সুরক্ষিত অরণ্য ও সংরক্ষিত অরণ্য বলতে কী বোঝো? সুরক্ষিত অরণ্য ও সংরক্ষিত অরণ্যের মধ্যে পার্থক্য

Rahul

Home » সুরক্ষিত অরণ্য ও সংরক্ষিত অরণ্য বলতে কী বোঝো? সুরক্ষিত অরণ্য ও সংরক্ষিত অরণ্যের মধ্যে পার্থক্য

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “সুরক্ষিত অরণ্য ও সংরক্ষিত অরণ্য বলতে কী বোঝো? সুরক্ষিত অরণ্য ও সংরক্ষিত অরণ্যের মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের স্বাভাবিক উদ্ভিদ” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

সুরক্ষিত অরণ্য ও সংরক্ষিত অরণ্যের মধ্যে পার্থক্য লেখো
সুরক্ষিত অরণ্য ও সংরক্ষিত অরণ্যের মধ্যে পার্থক্য লেখো

সুরক্ষিত অরণ্য ও সংরক্ষিত অরণ্য বলতে কী বোঝো?

সুরক্ষিত অরণ্য –

যে নির্দিষ্ট অরণ্যে উদ্ভিদ ও প্রাণী সুরক্ষিত থাকে এবং এই অরণ্যের ওপর নির্ভরশীল মানুষদের কাষ্ঠ সংগ্রহ, বনজ সম্পদ সংগ্রহ ও শিকারের অনুমতি দেওয়া হয়, তাকে সুরক্ষিত অরণ্য বলে। যেমন – ছোটোনাগপুর মালভূমির বহু অরণ্য হল সুরক্ষিত অরণ্য।

সংরক্ষিত অরণ্য –

যে নির্দিষ্ট অরণ্যে প্রাকৃতিক পরিবেশ এবং বণ্যপ্রাণী সংরক্ষণের জন্য মানুষের প্রবেশাধিকার এবং বিভিন্ন প্রকার ক্রিয়াকলাপ, যেমন – পশুশিকার, পশুচারণ, গাছকাটা প্রভৃতি নিষিদ্ধ তাকে সংরক্ষিত অরণ্য বলে।

উদাহরণ – গুজরাটের গির প্রভৃতি।

সুরক্ষিত অরণ্য ও সংরক্ষিত অরণ্যের মধ্যে পার্থক্য লেখো।

সুরক্ষিত অরণ্য ও সংরক্ষিত অরণ্যের মধ্যে পার্থক্য –

বিষয়সুরক্ষিত অরণ্যসংরক্ষিত অরণ্য
সীমানাসুরক্ষিত অরণ্যের সীমানা নির্দিষ্ট নয়।সংরক্ষিত অরণ্য নির্দিষ্ট সীমানাভুক্ত।
প্রকৃতিউদ্ভিদ কেবলমাত্র সরকারি ভাবে সুরক্ষিত।উদ্ভিদ ও বন্যপ্রাণী বিশেষভাবে সংরক্ষণ করা হয়।
প্রবেশসুরক্ষিত অরণ্যে প্রবেশের জন্য অনুমতি লাগে না।সংরক্ষিত অরণ্যে প্রবেশের জন্য অনুমতি লাগে।
কঠোরতাবিশেষ অনুমতি নিয়ে পশু শিকার এবং বৃক্ষচ্ছেদন করা যায়।পশুশিকার ও বৃক্ষচ্ছেদন দন্ডনীয় অপরাধ।
বসবাসঅরণ্য নির্ভর কিছু সংখ্যক আদিবাসী মানুষ বাস করে।মানুষের বসবাস নিষিদ্ধ।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “সুরক্ষিত অরণ্য ও সংরক্ষিত অরণ্য বলতে কী বোঝো? সুরক্ষিত অরণ্য ও সংরক্ষিত অরণ্যের মধ্যে পার্থক্য লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের স্বাভাবিক উদ্ভিদ” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – খোকনের প্রথম ছবি – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – বিষয়সংক্ষেপ