বিষ্টু হতভম্ভ হয়ে লোকটির জগ করা দেখতে লাগল। – বিষ্টুর এই হতভম্ব হয়ে যাওয়ার কারণ কী ছিল লেখো।

Rahul

Home » বিষ্টু হতভম্ভ হয়ে লোকটির জগ করা দেখতে লাগল। – বিষ্টুর এই হতভম্ব হয়ে যাওয়ার কারণ কী ছিল লেখো।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক বাংলা বইয়ের ‘কোনি সহায়ক পাঠ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব – “বিষ্টু হতভম্ভ হয়ে লোকটির জগ করা দেখতে লাগল।” – বিষ্টুর এই হতভম্ব হয়ে যাওয়ার কারণ কী ছিল? এই প্রশ্নটি মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিষ্টু হতভম্ভ হয়ে লোকটির জগ করা দেখতে লাগল। - বিষ্টুর এই হতভম্ব হয়ে যাওয়ার কারণ কী ছিল লেখো।

“বিষ্টু হতভম্ভ হয়ে লোকটির জগ করা দেখতে লাগল।” – বিষ্টুর এই হতভম্ব হয়ে যাওয়ার কারণ কী ছিল লেখো।

বিষ্টু ধরের হতভম্ব হয়ে যাওয়ার কারণ –

  • বিষ্টুচরণের শরীরচর্চা নিয়ে ব্যঙ্গ – সাড়ে তিন মন ওজনের বিষ্টুচরণ ধর যখন গঙ্গার ধারে তাঁর শরীর দলাই মলাই করাচ্ছিলেন, তখন বিপরীতে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি তাঁর শরীর এবং মালিশের বিচিত্র ভঙ্গি নিয়ে কৌতুক করেন। তিনি অত্যধিক ওজনের ফলে বিষ্টু ধরের হার্ট অ্যাটাকের সম্ভাবনার কথা বলেন। তাঁর ক্রোধকে আরও বাড়িয়ে দিয়ে লোকটি বলেন যে, হাতি কিংবা হিপোর কখনও করোনারি অ্যাটাক হয়েছে বলে তিনি শোনেননি। এই ধরনের কৌতুক করতে করতেই তিনি বিষ্টু ধরকে জিজ্ঞাসা করেন যে, যদি তিনি বিষ্টু ধরের মাথায় চাঁটি মারেন তাহলে বিষ্টু ধর তাঁকে দৌড়ে ধরতে পারবে কি না। এ কথা বলেই আবার তিনি এক জায়গায় দাঁড়িয়ে জগিং করতে শুরু করেন।
  • বিষ্টুচরণের প্রতিক্রিয়া – গোটা ঘটনায় বিষ্টু ধর হতভম্ব হয়ে যান। তার কারণ, একটি অপরিচিত লোক যে এত দুঃসাহস দেখাতে পারে, তা তাঁর ধারণার অতীত। প্রথমত, বিষ্টু ধরের কিছু রাজনৈতিক ও সামাজিক প্রতিপত্তি আছে। দ্বিতীয়ত, বিষ্টু ধর হয়তো ভাবছিলেন যে সত্যিই যদি লোকটি তাঁকে চাঁটি মারে, তাহলে তিনি কী করবেন। এরকম অদ্ভুত ও আচমকা ঘটনায় তিনি হতভম্ব হয়ে যান।

আরও পড়ুন, বারুণী কী? বারুণীর দিনে গঙ্গার ঘাটে যে দৃশ্যটি ফুটে উঠেছে তা লেখো।

এই আর্টিকেলের মাধ্যমে আমরা মাধ্যমিক বাংলা বইয়ের ‘কোনিসহায়ক পাঠের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, “বিষ্টু হতভম্ভ হয়ে লোকটির জগ করা দেখতে লাগল।” – বিষ্টুর এই হতভম্ব হয়ে যাওয়ার কারণ কী ছিল, তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। মাধ্যমিক বাংলা পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি, এই নিবন্ধটি আপনার জন্য সহায়ক হয়েছে। আপনার যদি আরও প্রশ্ন থাকে বা কোনো বিষয়ে সহায়তা প্রয়োজন হয়, তবে টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করুন। এছাড়াও, আপনার বন্ধুদের সঙ্গে এই পোস্টটি শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও উপকৃত হতে পারে। ধন্যবাদ!

Please Share This Article

Related Posts

জনসংখ্যার বৃদ্ধি কী কী সমস্যার সৃষ্টি করে, তা সংক্ষেপে উল্লেখ করো।

জনসংখ্যার বৃদ্ধি কী কী সমস্যার সৃষ্টি করে, তা সংক্ষেপে উল্লেখ করো।

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.4-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.4

রাশিবিজ্ঞান-গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান-কষে দেখি 26.3-মাধ্যমিক গণিত

মাধ্যমিক গণিত – রাশিবিজ্ঞান: গড়, মধ্যমা, ওজাইভ, সংখ্যাগুরুমান – কষে দেখি 26.3

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – পাগলা গণেশ – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – পাগলা গণেশ – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – মম চিত্তে নিতি নৃত্যে – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – ছন্দে শুধু কান রাখো – পাঠ্যাংশের ব্যাকরণ

সপ্তম শ্রেণি বাংলা – ছন্দে শুধু কান রাখো – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর