উদ্ভিদের বিভিন্ন প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার পদ্ধতি

Souvick

Home » উদ্ভিদের বিভিন্ন প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার পদ্ধতি

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “উদ্ভিদের বিভিন্ন প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার পদ্ধতিগুলি উদাহরণসহ সংক্ষেপে উল্লেখ করো। অথবা, উদাহরণসহ উদ্ভিদের যে-কোনো তিন প্রকার প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তারের বিবরণ দাও।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” -এর “জনন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

উদ্ভিদের বিভিন্ন প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার পদ্ধতিগুলি উদাহরণসহ সংক্ষেপে উল্লেখ করো।

উদ্ভিদের বিভিন্ন প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার পদ্ধতিগুলি উদাহরণসহ সংক্ষেপে উল্লেখ করো।

অথবা, উদাহরণসহ উদ্ভিদের যে-কোনো তিন প্রকার প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তারের বিবরণ দাও।

উদ্ভিদের ক্ষেত্রে সংঘটিত বিভিন্ন প্রাকৃতিক অঙ্গজ জনন পদ্ধতি –

পাতার সাহায্যে অঙ্গজ বংশবিস্তার –

কিছুকিছু উদ্ভিদ যেমন – পাথরকুচি, Begonia (বিগোনিয়া) ইত্যাদির ক্ষেত্রে পাতার কিনারা বা শিরা থেকে কিছু অস্থানিক মুকুল (পত্রাশ্রয়ী মুকুল) নির্গত হয় যা পরে মূল উদ্ভিদ থেকে বিচ্ছিন্ন এবং বৃদ্ধিপ্রাপ্ত হয়ে উপযুক্ত পরিবেশে নতুন অপত্য উদ্ভিদের সৃষ্টি হয়।

কাণ্ডের সাহায্যে অঙ্গজ বংশবিস্তার –

উদ্ভিদদেহে সাধারণত ভূনিম্নস্থ কাণ্ড, অর্ধবায়বীয় কাণ্ডের মাধ্যমে অঙ্গজ জনন পরিলক্ষিত হয়।

ভূনিম্নস্থ কাণ্ডের মাধ্যমে অঙ্গজ বংশবিস্তার – উদ্ভিদদেহে উপস্থিত ভূনিম্নস্থ কাণ্ডগুলি সমান্তরালভাবে মাটির নীচে বৃদ্ধি পায় এবং কাণ্ড থেকে কিছু অস্থানিক মুকুলের সৃষ্টি হয় যা থেকে পরবর্তী সময়ে নতুন অপত্য উদ্ভিদের সৃষ্টি হয়। যেমন – আলু, আদার ক্ষেত্রে এই প্রকারের অঙ্গজ জনন পরিলক্ষিত হয়।

অর্ধবায়বীয় কাণ্ডের মাধ্যমে অঙ্গজ বংশবিস্তার –

এটি মূলত দু-রকমের হয় যেমন-

  1. ধাবক – কিছু লতানো উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদের কাণ্ড থেকে দীর্ঘ শাখাপ্রশাখাযুক্ত কিছু অস্থানিক মুকুল নির্গত হয় যা থেকে পরবর্তী সময়ে অপত্য উদ্ভিদের জন্ম হয়। যেমন – থানকুনি, আমরুল ইত্যাদি।
  2. খর্বধাবক – কচুরিপানা, টোপাপানা ইত্যাদির ক্ষেত্রে মাটির কাছাকাছি কাণ্ডের পর্ব থেকে ছোটো, মোটা কিছু শাখার সৃষ্টি হয় যা মাটির নীচে অনুভূমিক তলে বর্ধিত হয়ে কাছাকাছি আর একটি পর্বের সষ্টি করে এবং সেখান থেকে একটি শাখা বায়বীয়ভাবে উৎপন্ন হয়ে নতুন অপত্য উদ্ভিদের জন্ম দেয়।

মূলের সাহায্যে অঙ্গজ বংশবিস্তার –

কিছু উদ্ভিদ, যেমন – ডালিয়া, রাঙা আলু বা মিষ্টি আলু ইত্যাদির ক্ষেত্রে মৃদগত, স্ফীত এবং অস্থানিক মূল খাদ্যসঞ্চয় করে রসালো হয়। অনুকূল পরিবেশে রসালো মূল থেকে কিছু অস্থানিক মুকুলের সৃষ্টি হয় (মূলজ মুকুল), যেগুলি পরবর্তী সময়ে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে অপত্য উদ্ভিদের সৃষ্টি করে।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “উদ্ভিদের বিভিন্ন প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার পদ্ধতিগুলি উদাহরণসহ সংক্ষেপে উল্লেখ করো। অথবা, উদাহরণসহ উদ্ভিদের যে-কোনো তিন প্রকার প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তারের বিবরণ দাও।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় “জীবনের প্রবহমানতা” -এর “জনন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – নোট বই – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – নোট বই – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – নোট বই – বিষয়সংক্ষেপ