মাধ্যমিক জীবন বিজ্ঞান – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় – প্রাণীদেহে সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয় হরমোন – বিষয়সংক্ষেপ

Rahul

Home » মাধ্যমিক জীবন বিজ্ঞান – জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় – প্রাণীদেহে সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয় হরমোন – বিষয়সংক্ষেপ

আজকে আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” অধ্যায়ের ‘প্রাণীদেহে সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয় হরমোন‘ বিভাগের বিষয়সংক্ষেপ নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য বা আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেন, তাহলে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি যে এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হবে।

প্রাণীদেহে সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয় হরমোন – বিষয়সংক্ষেপ
প্রাণীদেহে সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয় হরমোন – বিষয়সংক্ষেপ

বিষয়সংক্ষেপ

  • প্রাণীদেহে নানা কাজের সমন্বয় ঘটায় প্রাণী হরমোন। কোনো হরমোনের ক্ষরণমাত্রা অপর একটি হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। একে হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ বলে। হরমোনের মাত্রার বৃদ্ধি বা হ্রাস ঘটলে নিয়ন্ত্রক হরমোনের মাত্রারও বৃদ্ধি বা হ্রাস ঘটলে নিয়ন্ত্রক হরমোনের মাত্রারও যথাক্রমে হ্রাস বা বৃদ্ধি হয়।
  • মানবদেহে প্রধান অন্তঃক্ষরা গ্রন্থি তথা অংশগুলি হল – হাইপোথ্যালামাস, পিটুইটারি, থাইরয়েড, অগ্ন্যাশয়, অ্যাড্রেনাল, শুক্রাশয় ও ডিম্বাশয়।
  • পিটুইটারি গ্রন্থিকে বলে প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড। এই গ্রন্থির ক্ষরণ অন্য গ্রন্থি তথা দেহের সব কাজ নিয়ন্ত্রণ করে বলে এর এইরকম নাম। পিটুইটারি গ্রন্থির দুটি খণ্ডক। অগ্র পিটুইটারি গ্রন্থি নিঃসৃত ACTH হরমোন অ্যাড্রেনাল গ্রন্থির ক্ষরণ, TSH হরমোন থাইরয়েডে ক্ষরণ, GH হরমোন দেহের বৃদ্ধি ও GTH হরমোন জননগ্রন্থির ক্ষরণ ও দেহের সামগ্রিক বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে। পশ্চাৎ পিটুইটারি থেকে ADH বা ভ্যাসোপ্রেসিন এবং অক্সিটোসিন হরমোন ক্ষরিত হয় যা দেহে জলের ভারসাম্য রক্ষা করে।
  • হাইপোথ্যালামাস থেকে নির্গত CRH, ACTH -এর ক্ষরণ, GHRH হরমোনটি GH -এর ক্ষরণ, TRH হরমোনটি TSH -এর ক্ষরণ ও GnRH হরমোন GTH -এর ক্ষরণ নিয়ন্ত্রণ করে। এটি প্রভুগ্রন্থি বা পিটুইটারির কাজ নিয়ন্ত্রণ করে। তাই এর অপর নাম ‘প্রভুগ্রন্থির প্রভু’।
  • থাইরয়েড গ্রন্থির থেকে ক্ষরিত T3 ও T4 বা থাইরক্সিন হরমোন দেহের বিপাক নিয়ন্ত্রণ করে। থাইরক্সিন হরমোনের অপর নাম ক্যালোরিজেনিক হরমোন।
  • অগ্ন্যাশয় হল একটি মিশ্রগ্রন্থি। এর থেকে অগ্ন্যাশয় রস নামক পাকরস ছাড়াও ক্ষরিত হয়। এর আইলেট্স অফ ল্যাঙ্গারহ্যান্স নামক কোশগুচ্ছ থেকে ইনসুলিন ও গ্লুকাগন হরমোন ক্ষরিত হয়। ইনসুলিন রক্তে শর্করার মাত্রা হ্রাস করে ও গ্লুকাগন রক্ত শর্করার মাত্রা বৃদ্ধি করে।
  • অ্যাড্রেনাল গ্রন্থি বৃক্কের ওপরে অবস্থিত, তাই এর অপর নাম সুপ্রারেনাল গ্রন্থি। এই গ্রন্থির মেডালা থেকে নির্গত অ্যাড্রেনালিন হরমোনকে ‘আপদকালীন হরমোন’ বলে।
  • জননগ্রন্থি হল পুরুষদের ক্ষেত্রে শুক্রাশয় ও মহিলাদের ক্ষেত্রে ডিম্বাশয়—উভয়েই মিশ্রগ্রন্থি। শুক্রাশয় থেকে পুরুষ যৌন হরমোন টেস্টোস্টেরন হরমোন এবং ডিম্বাশয় স্ত্রী যৌন হরমোন থেকে ইস্ট্রোজেন হরমোন ক্ষরিত হয়।
  • হরমোনের কম ক্ষরণে নানা রোগ হয়। যেমন – GH/STH -এর অভাবে বামনত্ব, ইনসুলিনের অভাবে মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস, ADH -এর অভাবে বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস এবং থাইরক্সিনের অভাবে সাধারণ গলগন্ড রোগ হয়।

আজকে আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” অধ্যায়ের ‘প্রাণীদেহে সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয় হরমোন‘ বিভাগের বিষয়সংক্ষেপ নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য বা আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেন তাহলে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি যে এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া, আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জন যার এটি প্রয়োজন হবে তার সাথে শেয়ার করুন। ধন্যবাদ।
 

Please Share This Article

Related Posts

জনসংখ্যার বৃদ্ধি কী কী সমস্যার সৃষ্টি করে, তা সংক্ষেপে উল্লেখ করো।

জনসংখ্যার বৃদ্ধি কী কী সমস্যার সৃষ্টি করে, তা সংক্ষেপে উল্লেখ করো।

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.4-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.4

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.3-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.3

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – নোট বই – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – নোট বই – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – নোট বই – বিষয়সংক্ষেপ