বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী সমাজ কীরূপ ভূমিকা নিয়েছিল? সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অংশগ্রহণের কয়েকটি ঘটনা উল্লেখ করো।

Souvick

Home » বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী সমাজ কীরূপ ভূমিকা নিয়েছিল? সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অংশগ্রহণের কয়েকটি ঘটনা উল্লেখ করো।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী সমাজ কীরূপ ভূমিকা নিয়েছিল? সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অংশগ্রহণের কয়েকটি ঘটনা উল্লেখ করো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী সমাজ কীরূপ ভূমিকা নিয়েছিল? সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অংশগ্রহণের কয়েকটি ঘটনা উল্লেখ করো।” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের সপ্তম অধ্যায় “বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী সমাজ কীরূপ ভূমিকা নিয়েছিল? সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অংশগ্রহণের কয়েকটি ঘটনা উল্লেখ করো।

বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী সমাজ কীরূপ ভূমিকা নিয়েছিল?

বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী সমাজের বীরত্বপূর্ণ অংশ গ্রহণ ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। চট্টগ্রামের পাহাড়তলির ইউরোপীয়ান ক্লাব আক্রমণ করে 1932 খ্রিস্টাব্দের 24 সেপ্টেম্বর শহিদের মৃত্যু বরণ করেন প্রীতিলতা ওয়াদ্দেদার। কুমিল্লার অত্যাচারী ম্যাজিস্ট্রেট স্টিফেন্সকে হত্যা করেন শান্তি ও সুনীতি নামের দুই স্কুল ছাত্রী। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনে অত্যাচারী গর্ভনর স্ট্যানলি জ্যাকসনকে হত্যার প্রচেষ্টা চালান বীনা দাস। 1934 খ্রিস্টাব্দে দার্জিলিং এর লেবং-এ বাংলার গভর্নর অ্যান্ডারসনকে হত্যা করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন উজ্জ্বলা নামে অপর এক তরুণী।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অংশগ্রহণের কয়েকটি ঘটনা উল্লেখ করো।

ভূমিকা –

বিংশ শতকে ব্রিটিশ বিরোধী বিপ্লবী আন্দোলনে বিভিন্ন নারীও যুক্ত হয়ে পড়েন। দীপালী সংঘের বিভিন্ন সদস্যা, প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, সুহাসিনী গাঙ্গুলী, শান্তি ঘোষ, সুনীতি চৌধুরী, বীণা দাস বঙ্গনারী সশস্ত্র বিপ্লবী আন্দোলনে জড়িয়ে পড়েন।

দীপালী সংঘ –

বাংলার নারীদের ব্রিটিশ বিরোধী আন্দোলনে শামিল করার উদ্দেশ্যে বিপ্লবী লীলা নাগ (রায়) 1923 খ্রিস্টাব্দে ঢাকায়’দিপালী সংঘ’ প্রতিষ্ঠা করেন। এই শঙ্খের সদস্যাদের লাঠি খেলা, শরীর চর্চা, অস্ত্র চালনা প্রভৃতি শিক্ষা দেয়া হতো।

চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন –

1930 খ্রিস্টাব্দে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের ঘটনায় বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এরপর তিনি টেলিগ্রাফ ও টেলিফোন অফিস ধ্বংসের কাজে অংশ নেন এবং জালালাবাদের পাহাড়ের যুদ্ধে প্রবল বিক্রমে লড়াই করে পালাতে সক্ষম হন।

ইউরোপীয় ক্লাব আক্রমণ –

প্রীতিলতা ওয়াদ্দেদারের নেতৃত্বে শান্তি চক্রবর্তী, কালীকিঙ্কর দে প্রমুখ বিপ্লবী 1932 খ্রিস্টাব্দে চট্টগ্রামের পাহাড়তলীর ইউরোপীয় ক্লাব আক্রমণ করে এবং পুলিশের হাতে ধরা পড়ার আগে প্রীতিলতা ওয়াদ্দেদারের বিষ খেয়ে আত্মহত্যা করেন।

কল্পনা দত্তের বিভিন্ন কার্যকলাপ –

সূর্য সেনের বিপ্লবী সংগঠন ‘ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি’র সদস্য বিপ্লবী কল্পনা দত্ত জেলের অন্যান্য বিপ্লবীদের পালানোর সুযোগ করে দিতে কলকাতা থেকে বিস্ফোরক নিয়ে আসেন। পরে প্রীতিলতা ওয়াদ্দেদার এর সঙ্গে ইউরোপীয় ক্লাব আক্রমের দায়িত্ব নেন। তবে আক্রমণের আগেই তিনি ধরা পড়ে যান।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী সমাজ কীরূপ ভূমিকা নিয়েছিল? সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অংশগ্রহণের কয়েকটি ঘটনা উল্লেখ করো।” নিয়ে আলোচনা করেছি। এই “বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী সমাজ কীরূপ ভূমিকা নিয়েছিল? সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অংশগ্রহণের কয়েকটি ঘটনা উল্লেখ করো।” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের সপ্তম অধ্যায় “বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – নোট বই – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর