নিয়ত বায়ু ও সাময়িক বায়ু কাকে বলে? নিয়ত বায়ু ও সাময়িক বায়ুর মধ্যে পার্থক্য

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “নিয়ত বায়ু ও সাময়িক বায়ু কাকে বলে? নিয়ত বায়ু ও সাময়িক বায়ুর মধ্যে পার্থক্য লেখো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “নিয়ত বায়ু ও সাময়িক বায়ু কাকে বলে? নিয়ত বায়ু ও সাময়িক বায়ুর মধ্যে পার্থক্য লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – বায়ুর চাপ বলয় ও বায়ুপ্রবাহ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

নিয়ত বায়ু ও সাময়িক বায়ুর মধ্যে পার্থক্য -
নিয়ত বায়ু ও সাময়িক বায়ুর মধ্যে পার্থক্য –

নিয়ত বায়ু ও সাময়িক বায়ু কাকে বলে?

নিয়ত বায়ু – পৃথিবীর স্থায়ী চাপ বলয়গুলির অবস্থানের উপর ভিত্তি করে ভূপৃষ্ঠের সমান্তরালে সারাবছর একটি নির্দিষ্ট দিকে নিয়মিতভাবে যে বায়ু প্রবাহিত হয়, তাকে নিয়ত বায়ু বলা হয়। নিয়ত বায়ু প্রধানত তিন প্রকারের হয় –

  • আয়তীয় বায়ু (Trade Wind)
  • পশ্চিমী বায়ু (Westerlies)
  • মেরু বায়ু (Polar Wind)

সাময়িক বায়ু – স্থলভাগ ও জলভাগের ভূ-প্রাকৃতিক বৈষম্য এবং বায়ুচাপের তারতম্যের কারণে দিন-রাতের বিভিন্ন সময়ে বা বছরের কোনো বিশেষ ঋতুতে নিয়মিতভাবে যে বায়ু প্রবাহিত হয়, তাকে সাময়িক বায়ু বলা হয়। সাময়িক বায়ু প্রধানত কয়েকটি ভাগে বিভক্ত –

  • স্থলবায়ু (Land Breeze)
  • সমুদ্র বায়ু (Sea Breeze)
  • মৌসুমী বায়ু (Monsoon Wind)
  • পার্বত্য বায়ু (Mountain Breeze)
  • উপত্যকা বায়ু (Valley Breeze)

নিয়ত বায়ু ও সাময়িক বায়ুর মধ্যে পার্থক্য লেখো।

নিয়ত বায়ু ও সাময়িক বায়ুর মধ্যে পার্থক্য –

বিষয়নিয়ত বায়ুসাময়িক বায়ু
সংজ্ঞাসারাবছর ধরে নিয়মিতভাবে প্রবাহিত বায়ুকে নিয়ত বায়ু বলে।বছরের একটি নির্দিষ্ট ঋতুতে কিংবা দিন ও রাতের একটা নির্দিষ্ট সময়ে প্রবাহিত বায়ুকে সাময়িক বায়ু বলে।
প্রকারভেদআয়ন বায়ু, পশ্চিমা বায়ু, ও মেরুবায়ু হল নিয়ত বায়ু।স্থল বায়ু, সমুদ্র বায়ু, ও মৌসুমি বায়ু হল সাময়িক বায়ু।
বিস্তারপ্রায় সমগ্র পৃথিবী জুড়ে নিয়ত বায়ুর বিস্তার লক্ষ করা যায়।পৃথিবীর স্বল্প পরিসর স্থান জুড়ে এই বায়ুর বিস্তার লক্ষ করা যায়।
প্রবাহের দিকসারাবছর নির্দিষ্ট দিকেই এই বায়ু প্রবাহিত হয়।ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই বায়ুপ্রবাহের দিকের পরিবর্তন ঘটে।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “নিয়ত বায়ু ও সাময়িক বায়ু কাকে বলে? নিয়ত বায়ু ও সাময়িক বায়ুর মধ্যে পার্থক্য লেখো।” নিয়ে আলোচনা করেছি। এই “নিয়ত বায়ু ও সাময়িক বায়ু কাকে বলে? নিয়ত বায়ু ও সাময়িক বায়ুর মধ্যে পার্থক্য লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – বায়ুর চাপ বলয় ও বায়ুপ্রবাহ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

Leave a Comment

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – টীকা

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – মারে-ডার্লিং অববাহিকা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি ভূগোল – ওশিয়ানিয়া – ওশিয়ানিয়ার প্রাকৃতিক পরিবেশ – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর