অপু যেখানে মাছ ধরতে যেত, সেই স্থানটির পরিবেশের পরিচয় দাও। এই প্রসঙ্গে মাছ ধরতে গিয়ে অপু কী করত তা লেখো।

Souvick

Home » অপু যেখানে মাছ ধরতে যেত, সেই স্থানটির পরিবেশের পরিচয় দাও। এই প্রসঙ্গে মাছ ধরতে গিয়ে অপু কী করত তা লেখো।

এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্যবইয়ের ‘পথের পাঁচালী’ উপন্যাস থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, “অপু যেখানে মাছ ধরতে যেত, সেই স্থানটির পরিবেশের পরিচয় দাও। এই প্রসঙ্গে মাছ ধরতে গিয়ে অপু কী করত তা লেখো।” — এই প্রশ্নটি স্কুল স্তরের বাংলা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অপু যেখানে মাছ ধরতে যেত, সেই স্থানটির পরিবেশের পরিচয় দাও। এই প্রসঙ্গে মাছ ধরতে গিয়ে অপু কী করত তা লেখো।

অপু যেখানে মাছ ধরতে যেত, সেই স্থানটির পরিবেশের পরিচয় দাও। এই প্রসঙ্গে মাছ ধরতে গিয়ে অপু কী করত তা লেখো।

সোনাডাঙা মাঠের নীচে ইছামতীর ধারে খালের মুখে একটি ছাতিম গাছের তলায় অপু মাছ ধরতে বসে। স্থানটি খুব নির্জন, দুই ধারে নদীর পাড়ে নানা গাছপালা নদীর জলে ঝুঁকে পড়েছে। ওপারে ঘন সবুজ উলুবন, মাঝে মাঝে লতাদোলানো কদম-শিমুল গাছ, বেগুনি রঙের বনকলমি ফুলে ছাওয়া ঝোপ, দূরে মাধবপুর গ্রামের বাঁশবন। পাখির ডাকে, বনের ছায়ায়, উলুবনের শ্যামলতায় স্নিগ্ধতা বিরাজমান—এমনই মনোরম ছিল অপুর মাছ শিকারের স্থানটি।

বেশিক্ষণ একস্থানে বসে থাকতে পারে না অপু। তাই ছিপ জলে ফেলে সে এদিক-ওদিক ছটফট করে বেড়ায়, ঝোপের মধ্যে পাখির বাসা খুঁজে ফেরে, ফিরে এসে দেখে ফাতনা একটু একটু ঠোকরাচ্ছে। একেক দিন সে একখানা বই নিয়ে আসে এবং ছিপ ফেলে বই খুলে বসে। সুরেশদার কাছ থেকে ছবিওয়ালা ইংরেজি বই ও তার অর্থপুস্তক চেয়ে নিয়েছে সে। দূর দেশের কথা, মহত্ত্বের কাহিনি, ভ্রমণ বিষয়ক নানা রচনা সে মন্ত্রমুগ্ধের মতো পড়ে আর মনে মনে কল্পনার জাল বোনে। মাছ ধরতে গিয়ে অপু এমনই আচরণ করে।

আরও পড়ুন – ‘এবিষয়ে বিকারের রোগীর মতো তাহার একটা অদম্য অপ্রশমনীয় পিপাসা।’ – কোন বিষয়ে, কার পিপাসা? সেই পিপাসা পরিতৃপ্তির জন্য সে কী করে?


এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্যবইয়ের ‘পথের পাঁচালী’ উপন্যাস থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, “অপু যেখানে মাছ ধরতে যেত, সেই স্থানটির পরিবেশের পরিচয় দাও। এই প্রসঙ্গে মাছ ধরতে গিয়ে অপু কী করত তা লেখো।” — নিয়ে বিশদ আলোচনা করেছি। এই প্রশ্নটি স্কুল স্তরের বাংলা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আশা করি, এই নিবন্ধটি আপনাদের জন্য সহায়ক হয়েছে। যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা আরও সাহায্যের প্রয়োজন হয়, টেলিগ্রামে আমার সঙ্গে যোগাযোগ করুন। এছাড়াও, আপনার বন্ধুদের সঙ্গে এই পোস্টটি শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এর থেকে উপকৃত হতে পারে। ধন্যবাদ!

Please Share This Article

Related Posts

নির্মিতি ব্যাকরণ - এক শব্দের একাধিক অর্থে প্রয়োগ - অষ্টম শ্রেণি - বাংলা

অষ্টম শ্রেণি বাংলা – নির্মিতি ব্যাকরণ – এক শব্দের একাধিক অর্থে প্রয়োগ

নির্মিতি ব্যাকরণ - বাংলা প্রবাদ - অষ্টম শ্রেণি - বাংলা

অষ্টম শ্রেণি – বাংলা – নির্মিতি ব্যাকরণ – বাংলা প্রবাদ

অষ্টম শ্রেণি বাংলা - ছোটোদের পথের পাঁচালী - সঠিক উত্তর নির্বাচন করো

অষ্টম শ্রেণি বাংলা – ছোটোদের পথের পাঁচালী – সঠিক উত্তর নির্বাচন করো

About The Author

Souvick

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – খোকনের প্রথম ছবি – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – বিষয়সংক্ষেপ