অ্যালুমিনা তড়িৎবিশ্লেষণে ক্রায়োলাইট ও ফ্লুওস্পার কেন মেশানো হয়?

Souvick

Home » অ্যালুমিনা তড়িৎবিশ্লেষণে ক্রায়োলাইট ও ফ্লুওস্পার কেন মেশানো হয়?

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “অ্যালুমিনার তড়িৎবিশ্লেষণে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে বিশুদ্ধ অ্যালুমিনার সঙ্গে ক্রায়োলাইট এবং ফ্লুওস্পার মেশানো হয় কেন?” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

অ্যালুমিনার তড়িৎবিশ্লেষণে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে বিশুদ্ধ অ্যালুমিনার সঙ্গে ক্রায়োলাইট এবং ফ্লুওস্পার মেশানো হয় কেন?

অ্যালুমিনার তড়িৎবিশ্লেষণে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে বিশুদ্ধ অ্যালুমিনার সঙ্গে ক্রায়োলাইট এবং ফ্লুওস্পার মেশানো হয় কেন?

বিশুদ্ধ অ্যালুমিনার গলনাঙ্ক 2050°C। বিশুদ্ধ অ্যালুমিনাকে গলিত অবস্থায় রেখে তড়িৎবিশ্লেষণ করতে প্রচুর বৈদ্যুতিক শক্তির অপচয় হয় এবং অত উচ্চ তাপমাত্রায় নিষ্কাশিত অ্যালুমিনিয়াম উদ্বায়ী হয়ে যথেষ্ট পরিমাণে নষ্ট হয়। তাই অ্যালুমিনার (20%) সঙ্গে নির্দিষ্ট পরিমাণ গলিত ক্রায়োলাইট (60%) এবং ফ্লুওস্পার (20%) মিশিয়ে উত্তপ্ত করলে ওই মিশ্রণের গলনাঙ্ক হ্রাস পেয়ে 950°C হয় এবং গলিত মিশ্রণ তড়িতের সুপরিবাহী হয় এবং দ্রবণকে 900°C-1000°C -তে তড়িৎবিশ্লেষণ করা যায়। ফলে মিশ্রণটির বিগলনের জন্য অপেক্ষাকৃত কম তড়িৎ শক্তির খরচ হয় এবং তড়িৎবিশ্লেষণের ফলে ক্যাথোডে Al ধাতু সঞ্চিত হয়। আবার মিশ্রণে উপস্থিত ফ্লুওস্পার মিশ্রণের প্রবাহমানতা বৃদ্ধি করে অর্থাৎ সান্দ্রতা হ্রাস করে। ফলে তড়িৎবিশ্লেষ্য দ্রবণের তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায় এবং তড়িৎবিশ্লেষণ দ্রুত ঘটে।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “অ্যালুমিনার তড়িৎবিশ্লেষণে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে বিশুদ্ধ অ্যালুমিনার সঙ্গে ক্রায়োলাইট এবং ফ্লুওস্পার মেশানো হয় কেন?” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

একটি জৈব যৌগের আণবিক সংকেত C₂H₄O₂। যৌগটি জলে দ্রাব্য এবং যৌগটির জলীয় দ্রবণে NaHCO₃ যোগ করলে CO₂ নির্গত হয়। জৈব যৌগটিকে শনাক্ত করো। জৈব যৌগটির সঙ্গে ইথানলের বিক্রিয়া শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণসহ লেখো।

C₂H₄O₂ সংকেতের একটি জৈব যৌগ NaHCO₃-এর সাথে CO₂ গ্যাস দেয়। যৌগটি শনাক্ত করো ও ইথানলের সাথে এর বিক্রিয়ার শর্তসহ সমীকরণ দাও।

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – একুশের তাৎপর্য – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – বিষয়সংক্ষেপ