এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “পশ্চিমা বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টিপাত হয় কেন? উত্তর গোলার্ধের তুলনায় দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ুর গতিবেগ বেশি হয় কেন?” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “পশ্চিমা বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টিপাত হয় কেন? উত্তর গোলার্ধের তুলনায় দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ুর গতিবেগ বেশি হয় কেন?” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – বায়ুর চাপ বলয় ও বায়ুপ্রবাহ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

পশ্চিমা বায়ু
উভয় গোলার্ধে কর্কটক্রান্তীয় (30° উত্তর) ও মকরক্রান্তীয় (30° দক্ষিণ) উচ্চচাপ বলয় থেকে মেরুবৃত্তীয় নিম্নচাপ বলয়ের (60°-65° অক্ষাংশ) দিকে 30° থেকে 60° অক্ষাংশের মধ্যে সারা বছর ধরে প্রবাহিত বায়ুকে পশ্চিমা বায়ু (Westerlies) বলা হয়। ফেরেলের সূত্র অনুযায়ী, এই বায়ু উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। এ কারণে এদের পশ্চিমা বায়ু নামে অভিহিত করা হয়।
পশ্চিমা বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টিপাত হয় কেন?
উভয় গোলার্ধেই পশ্চিমা বায়ু 35°-60° অক্ষাংশের মধ্যে ক্রান্তীয় অঞ্চলের উষ্ণ স্থান থেকে মেরুবৃত্ত প্রদেশের শীতল অঞ্চলের দিকে প্রবাহিত হয়। শীতকালে স্থলভাগ অপেক্ষা জলভাগ বেশি উত্তপ্ত থাকে। তাই জলভাগের ওপর দিয়ে প্রবাহিত পশ্চিমা বায়ু প্রচুর জলীয়বাষ্প সংগ্রহ করে। এই জলীয়বাষ্পপূর্ণ পশ্চিমা বায়ু পশ্চিম থেকে পূর্বে প্রবাহের সময় মহাদেশগুলির পশ্চিমাংশে বৃষ্টিপাত ঘটায়। এই কারণে পশ্চিমা বায়ুর দ্বারা গ্রীষ্মকাল অপেক্ষা শীতকালে বেশি বৃষ্টিপাত হয়। শীতকালে বেশি বৃষ্টি হওয়ায় কৃষিকাজ ও ফল চাষেও সুবিধা হয়।
উত্তর গোলার্ধের তুলনায় দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ুর গতিবেগ বেশি হয় কেন?
পশ্চিমা বায়ু উত্তর ও দক্ষিণ গোলার্ধে 40°-60° অক্ষাংশের মধ্যে প্রবাহিত হয়। উত্তর গোলার্ধে স্থলভাগের পরিমাণ বেশি থাকায় উদ্ভিদ, পাহাড়-পর্বত, মালভূমিতে বায়ু প্রতিহত হয়। তাই গতিবেগ হ্রাস পায়। কিন্তু দক্ষিণ গোলার্ধে 40°-60° অক্ষরেখার মধ্যে স্থলভাগ প্রায় নেই বললেই চলে। জলভাগের ওপর দিয়ে বায়ুপ্রবাহের সময় ঘর্ষণজনিত কোনো বাধা সৃষ্টি হয় না। তাই উত্তর গোলার্ধের তুলনায় দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ু সারাবছর প্রবলবেগে প্রবাহিত হয়।
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “পশ্চিমা বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টিপাত হয় কেন? উত্তর গোলার্ধের তুলনায় দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ুর গতিবেগ বেশি হয় কেন?” নিয়ে আলোচনা করেছি। এই “পশ্চিমা বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টিপাত হয় কেন? উত্তর গোলার্ধের তুলনায় দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ুর গতিবেগ বেশি হয় কেন?” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় “বায়ুমণ্ডল – বায়ুর চাপ বলয় ও বায়ুপ্রবাহ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।





Leave a Comment