মাসিক পত্রিকা
উত্তর – 2. সাপ্তাহিক পত্রিকা
সোমপ্রকাশ পত্রিকা যে সামাজিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল সেটি হল –
- বিধবাবিবাহ আন্দোলন
- সতীদাহপ্রথা-বিরোধী আন্দোলন
- বহুবিবাহ রোধ আন্দোলন
- মন্দিরে প্রবেশ সংক্রান্ত আন্দোলন
উত্তর – 1. বিধবাবিবাহ আন্দোলন
ইন্টারনেট শুরু হয় –
- 1980 খ্রিস্টাব্দে
- 1985 খ্রিস্টাব্দে
- 1989 খ্রিস্টাব্দে
- 1990 খ্রিস্টাব্দে
উত্তর – 3. 1989 খ্রিস্টাব্দে
শূন্যস্থান পূরণ করো।
Historia (হিস্টোরিয়া) শব্দটি হল ___ শব্দ।
উত্তর – Historia (হিস্টোরিয়া) শব্দটি হল গ্রিক শব্দ।
সমাজের প্রান্তিক স্তরের মানুষের কথা উঠে এসেছে ___ -দের ইতিহাসচর্চায়।
উত্তর – সমাজের প্রান্তিক স্তরের মানুষের কথা উঠে এসেছে সাব অল্টার্ন-দের ইতিহাসচর্চায়।
প্রথম ঐতিহাসিক ___ সমাজের সকল শ্রেণির মানুষের ইতিহাস রচনার উপর জোর দেন।
উত্তর – প্রথম ঐতিহাসিক নীহাররঞ্জন রায় সমাজের সকল শ্রেণির মানুষের ইতিহাস রচনার উপর জোর দেন।
নতুন সামাজিক গোষ্ঠীর একজন ঐতিহাসিকের নাম হল ___।
উত্তর – নতুন সামাজিক গোষ্ঠীর একজন ঐতিহাসিকের নাম হল জুরগেন কোকা।
1911 খ্রিস্টাব্দে আই এফ এ শিল্ড জয় করে ___।
উত্তর – 1911 খ্রিস্টাব্দে আই এফ এ শিল্ড জয় করে মোহনবাগান।
প্রাচীন বাংলার মেয়েদের জলক্রিয়ার উল্লেখ আছে ___ কাব্যে।
উত্তর – প্রাচীন বাংলার মেয়েদের জলক্রিয়ার উল্লেখ আছে পবনদূত কাব্যে।
ভারতে ___ খ্রিস্টাব্দে ক্রিকেট খেলার সূচনা হয়।
উত্তর – ভারতে 1721 খ্রিস্টাব্দে ক্রিকেট খেলার সূচনা হয়।
খেলার রাজা নামে পরিচিত ___।
উত্তর – খেলার রাজা নামে পরিচিত ক্রিকেট।
‘ক্যালকাটা ক্রিকেট ক্লাব’ প্রতিষ্ঠিত হয় ___ খ্রিস্টাব্দে।
উত্তর – ‘ক্যালকাটা ক্রিকেট ক্লাব’ প্রতিষ্ঠিত হয় 1792 খ্রিস্টাব্দে।
ক্যালকাটা ক্রিকেট ক্লাবের অনুকরণে সারদারঞ্জন তৈরি করেন ___।
উত্তর – ক্যালকাটা ক্রিকেট ক্লাবের অনুকরণে সারদারঞ্জন তৈরি করেন টাউন ক্লাব।
নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী ছিলেন একজন ___।
উত্তর – নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী ছিলেন একজন ফুটবল খেলোয়াড়।
ভারতে প্রথম হকি ক্লাব প্রতিষ্ঠিত হয় ___।
উত্তর – ভারতে প্রথম হকি ক্লাব প্রতিষ্ঠিত হয় কলকাতায়।
ভারত অলিম্পিক গেমসে হকি প্রতিযোগিতায় প্রথম যোগদান করে ___ খ্রিস্টাব্দে।
উত্তর – ভারত অলিম্পিক গেমসে হকি প্রতিযোগিতায় প্রথম যোগদান করে 1928 খ্রিস্টাব্দে।
গান্ধি টুপি পরতেন ___।
উত্তর – গান্ধি টুপি পরতেন মহাত্মা গান্ধির অনুগামীরা।
ভারতে পাশ্চাত্য পোশাকের ব্যবহার শুরু হয় ___ শতকে।
উত্তর – ভারতে পাশ্চাত্য পোশাকের ব্যবহার শুরু হয় ঊনবিংশ শতকে।
ইংল্যান্ডে নারীদের পোশাক সংক্রান্ত আন্দোলনের সূচনা হয় ___-এর দশকে।
উত্তর – ইংল্যান্ডে নারীদের পোশাক সংক্রান্ত আন্দোলনের সূচনা হয় 1850-এর দশকে।
‘অ্যানসেস্ট্রাল অ্যাপেটাইটস: ফুড ইন প্রিহিস্ট্রি’ গ্রন্থটি রচনা করেন ___।
উত্তর – ‘অ্যানসেস্ট্রাল অ্যাপেটাইটস: ফুড ইন প্রিহিস্ট্রি’ গ্রন্থটি রচনা করেন জে গ্র্যামিলিয়ান।
___ পুজোয় ছানার তৈরি মিষ্টি ব্যবহারের প্রচলন আছে।
উত্তর – বাংলার পুজোয় ছানার তৈরি মিষ্টি ব্যবহারের প্রচলন আছে।
‘ফুড ইন হিস্ট্রি’ গ্রন্থটির রচয়িতা হলেন ___।
উত্তর – ‘ফুড ইন হিস্ট্রি’ গ্রন্থটির রচয়িতা হলেন রিয়াই টান্নাহিল।
মুঘল যুগের একজন বিখ্যাত সংগীতজ্ঞ হলেন ___।
উত্তর – মুঘল যুগের একজন বিখ্যাত সংগীতজ্ঞ হলেন তানসেন।
ভারতীয় সংগীত কা ইতিহাস গ্রন্থটির রচয়িতা হলেন ___।
উত্তর – ভারতীয় সংগীত কা ইতিহাস গ্রন্থটির রচয়িতা হলেন উমেশ যোশি।
প্রথম নাট্যচর্চার উদ্ভব হয় ___ দেশে।
উত্তর – প্রথম নাট্যচর্চার উদ্ভব হয় গ্রিস দেশে।
‘মেবার পতন’ নাটকটির রচয়িতা হলেন ___।
উত্তর – ‘মেবার পতন’ নাটকটির রচয়িতা হলেন দ্বিজেন্দ্রলাল রায়।
‘নবান্ন’ নাটকের রচয়িতা হলেন ___।
উত্তর – ‘নবান্ন’ নাটকের রচয়িতা হলেন বিজন ভট্টাচার্য।
বঙ্গীয় নাট্যশালার ইতিহাস’ লেখেন ___।
উত্তর – বঙ্গীয় নাট্যশালার ইতিহাস’ লেখেন ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
কলকাতায় ‘স্টার থিয়েটার’ ___ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।
উত্তর – কলকাতায় ‘স্টার থিয়েটার’ 1884 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।
ন্যাশনাল থিয়েটারে অভিনীত প্রথম নাটকের নাম হল ___।
উত্তর – ন্যাশনাল থিয়েটারে অভিনীত প্রথম নাটকের নাম হল নীলদর্পণ।
অশ্রুমতী নাটকটি ___ লিখেছিলেন।
উত্তর – অশ্রুমতী নাটকটি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন।
ভারতে নির্মিত প্রথম নির্বাক চলচ্চিত্র হল ___।
উত্তর – ভারতে নির্মিত প্রথম নির্বাক চলচ্চিত্র হল রাজা হরিশচন্দ্র।
রাজা হরিশচন্দ্র’ (1913 খ্রিস্টাব্দ) নামে প্রথম চলচ্চিত্র রূপায়ণ করেন ___।
উত্তর – রাজা হরিশচন্দ্র’ (1913 খ্রিস্টাব্দ) নামে প্রথম চলচ্চিত্র রূপায়ণ করেন দাদাসাহেব ফালকে।
দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়া হয় যে বিশেষ ক্ষেত্রে পারদর্শিতার জন্য তা হল ___।
উত্তর – দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়া হয় যে বিশেষ ক্ষেত্রে পারদর্শিতার জন্য তা হল সিনেমা।
‘আওয়ার ফিলম্, দেয়ার ফিলম্ গ্রন্থটির লেখক হলেন ___।
উত্তর – আওয়ার ফিলম্, দেয়ার ফিলম্ গ্রন্থটির লেখক হলেন সত্যজিৎ রায়।
মেঘে ঢাকা তারা চলচ্চিত্রের পরিচালক হলেন ___।
উত্তর – মেঘে ঢাকা তারা’ চলচ্চিত্রের পরিচালক হলেন ঋত্বিক ঘটক।
কলকাতায় ঘোড়ায় টানা ট্রামগাড়ি চালু হয় ___ খ্রিস্টাব্দে।
উত্তর – কলকাতায় ঘোড়ায় টানা ট্রামগাড়ি চালু হয় 1880 খ্রিস্টাব্দে।
ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয় ___ খ্রিস্টাব্দে।
উত্তর – ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয় 1853 খ্রিস্টাব্দে।
‘রেলওয়েস ইন মডার্ন ইন্ডিয়া’ গ্রন্থটির রচয়িতা হলেন ___।
উত্তর – ‘রেলওয়েস ইন মডার্ন ইন্ডিয়া’ গ্রন্থটির রচয়িতা হলেন ইয়ান কের।
ভারতীয় যোগাযোগ ও পরিবহণ ব্যবস্থায় আধুনিকীকরণের যুগের প্রতিষ্ঠাতা হলেন ___।
উত্তর – ভারতীয় যোগাযোগ ও পরিবহণ ব্যবস্থায় আধুনিকীকরণের যুগের প্রতিষ্ঠাতা হলেন লর্ড ডালহৌসি।
ভারতে ‘সেন্ট্রাল টেলিফোন এক্সচেঞ্জ’ প্রতিষ্ঠিত হয় ___ খ্রিস্টাব্দে।
উত্তর – ভারতে ‘সেন্ট্রাল টেলিফোন এক্সচেঞ্জ’ প্রতিষ্ঠিত হয় 1882 খ্রিস্টাব্দে।
দ্য অ্যানালস অফ রুরাল বেঙ্গল 1868 নামক গ্রন্থটির রচয়িতা হলেন ___।
উত্তর – দ্য অ্যানালস অফ রুরাল বেঙ্গল 1868 নামক গ্রন্থটির রচয়িতা হলেন উইলিয়ম হান্টার।
রবীন্দ্রনাথের ‘চিত্রলিপি’ পাশ্চাত্য দেশে পরিচিত ___ নামে।
উত্তর – রবীন্দ্রনাথের ‘চিত্রলিপি’ পাশ্চাত্য দেশে পরিচিত ডুডলস নামে।
1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের আলোকচিত্র তুলে খ্যাত হয়েছেন ফোটোগ্রাফার ___।
উত্তর – 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের আলোকচিত্র তুলে খ্যাত হয়েছেন ফোটোগ্রাফার ফেলিক্স।
___ কুন্তলীন তেলের সঙ্গে সম্পর্কযুক্ত।
উত্তর – হেমেন্দ্রনাথ বোস কুন্তলীন তেলের সঙ্গে সম্পর্কযুক্ত।
সুমেরের বিশাল আকারের মন্দিরকে বলা হত ___।
উত্তর – সুমেরের বিশাল আকারের মন্দিরকে বলা হত জিগুরাত।
গান্ধার শিল্পে ___ সংস্কৃতির মিশ্রণ দেখা যায়।
উত্তর – গান্ধার শিল্পে ভারতীয়-রোমান-গ্রিক সংস্কৃতির মিশ্রণ দেখা যায়।
‘দ্য হিন্দু টেম্পল’ গ্রন্থটি রচনা করেন ___।
উত্তর – ‘দ্য হিন্দু টেম্পল’ গ্রন্থটি রচনা করেন জর্জ মিশেল।
‘Magnificent Building’ সমন্বিত শহর বলে কলকাতা শহরকে অভিহিত করেছেন ___।
উত্তর – ‘Magnificent Building’ সমন্বিত শহর বলে কলকাতা শহরকে অভিহিত করেছেন লর্ড ভ্যালেনসিয়া।
‘পোর্টস, টাউনস, সিটিস’ গ্রন্থটির রচয়িতা হলেন ___।
উত্তর – ‘পোর্টস, টাউনস, সিটিস’ গ্রন্থটির রচয়িতা হলেন লক্ষ্মী সুব্রহ্মনিয়ম।
‘Pink City’ বা ‘গোলাপি শহর’ নামে পরিচিত হল ___।
উত্তর – Pink City বা গোলাপি শহর নামে পরিচিত হল জয়পুর।
কলকাতা নগরীর পত্তন ঘটে ___ খ্রিস্টাব্দে।
উত্তর – কলকাতা নগরীর পত্তন ঘটে 1690 খ্রিস্টাব্দে।
‘দ্য গ্রেট ওয়ার 1914-1918’ গ্রন্থটির লেখক হলেন ___।
উত্তর – দ্য গ্রেট ওয়ার 1914-1918 গ্রন্থটির লেখক হলেন মার্ক ফেরো।
ইকো ডে পালিত হয় ___।
উত্তর – ইকো ডে পালিত হয় 5 জুন।
‘দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ’ গ্রন্থটির রচয়িতা হলেন ___।
উত্তর – ‘দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ’ গ্রন্থটির রচয়িতা হলেন মহাত্মা গান্ধি।
‘অ্যান অটোবায়োগ্রাফি’ গ্রন্থের লেখক হলেন ___।
উত্তর – ‘অ্যান অটোবায়োগ্রাফি’ গ্রন্থের লেখক হলেন জওহরলাল নেহরু।
প্রখ্যাত সংগীত শিল্পী মান্না দে-র আত্মজীবনীর নাম হল ___।
উত্তর – প্রখ্যাত সংগীত শিল্পী মান্না দে-র আত্মজীবনীর নাম হল জীবনের জলসাঘরে।
বিপিনচন্দ্র পালের ‘আত্মকথা’ প্রথম বের হয় ___।
উত্তর – বিপিনচন্দ্র পালের আত্মকথা প্রথম বের হয় প্রবাসীতে।
সরলাদেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম ___।
উত্তর – সরলাদেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম জীবনের ঝরাপাতা।
ভারতে প্রকাশিত প্রথম ইংরেজি সংবাদপত্রের নাম হল ___।
উত্তর – ভারতে প্রকাশিত প্রথম ইংরেজি সংবাদপত্রের নাম হল বেঙ্গল গেজেট।
বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র প্রকাশিত হয় ___।
উত্তর – বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র প্রকাশিত হয় 1818 খ্রিস্টাব্দে।
জাতীয়তাবাদের বিকাশে ___ ও ___ পত্রিকার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
উত্তর – জাতীয়তাবাদের বিকাশে বঙ্গদর্শন ও সোমপ্রকাশ পত্রিকার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
বঙ্কিমচন্দ্র সম্পাদিত ‘বঙ্গদর্শন’ পত্রিকাটি ছিল ___।
উত্তর – বঙ্কিমচন্দ্র সম্পাদিত ‘বঙ্গদর্শন’ পত্রিকাটি ছিল মাসিক।
প্রথম বাংলা রাজনৈতিক পত্রিকা হল ___।
উত্তর – প্রথম বাংলা রাজনৈতিক পত্রিকা হল সোমপ্রকাশ।
ক-স্তম্ভের সঙ্গে খ-স্তম্ভ মিলিয়ে লেখো।
| ক-স্তম্ভ | খ-স্তম্ভ | উত্তর |
| A. নর্মদা বাঁচাও আন্দোলন | 1. বঙ্গদর্শন | A. → 3. |
| B. সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় | 2. বোরিয়া মজুমদার | B. → 1. |
| C. বেঙ্গল গেজেট | 3. পরিবেশ বাঁচানো | C. → 4. |
| D. টোয়েন্টি-টু ইয়ার্ডস টু ফ্রিডম | 4. অগাস্টাস হিকি | D. → 2. |
| ক-স্তম্ভ | খ-স্তম্ভ | উত্তর |
| A. বিল্বমঙ্গল | 1. ঋত্বিক ঘটক | A. → 4. |
| B. জামাইষষ্ঠী | 2. সত্যজিৎ রায় | B. → 3. |
| C. পথের পাঁচালী | 3. 1931 খ্রিস্টাব্দ | C. → 2. |
| D. মেঘে ঢাকা তারা | 4. প্রথম বাংলা চলচ্চিত্র | D. → 1. |
নীচের বিবৃতিগুলির কোনটি ঠিক কোনটি ভুল বেছে নাও।
আশিস নন্দী মূলত চলচ্চিত্র নিয়ে লেখালেখি করেন।
উত্তর – ভুল।
সঠিক উত্তর – আশিস নন্দী মূলত দর্শন ও রাজনীতি নিয়ে লেখালেখি করেন।
কুচিপুড়ি নৃত্যধারা কেরলে অনুষ্ঠিত হয়।
উত্তর – ভুল।
সঠিক উত্তর – কুচিপুড়ি নৃত্যধারা অন্ধ্রপ্রদেশে অনুষ্ঠিত হয়।
মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয়শংকর।
উত্তর – ঠিক।
ভারতে সংঘটিত একটি পরিবেশ আন্দোলন হল চিপকো আন্দোলন।
উত্তর – ঠিক।
আনন্দ কে কুমারস্বামী পরিবেশ সংক্রান্ত আন্দোলনের সঙ্গে যুক্ত।
উত্তর – ভুল।
সঠিক উত্তর – আনন্দ কে কুমারস্বামী দৃশ্যশিল্পের সঙ্গে যুক্ত।
আহমেদাবাদের ইতিহাস নিয়ে আলোচনা করেছেন কেনেথ গিলিয়ন।
উত্তর – ঠিক।
এলিজাবেথ হুইটকম্ব পরিবেশের ইতিহাস নিয়ে আলোচনা করেন।
উত্তর – ঠিক।
রবীন্দ্রনাথের ‘জীবনস্মৃতি’ প্রথমে ‘প্রবাসী’ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল।
উত্তর – ঠিক।
স্বদেশি আন্দোলনের সময় ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রতিষ্ঠার সঙ্গে সরলাদেবী যুক্ত।
উত্তর – ঠিক।
1928 খ্রিস্টাব্দে নেহরু তাঁর কন্যা ইন্দিরাকে যখন চিঠি লেখেন তখন ইন্দিরা দার্জিলিং-এ ছিলেন।
উত্তর – ভুল।
সঠিক উত্তর – 1928 খ্রিস্টাব্দে নেহরু তাঁর কন্যা ইন্দিরাকে যখন চিঠি লেখেন তখন ইন্দিরা মুসৌরিতে ছিলেন।
ইন্দিরাকে লেখা জওহরলাল নেহরুর 40টি ব্যক্তিগত চিঠিপত্রের সংকলন হল ‘Letters from a Father to His Daughter’.
উত্তর – ভুল।
সঠিক উত্তর – ইন্দিরাকে লেখা জওহরলাল নেহরুর 30টি ব্যক্তিগত চিঠিপত্রের সংকলন হল ‘Letters from a Father to His Daughter’.
বিধবাবিবাহ আন্দোলনে ‘বঙ্গদর্শন’ পত্রিকার অবদান ছিল সবচেয়ে বেশি।
উত্তর – ভুল।
সঠিক উত্তর – বিধবাবিবাহ আন্দোলনে ‘সোমপ্রকাশ’-এর অবদান ছিল সবচেয়ে বেশি।
সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ।
উত্তর – ঠিক।
বঙ্গদর্শন পত্রিকাটি প্রকাশ করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
উত্তর – ঠিক।
সোমপ্রকাশ পত্রিকায় শুধুমাত্র ধর্মীয় বিষয় লেখা হত।
উত্তর – ভুল।
সঠিক উত্তর – সোমপ্রকাশ পত্রিকায় সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন বিষয় লেখা হত।
নীচের বিবৃতিগুলির সঙ্গে তার নীচের কোন ব্যাখ্যাটি সবচেয়ে মানানসই খুঁজে নাও।
বিবৃতি: ইতিহাসে একটা সময়ে সমাজ, অর্থনীতি, সংস্কৃতি ইত্যাদির আলোচনা স্থান পেত না।
ব্যাখ্যা 1: ইতিহাসে সমাজ, অর্থনীতি, সংস্কৃতি ইত্যাদির আলোচনা গুরুত্বহীন।
ব্যাখ্যা 2: তখন শুধুমাত্র রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই ইতিহাসকে ব্যাখ্যা করা হত।
ব্যাখ্যা 3: তখন সমাজ, অর্থনীতি ও সংস্কৃতি বলতে কোনো কিছুর অস্তিত্ব ছিল না।
উত্তর – ব্যাখ্যা 2: তখন শুধুমাত্র রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই ইতিহাসকে ব্যাখ্যা করা হত।
বিবৃতি: শাহজাহানকে ‘Prince Builder’ বলা হয়।
ব্যাখ্যা 1: তিনি রাজপুত্র ছিলেন বলে।
ব্যাখ্যা 2: তিনি স্থাপত্য নির্মাণে খুব আগ্রহী ছিলেন বলে।
ব্যাখ্যা 3: তাজমহল বানিয়েছিলেন বলে।
উত্তর – ব্যাখ্যা 2: তিনি স্থাপত্য নির্মাণে খুব আগ্রহী ছিলেন বলে।
বিবৃতি: “জীবনস্মৃতি জীবনকথা নয়, স্মৃতিকথা”।
ব্যাখ্যা 1: রবীন্দ্রনাথ 44টি পরিচ্ছেদে তাঁর জীবনের মর্মকথা শুনিয়েছেন।
ব্যাখ্যা 2: কবি তাঁর বিদেশ ভ্রমণের কথা তুলে ধরেছেন।
ব্যাখ্যা 3: কবি তাঁর শুধু ছোটোবেলার কথা উল্লেখ করেছেন।
উত্তর – ব্যাখ্যা 1: রবীন্দ্রনাথ 44টি পরিচ্ছেদে তাঁর জীবনের মর্মকথা শুনিয়েছেন।
আজকে এই আমাদের আর্টিকেলে মাধ্যমিক ইতিহাসের প্রথম অধ্যায়, “ইতিহাসের ধারণা” এর কিছু “অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর” নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য বা আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেন, তাহলে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে, টেলিগ্রামে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত আছি। এছাড়া, এই পোস্টটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।
10 History Notes WBBSE – দশম শ্রেণি ইতিহাস নোটস
| Chapter | Study Materials |
|---|---|
1.
ইতিহাসের ধারণা | |
2.
সংস্কার: বৈশিষ্ট্য ও পর্যালোচনা | |
3.
প্রতিরোধ ও বিদ্রোহ: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ | |
4.
সংঘবদ্ধতার গোড়ার কথা: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ | |
5.
বিকল্প চিন্তা ও উদ্যোগ (উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত) | |
6.
বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন | |
7.
বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন | |
8.
ঔপনিবেশিক ভারত: বিশ শতকের দ্বিতীয় পর্ব (1947-1964) |





মন্তব্য করুন