মাধ্যমিক জীবন বিজ্ঞান – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় – উদ্ভিদের সাড়াপ্রদান এবং রাসায়নিক সমন্বয় হরমোন – বিষয়সংক্ষেপ

Rahul

Home » মাধ্যমিক জীবন বিজ্ঞান – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় – উদ্ভিদের সাড়াপ্রদান এবং রাসায়নিক সমন্বয় হরমোন – বিষয়সংক্ষেপ

আজকে আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” অধ্যায়ের ‘সাড়াপ্রদান এবং রাসায়নিক সমন্বয় হরমোন‘ বিভাগের বিষয়সংক্ষেপ নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য বা আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেন, তাহলে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি যে এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হবে।

উদ্ভিদের সাড়াপ্রদান এবং রাসায়নিক সমন্বয় হরমোন – বিষয়সংক্ষেপ
উদ্ভিদের সাড়াপ্রদান এবং রাসায়নিক সমন্বয় হরমোন – বিষয়সংক্ষেপ

বিষয়সংক্ষেপ

  • উদ্ভিদদেহে নানা কাজের নিয়ন্ত্রণ ও তাদের মধ্যে সমন্বয় ঘটায় উদ্ভিদ হরমোন। অর্থাৎ, উদ্ভিদে সাড়াপ্রদানে সাহায্য করে হরমোন।
  • উদ্ভিদের মূল ও কাণ্ডের দৈর্ঘ্য (অগ্রবৃদ্ধি) ও প্রস্থ (পার্শ্বীয় বৃদ্ধি) বৃদ্ধি, ফুল ফোটা, মুকুল তৈরি হওয়া, বীজের অঙ্কুরোদ্গম প্রভৃতিতে হরমোন সাহায্য করে। অর্থাৎ, উদ্ভিদের নানা ধরনের বৃদ্ধি ও পরিস্ফুটণে হরমোন সাহায্য করে।
  • প্রধান উদ্ভিদ হরমোন তিনটি হল – অক্সিন, জিব্বেরেলিন এবং সাইটোকাইনিন।
  • অক্সিন ইনডোল গ্রুপযুক্ত, নাইট্রোজেনযুক্ত, জৈব অ্যাসিড। এটি উদ্ভিদের অগ্রমুকুলের বৃদ্ধি (অগ্রস্থ প্রকটতা), কোশ বিভাজন, মূল সৃষ্টি ও তার বৃদ্ধি এবং ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে।
  • জিব্বেরেলিন হরমোনটি টারপিনয়েড গোত্রভুক্ত এবং নাইট্রোজেনবিহীন জৈব অ্যাসিড বিশেষ। উদ্ভিদের মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করা, পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি, ফলের বৃদ্ধি প্রভৃতি কাজে এটি সাহায্য করে।
  • সাইটোকাইনিন হল পিউরিন জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারীয় জৈব উপাদান। এটি কোশ বিভাজন ঘটানো, পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি (অক্সিনের বিপরীত কাজ) ঘটানো প্রভৃতি কাজ করে থাকে।
  • সংশ্লেষিত বা কৃত্রিম অক্সিন, জিব্বেরেলিন ও সাইটোকাইনিন কৃষিকাজে ব্যবহৃত হয়।

আজকে আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” অধ্যায়ের ‘উদ্ভিদের সাড়াপ্রদান এবং রাসায়নিক সমন্বয় হরমোন‘ বিভাগের বিষয়সংক্ষেপ নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য বা আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেন তাহলে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি যে এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া, আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জন যার এটি প্রয়োজন হবে তার সাথে শেয়ার করুন। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

জনসংখ্যার বৃদ্ধি কী কী সমস্যার সৃষ্টি করে, তা সংক্ষেপে উল্লেখ করো।

জনসংখ্যার বৃদ্ধি কী কী সমস্যার সৃষ্টি করে, তা সংক্ষেপে উল্লেখ করো।

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.4-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.4

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.3-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.3

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – নোট বই – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – নোট বই – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – নোট বই – বিষয়সংক্ষেপ