আজকে আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” অধ্যায়ের ‘প্রাণীদেহে সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয় হরমোন‘ বিভাগের অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য বা আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেন, তাহলে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি যে এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হবে।

সঠিক উত্তরটি নির্বাচন করো
প্রাণীদেহে রাসায়নিক সমন্বয় এবং সাড়াপ্রদান যার মাধ্যমে হয়, সেটি হল –
- উৎসেচক
- লসিকা
- রক্ত
- হরমোন
উত্তর – 4. হরমোন
জীবদেহে বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থির সমন্বয়ে গড়ে ওঠে –
- সংবহনতন্ত্র
- সনালতন্ত্র
- বহিঃক্ষরা তন্ত্র
- অন্তঃক্ষরা তন্ত্র
উত্তর – 4. অন্তঃক্ষরা তন্ত্র
নিম্নলিখিত গ্রন্থিগুলির ভিতর কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি?
- লালাগ্রন্থি
- যকৃৎ
- অশ্রুগ্রন্থি
- থাইরয়েড
উত্তর – 4. থাইরয়েড
দেহে অনেক গ্রন্থি থাকে যেগুলিতে নালীপথ থাকে অর্থাৎ, যারা অনাল গ্রন্থি নয়। এইরকম একটি গ্রন্থি হল –
- লালাগ্রন্থি
- পিটুইটারি গ্রন্থি
- থাইরয়েড গ্রন্থি
- অ্যাড্রেনাল গ্রন্থি
উত্তর – 1. লালাগ্রন্থি
যে গ্রন্থির ক্ষরণ সরাসরি রক্তে মেশে, তাকে বলে –
- অন্তঃক্ষরা গ্রন্থি
- বহিঃক্ষরা গ্রন্থি
- মিশ্র গ্রন্থি
- কোনোটিই নয়
উত্তর – 1. অন্তঃক্ষরা গ্রন্থি
সনাল গ্রন্থি থেকে নিঃসৃত হয় –
- ভিটামিন
- ফেরোমোন
- হরমোন
- উৎসেচক
উত্তর – 4. উৎসেচক
নীচের কোন্ গ্রন্থিটি একটি মিশ্রগ্রন্থি?
- লালাগ্রন্থি
- যকৃৎ
- অগ্ন্যাশয়
- থাইরয়েড
উত্তর – 3. অগ্ন্যাশয়
অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না –
- ইনসুলিন
- থাইরক্সিন
- পেপসিন
- অ্যাড্রেনালিন
উত্তর – 3. পেপসিন
যে হরমোন একটি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে অন্য অন্তঃক্ষরা গ্রন্থি বা কোশকে হরমোন ক্ষরণে উদ্দীপিত করে, তাকে বলে –
- আদর্শ হরমোন
- লোকাল হরমোন
- প্যারাক্রিন হরমোন
- ট্রপিক হরমোন
উত্তর – 4. ট্রপিক হরমোন
নীচের যে হরমোনটি লোকাল হরমোন নয়, সেটি হল –
- গ্যাস্ট্রিন
- হিস্টামিন
- ব্র্যাডিকাইনিন
- TSH
উত্তর – 4. TSH
একটি লোকাল হরমোন হল –
- থাইরক্সিন
- অ্যাড্রেনালিন
- টেস্টোস্টেরন
- ইনসুলিন
উত্তর – 3. টেস্টোস্টেরন
একটি ট্রপিক হরমোন হল –
- TSH
- টেস্টোস্টেরন
- ইস্ট্রোজেন
- কোনোটিই নয়
উত্তর – 1. TSH
প্রভুগ্রন্থির প্রভু বলা হয় যে গ্রন্থিটিকে সেটি হল –
- থাইরয়েড
- পিটুইটারি
- হাইপোথ্যালামাস
- লঘুমস্তিষ্ক
উত্তর – 3. হাইপোথ্যালামাস
একটি নিউরোহরমোন হল –
- TSH
- GnRH
- T4
- GH
উত্তর – 2. GnRH
হাইপোথ্যালামাস কোন্ পিটুইটারি হরমোন সংরক্ষিত রাখে?
- TSH
- STH
- ADH
- থাইরক্সিন
উত্তর – 3. ADH
হাইপোথ্যালামাসে সংশ্লেষিত একটি হরমোন হল –
- ADH
- TSH
- ACTH
- FSH
উত্তর – 1. ADH
এপিফাইসিস হল –
- পিটুইটারি
- থাইরয়েড
- পিনিয়াল
- অ্যাড্রেনাল
উত্তর – 3. পিনিয়াল
তোমার মতে নীচের গ্রন্থিগুলির মধ্যে কোনটি আকারে ছোটো অন্তঃক্ষরা গ্রন্থি?
- থাইমাস
- পিটুইটারি
- থাইরয়েড
- প্যারাথাইরয়েড
উত্তর – 2. পিটুইটারি
মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি বলা হয় যে গ্রন্থিটিকে সেটি হল –
- মস্তিষ্ক
- পিটুইটারি
- অগ্ন্যাশয়
- থাইরয়েড
উত্তর – 2. পিটুইটারি
যে গ্রন্থিকে Band Master of endocrine orchestra বলা হয়, সেটি হল –
- হাইপোথ্যালামাস
- থ্যালামাস
- অগ্ন্যাশয়
- পিটুইটারি
উত্তর – 4. পিটুইটারি
ট্রপিক/ট্রফিক হরমোনের ক্ষরণস্থল হল –
- অগ্ন্যাশয়
- অগ্র পিটুইটারি
- থাইরয়েড
- শুক্রাশয়
উত্তর – 2. অগ্র পিটুইটারি
হাইপোফাইসিস বলতে তুমি কোন্ গ্রন্থিকে বুঝবে?
- পিটুইটারি
- অ্যাড্রেনাল
- থাইরয়েড
- হাইপোথ্যালামাস
উত্তর – 1. পিটুইটারি
STH নির্গত হয় যে গ্রন্থি থেকে সেটি হল –
- থাইরয়েড
- প্যারাথাইরয়েড
- অগ্র পিটুইটারি
- পশ্চাৎ পিটুইটারি
উত্তর – 3. অগ্র পিটুইটারি
পিটুইটারি গ্রন্থি থেকে কোন্ বার্তাবাহক নির্গত হয়?
- থাইরক্সিন
- ইনসুলিন
- অ্যাড্রেনালিন
- STH
উত্তর – 4. STH
পিটুইটারির মধ্যভাগ থেকে ক্ষরিত হরমোনটি হল –
- ADH
- MSH
- TSH
- GTH
উত্তর – 2. MSH
গোনাড বা জননাঙ্গের ওপর কাজ করে –
- ACTH
- TSH
- FSH
- LTH
উত্তর – 3. FSH
কোনটি একই প্রকারের হরমোন নয়?
- FSH
- ICSH
- LH
- TSH
উত্তর – 4. TSH
নীচের কোনটি পশ্চাদ্ পিটুইটারি থেকে ক্ষরিত হয়?
- TSH
- FSH
- ADH
- STH
উত্তর – 3. ADH
মূত্রের ঘনত্ব হ্রাস বা বৃদ্ধি করে দেহে জলসাম্য বজায় রাখে কোন্ জৈবরাসায়নিক?
- LH
- ACTH
- TSH
- ADH
উত্তর – 4. ADH
ACTH -এর রাসায়নিক প্রকৃতি হল –
- পলিপেপটাইডধর্মী
- পেপটাইডধর্মী
- অ্যামিনোধর্মী
- কোনোটিই নয়
উত্তর – 1. পলিপেপটাইডধর্মী
ACTH নিঃসৃত হয় –
- অ্যাড্রেনাল থেকে
- থাইরয়েড থেকে
- অগ্ন্যাশয় থেকে
- পিটুইটারি থেকে
উত্তর – 4. পিটুইটারি থেকে
নীচের কোনটি GTH -এর অন্তর্গত নয়?
- FSH
- LH
- GH
- LTH
উত্তর – 3. GH
কোনটি গোনাডোট্রফিক হরমোন নয়?
- FSH
- LH
- ACTH
- ICSH
উত্তর – 3. ACTH
থাইরক্সিন হরমোনের ক্ষরণ অন্য যে অনাল গ্রন্থির ক্ষরণ দ্বারা নিয়ন্ত্রিত হয় তা হল –
- অ্যাড্রিনাল
- থাইরয়েড
- অগ্ন্যাশয়
- পিটুইটারি
উত্তর – 4. পিটুইটারি
যে গ্রন্থি থেকে থাইরক্সিন ক্ষরিত হয়, সেটি হল –
- পিটুইটারি
- থাইরয়েড
- বৃক্ক
- অগ্ন্যাশয়
উত্তর – 2. থাইরয়েড
যে হরমোনটির গঠনে আয়োডিন প্রয়োজন সেটি হল –
- ইনসুলিন
- অ্যাড্রেনালিন
- থাইরক্সিন
- ইস্ট্রোজেন
উত্তর – 3. থাইরক্সিন
দেহের BMR বাড়ায় যে হরমোনটি, সেটি হল –
- ইনসুলিন
- অক্সিন
- থাইরক্সিন
- ADH
উত্তর – 3. থাইরক্সিন
ব্যাঙাচির পূর্ণাঙ্গ ব্যাঙে রূপান্তরে সাহায্য করে –
- থাইরক্সিন
- ACTH
- ইস্ট্রোজেন
- STH
উত্তর – 3. থাইরক্সিন
যে হরমোন সাপজাতীয় সরীসৃপ প্রাণীদের বহিঃকঙ্কাল বা খোলস নির্মোচনে সাহায্য করে সেটি হল –
- ইনসুলিন
- এপিনেফ্রিন
- রিল্যাক্সিন
- থাইরক্সিন
উত্তর – 4. থাইরক্সিন
গলগণ্ড রোগটির সঙ্গে সম্পর্কযুক্ত বার্তাবাহকটি হল –
- ইনসুলিন
- STH
- রিল্যাক্সিন
- থাইরক্সিন
উত্তর – 4. থাইরক্সিন
ক্যালোরিজেনিক হরমোন বলা হয় –
- ইনসুলিনকে
- ইস্ট্রোজেনকে
- থাইরক্সিনকে
- ACTH -কে
উত্তর – 3. থাইরক্সিনকে
খাদ্যে আয়োডিনের অভাবে কোন্ হরমোন উৎপাদন ব্যাহত হয়?
- অ্যাড্রেনালিন
- থাইরক্সিন
- ইনসুলিন
- TSH
উত্তর – 2. থাইরক্সিন
ইনসুলিন হরমোন নিঃসৃত হয় আইলেটস্ অফ ল্যাঙ্গারহ্যান্স -এর –
- বিটা কোশ থেকে
- আলফা কোশ থেকে
- ডেল্টা কোশ থেকে
- এফ কোশ থেকে
উত্তর – 1. বিটা কোশ থেকে
গ্লুকাগন আইলেটস্ অফ ল্যাঙ্গারহ্যান্স -এর যে কোশ থেকে নিঃসৃত হয়, সেটি হল –
- বিটা
- আলফা
- ডেল্টা
- গামা
উত্তর – 2. আলফা
রক্তে শর্করার মাত্রা কমাতে যে হরমোনটি কার্যকরী, সেটি হল –
- ইনসুলিন
- TSH
- কর্টিকোট্রপিন
- অ্যাড্রেনালিন
উত্তর – 1. ইনসুলিন
গ্লুকোজের বিপাক নিয়ন্ত্রণ করে যে হরমোন, সেটি হল –
- গ্লুকাগন
- ইনসুলিন
- থাইরক্সিন
- সবকটি
উত্তর – 4. সবকটি
অ্যান্টিকিটোজেনিক হরমোন বলা হয় –
- থাইরক্সিনকে
- গ্লুকাগনকে
- ইস্ট্রোজেনকে
- ইনসুলিনকে
উত্তর – 4. ইনসুলিনকে
একটি কিটোজেনিক হরমোন হল –
- গ্লুকাগন
- ইনসুলিন
- ইস্ট্রোজেন
- প্রোজেস্টেরন
উত্তর – 1. গ্লুকাগন
নিওগ্লুকোজেনেসিসে বাধা দেয় –
- গ্লুকাগন
- থাইরক্সিন
- ভ্যাসোপ্রেসিন
- ইনসুলিন
উত্তর – 1. ইনসুলিন
অ্যাড্রেনাল গ্রন্থিটি তোমার দেহের কোন্ জায়গায় থাকে?
- বৃক্কের ওপর
- মাথায়
- অগ্ন্যাশয়ে
- যকৃতে
উত্তর – 1. বৃক্কের ওপর
অ্যাড্রেনাল গ্রন্থির অপর নাম –
- থাইরয়েড
- যকৃৎ
- বৃক্ক
- সুপ্রারেনাল গ্রন্থি
উত্তর – 1. সুপ্রারেনাল গ্রন্থি
অ্যাড্রেনাল গ্রন্থি থেকে নিঃসৃত হয় –
- অ্যাড্রেনালিন
- থাইরক্সিন
- ACTH
- প্যারাথরমোন
উত্তর – 1. অ্যাড্রেনালিন
আপৎকালীন হরমোন হল –
অথবা, আপদে-বিপদে দেহকে রক্ষা করতে সাহায্য করে যে উপাদানটি
- অ্যাড্রেনালিন
- নর-অ্যাড্রেনালিন
- TSH
- অক্সিন
উত্তর – 1. অ্যাড্রেনালিন
উত্তেজনা প্রশমনে কোন্ হরমোনটি প্রয়োজন?
- ইনসুলিন
- থাইরক্সিন
- ভ্যাসোপ্রেসিন
- নর-অ্যাড্রেনালিন
উত্তর – 4. নর-অ্যাড্রেনালিন
অ্যাড্রেনালিনের অপর নাম –
- এপিনেফ্রিন
- নর-এপ্রিনেফ্রিন
- অক্সিটোসিন
- ভ্যাসোপ্রেসিন
উত্তর – 1. এপিনেফ্রিন
ভয় পেলে মানুষের কোন্ হরমোনের ক্ষরণ দ্রুত বৃদ্ধি পায়?
- GH
- GTH
- থাইরক্সিন
- অ্যাড্রেনালিন
উত্তর – 2. অ্যাড্রেনালিন
সিস্টোলিক, ডায়াস্টোলিক রক্তচাপ উভয়ই বৃদ্ধি করে যে হরমোন সেটি হল –
- অ্যাড্রেনালিন
- নর-অ্যাড্রেনালিন
- ডোপামিন
- ইনসুলিন
উত্তর – 2. নর-অ্যাড্রেনালিন
তারারন্ধ্রকে বিস্ফারিত করে কোন্ হরমোন?
- অ্যাড্রেনালিন
- ইনসুলিন
- নর-অ্যাড্রেনালিন
- গ্লুকাগন
উত্তর – 1. অ্যাড্রেনালিন
নর-অ্যাড্রেনালিন হরমোনটি ক্ষরিত হয় –
- পিটুইটারি থেকে
- থাইরয়েড থেকে
- অ্যাড্রেনাল থেকে
- শুক্রাশয় থেকে
উত্তর – 3. অ্যাড্রেনাল থেকে
নর-অ্যাড্রেনালিন হরমোনটির অপর নাম –
(A) অ্যাড্রেনালিন
(B) নর-এপিনেফ্রিন
(C) থাইরক্সিন
(D) এপিনেফ্রিন
উত্তর – (B) নর-এপিনেফ্রিন
নীচের হরমোনগুলির মধ্যে যে হরমোনটি ডিম্বাশয় থেকে নিঃসৃত হয় না, সেটি হল –
- ইস্ট্রোজেন
- প্রোজেস্টেরন
- রিল্যাক্সিন
- টেস্টোস্টেরন
উত্তর – 4. টেস্টোস্টেরন
প্রদত্ত কোন্ হরমোনটি ডিম্বথলির ওপর কাজ করে?
- ICSH
- FSH
- TSH
- ACTH
উত্তর – 2. FSH
জরায়ুর প্রাচীর সংকোচনে সাহায্য করে –
- প্রোজেস্টেরন
- ইস্ট্রোজেন
- প্রোল্যাকটিন
- কোনোটিই নয়
উত্তর – 1. প্রোজেস্টেরন
মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা জোগায় সেটি হল –
- অ্যাড্রেনাল
- থাইরয়েড
- ইস্ট্রোজেন
- পিটুইটারি
উত্তর – 3. ইস্ট্রোজেন
লেডিগের আন্তরকোশ থেকে নিঃসৃত হরমোনটি হল –
(A) ইস্ট্রোজেন
(B) প্রোজেস্টেরন
(C) টেস্টোস্টেরন
(D) LH
উত্তর – 3. টেস্টোস্টেরন
একটি স্টেরয়েড প্রকৃতির হরমোন হল –
- ইনসুলিন
- রিল্যাক্সিন
- প্রোজেস্টেরন
- ভিলিকাইনিন
উত্তর – 3. প্রোজেস্টেরন
টেস্টোস্টেরন হরমোনটির রাসায়নিক প্রকৃতি হল –
- পেপটাইডধর্মী
- স্টেরয়েডধর্মী
- অ্যামিনোধর্মী
- প্রোটিনধর্মী
উত্তর – 2. স্টেরয়েডধর্মী
নীচের বাক্যগুলি পড়ো এবং যে বাক্যটি সঠিক নয় সেটিকে চিহ্নিত করো।
- FSH, LH ও প্রোল্যাকটিন হল বিভিন্ন ধরনের GTH
- অ্যাড্রেনালিন হার্দ উৎপাদ কমায়
- ইনসুলিন কোশপর্দার মাধ্যমে কোশের ভিতরে গ্লুকোজের শোষণে সাহায্য করে
- প্রোজেস্টেরন স্ত্রীদেহে প্লাসেন্টা গঠনে সাহায্য করে
উত্তর – 2. অ্যাড্রেনালিন হার্দ উৎপাদ কমায়
শৈশবে থাইরক্সিনের কম ক্ষরণে যে রোগটি হয় সেটি হল –
- (A) মিক্সিডিমা
- (B) গলগণ্ড
- (C) ক্রেটিনিজম
- (D) অ্যাক্রোমেগালি
উত্তর – (C) ক্রেটিনিজম
কুশিং বর্ণিত রোগ দেখা দেয় –
- ACTH -এর অধিক ক্ষরণে
- STH -এর অধিক ক্ষরণে
- TSH -এর অধিক ক্ষরণে
- GTH -এর অধিক ক্ষরণে
উত্তর – 1. ACTH -এর অধিক ক্ষরণে
বয়স্কদের ক্ষেত্রে যে হরমোনের অধঃক্ষরণে মিক্সিডিমা রোগ দেখা দেয় সেটি হল –
- প্রোল্যাকটিন
- ইনসুলিন
- থাইরক্সিন
- রিল্যাক্সিন
উত্তর – 3. থাইরক্সিন
ডায়াবেটিস মেলিটাস -এ আক্রান্ত একজন ব্যক্তি নীচের কোন্ হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে অক্ষম?
- অ্যাড্রেনালিন
- ইনসুলিন
- থাইরক্সিন
- টেস্টোস্টেরন
উত্তর – 2. ইনসুলিন
রক্তে শর্করার মাত্রা কত হলে মূত্রের মাধ্যমে অধিক মাত্রায় শর্করা নির্গত হয়?
- 100 ml রক্তে 180 mg
- 100 ml রক্তে 120 mg
- 100 ml রক্তে 80 mg
- 100 ml রক্তে 100 mg
উত্তর – 4. 100 ml রক্তে 100 mg
তোমার বন্ধুর বাবার মধুমেহ রোগ হয়েছে। কোন্ হরমোনের অধঃক্ষরণে এই রোগ হয়েছে বলে তোমার মনে হয়?
- অ্যাড্রেনালিন
- ADH
- ইনসুলিন
- থাইরক্সিন
উত্তর – 3. ইনসুলিন
বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস রোগের কারণ হল –
- ADH -এর অধিক ক্ষরণ
- ADH -এর স্বল্প ক্ষরণ
- ইনসুলিনের অধিক ক্ষরণ
- ইনসুলিনের স্বল্প ক্ষরণ
উত্তর – 2. ADH -এর স্বল্প ক্ষরণ
শূন্যস্থান পূরণ করো
হরমোন প্রাণীদেহে ____ সমন্বয়কারী হিসেবে কাজ করে।
উত্তর – হরমোন প্রাণীদেহে রাসায়নিক সমন্বয়কারী হিসেবে কাজ করে।
প্রাণীদেহে রাসায়নিক বার্তাবাহক হল ____।
উত্তর – প্রাণীদেহে রাসায়নিক বার্তাবাহক হল হরমোন।
হরমোন যে গ্রন্থি থেকে ক্ষরিত হয় তাদের ____ গ্রন্থি বলে।
উত্তর – হরমোন যে গ্রন্থি থেকে ক্ষরিত হয় তাদের অন্তঃক্ষরা গ্রন্থি বলে।
হরমোনের ক্রিয়া নিয়ন্ত্রিত হয় ____ পদ্ধতির দ্বারা।
উত্তর – হরমোনের ক্রিয়া নিয়ন্ত্রিত হয় ফিডব্যাক পদ্ধতির দ্বারা।
অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা উভয় অংশ বর্তমান থাকলে তাকে ____ গ্রন্থি বলা হয়।
উত্তর – অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা উভয় অংশ বর্তমান থাকলে তাকে মিশ্র গ্রন্থি বলা হয়।
পিটুইটারি গ্রন্থির সুপ্রিম কমান্ডার (প্রভুগ্রন্থির প্রভু) হল ____।
উত্তর – পিটুইটারি গ্রন্থির সুপ্রিম কমান্ডার (প্রভুগ্রন্থির প্রভু) হল হাইপোথ্যালামাস।
হাইপোথ্যালামাস নিঃসৃত হরমোনগুলিকে বলা হয় ____।
উত্তর – হাইপোথ্যালামাস নিঃসৃত হরমোনগুলিকে বলা হয় নিউরোহরমোন।
পিটুইটারি গ্রন্থির ক্রিয়া নিয়ন্ত্রণ করে ____।
উত্তর – পিটুইটারি গ্রন্থির ক্রিয়া নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস।
দৈহিক বৃদ্ধি নিয়ন্ত্রণকারী হরমোন হল ____।
উত্তর – দৈহিক বৃদ্ধি নিয়ন্ত্রণকারী হরমোন হল গ্রোথ হরমোন।
কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন ____ হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ করে।
উত্তর – কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ করে।
পুরুষদেহে LH নামক বার্তাবাহকের অপর নাম হল ____।
উত্তর – পুরুষদেহে LH নামক বার্তাবাহকের অপর নাম হল ICSH
দৈহিক বৃদ্ধি নিয়ন্ত্রণকারী হরমোন হল ____।
উত্তর – দৈহিক বৃদ্ধি নিয়ন্ত্রণকারী হরমোন হল গ্রোথ হরমোন।
অ্যান্টি-ডাইইউরেটিক হরমোন ____ পিটুইটারিতে সঞ্চিত হয়।
উত্তর – অ্যান্টি-ডাইইউরেটিক হরমোন পশ্চাৎ পিটুইটারিতে সঞ্চিত হয়।
____ রক্তনালীর সংকোচনে সাহায্য করে।
উত্তর – ভ্যাসোপ্রেসিন রক্তনালীর সংকোচনে সাহায্য করে।
থাইরয়েড গ্রন্থির ____ খণ্ডক বর্তমান।
উত্তর – থাইরয়েড গ্রন্থির দুটি খণ্ডক বর্তমান।
থাইরয়েড গ্রন্থির দুটি খণ্ডকের মধ্যবর্তী সংযোজককে ____ বলে।
উত্তর – থাইরয়েড গ্রন্থির দুটি খণ্ডকের মধ্যবর্তী সংযোজককে ইস্থমাস বলে।
থাইরক্সিন ____ ধর্মী হরমোন।
উত্তর – থাইরক্সিন প্রোটিন ধর্মী হরমোন।
আয়োডিনের অভাবে ____ হরমোনের সংশ্লেষে ব্যাহত হয়।
উত্তর – আয়োডিনের অভাবে থাইরক্সিন হরমোনের সংশ্লেষে ব্যাহত হয়।
BMR নিয়ন্ত্রণকারী হরমোনটি হল ____।
উত্তর – BMR নিয়ন্ত্রণকারী হরমোনটি হল থাইরক্সিন।
থাইরক্সিনের মূল অধাতু উপাদানটি হল ____।
উত্তর – থাইরক্সিনের মূল অধাতু উপাদানটি হল আয়োডিন।
____ হরমোন অন্ত্রে গ্লুকোজের শোষণ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
উত্তর – ইনসুলিন হরমোন অন্ত্রে গ্লুকোজের শোষণ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
রক্তে PP শর্করার মাত্রা বজায় রাখে ____ ধর্মী ইনসুলিন হরমোন।
উত্তর – রক্তে PP শর্করার মাত্রা বজায় রাখে প্রোটিন ধর্মী ইনসুলিন হরমোন।
ইনসুলিন ফ্যাটের জারণে বাধা তৈরি করে ____ প্রস্তুতি বন্ধ রাখে।
উত্তর – ইনসুলিন ফ্যাটের জারণে বাধা তৈরি করে গ্লুকোজ প্রস্তুতি বন্ধ রাখে।
সুপ্রারেনাল গ্রন্থি হল ____ গ্রন্থির অপর নাম।
উত্তর – সুপ্রারেনাল গ্রন্থি হল অ্যাড্রেনাল গ্রন্থির অপর নাম।
অ্যাড্রেনাল গ্রন্থির ____ অংশ থেকে অ্যাড্রেনালিন ক্ষরিত হয়।
উত্তর – অ্যাড্রেনাল গ্রন্থির মেডালা অংশ থেকে অ্যাড্রেনালিন ক্ষরিত হয়।
____ হরমোন হৃদ্গতি ও হার্দ উৎপাদ বাড়িয়ে দেয়।
উত্তর – অ্যাড্রেনালিন হরমোন হৃদ্গতি ও হার্দ উৎপাদ বাড়িয়ে দেয়।
Fight or flight – প্রতিক্রিয়ার জন্য ____ হরমোনটি দায়ী।
উত্তর – Fight or flight – প্রতিক্রিয়ার জন্য অ্যাড্রেনালিন।
____ হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায়।
উত্তর – অ্যাড্রেনালিন হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায়।
পরিণত ডিম্বথলি থেকে ক্ষরিত হরমোনটি হল ____।
উত্তর – পরিণত ডিম্বথলি থেকে ক্ষরিত হরমোনটি হল ইস্ট্রোজেন।
GH -এর অধিক ক্ষরণে প্রাপ্তবয়স্কদের ____ রোগ হয়।
উত্তর – GH -এর অধিক ক্ষরণে প্রাপ্তবয়স্কদের অ্যাক্রোমেগালি রোগ হয়।
শৈশবে GH ____ -এর অধিক ক্ষরণে রোগ হয়।
উত্তর – শৈশবে GH জাইগ্যানটিজম -এর অধিক ক্ষরণে রোগ হয়।
শৈশবে ____ -এর কম ক্ষরণে বামনত্ব রোগ হয়।
উত্তর – শৈশবে GH -এর কম ক্ষরণে বামনত্ব রোগ হয়।
আয়োডিন বিপাক ব্যাহত হলে মানুষের ____ রোগ হয়।
উত্তর – আয়োডিন বিপাক ব্যাহত হলে মানুষের সরল গলগণ্ড রোগ হয়।
বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ হ্রাস পেলে ____ রোগ হয়।
উত্তর – বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ হ্রাস পেলে বহুমূত্র রোগ হয়।
সত্য/মিথ্যা নির্বাচন করো
একটি অন্তঃক্ষরা গ্রন্থি ক্ষরিত উপাদান হল পাচক রস।
উত্তর – মিথ্যা [সূত্র – অন্তঃক্ষরা গ্রন্থি ক্ষরিত উপাদান হল হরমোন।]
হাইপোথ্যালামাসের নিউরোসিক্রেটরি কোশ থেকে ভ্যাসোপ্রেসিন ক্ষরিত হয়।
উত্তর – সত্য [সূত্র – ক্ষরিত হরমোন পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি অংশে জমা হয়।]
হাইপোথ্যালামাস নিঃসৃত GnRH অগ্র পিটুইটারির GH -এর ক্ষরণ নিয়ন্ত্রণ করে।
উত্তর – মিথ্যা [সূত্র – GnRH, GTH হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে।]
STH -এর অপর নাম গ্রোথ হরমোন।
উত্তর – সত্য [সূত্র – এটি বৃদ্ধি নিয়ন্ত্রণ করে বলে এরকম নাম।]
ADH ছাড়া পশ্চাৎ পিটুইটারি থেকে নির্গত অপর হরমোনটি হল অক্সিটোসিন।
উত্তর – সত্য [সূত্র – হরমোন দুটি সৃষ্টি হয় হাইপোথ্যালামাসে, পরে তা পিটুইটারি গ্রন্থিতে আসে।]
থাইরক্সিনকে ক্যালোরিজেনিক হরমোন বলে।
উত্তর – সত্য [সূত্র – এটি বিপাক হার বৃদ্ধি করে বলে এরকম নাম।]
ব্যাঙাচির রূপান্তরে থাইরক্সিন সাহায্য করে।
উত্তর – সত্য [সূত্র – ব্যাঙাচির থাইরয়েড গ্রন্থির অনুপস্থিতিতে রূপান্তর ঘটে না।]
প্রতি 100 ml রক্তে শর্করার পরিমাণ 140 mg -এর বেশি হলে মূত্রে শর্করা নির্গত হয়।
উত্তর – সত্য [সূত্র – রক্তে শর্করার পরিমাণ 160-190 mg/100ml হলে তবে মূত্র দিয়ে গ্লুকোজ নির্গত হয়। একে গ্লাইকোসুরিয়া বলে।]
গ্লুকাগন রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি করে।
উত্তর – সত্য [সূত্র – গ্লাইকোজেনোলাইসিস ও নিওগ্লুকোজেনেসিস বৃদ্ধির মাধ্যমে গ্লুকাগন রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে।]
রক্তে শর্করার পরিমাণ কমায়, এরূপ একটি হরমোন হল ইনসুলিন।
উত্তর – সত্য [সূত্র – এটি গ্লুকোজ ও অন্যান্য শর্করা বিপাকে সাহায্য করে।]
অ্যাড্রেনালিনকে আপৎকালীন হরমোন বলা হয়।
উত্তর – সত্য [সূত্র – এটি বিপদ-আপদে দেহকে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করে বলে এরকম নাম।]
ডিম্বাশয় একটি মিশ্র গ্রন্থি।
উত্তর – সত্য [সূত্র – ডিম্বাশয় থেকে হরমোন ও ডিম্বাণু উৎপাদন হয়, তাই এটি মিশ্রগ্রন্থি।]
ডিম্বাশয় নিঃসৃত একটি হরমোন হল অ্যান্ড্রোজেন।
উত্তর – মিথ্যা [সূত্র – অ্যান্ড্রোজেন শুক্রাশয় ও অ্যাড্রেনাল কর্টেক্স থেকে ক্ষরিত হরমোন বিশেষ।]
মাতৃদেহে স্তনদুগ্ধ উৎপাদনে সাহায্য করে প্রোল্যাকটিন।
উত্তর – সত্য [সূত্র – সন্তান প্রসবের পর হরমোনটি ক্ষরিত হয়।]
গর্ভাবস্থায় ইস্ট্রোজেনের প্রভাবে ডিম্বাণু উৎপাদন বন্ধ থাকে।
উত্তর – মিথ্যা [সূত্র – গর্ভধারণ কালে প্রোজেস্টেরন হরমোনের প্রভাবে ডিম্বাণু উৎপাদন ও রজঃক্ষরণ বন্ধ থাকে।]
প্রোজেস্টেরন ডিম্বাশয়ের পীতগ্রন্থি থেকে ক্ষরিত হয়।
উত্তর – সত্য [সূত্র – গ্রাফিয়ান ফলিকল থেকে ডিম্বাণু নিঃসরণের পরে তা পীতগ্রন্থিতে পরিণত হয়, যা প্রোজেস্টেরন সংশ্লেষ করে।]
বহিঃচক্ষু গলগণ্ড হয় থাইরক্সিনের অধিক ক্ষরণে।
উত্তর – সত্য [সূত্র – থাইরক্সিনের কম ক্ষরণে রোগটি হয়ে থাকে।]
বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তির অত্যাধিক পরিমাণ লঘু মূত্র নির্গত হয়।
উত্তর – সত্য [সূত্র – এই রোগে আক্রান্ত ব্যক্তির ADH ক্ষরণ কমে যায়, ফলস্বরূপ মূত্রে জলের পরিমাণ বৃদ্ধি পায় ও অত্যধিক পরিমাণে লঘু মূত্রে নির্গত হয়।]

উত্তর – রক্তনালীর সংকোচনে সাহায্য করে ভ্যাসোপ্রেসিন।

উত্তর – Fight or flight – প্রতিক্রিয়ার জন্য অ্যাড্রেনালিন হরমোনটি দায়ী।

অস্টিওপোরোসিস -এর চিকিৎসায় কী ব্যবহার করা হয়?
ইনসুলিন রেসিস্টেন্স কাকে বলে।
কে মধুমেহ রোগ নির্ণয় পদ্ধতি আবিষ্কার করেন।
“টেস্টোস্টেরন ও ইস্ট্রোজেনকে যথাক্রমে পুরুষ ও স্ত্রী হরমোন বলা হলেও, কীভাবে পুরুষদেহে ইস্ট্রোজেন এবং নারীদেহে টেস্টোস্টেরনের উপস্থিতি ব্যাখ্যা করা যায়?”
কোন হরমোনের অভাবে মহিলাদের অস্থির গঠনগত ঘনত্ব কমে যায়।
কে কী কাজের জন্য নোবেল পুরস্কার লাভ করেন।
স্তম্ভ মেলাও
| বামস্তন্ত | ডানস্তম্ভ |
| (1) রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি করে | (A) টেস্টোস্টেরন |
| (2) BMR বৃদ্ধি করে | (B) সোমাটোট্রপিক হরমোন |
| (3) রক্তচাপ বৃদ্ধি করে | (C) থাইরক্সিন |
| (4) সার্বিক দৈহিক বৃদ্ধি ঘটায় | (D) অ্যাড্রেনালিন |
| (5) রক্তে শর্করার মাত্রা হ্রাস | (E) গ্লুকাগন |
| (6) শুক্রাশয়ের বৃদ্ধি নিয়ন্ত্রক | (F) ইনসুলিন |
| (G) ICSH |
উত্তর –
| বামস্তম্ভ | ডানস্তম্ভ |
| (1) রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি করে | (E) গ্লুকাগন |
| (2) BMR বৃদ্ধি করে | (C) থাইরক্সিন |
| (3) রক্তচাপ বৃদ্ধি করে | (D) অ্যাড্রেনালিন |
| (4) সার্বিক দৈহিক বৃদ্ধি ঘটায় | (B) সোমাটোট্রপিক হরমোন |
| (5) রক্তে শর্করার মাত্রা হ্রাস | (F) ইনসুলিন |
| (6) শুক্রাশয়ের বৃদ্ধি নিয়ন্ত্রক | (G) ICSH |
| বামস্তম্ভ | ডানস্তম্ভ |
| (1) শৈশবে GH -এর কম ক্ষরণ | (A) ডায়াবেটিস মেলিটাস |
| (2) ADH -এর অধঃক্ষরণ | (B) বামনত্ব |
| (3) থাইরক্সিনের কম ক্ষরণ | (C) বহিঃচক্ষু গলগণ্ড |
| (4) ইনসুলিনের কম ক্ষরণ | (D) সাধারণ গলগণ্ড |
| (5) STH -এর অধিক ক্ষরণ | (E) ডায়াবেটিস ইনসিপিডাস |
| (6) TH -এর অধিক ক্ষরণ | (F) জাইগ্যানটিজম |
| (G) বহিঃচক্ষু গলগণ্ড |
উত্তর –
| বামস্তম্ভ | ডানস্তম্ভ |
| (1) শৈশবে GH -এর কম ক্ষরণ | (B) বামনত্ব |
| (2) ADH -এর অধঃক্ষরণ | (E) ডায়াবেটিস ইনসিপিডাস |
| (3) থাইরক্সিনের কম ক্ষরণ | (D) সাধারণ গলগণ্ড |
| (4) ইনসুলিনের কম ক্ষরণ | (A) ডায়াবেটিস মেলিটাস |
| (5) STH -এর অধিক ক্ষরণ | (F) জাইগ্যানটিজম |
| (6) TH -এর অধিক ক্ষরণ | (G) বহিঃচক্ষু গলগণ্ড |
বিসদৃশ শব্দটি বেছে লেখো
| প্রশ্ন | উত্তর ও উত্তর-সূত্র |
| প্রাথমিক বার্তাবাহক, পাচক রস, ধনাত্মক ফিডব্যাক, অন্তঃক্ষরা ক্রিয়া। | পাচক রস। [সূত্র – বাকিগুলি হরমোন-সংক্রান্ত বিষয়।] |
| অক্সিটোসিন, অক্সিন, অ্যাড্রেনালিন, থাইরক্সিন। | অক্সিন। [সূত্র – অক্সিন ছাড়া বাকিগুলি প্রাণী হরমোন।] |
| লালাগ্রন্থি, পিটুইটারি গ্রন্থি, অ্যাড্রেনাল গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি। | লালাগ্রন্থি। [সূত্র – লালাগ্রন্থি ছাড়া বাকিগুলি অন্তঃক্ষরা গ্রন্থি।] |
| LTH, LH, FSH, TSH | TSH। [সূত্র – TSH ছাড়া বাকিগুলি গোনাডোট্রপিক হরমোনের অন্তর্গত।] |
| টেস্টোস্টেরন, থাইরক্সিন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। | থাইরক্সিন। [সূত্র – থাইরক্সিন ছাড়া বাকিগুলি জননগ্রন্থি নিঃসৃত হরমোন।] |
| ADH, গ্লুকোজ বিপাক, রক্তবাহ সংকোচন, বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ। | গ্লুকোজ বিপাক। [সূত্র – গ্লুকোজ বিপাক ছাড়া বাকিগুলি, যথা – রক্তবাহ সংকোচন ও বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ ADH হরমোনের কাজ।] |
| বামনত্ব, অতিকায়ত্ব, অ্যাক্রোমেগালি, কুশিং সিনড্রোম। | কুশিং সিনড্রোম। [সূত্র – কুশিং সিনড্রোম ছাড়া বাকিগুলি গ্রোথ হরমোনের সঙ্গে সম্পর্কযুক্ত।] |
| TSH, ACTH, GTH, CSF | CSF। [সূত্র – CSF হল স্বচ্ছ বর্ণহীন দেহতরল যা মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডে পাওয়া যায় বাকিগুলি হরমোন।] |
| বামনত্ব, গলগণ্ড, থ্যালসেমিয়া, মধুমেহ। | থ্যালাসেমিয়া। [সূত্র – থ্যালেসেমিয়া অটোজোম-বাহিত জিনঘটিত রোগ, বাকিগুলি হরমোনঘটিত রোগসমূহ।] |
নীচে সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও।
সনাল গ্রন্থি : উৎসেচক : : অনাল গ্রন্থি : ____
উত্তর – হরমোন।
উৎসেচক : বহিঃক্ষরা গ্রন্থি : : হরমোন : ____
উত্তর – অন্তঃক্ষরা গ্রন্থি।
প্রভুগ্রন্থি : পিটুইটারি গ্রন্থি : : প্রভুগ্রন্থির প্রভু : ____
উত্তর – হাইপোথ্যালামাস।
অ্যাড্রেনাল গ্রন্থি : ACTH : : থাইরয়েড গ্রন্থি : ____
উত্তর – TSH
BMR বৃদ্ধি : থাইরক্সিন : : নেফ্রনে জলের পুনঃশোষণ : ____
উত্তর – ভ্যাসোপ্রেসিন বা ADH
অগ্ন্যাশয়ের বিটা কোশ : ইনসুলিন : : অগ্ন্যাশয়ের আলফা কোশ : ____
উত্তর – গ্লুকাগন।
ইস্ট্রোজেন : ডিম্বাশয় : : এপিনেফ্রিন : ____
উত্তর – অ্যাড্রেনাল গ্রন্থি।
ADH : ডায়াবেটিস ইনসিপিডাস : : ইনসুলিন : ____
উত্তর – ডায়াবেটিস মেলিটাস।
ডিম্বাণু নিঃসরণ : LH : : টেস্টোস্টেরন ক্ষরণ : ____
উত্তর – ICSH
প্রোজেস্টেরন : ডিম্বাশয় : : টেস্টোস্টেরন : ____
উত্তর – শুক্রাশয়।
কুশিং সিনড্রোম : ACTH : : অ্যাক্রোমেগালি : ____
উত্তর – GH (গ্রোথ হরমোন)।
দু-একটি শব্দে বা বাক্যে উত্তর দাও
প্রথম আবিষ্কৃত হরমোনটির নাম কী?
মানবদেহের ক্ষুদ্রতম অনাল গ্রন্থিটির নাম কী?
মিশ্র গ্রন্থি কাকে বলে?
CRH কোথা থেকে নিঃসৃত হয়?
হাইপোথ্যালামাসের দুটি হরমোনের নাম বলো যারা পশ্চাৎ পিটুইটারিতে সঞ্চিত হয়।
TRH -এর সম্পূর্ণ নাম কী?
পিটুইটারির অগ্র খণ্ডককে কী বলে?
পিটুইটারির পশ্চাৎ খণ্ডককে কী বলে?
পিটুইটারি গ্রন্থির নামকরণ হাইপোফাইসিস করা হয়েছে কেন?
পিটুইটারি গ্রন্থির ক্ষরণ মস্তিষ্কের কোন্ অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয়?
এমন একটি গ্রন্থির নাম লেখো যা মানুষের মাথার খুলির মধ্যে অবস্থান করে?
ACTH -এর পুরো নাম কী?
STH -এর সম্পূর্ণ নাম কী?
GTH -এর সম্পূর্ণ নাম কী?
GH -এর সম্পূর্ণ নাম কী?
LTH -এর পুরো নাম কী?
একটি হরমোনের নাম লেখো যা অ্যাড্রেনাল গ্রন্থিকে উত্তেজিত করে।
গোনাডোট্রপিক হরমোন কোথা থেকে ক্ষরিত হয়?
FSH -এর সম্পূর্ণ নাম কী?
ICSH -এর পুরো নাম কী?
GTH -এর অন্তর্গত দুটি হরমোনের নাম লেখো।
FSH -এর কাজ কী?
LTH -এর কাজ কী?
LH -এর সম্পূর্ণ নাম কী?
LH -এর কাজ কী?
ICSH -এর কাজ কী?
পিটুইটারি গ্রন্থি নিঃসৃত দুগ্ধক্ষরণ নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম কী?
TSH -এর সম্পূর্ণ নাম কী?
রেচনে সহায়ক পিটুইটারি হরমোন কোনটি?
কোন্ হরমোন রক্তবাহে চাপ বৃদ্ধি করে?
ADH হরমোনের অপর নাম কী?
BMR নিয়ন্ত্রণে কোন্ হরমোন কাজ করে?
ব্যাঙাচিকে পূর্ণাঙ্গ ব্যাং -এ রূপান্তরিত হতে কোন্ হরমোন সাহায্য করে?
থাইরক্সিনের অপর নাম কী?
শরীরে আয়োডিনের অভাবে যে গ্রন্থিটির স্বাভাবিক কাজ ব্যাহত হয় তার নাম উল্লেখ করো।
মানবদেহে সবচেয়ে বড়ো অন্তঃক্ষরা গ্রন্থি কোনটি?
মানবদেহের কোন্ গ্রন্থি থেকে থাইরক্সিন নিঃসৃত হয়?
কোন্ হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলে?
লোহিত রক্তকণিকার ক্রম পরিণতিতে সাহায্য করে কোন্ হরমোন?
কোন্ হরমোনের প্রভাবে রক্তে গ্লুকোজ বা শর্করার পরিমাণ হ্রাস পায়?
কোন্ বিজ্ঞানী ইনসুলিন আবিষ্কার করেন?
ইনসুলিন কোথা থেকে নিঃসৃত হয়?
আইলেটস্ অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায় অবস্থিত?
অ্যান্টিডায়াবেটোজেনিক হরমোনটির নাম কী?
ইনসুলিনের বিপরীত হরমোন কোনটি?
গ্লুকাগন কোথা থেকে নিঃসৃত হয়?
গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হওয়ার পদ্ধতিকে কী বলে?
কোন্ হরমোন গ্লাইকোজেনেসিসে সাহায্য করে?
গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ উৎপন্ন হওয়ার পদ্ধতিকে কী বলে?
গ্লাইকোজেনোলাইসিসে সাহায্য করে কোন্ হরমোন?
সুপ্রারেনাল গ্রন্থি কোনটি?
অ্যাড্রেনাল গ্রন্থিকে সুপ্রারেনাল গ্রন্থি কেন বলে?
কোন্ হরমোনকে আপৎকালীন বা জরুরিকালীন হরমোন বলে?
অ্যাড্রেনাল গ্রন্থির কতগুলি অংশ এবং কী কী?
এমন একটি হরমোনের নাম লেখো যা নিউরোট্রান্সমিটার হিসেবেও কাজ করে।
ভয় পেলে বুক ধড় ফড় করা ও হৃৎস্পন্দন বেড়ে যাওয়ার সঙ্গে কোন্ হরমোনের সম্বন্ধ আছে?
অনেক লোকের সামনে প্রথম প্রথম বক্তৃতা দেওয়ার সময় বক্তার মুখ শুকিয়ে যায় ও হৃৎস্পন্দন হার বেড়ে যায়, কোন্ কারণে এই পরিবর্তন হয়?
কোন্ হরমোনের অপর নাম অ্যান্ড্রোজেন?
শুক্রাশয় থেকে কোন্ হরমোন নিঃসৃত হয়?
অগ্ন্যাশয় ছাড়া অপর একটি মিশ্র গ্রন্থির নাম লেখো।
শুক্রাণু উৎপাদনে সাহায্যকারী হরমোনটির নাম লেখো।
কোন্ কোশ থেকে টেস্টোস্টেরন হরমোন নিঃসৃত হয়?
ডিম্বাশয় থেকে কোন্ কোন্ হরমোন নিঃসৃত হয়?
স্ত্রীদেহের একটি গুরুত্বপূর্ণ যৌন হরমোনের নাম কী?
প্রস্টেট গ্রন্থির বৃদ্ধিতে কোন্ হরমোন সাহায্য করে?
পরিণত স্ত্রীদেহে ডিম্বাশয়ের পীতগ্রন্থি থেকে ক্ষরিত হরমোনের নাম কী?
জরায়ুতে প্লাসেন্টা বা অমরা (যা দ্বারা ভ্রুণে খাদ্য ও অক্সিজেন যায়) গঠনে কোন্ হরমোন সাহায্য করে?
তোমার মামার ইনসুলিনের অভাব হয়েছে বলে ডাক্তারবাবু নির্ণয় করেছেন; কোন্ রোগের লক্ষণ দেখা দিয়েছে বলে তুমি মনে কর?
হাইপারগ্লাইসেমিয়া কী?
রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যাওয়াকে কী বলে?
রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়াকে কী বলে?
মূত্রের সাথে গ্লুকোজ নির্গত হলে তাকে কী বলে?
ডায়াবেটিস ইনসিপিডাস কোন্ হরমোনের কম ক্ষরণে ঘটে?
কোন্ রোগে পলিডিপসিয়া দেখা যায়?
কোন্ হরমোনের প্রভাবে ‘Moon face’ দেখা যায়?
আজকে আমরা আমাদের আর্টিকেলে মাধ্যমিক জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” অধ্যায়ের ‘প্রাণীদেহে সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয় হরমোন‘ বিভাগের অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য বা আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেন তাহলে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি যে এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া, আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জন যার এটি প্রয়োজন হবে তার সাথে শেয়ার করুন। ধন্যবাদ।

মন্তব্য করুন