এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “সুরক্ষিত অরণ্য ও সংরক্ষিত অরণ্য বলতে কী বোঝো? সুরক্ষিত অরণ্য ও সংরক্ষিত অরণ্যের মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের স্বাভাবিক উদ্ভিদ” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

সুরক্ষিত অরণ্য ও সংরক্ষিত অরণ্য বলতে কী বোঝো?
সুরক্ষিত অরণ্য –
যে নির্দিষ্ট অরণ্যে উদ্ভিদ ও প্রাণী সুরক্ষিত থাকে এবং এই অরণ্যের ওপর নির্ভরশীল মানুষদের কাষ্ঠ সংগ্রহ, বনজ সম্পদ সংগ্রহ ও শিকারের অনুমতি দেওয়া হয়, তাকে সুরক্ষিত অরণ্য বলে। যেমন – ছোটোনাগপুর মালভূমির বহু অরণ্য হল সুরক্ষিত অরণ্য।
সংরক্ষিত অরণ্য –
যে নির্দিষ্ট অরণ্যে প্রাকৃতিক পরিবেশ এবং বণ্যপ্রাণী সংরক্ষণের জন্য মানুষের প্রবেশাধিকার এবং বিভিন্ন প্রকার ক্রিয়াকলাপ, যেমন – পশুশিকার, পশুচারণ, গাছকাটা প্রভৃতি নিষিদ্ধ তাকে সংরক্ষিত অরণ্য বলে।
উদাহরণ – গুজরাটের গির প্রভৃতি।
সুরক্ষিত অরণ্য ও সংরক্ষিত অরণ্যের মধ্যে পার্থক্য লেখো।
সুরক্ষিত অরণ্য ও সংরক্ষিত অরণ্যের মধ্যে পার্থক্য –
| বিষয় | সুরক্ষিত অরণ্য | সংরক্ষিত অরণ্য |
| সীমানা | সুরক্ষিত অরণ্যের সীমানা নির্দিষ্ট নয়। | সংরক্ষিত অরণ্য নির্দিষ্ট সীমানাভুক্ত। |
| প্রকৃতি | উদ্ভিদ কেবলমাত্র সরকারি ভাবে সুরক্ষিত। | উদ্ভিদ ও বন্যপ্রাণী বিশেষভাবে সংরক্ষণ করা হয়। |
| প্রবেশ | সুরক্ষিত অরণ্যে প্রবেশের জন্য অনুমতি লাগে না। | সংরক্ষিত অরণ্যে প্রবেশের জন্য অনুমতি লাগে। |
| কঠোরতা | বিশেষ অনুমতি নিয়ে পশু শিকার এবং বৃক্ষচ্ছেদন করা যায়। | পশুশিকার ও বৃক্ষচ্ছেদন দন্ডনীয় অপরাধ। |
| বসবাস | অরণ্য নির্ভর কিছু সংখ্যক আদিবাসী মানুষ বাস করে। | মানুষের বসবাস নিষিদ্ধ। |
এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “সুরক্ষিত অরণ্য ও সংরক্ষিত অরণ্য বলতে কী বোঝো? সুরক্ষিত অরণ্য ও সংরক্ষিত অরণ্যের মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের স্বাভাবিক উদ্ভিদ” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।





Leave a Comment