এই আর্টিকেলে আমরা WBBSE বোর্ডের 2026 সালের মাধ্যমিক জীবন বিজ্ঞান বিষয়ের সাজেশন নিয়ে আলোচনা করবো। এখানে দেওয়া অতিসংক্ষিপ্ত প্রশ্নগুলো আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Madhyamik Bengali Suggestion 2026 – অতিসংক্ষিপ্ত প্রশ্ন
জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়
বিসদৃশ শব্দটি বেছে লেখো – ADH, FSH, LH, TSH
উদ্ভিদের মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গকারী হরমোনটির নাম কী?
বিসদৃশ শব্দটি বেছে লেখো – টেস্টোস্টেরন, ইনসুলিন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন
চোখের উপযোজনের সঙ্গে লেন্সের সম্পর্ক কী?
বিসদৃশ শব্দটি বেছে লেখো – অলফ্যাক্টরি স্নায়ু, ভেগাস স্নায়ু, অপটিক স্নায়ু, অডিটরি স্নায়ু।
প্রাণীদেহে কাজ শেষ হওয়ার পর হরমোনের পরিণতি কী?
নীচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে, প্রথম জোড়টির-সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও – পিউরিন : অ্যাডিনিন :: পিরিমিডিন : ___
বিসদৃশ শব্দটি বেছে লেখো – গুরুমস্তিষ্ক, হাইপোথ্যালামাস, পনস্, থ্যালামাস
বিসদৃশ শব্দটি লেখো – গ্লসোফ্যারিনজিয়াল, অকিউলোমোটর, ট্রাইজেমিনাল, অক্সিটোসিন
অক্ষিগোলকের লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরলটির কাজ কী?
বিসদৃশ শব্দটি বেছে লেখো – বামনত্ব, গলগন্ড, থ্যালাসেমিয়া, মধুমেহ
মানুষের অক্ষিগোলকের লেন্সের একটি কাজ উল্লেখ করো।
বিসদৃশ শব্দটি বেছে লেখো – TSH, ACTH, GTH, CSF
মায়েলিন আবরণীর একটি কাজ লেখো।
মানবদেহের করোটিক নার্ভের সংখ্যা উল্লেখ করো।
প্রাত্যহিক জীবনে উপযোজনের একটি ভূমিকা উল্লেখ করো।
দ্বিনেত্র দৃষ্টি কি?
ন্যাষ্টিক চলন কি?
সাইন্যান্স কি?
হিঞ্জ জয়েন্ট কি?
বিভিন্নপ্রকার রোটেশন চলনগুলি কি কি?
সিমপ্যাথেটিক নার্ভতন্ত্রের একটি কাজ লেখো।
মস্তিষ্কের নিলয় পূর্ণকারী তরলটির নাম কি?
থ্যালামাস এর একটি কাজ লেখো।
সুষুম্মাকাণ্ডের অভ্যন্তরে প্রতিবর্ত কেন্দ্রের অবস্থান উল্লেখ করো।
অ্যাবডাকটর পেশীর একটি উদাহরণ দাও।
রেটিনাকে সুরক্ষা প্রদানকারী আবরকের নাম কি?
অক্ষিগোলকে স্বচ্ছ আবরকের নাম লেখো?
কোন প্রকার কোশসমূহ নিউরোনের অপরিবাহী আবরন সৃষ্টি করে?
উদ্ভিদের সংবেদনশীলতার একটি উদাহরণ দাও।
ট্যাকটিক চলনের চালিকা শক্তির নাম লেখো।
কেমোন্যাষ্টি কি?
কোন উদ্ভিদ হরমোন ফলের বৃদ্ধিতে সাহায্য করে?
RBC -এর পূর্ণতা প্রাপ্তিতে কোন প্রাণী হরমোন সহায়তা করে?
অগ্রস্থ প্রকটতা কি?
ভিট্রিয়াস হিউমরের অবস্থান উল্লেখ করো?
কোন কোশের একটি কাজ উল্লেখ করো।
সরল প্রতিবর্তক্রিয়ার একটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
কোন হরমোনের ক্ষরণ FSH দ্বারা নিয়ন্ত্রিত হয়?
মানব পুরুষের কোন কোন যৌনবৈশিষ্ট্য টেস্টোস্টেরন দ্বারা প্রকাশিত হয়?
ফ্লোরিজেনের কাজ কি?
পদ্মের বৃন্তের বৃদ্ধিতে সহায়তাকারী হরমোনের নাম কি?
কোন গ্রন্থি থেকে গোনাডোট্রফিক হরমোন ক্ষরিত হয়?
কোন অন্তঃক্ষরা গ্রন্থি “তৃতীয় নয়ন” হিসেবে পরিচিত?
কোন উদ্ভিদ অংশে অক্সিন উৎপন্ন হয়?
I.A.A -এর পুরো নাম কি?
কোন প্রকার গমন শ্বেতকণিকায় পরিলক্ষিত হয়?
মানবদেহের কোন কোশে অ্যামিবয়েড চলন পরিলক্ষিত হয়?
প্রোটোপ্লাজমে কি প্রকার চলন পরিলক্ষিত হয়?
কোন উদ্ভিদে আমরা প্রোটোপ্লাজমের ঘূর্ণন দেখতে পাই?
কোন উদ্ভিদের আমরা প্রোটোপ্লাজমের আবর্তন দেখতে পাই?
নিউরোনের তিনটি মুখ্য অংশের নাম লেখো।
দেহের কোন তন্ত্র সমন্বয় বিধানের কাজ করে থাকে?
সবচেয়ে দীর্ঘ করোটিক স্নায়ুর নাম কি?
মস্তিষ্কের সর্ববৃহৎ অংশের নাম কি?
উদ্ভিদের একটি রাসায়নিক সমন্বয়কের উদাহরণ দাও?
একটি উদ্ভিদ হরমোনের নাম লেখো যা পাতায় উৎপন্ন হয়?
অমিল বিষয়টি খুঁজে বার করে লেখো – ADH, গ্লুকোজ বিপাক, রক্তবাহের সংকোচন, বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ।
মায়োপিয়ার ত্রুটি সংশোধনে কি প্রকার লেন্স ব্যবহৃত হয়?
সাড়াপ্রদানের প্রক্রিয়াটি প্রবাহ চিত্রের মাধ্যমে দেখাও।
সোয়ান কোশ কি?
চলন-গমনের একটি চালিকাশক্তির উদাহরণ দাও।
একটি মিশ্র স্নায়ুর উদাহরণ দাও।
জীবনের প্রবাহমানতা
নীচের প্রথম শব্দজোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও – পিউরিন : অ্যাডেনিন :: পিরিমিডিন : ___
নীচের প্রথম শব্দ জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও – মাইটোসিস : সমবিভাজন :: ___ : হ্রাস বিভাজন
কোশচক্রে চেক পয়েন্টের কার্যকারিতা বিঘ্নিত হলে কি ঘটবে?
ইন্টারফেজের কোন্ দশায় বেমতন্তু গঠনের জন্য প্রয়োজনীয় প্রোটিন সংশ্লেষিত হয়?
সোয়ান কোশ কোথায় থাকে?
নীচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়ের সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। মাইটোসিস : ভ্রূণমূল :: মিয়োসিস : ___
মেন্ডেলের একসংকর জননের পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্য জনুর জিনোটাইপিক অনুপাতটি লেখো।
মানুষের মধ্যে বংশানুক্রমে সঞ্চারিত একটি প্রকরণের উদাহরণ দাও।
থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের ক্রোমোজোম বহন করে?
মিয়োসিসের একটি তাৎপর্য উল্লেখ করো।
জনুক্রম কি?
ডিম্বাশয়ের কোন কোশে মিয়োসিস কোশবিভাজন পরিলক্ষিত হয়?
কোন প্রকার জনন প্রক্রিয়ায় ষ্টক ও সিয়ন ব্যবহৃত হয়?
প্রাণী কোশের সাইটোকাইনেসিস প্রক্রিয়ার নাম কি?
প্রত্যক্ষ কোশ বিভাজন পদ্ধতির নাম লেখো?
কোন দশায় নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে?
কোন ধরনের পরাগমিলনে নতুন বৈশিষ্ট্যের আগমন ঘটে?
প্ল্যানেরিয়ার অযৌণ জনন পদ্ধতির নাম লেখো।
মানব বিকাশের কোন দশায় সৃজনশীলতা বৃদ্ধি পায়?
S-দশার একটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
স্পাইরোগাইরার অযৌনজনন পদ্ধতির নাম লেখো।
কোশ বিভাজনের সময় ক্রেমোজোমের কোন অংশের সহিত বেমতন্তু সংযুক্ত থাকে?
কে প্রথম “মাইটোসিস” শব্দটি প্রনয়ন করেন?
কে প্রথম “মিয়োসিস” শব্দটি প্রনয়ন করেন?
কে প্রথম “অ্যামাইটোসিস” শব্দটি প্রনয়ন করেন?
কোশচক্রের কোন দশায় DNA -এর প্রতিলিপিকরণ ঘটে থাকে?
ইউক্রোমাটিনের মুখ্য কাজ কি?
একটি ক্রোমোজোমে কতগুলি গৌণ খাঁজ উপস্থিত থাকতে পারে?
গুয়ানিন ও সাইটোসিনের মধ্যে কতগুলি হাইড্রোজেন বন্ধনী বর্তমান?
বংশগতি ও কিছু সাধারন বংশগত রোগসমূহ
বর্ণান্ধতা ও হিমোফিলিয়ার জন্য দায়ী জিন দুটির মধ্যে সাদৃশ্য কী?
সংযুক্ত কানের লতির বৈশিষ্ট্য ও জিভ মোড়ার ক্ষমতা নিয়ন্ত্রণকারী জিনদুটির মধ্যে পার্থক্য কী?
মোড়ার ক্ষমতা – অটোজোম বাহিত প্রকট বৈশিষ্ট্য।
একটি জীব একটি চরিত্রের জন্য বিশুদ্ধ হলেও আর একটি চরিত্রের জন্য অন্য কী হতে পারে?
বর্ণান্ধতার জন্য দায়ী জিনটির একটি বৈশিষ্ট্য লেখো।
বর্ণান্ধতার জন্য দায়ী জিনটির একটি বৈশিষ্ট্য লেখো।
প্রকট বৈশিষ্ট্য কী?
নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো – মৌল বিপাকীয় হার বৃদ্ধি, থাইরক্সিন, লোহিত রক্তকনিকার ক্রমপরিণতি, এক্স অপথ্যালমিক গয়টার।
মেন্ডেল তার দ্বিসঙ্কর জনন পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিলেন?
সুস্থ মানুষের মধ্যে দেখা যায়, এমন একটি বংশানুক্রমিকভাবে সঞ্চারিত প্রকরনের উদাহরণ দাও।
কে সাধারণত থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয় – পুরুষ না মহিলা?
গিনিপিগের ক্ষেত্রে bbRR এবং bbRr জেনোটাইপ দুটির ফিনোটাইপ কি একই?
মেন্ডেলের দ্বিসঙ্কর জননের পরীক্ষায় F1 জনুতে প্রাপ্ত ফেনোটাইপিক অনুপাতটি লেখো।
লোকাস কি?
হেটেরোগ্যামেটিক লিঙ্গ কিভাবে প্রকাশ করা হয়?
মটরের বীজপত্রের বর্ণের প্রকট বৈশিষ্ট্যটি উল্লেখ করো।
মেন্ডেলের একসঙ্কর জননের একটি উদাহরণ উল্লেখ করো।
জিন কোথায় অবস্থিত?
মটর উদ্ভিদের ক্ষেত্রে “Tr” -এই চিহ্ন দ্বারা কি বোঝা যায়?
বিশুদ্ধ লম্বা ও বিশুদ্ধ বেঁটে মটর উদ্ভিদের সংকরায়নে F1 জনুতে কি প্রকার মটর উদ্ভিদ পাওয়া যাবে?
“বংশগতি বিদ্যার জনকের” – পুরো নাম লেখো।
দুটি সঙ্কর লম্বা মিষ্টি মটর উদ্ভিদের সঙ্করায়নে F1 জনুর উদ্ভিদের ফিনোটাইপ অনুপাত কি হবে?
মটর উদ্ভিদের দ্বিসঙ্কর জননের F2 জনুর অনুপাতের ক্ষেত্রে কতগুলি বিশুদ্ধ প্রকৃতির মটর উদ্ভিদ বর্তমান?
অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে, একসঙ্কর জননের F2 জনুর-ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত কি হবে?
সংকরায়ন কি?
ফিনোটাইপ ও জিনোটাইপের সম্পর্ক কি?
কেন মহিলাদের হোমোগ্যামেটিক লিঙ্গ বলা হয়?
হিমোফিলিয়া রোগটির প্রকার উল্লেখ করো।
জেনোটিক কাউন্সেলিং কি?
কন্যা সন্তানের জন্মের জন্য কার ভূমিকা সর্বাধিক-মা অথবা বাবা?
মেন্ডেলের দ্বিসঙ্কর জনন পরীক্ষায় গৃহীত বিশুদ্ধ হলুদ গোল বীজযুক্ত মটর উদ্ভিদের জিনোটাইপ কি হবে?
মেন্ডেলের একসঙ্কর জননের F₂ -জনুর জিনোটাইপ অনুপাত লেখো?
জনিতৃ জনু কাকে বলে?
অপত্য জনু কাকে বলে?
একটি প্রথম অপত্য জনুর নাম লেখো।
প্রকরণ কি?
মানুষের একটি প্রচ্ছন্ন জিনের উদাহরণ দাও।
একটি অটোজোম বাহিত সাধারণ বংশগত রোগের নাম লেখো।
কোন সজীব উপাদানের উপর মেন্ডেল তার পরীক্ষা-নিরীক্ষা করেছিলেন?
একসঙ্কর জননের ক্ষেত্রে 3 : 1 অনুপাত কি?
বিবর্তন এবং অভিযোজন
সুন্দরীর পাতার ত্বকে অবস্থিত লবণগ্রন্থির ভূমিকা কী?
বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের তুলনামূলক আলোচনা থেকে কোন্ তত্ত্বে পৌঁছানো সম্ভব?
শিম্পাজিরা কীভাবে শক্ত খোলা ভেঙে বাদাম খায়?
নীচের সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও –
জোড় কলম : আম :: ___ : জবা
সমসংস্থ অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে?
লবন সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজন উল্লেখ করো।
নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বের করো এবং লেখো – ভ্রূন, ভাজক কলা, বীজ, ক্রায়োসংরক্ষণ।
বাষ্পমোচন রোধে ক্যাকটাসের একটি অঙ্গ সংস্থানগত অভিযোজন উল্লেখ করো।
ঘোড়ার একটি বিবর্তনগত পরিবর্তন উল্লেখ করো।
জীবনসৃষ্টির সময় পৃথিবীতে কি প্রকার পরিবেশ বর্তমান ছিল?
কত রকমের “জীবন সংগ্রাম” দেখা যায়?
যোগ্যতমের উদবর্তনের ভিত্তি কি?
পায়রার খেচর অভিযোজনে বায়ুথলির একটি ভূমিকা লেখো।
পাখি ও প্রজাপতির ডানা কি ধরনের অঙ্গের উদাহরণ।
সমসংস্থ অঙ্গের মুখ্য বৈশিষ্ট্য কি?
অভিস্রবণ চাপ সহনের জন্য উঁটের RBC -এর একটি অভিযোজিত বৈশিষ্ট্য উল্লেখ করো।
পরিবেশ তার সম্পদসমূহ এবং তাদের সংরক্ষন
নীচের চারটি বিষয়ের মধ্যে কোনো তিনটি অপর বিষয়টির অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো – কফের সংগে ঘন শ্লেষ্মা নির্গমন, ব্রংকাইটিস, ধূমপায়ীদের আক্রান্ত হওয়ার অধিক সম্ভাবনা মানুষের শ্বসনতন্ত্রের ক্লোমশাখার প্রদাহ।
কুমির সংরক্ষণে গৃহীত ‘প্রোজেক্ট ক্রোকোডাইল’ -এ কোন্ বিষয়টির ওপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে?
নীচের চারটি বিষয়ের মধ্যে কোনো তিনটি অপর বিষয়টির অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো –
কৃষিজমির হ্রাস, মিষ্টি জলের অভাব, ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা, অরণ্য ধ্বংস
জীববৈচিত্র্যের হটস্পটের একটি বৈশিষ্ট্য লেখো।
নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো –
SPM, বায়ুদূষণ, গ্রিনহাউস গ্যাস, ফুসফুসের রোগ।
স্থানীয় মানুষ ও বনদপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করে তার নাম লেখো।
নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বের করো এবং লেখো –
কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার, টাইফয়েড, জলদূষণ, কারখানা থেকে উৎপন্ন তরল বর্জ্য।
কোন ইন-সিটু সংরক্ষন ব্যবস্থায়, অণুজীব, বন্যপ্রাণী ও বন্য উদ্ভিদ সহ মানুষের বৈচিত্র্য, কৃষ্টি ও জীবনযাত্রা সংরক্ষণ করা হয়?
নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বের করো এবং লেখো। 1. স্থানীয় জীবসম্পদ সম্বন্ধে যাবতীয় জ্ঞান, 2. PBR, 3. স্থানীয় জীবসম্পদ ঐতিহ্যবাহী পরম্পরাগত বিশ্বাস, 4. স্থানীয় জীবসম্পদের স্থিতিশীল ব্যবহার।
সিংগালিলা জাতীয় উদ্যানে সংরক্ষিত একটি বিপন্ন প্রাণীর নাম লেখো।
সুন্দরবনের পরিবেশ সংক্রান্ত সাম্প্রতিকতম উদ্বেগের কারণটি কি?
PBR পুরো কথাটি কি?
মানুষের উপর শব্দ দূষণের একটি প্রভাব উল্লেখ করো।
ঔষধ উৎপাদনে জীববৈচিত্র্যের একটি ব্যবহৃত উপাদানের নাম লেখো।
অ্যামোনিফিকেশনের সময় কি ঘটনা ঘটে?
মেরু ভাল্লুকের বিলুপ্তির কারণ কি?
একটি ডিনাইট্রিফাইং ব্যাকটিরিয়ার নাম লেখো।
জীববৈচিত্র্য হ্রাসের একটি কারণ উল্লেখ করো।
ভারতের দুটি হটস্পটের নাম লেখো।
জলদূষণের কারণে কি কি রোগ হয়?
নাইট্রোজেন চক্রে কতগুলি ধাপ আছে?
2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমাদের জীবন বিজ্ঞান বিষয়ের অতিসংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন এখানেই শেষ হলো। এই প্রশ্নগুলি তোমাদের কতটা সাহায্য করলো বা অন্য কোনো বিষয়ের সাজেশন প্রয়োজন কিনা, তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। আর্টিকেলটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না!
এছাড়াও, টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করুন—আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত।





মন্তব্য করুন