ওজোন স্তর ও থার্মোস্ফিয়ার স্তরের গুরুত্ব

Rahul

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “ওজোন স্তর ও থার্মোস্ফিয়ার স্তরের গুরুত্ব লেখো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “ওজোন স্তর ও থার্মোস্ফিয়ার স্তরের গুরুত্ব লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – উপাদান ও উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

ওজোন স্তর  ও থার্মোস্ফিয়ার স্তরের গুরুত্ব লেখো।
ওজোন স্তর ও থার্মোস্ফিয়ার স্তরের গুরুত্ব লেখো।

ওজোন স্তর ও থার্মোস্ফিয়ার স্তরের গুরুত্ব লেখো।

ওজোন স্তর বা ওজোনোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ারের 20-35 কিমি উচ্চতায় অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে দুটি অনুক্রমিক আলোক-রাসায়নিক বিক্রিয়ায় সবচেয়ে বেশি ঘনত্বযুক্ত যে গ্যাসের আস্তরণ, সৃষ্টি হয়েছে তা ওজোন স্তর বা Ozonosphere নামে পরিচিত।

গুরুত্ব –

  • এই স্তর সূর্য থেকে আগত তিনটি (UV – A, B, C) ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিকে শোষণ করে জীবজগৎকে ক্ষতির হাত থেকে রক্ষা করে।
  • এই স্তর ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গের অবলোহিত রশ্মির বিকিরণে বাধা দিয়ে বায়ুমণ্ডলের উষ্ণতার ভারসাম্য বজায় রাখে।

থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ারের গুরুত্ব –

ভূপৃষ্ঠ থেকে 80-500 কিমি উচ্চতা পর্যন্ত বায়ুস্তরকে থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার বলে। এই স্তরের গুরুত্ব অপরিসীম। এগুলি হল –

আয়নমণ্ডল সৃষ্টি –

মহাকাশীয় বিকিরণে সৌরশক্তি ও অতিবেগুনি রশ্মি দ্বারা এই স্তর আয়নিত বায়ুস্তরে পরিণত হয়।

বেতার সংযোগ –

পৃথিবীপৃষ্ঠ থেকে পাঠানো বেতার তরঙ্গ এই স্তরে প্রতিফলিত হয়ে পুনরায় ফিরে এসে বেতার সংযোগ ঘটায়।

মেরুজ্যোতি সৃষ্টি –

এই স্তরে বিভিন্ন তড়িৎগ্রস্ত অণুর চুম্বক বিস্ফোরণের ফলে প্রোটন ও ইলেকট্রন পরস্পর সংস্পর্শে এসে আলোক বিচ্ছুরণ দ্বারা দুই মেরু অঞ্চলে মেরুজ্যোতির সৃষ্টি হয়।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “ওজোন স্তর ও থার্মোস্ফিয়ার স্তরের গুরুত্ব লেখো।” নিয়ে আলোচনা করেছি। এই “ওজোন স্তর ও থার্মোস্ফিয়ার স্তরের গুরুত্ব লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – উপাদান ও উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.4-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.4

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.3-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.3

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান - কষে দেখি 26.2-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.2

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

অষ্টম শ্রেণি বাংলা – পরবাসী – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি বাংলা – পরবাসী – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি বাংলা – পরবাসী – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

অষ্টম শ্রেণি বাংলা – পরবাসী – বিষয়সংক্ষেপ

অষ্টম শ্রেণি বাংলা – আলাপ – বিষয়সংক্ষেপ