আবহবিকার বলতে কি বোঝ? আবহবিকারের ফলে সৃষ্ট ভূমিরূপ

Rahul

Home » আবহবিকার বলতে কি বোঝ? আবহবিকারের ফলে সৃষ্ট ভূমিরূপ

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “আবহবিকার বলতে কি বোঝ? আবহবিকারের ফলে সৃষ্ট ভূমিরূপ।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। “আবহবিকার বলতে কি বোঝ? আবহবিকারের ফলে সৃষ্ট ভূমিরূপ।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের প্রথম অধ্যায় “বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

আবহবিকার বলতে কি বোঝ আবহবিকারের ফলে সৃষ্ট ভূমিরূপ।
আবহবিকার বলতে কি বোঝ আবহবিকারের ফলে সৃষ্ট ভূমিরূপ।

আবহবিকার –

সংজ্ঞা – ভূবিজ্ঞানী Thornbury -র মতে, যে একাধিক প্রক্রিয়া একত্রে ভূপৃষ্ঠে বা ভূপৃষ্ঠের কাছে কোনো স্থানের শিলাকে সেখানেই চূর্ণবিচূর্ণ বা বিয়োজিত করে, তাকে আবহবিকার বলে।

বৈশিষ্ট্য – আবহবিকার একটি স্থানিক প্রক্রিয়া। এই কারণে আবহবিকারের মাধ্যমে বিচূর্ণিত বা বিয়োজিত বস্তুর কোনো স্থান পরিবর্তন বা পরিবহণ ঘটে না।

আবহবিকার
আবহবিকার

প্রকারভেদ – আবহবিকার তিনপ্রকার, যথা –

  1. যান্ত্রিক বা ভৌত আবহবিকার (প্রস্তর চাঁই খন্ডীকরণ, শল্কমোচন, ক্ষুদ্রকণা বিশরণ, কলয়েড উৎপাটন, কেলাসন প্রভৃতি)।
  2. রাসায়নিক আবহবিকার (জলসেচন, আর্দ্র বিশ্লেষণ, জারণ, অঙ্গারযোজন এবং দ্রবণ)।
  3. জৈব-রাসায়নিক আবহবিকার।

টীকা লেখো – আবহবিকারের ফলে সৃষ্ট ভূমিরূপ।

আবহবিকারের ফলে সৃষ্ট ভূমিরূপ –

  • শল্কমোচনের ফলে গ্র্যানাইট শিলাস্তর পেঁয়াজের মতো খুলে গোলাকৃতি গম্বুজ বা এক্সফোলিয়েশন গম্বুজের সৃষ্টি হয়।
  • কেলাস গঠন প্রক্রিয়ায় পাহাড়ের ঢালে ট্যালাস বা স্ক্রি সঞ্চিত হয়ে ট্যালাস ঢাল তৈরি করে।
  • ভূপৃষ্ঠস্থ শিলার অপসারণজনিত চাপ হ্রাসের ফলে ভূপৃষ্ঠের সমান্তরালে বিস্তীর্ণ ফাটলের সৃষ্টি হয়।
  • শিলার ফাটল বরাবর আবহবিকার ঘটে শিলা অন্তস্থ কঠিন শিলা পৃষ্ঠীয় রেগোলিথ অপসারিত করে উঁচু হয়ে অবস্থান করে, একে টর বলে।
  • কার্স্ট অঞ্চলে আবহবিকারের ফলে বিভিন্ন আকৃতির গর্ত, নিম্নভূমি ও গুহার সৃষ্টি হয়।
  • ভূপৃষ্ঠে ফেরিক অক্সাইড সঞ্চিত হয়ে ড্যুরিক্রাস্ট গঠন করে।
  • তীক্ষ্ণকোণযুক্ত বোল্ডারের কোণগুলি আবহবিকারের ফলে ক্ষয় পেয়ে গোলাকৃতি বোল্ডারে পরিণত হয়।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “আবহবিকার বলতে কি বোঝ? আবহবিকারের ফলে সৃষ্ট ভূমিরূপ।” নিয়ে আলোচনা করেছি। এই “আবহবিকার বলতে কি বোঝ? আবহবিকারের ফলে সৃষ্ট ভূমিরূপ।” প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের প্রথম অধ্যায় “বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া, নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

জনসংখ্যার বৃদ্ধি কী কী সমস্যার সৃষ্টি করে, তা সংক্ষেপে উল্লেখ করো।

জনসংখ্যার বৃদ্ধি কী কী সমস্যার সৃষ্টি করে, তা সংক্ষেপে উল্লেখ করো।

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.4-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.4

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.3-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.3

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – নোট বই – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর