নারীশিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “নারীশিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো। নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “নারীশিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো।“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায় “সংস্কার – বৈশিষ্ট্য ও পর্যালোচনা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

নারীশিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো

নারীশিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো।

বঙ্গীয় নবজাগরণের মূর্ত প্রতীক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নারীশিক্ষার একজন উৎসাহী সমর্থক ছিলেন। তিনি স্পষ্টতই উপলব্ধি করেছিলেন যে, একমাত্র শিক্ষাই পারে যুগ-যুগান্তর ধরে সঞ্চিত কুসংস্কারের মূলে আঘাত হেনে নারী সমাজকে আধুনিকতার আলোকে উদ্ভাসিত করতে।

নারীশিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান

প্রাথমিক উদ্যোগ –

স্ত্রীশিক্ষা বিস্তারের ক্ষেত্রে বিদ্যাসাগরের প্রথম গুরুত্বপূর্ণ উদ্যোগ ছিল 1849 খ্রিস্টাব্দে বেথুন সাহেবের সহযোগিতায় ‘হিন্দু বালিকা বিদ্যালয়’ (বর্তমান বেথুন স্কুল) প্রতিষ্ঠা। এ ছাড়াও তাঁদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ‘ক্যালকাটা ফিমেল স্কুল’। নারীশিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে জনমত গঠনের জন্য তিনি ‘সংবাদ প্রভাকর’ পত্রিকায় নিয়মিত লেখনী ধারণ করেন।

বিদ্যালয় পরিদর্শকরূপে ভূমিকা –

সরকারের অধীনে বিশেষ বিদ্যালয় পরিদর্শক থাকাকালীন (1857 – 58 খ্রিস্টাব্দ) তিনি বর্ধমান, নদিয়া, হুগলি ও মেদিনীপুর জেলায় মোট 35 টি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। প্রায় সহস্রাধিক নারী এইসব বিদ্যালয়ে শিক্ষালাভের সুযোগ পায়। নিজের জন্মস্থান বীরসিংহ গ্রামে মাতা ভগবতী দেবীর স্মৃতি রক্ষার্থে তিনি প্রতিষ্ঠা করেন ‘ভগবতী বিদ্যালয়’।

নারীশিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো।

ব্যক্তিগত উদ্যোগ –

বিদ্যাসাগর প্রতিষ্ঠিত স্কুলগুলি সরকারি অনুমোদন লাভে ব্যর্থ হলে তিনি শেষপর্যন্ত সরকারি পদ থেকে ইস্তফা দেন এবং বিদ্যালয়গুলির যাবতীয় ব্যয়ভার নিজে বহন করেন। এই উদ্দেশ্যে ‘নারীশিক্ষা ভাণ্ডার’ নামে একটি তহবিল গড়ে তোলেন। 1884 খ্রিস্টাব্দে চন্দ্রমুখী বসু মেয়েদের মধ্যে প্রথম এম. এ. পাশ করলে তিনি তাঁকে একখণ্ড শেক্সপিয়ারের রচনাবলি উপহার দেন।

মন্তব্য –

স্বামী বিবেকানন্দ একদা বলেছিলেন – ‘রামকৃষ্ণদেবের পর আমি বিদ্যাসাগরকে অনুসরণ করি।’ বাস্তবিকই বিদ্যাসাগর দেশবাসীর কাছে এক অনুসরণযোগ্য ব্যক্তিত্ব।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “নারীশিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো।” নিয়ে আলোচনা করেছি। এই “নারীশিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো।” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায় “সংস্কার – বৈশিষ্ট্য ও পর্যালোচনা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.4-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.4

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.3-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.3

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান - কষে দেখি 26.2-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.2

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি বাংলা – পরবাসী – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি বাংলা – পরবাসী – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি বাংলা – পরবাসী – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি বাংলা – পরবাসী – বিষয়সংক্ষেপ

অষ্টম শ্রেণি বাংলা – আলাপ – বিষয়সংক্ষেপ