পলিমার ও মনোমার কাকে বলে? উদাহরণ দাও। পলিমারের সঙ্গে মনোমারের পার্থক্য কী?

Souvick

Home » পলিমার ও মনোমার কাকে বলে? উদাহরণ দাও। পলিমারের সঙ্গে মনোমারের পার্থক্য কী?

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “পলিমার ও মনোমার কাকে বলে? উদাহরণ দাও। পলিমারের সঙ্গে মনোমারের পার্থক্য কী?” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “জৈব রসায়ন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

পলিমার ও মনোমার কাকে বলে? উদাহরণ দাও। পলিমারের সঙ্গে মনোমারের পার্থক্য কী?

পলিমার ও মনোমার কাকে বলে? উদাহরণ দাও।

পলিমার (Polymer) –

অনেকগুলি ছোটো অণুর বহুবার রাসায়নিক সংযোগের ফলে সৃষ্ট দীর্ঘশৃঙ্খল যুক্ত বৃহদাকার অণুকে (Macromolecule) পলিমার বলে। যেমন – অনেকগুলি ইথিলিন অণু পরস্পর যুক্ত হয়ে পলিইথিলিন বা পলিথিন গঠন করে।

সুতরাং, পলিইথিলিন বা পলিথিন হল ইথিলিনের পলিমার।

মনোমার (Monomer) –

পলিমারের অণুগুলিকে বা একক অণুগুলিকে মনোমার বলে। যেমন – অনেকগুলি ইথিলিন অণু পরস্পর যুক্ত হয়ে পলিইথিলিন বা পলিথিন অণু উৎপন্ন করে। সুতরাং ইথিলিন অণুটি পলিথিনের মনোমার।

পলিমারের সঙ্গে মনোমারের পার্থক্য কী?

পলিমারের সঙ্গে মনোমারের পার্থক্য হল –

পলিমারমনোমার
অনেকগুলি ছোটো অণুর বহুবার রাসায়নিক সংযোগের ফলে সৃষ্ট দীর্ঘশৃঙ্খল যুক্ত বৃহদাকার অণুকে পলিমার বলে।যে ক্ষুদ্র ক্ষুদ্র অণু থেকে পলিমার অণু সৃষ্টি হয় তাদের প্রত্যেকটিকে মনোমার বলে।
পলিমারের আণবিক গুরুত্ব মনোমার অপেক্ষা বেশি।এর আণবিক গুরুত্ব কম।
পলিমারিজেশন পদ্ধতির ওপর ভিত্তি করে এদের আণবিক সংকেত ও আণবিক গুরুত্ব বিভিন্ন হয়।মনোমারের আণবিক সংকেত ও আণবিক গুরুত্ব নির্দিষ্ট।
নির্দিষ্ট গলনাঙ্ক নেই।এদের গলনাঙ্ক নির্দিষ্ট।
রাসায়নিকভাবে এগুলি নিষ্ক্রিয় হয়।রাসায়নিকভাবে এগুলি সক্রিয় হয়।
উদাহরণ – PVC, পলিথিন ইত্যাদি।উদাহরণ – ভিনাইল ক্লোরাইড, ইথিলিন ইত্যাদি।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “পলিমার ও মনোমার কাকে বলে? উদাহরণ দাও। পলিমারের সঙ্গে মনোমারের পার্থক্য কী?” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “জৈব রসায়ন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

একটি জৈব যৌগের আণবিক সংকেত C₂H₄O₂। যৌগটি জলে দ্রাব্য এবং যৌগটির জলীয় দ্রবণে NaHCO₃ যোগ করলে CO₂ নির্গত হয়। জৈব যৌগটিকে শনাক্ত করো। জৈব যৌগটির সঙ্গে ইথানলের বিক্রিয়া শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণসহ লেখো।

C₂H₄O₂ সংকেতের একটি জৈব যৌগ NaHCO₃-এর সাথে CO₂ গ্যাস দেয়। যৌগটি শনাক্ত করো ও ইথানলের সাথে এর বিক্রিয়ার শর্তসহ সমীকরণ দাও।

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – মাতৃভাষা – বিষয়সংক্ষেপ