উদাহরণসহ পরীক্ষার মাধ্যমে উদ্ভিদের জিয়োট্রপিক চলনের বর্ণনা দাও।

Souvick

Home » উদাহরণসহ পরীক্ষার মাধ্যমে উদ্ভিদের জিয়োট্রপিক চলনের বর্ণনা দাও।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “উদাহরণসহ পরীক্ষার মাধ্যমে উদ্ভিদের জিয়োট্রপিক চলনের বর্ণনা দাও। অথবা, উদ্ভিদ অঙ্গের অনুকূল অভিকর্ষবৃত্তি এবং প্রতিকূল অভিকর্ষবৃত্তি চলনের পরীক্ষার বর্ণনা দাও।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

উদ্ভিদ অঙ্গের অনুকূল অভিকর্ষবৃত্তি এবং প্রতিকূল অভিকর্ষবৃত্তি চলনের পরীক্ষার বর্ণনা দাও।

উদাহরণসহ পরীক্ষার মাধ্যমে উদ্ভিদের জিয়োট্রপিক চলনের বর্ণনা দাও।

অথবা, উদ্ভিদ অঙ্গের অনুকূল অভিকর্ষবৃত্তি এবং প্রতিকূল অভিকর্ষবৃত্তি চলনের পরীক্ষার বর্ণনা দাও।

জিয়োট্রপিক আবিষ্ট বক্রচলনে উদ্ভিদ অঙ্গের চলনের গতিপথ অভিকর্ষ উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়।

উদ্ভিদের মূল অভিকর্ষের প্রভাবে পৃথিবীর ভরকেন্দ্রের দিকে বৃদ্ধি পায়, তাই মূলকে অনুকূল অভিকর্ষবর্তী বা পজিটিভলি জিয়োট্রপিক বলে। আবার, কাণ্ড পৃথিবীর ভরকেন্দ্রের বিপরীত দিকে বৃদ্ধি পায়, তাই কাণ্ডকে প্রতিকূল অভিকর্ষবর্তী বা নেগেটিভলি জিয়োট্রপিক বলে। কিছু লবণাম্বু উদ্ভিদ, যেমন – গরান, গেওয়া ইত্যাদির শ্বাসমূলে এই নেগেটিভ জিয়োট্রপিক চলন পরিলক্ষিত হয়।

উদ্ভিদের জিয়োট্রপিক চলনের পরীক্ষা

উদ্ভিদের অনুকূল অভিকর্ষবৃত্তি এবং প্রতিকূল অভিকর্ষবৃত্তি জিয়োট্রপিক চলনের পরীক্ষা –

  • পদ্ধতি – একটি পেট্রিডিশ বা কাচের পাত্রে ভেজা তুলো বা ব্লটিং পেপার রাখা হল এবং এর মধ্যে কয়েকটি অল্প অঙ্কুরিত মটর বীজ বিভিন্ন দিকে আটকে দেওয়া হল।
  • পর্যবেক্ষণ – কয়েকদিন পর দেখা গেল যে, বীজের অবস্থান যে-রকমই হোক ভ্রূণমূল সর্বদা নীচের দিকে এবং ভ্রূণমুকুল সর্বদা উপরের দিকে বাড়ছে।
  • সিদ্ধান্ত – অভিকর্ষ বলের জন্য মূল নীচের দিকে নামছে, তাই ভ্রূণমূল হল পজিটিভলি জিয়োট্রপিক বা অনুকূল অভিকর্ষবর্তী এবং ভ্রূণমুকুল উপরের দিকে উঠছে, তাই ভ্রূণমুকুল হল নেগেটিভলি জিয়োট্রপিক বা প্রতিকূল অভিকর্ষবর্তী।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “উদাহরণসহ পরীক্ষার মাধ্যমে উদ্ভিদের জিয়োট্রপিক চলনের বর্ণনা দাও। অথবা, উদ্ভিদ অঙ্গের অনুকূল অভিকর্ষবৃত্তি এবং প্রতিকূল অভিকর্ষবৃত্তি চলনের পরীক্ষার বর্ণনা দাও।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – কার দৌড় কদ্দূর – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কার দৌড় কদ্দূর – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কার দৌড় কদ্দূর – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কার দৌড় কদ্দূর – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – আজি দখিন-দুয়ার খোলা – বিষয়সংক্ষেপ