ভারতের অর্থনৈতিক উন্নয়নে গঙ্গার ভূমিকা লেখো।

Rahul

Home » ভারতের অর্থনৈতিক উন্নয়নে গঙ্গার ভূমিকা লেখো।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতের অর্থনৈতিক উন্নয়নে গঙ্গার ভূমিকা লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের নদনদী ও হ্রদসমূহ” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ভারতের অর্থনৈতিক উন্নয়নে গঙ্গার ভূমিকা লেখো
ভারতের অর্থনৈতিক উন্নয়নে গঙ্গার ভূমিকা লেখো

ভারতের অর্থনৈতিক উন্নয়নে গঙ্গার ভূমিকা লেখো।

ভারতের অর্থনৈতিক উন্নয়নে গঙ্গার ভূমিকা –

কৃষিকাজ –

ভারতের কৃষিযোগ্য জমির প্রায় 67 শতাংশ গাঙ্গেয় সমভূমির অন্তর্গত গঙ্গা ও তার উপনদী বাহিত উর্বর পলি মাটিতে কৃষির উন্নতি হয়েছে।

জলসেচ –

গঙ্গা ও তার শাখানদী এবং উপনদীগুলি থেকে জলসেচের ব্যাপক উন্নতি হয়েছে। গুরুত্বপূর্ণ সেচ খালগুলি হল – আগ্রা খাল, উচ্চগঙ্গা খাল, নিম্নগঙ্গা খাল প্রভৃতি।

মৎস্য শিকার –

গঙ্গা এবং তার উপনদী ও শাখানদীগুলি থেকে পর্যাপ্ত মৎস্য সংগৃহীত হয়। যেমন – হুগলির ইলিশ, সুন্দরবনের তপসে, পার্শে ইত্যাদি।

পানীয় জল –

গঙ্গার জল পরিশ্রুত করে নিকটবর্তী শহরে সরবরাহ করা হয়। যেমন – হুগলি নদীর জল টালা ট্যাংকে শোধন করে কলকাতাবাসীকে সরবরাহ করা হয়।

শিল্প –

গঙ্গার তীরে পাট, কার্পাস, শর্করা, ইঞ্জিনিয়ারিং বিভিন্ন শিল্পের বিকাশ ঘটেছে। এই শিল্পের প্রয়োজন মতো জল গঙ্গা থেকে পাওয়া যায়।

জলবিদ্যুৎ –

পার্বত্য প্রবাহে খরস্রোত সম্পন্ন গঙ্গা থেকে জলবিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয়। যেমন – গঙ্গা গ্রিড প্রকল্প।

পরিবহণ – 

গঙ্গা নৌ-পরিবহণযোগ্য হওয়ায় নদী তীরবর্তী স্থানে বিভিন্ন ব্যাবসাবাণিজ্য কেন্দ্র গড়ে উঠেছে।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ভারতের অর্থনৈতিক উন্নয়নে গঙ্গার ভূমিকা লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের প্রাকৃতিক পরিবেশ” -এর “ভারতের নদনদী ও হ্রদসমূহ” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

জনসংখ্যার বৃদ্ধি কী কী সমস্যার সৃষ্টি করে, তা সংক্ষেপে উল্লেখ করো।

জনসংখ্যার বৃদ্ধি কী কী সমস্যার সৃষ্টি করে, তা সংক্ষেপে উল্লেখ করো।

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.4-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.4

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.3-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.3

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – একুশের তাৎপর্য – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – বিষয়সংক্ষেপ