পরিবেশ ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন?

Rahul

Home » পরিবেশ ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন?

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “পরিবেশের ইতিহাসচর্চার ওপর একটি সংক্ষিপ্ত টীকা লেখো। নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “পরিবেশের ইতিহাসচর্চার ওপর একটি সংক্ষিপ্ত টীকা লেখো।“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের প্রথম অধ্যায় “ইতিহাসের ধারণা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

পরিবেশের ইতিহাসচর্চার ওপর একটি সংক্ষিপ্ত টীকা লেখো।-ইতিহাসের ধারণা

পরিবেশের ইতিহাসচর্চার ওপর একটি সংক্ষিপ্ত টীকা লেখো।

নতুন সামাজিক ইতিহাসের অন্যতম উপাদানরূপে পরিবেশের ইতিহাসচর্চা বর্তমানে বিশেষ জনপ্রিয়তা লাভ করেছে।

  • গবেষণা – পাশ্চাত্যে পরিবেশের ইতিহাসচর্চার ধারা সূচিত হয়েছে 1960-70 -এর দশকে। র‍্যাচেল কার্সেন -এর ‘সাইলেন্ট স্প্রিং’, ‘দ্য সি অ্যারাউন্ড আস’, আলফ্রেড ক্রসবি-র ‘ইকোলজিকাল ইম্পিরিয়ালিজম’, রিচার্ড গ্রোভের ‘গ্রিন ইম্পরিয়ালিজম’ প্রভৃতি গ্রন্থ পরিবেশের ইতিহাসচর্চায় গুরুত্বপূর্ণ মাইল ফলক। ভারতে এ বিষয়ে উল্লেখযোগ্য কাজ করেছেন রামচন্দ্র গুহ, মাধব গ্যাডগিল প্রমুখ ব্যক্তিবর্গ।
  • মূল উপজীব্য – প্রাকৃতিক পরিবেশের সঙ্গে যুগ যুগ ধরে মানব সভ্যতার প্রাত্যহিক সম্পর্কের কথাই পরিবেশের ইতিহাসের মূল উপজীব্য। পরিবেশের ইতিহাসচর্চা মানুষকে পরিবেশ সচেতন করে তোলে। মানুষের বিভিন্ন অবিবেচনা প্রসূত সিদ্ধান্ত এবং বিজ্ঞান ও প্রযুক্তির অপব্যবহার কীভাবে পরিবেশের নিরন্তর ক্ষতিসাধন করে চলেছে, কীভাবে মনুষ্য-সৃষ্ট বিভিন্ন প্রাকৃতিক কারণ বিভিন্ন প্রাচীন সভ্যতার পতনের কারণ হয়েছে, তার সম্যক ধারণা দেয় পরিবেশের ইতিহাসচর্চা। সেই সঙ্গে বর্তমানের ছাত্র তথা ভাবীকালের নাগরিক সমাজের কাছে প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ ও সুব্যবহারের বার্তা দেয় পরিবেশের ইতিহাসচর্চা।
  • পরিবেশ আন্দোলন – পরিবেশের ভারসাম্য রক্ষার প্রশ্নে বিশ্বের পরিবেশ সচেতন মানুষ আজ ঐক্যবদ্ধ। বিশ্ব উন্নায়নের বিরুদ্ধে গোটা বিশ্ব আজ সোচ্চার। ভারতে 1974 খ্রিস্টাব্দে সুন্দরলাল বহুগুণার নেতৃত্বে সংঘটিত চিপকো আন্দোলন এবং 1985 খ্রিস্টাব্দে মেধা পাটেকরের নেতৃত্বে সংঘটিত নর্মদা বাঁচাও আন্দোলন এ প্রসঙ্গে বিশেষ উল্লেখের দাবি রাখে।
  • মন্তব্য – পরিবেশের ইতিহাস নিছক ইতিহাসের তত্ত্বকথা নয়, তা ভাবীকালের বিশ্ব মানব সমাজ রক্ষার একমাত্র খোলা পথ।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “পরিবেশের ইতিহাসচর্চার ওপর একটি সংক্ষিপ্ত টীকা লেখো।” নিয়ে আলোচনা করেছি। এই “পরিবেশের ইতিহাসচর্চার ওপর একটি সংক্ষিপ্ত টীকা লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের প্রথম অধ্যায় “ইতিহাসের ধারণা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

জনসংখ্যার বৃদ্ধি কী কী সমস্যার সৃষ্টি করে, তা সংক্ষেপে উল্লেখ করো।

জনসংখ্যার বৃদ্ধি কী কী সমস্যার সৃষ্টি করে, তা সংক্ষেপে উল্লেখ করো।

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.4-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.4

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.3-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.3

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – পাগলা গণেশ – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – মম চিত্তে নিতি নৃত্যে – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – ছন্দে শুধু কান রাখো – পাঠ্যাংশের ব্যাকরণ

সপ্তম শ্রেণি বাংলা – ছন্দে শুধু কান রাখো – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – ছন্দে শুধু কান রাখো – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর