ভারত সভা সম্পর্কে টীকা লেখো।

Rahul

Home » ভারত সভা সম্পর্কে টীকা লেখো।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “ভারত সভা সম্পর্কে টীকা লেখো।” নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই “ভারত সভা সম্পর্কে টীকা লেখো।“ প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের চতুর্থ অধ্যায় “সংঘবদ্ধতার গোড়ার কথা“ -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়।

ভারত সভা - টীকা লেখো।

ভারত সভা – টীকা লেখো।

প্রাক্-জাতীয় কংগ্রেস পর্বে ভারতবর্ষে গড়ে ওঠা রাজনৈতিক সভা-সমিতিগুলির মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ছিল ‘ভারত সভা’ বা Indian Association.

ভারত সভার প্রতিষ্ঠা –

1876 খ্রিস্টাব্দের 26 জুলাই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী, দ্বারকানাথ গাঙ্গুলি প্রমুখের উদ্যোগে কলকাতার অ্যালবার্ট হলে (বর্তমান-কফি হাউস) এই সভা প্রতিষ্ঠিত হয়।

ভারত সভা - টীকা লেখো।

ভারত সভার গঠন কাঠামো –

ভারত সভা ছিল অধিকতর মধ্যবিত্ত ভিত্তিক প্রতিষ্ঠান। এর পরিচালক সমিতির সদস্যরা ছিলেন সুশিক্ষিত ব্যারিস্টার, সাংবাদিক, শিক্ষক, যাজক, ব্যবসায়ী ও চিকিৎসক। এই সংস্থার 54% কর্মকর্তাই ছিলেন গ্রাম্য।

ভারত সভার উদ্দেশ্য –

ভারত সভা প্রতিষ্ঠানের লক্ষ ছিল-

  • দেশে শক্তিশালী জনমত গঠন করা।
  • সর্বভারতীয় রাজনৈতিক আশা-আকাঙ্ক্ষাকে ভিত্তি করে ভারতের বিভিন্ন জাতি ও মতাবলম্বী গোষ্ঠীকে ঐক্যবদ্ধ করা।
  • হিন্দু-মুসলিমের মধ্যে ঐক্যবোধ গঠন এবং
  • জনগণকে গণআন্দোলনে শামিল করা।

ভারত সভার কার্যাবলি –

  • ভারত সভা লর্ড লিটন কর্তৃক সিভিল সার্ভিসে ভারতীয় পরীক্ষার্থীদের বয়ঃসীমা 21 থেকে কমিয়ে 19 করার বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন গড়ে তোলে।
  • ইলবার্ট বিলের (1883 খ্রিস্টাব্দে) স্বপক্ষে ‘ভারত সভা’ আন্দোলনে শামিল হয়।
  • দমনমূলক ‘মাতৃভাষা সংবাদপত্র আইন’ (1878 খ্রিস্টাব্দ) এবং অস্ত্র আইন (1878 খ্রিস্টাব্দ) -এর বিরুদ্ধে ‘ভারত সভা’ প্রতিবাদে শামিল হয়।
  • 1883 খ্রিস্টাব্দে এবং 1885 খ্রিস্টাব্দে সর্বভারতীয় জাতীয় সম্মেলন আহ্বান করে ‘ভারত সভা’ জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পথ সুগম করে দেয়।
ভারত সভা - টীকা লেখো।

ভারত সভার মন্তব্য –

বস্তুতপক্ষে ‘ভারত সভা’ ছিল সেই গুরুত্বপূর্ণ মাইল ফলক, যা অতিক্রম করে ভারতবাসী পেয়েছিল জাতীয় কংগ্রেসের মতো সর্বভারতীয় রাজনৈতিক প্রতিষ্ঠান। 1885 খ্রিস্টাব্দে ‘জাতীয় কংগ্রেসের’ প্রতিষ্ঠা হলে অচিরেই ‘ভারত সভা’ এই সংগঠনের সাথে মিশে যায়। সুরেন্দ্রনাথ তথা ভারত সভার অপরাপর সদস্যদের যোগদান নিঃসন্দেহে জাতীয় কংগ্রেসের শক্তিবৃদ্ধি করে।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন “ভারত সভা সম্পর্কে টীকা লেখো।” নিয়ে আলোচনা করেছি। এই “ভারত সভা সম্পর্কে টীকা লেখো।” প্রশ্নটি মাধ্যমিক ইতিহাসের চতুর্থ অধ্যায় “সংঘবদ্ধতার গোড়ার কথা” -এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় প্রায়ই দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান আলোচনা করো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

রাজ্য পুনর্গঠন কমিশন (1953 খ্রিস্টাব্দ) কেন গঠিত হয়েছিল? ভারতের রাজ্য পুনর্গঠন এর ভিত্তিগুলি লেখো।

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – মাতৃভাষা – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – বঙ্গভূমির প্রতি – পাঠ্যাংশের ব্যাকরণ

সপ্তম শ্রেণি বাংলা – পাগলা গণেশ – পাঠ্যাংশের ব্যাকরণ

সপ্তম শ্রেণি বাংলা – বঙ্গভূমির প্রতি – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর