এই আর্টিকেলে আমরা সপ্তম শ্রেণির বাংলা বিষয়ের অন্তর্গত প্রাবন্ধিক শিবতোষ মুখোপাধ্যায়ের লেখা ‘কার দৌড় কদ্দূর’ প্রবন্ধের কিছু গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর (SAQ) নিয়ে আলোচনা করব। এই প্রশ্নোত্তরগুলো সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত সহায়ক, কারণ স্কুলের বাংলা পরীক্ষায় এই অধ্যায় থেকে এই ধরনের প্রশ্ন নিয়মিত আসে।

কার দৌড় কদ্দূর রচনায় জেট প্লেন ও অ্যামিবার চলার গতির তুলনা কীরকম?
কার দৌড় কদ্দূর রচনায় বলা হয়েছে-আকাশে জেট প্লেন যখন ঘণ্টায় কয়েকশো মাইল বেগে চলে, তখন অ্যামিবা কয়েক মিনিটে কয়েক মিলিমিটার অতিক্রম করে।
এককোষী
জীব অ্যামিবা ও প্যারামেসিয়াম-এর চলনঅঙ্গ কেমন?এককোষী জীব অ্যামিবা তার একমাত্র কোষ থেকে সৃষ্ট ক্ষণপদ দ্বারা চলে। এককোষী প্যারামেসিয়াম তার সেলের বাইরে অবস্থিত চুলের মতো ‘সিলিয়া’ দ্বারা চলে।
চিংড়িরা এবং পতঙ্গেরা কীভাবে চলে বা ওড়ে?
চিংড়িরা জলের মধ্যে তাদের দাঁড়া নাড়া দিয়ে চলে। কোনো কোনো পতঙ্গেরা ওড়ার সময় তাদের ডানাকে প্রচণ্ড জোরে নাড়া দিয়ে চলে।
এফিড-এর ওড়া সম্পর্কে লেখক কী তথ্য দিয়েছেন?
এফিড ওড়ার সময় তার ডানা নাড়ায় প্রতি সেকেন্ডে চারশোবারের মতো। এইভাবে সে একনাগাড়ে আট মাইল উড়ে যেতে পারে।
শামুকের চলন দেখলে লেখকের বলতে ইচ্ছে করে ‘এ পথে আমি যে গেছি।’ – লেখকের কেন এরকম মনে হয়েছে?
বাগান-শামুক তাদের প্রসারিত একখানি মাংসল-পুরু পা দিয়ে চলে, আর চলার সময় পথে রেখে যায় একটা জলীয় পদচিহ্ন। এই পদচিহ্ন দেখে লেখকের এরকম মনে হয়েছে।
মানুষের মনের গতিবেগ কত?
মানুষের মনের গতিবেগ আলোর গতিসম্পন্ন ঘণ্টায় 186000 মাইল।
অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় এমন দুটি প্রাণীর নাম লেখো।
অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় এমন দুটি প্রাণীর নাম হল – অ্যামিবা, প্যারামেসিয়াম।
নানা জাতের খরগোশের মধ্যে গতির তারতম্য দেখা যায় – কয়েকটি খরগোশের জাতির নাম লেখো।
কয়েকটি খরগোশের জাতির নাম হল – আমেরিকান চিনচিলা, বেলজিয়ান হেয়ার, সিলভার ফক্স, জ্যাক র্যাবিট, প্যালোমিনো ইত্যাদি।
কোনো কোনো পতঙ্গ উড়বার সময় তাদের ডানা প্রচণ্ড জোরে নাড়ে – তোমার চেনা কয়েকটি পতঙ্গের নাম লেখো।
আমার চেনা কয়েকটি পতঙ্গ, যারা ‘উড়বার সময় তাদের ডানা প্রচণ্ড জোরে নাড়ে’ হল – প্রজাপতি, ফড়িং, আরশোলা, মশা, মাছি ইত্যাদি।
কত সামুদ্রিক জীব গা ভাসিয়ে মাইলের পর মাইল পাড়ি দেয় তার হিসাব আমরা রাখি না। – কয়েকটি সামুদ্রিক জীবের নাম লেখো।
কয়েকটি সামুদ্রিক জীব হল – তিমি, হাঙর, ডলফিন, জেলিফিশ, অক্টোপাস ইত্যাদি।
প্যারামেসিয়াম
ছাড়া দুটি এককোষী জীবের নাম লেখো।প্যারামেসিয়াম ছাড়া দুটি এককোষী জীব হল – অ্যামিবা, ইউগ্লিনা।
গমনে সক্ষম গাছ ও গমনে অক্ষম প্রাণীর নাম লেখো।
গমনে সক্ষম একটি গাছের নাম হল – ক্ল্যামাইডোমোনাস। গমনে অক্ষম একটি প্রাণীর নাম হল – স্পঞ্জ।
কয়েকটি ‘হক্’ জাতীয় পাখির নাম লেখো।
কয়েকটি ‘হক্’ জাতীয় পাখি হল – চিল, ঈগল, শিকারি বাজ, প্যাঁচা ইত্যাদি।
আফ্রিকার কী জাতীয় পাখি ওড়া ছেড়ে হাঁটায় পারদর্শী হয়ে উঠেছে?
আফ্রিকার উট জাতীয় পাখি কোনো-এক সময় উড়তে সক্ষম ছিল, এখন তারা ওড়া ছেড়ে হাঁটায় পারদর্শী হয়ে উঠেছে।
কার দৌড় কদ্দূর পাঠ্যাংশে রয়েছে এমন একটি নিশাচর প্রাণীর নাম লেখো।
কার দৌড় কদ্দূর পাঠ্যাংশে রয়েছে এমন একটি নিশাচর প্রাণী হল শেয়াল।
উপনিষদে উক্ত ‘চরৈবেতি’ শব্দের অর্থ কী?
উপনিষদে উক্ত ‘চরৈবেতি’ শব্দের অর্থ হলো ‘এগিয়ে যাও’।
পৃথিবী যে নিজের কক্ষপথে সূর্যের চারিদিকে ঘোরে, এ কথা প্রথম কে বলেছিলেন?
পৃথিবী যে নিজের কক্ষপথে সূর্যের চারিদিকে ঘোরে, তা প্রথম বলেছিলেন বিজ্ঞানী কোপারনিকাস।
ভাস্কো-ডা-গামা কোন দেশের নাগরিক ছিলেন?
ভাস্কো-ডা-গামা ছিলেন একজন পর্তুগিজ।
কোন বৈজ্ঞানিক কারণে আপেল মাটির দিকে পড়ে বা ‘দৌড়ায়’?
মাধ্যাকর্ষণ শক্তির কারণে আপেল মাটির দিকে পড়ে।
বিজ্ঞানী আইনস্টাইন কোন শতাব্দীর মানুষ ছিলেন?
বিজ্ঞানী আইনস্টাইন ছিলেন ঊনবিংশ শতাব্দীর মানুষ।
চিংড়িরা কীভাবে চলাফেরা করে?
চিংড়িরা দাঁড়া নাড়া দিয়ে চলে।
একটি হিপো (জলহস্তী)-র শরীরের ওজন কত?
হিপোর শরীরের ওজন প্রায় আঠাশশো (2800) পাউন্ড।
গোবি মরুভূমিতে কোন প্রজাতির হরিণ দেখতে পাওয়া যায়?
গোবি মরুভূমিতে ‘গ্যাজেলি’ নামক একপ্রকার হরিণ দেখতে পাওয়া যায়।
কচ্ছপ ও খরগোশের দৌড়ের বাজির গল্পে কে জিতেছিল?
কচ্ছপ ও খরগোশের দৌড়ের বাজির গল্পে কচ্ছপ জিতেছিল।
পরিব্রাজক হিউয়েন সাঙ সুদূর কোন দেশ থেকে এসেছিলেন?
হিউয়েন সাঙ সুদূর চিন দেশ থেকে এসেছিলেন।
কে তুমুল সমুদ্র পেরিয়ে ভারতবর্ষে এসেছিলেন?
ভাস্কো-ডা-গামা তুমুল সমুদ্র পেরিয়ে ভারতবর্ষে এসেছিলেন।
এফিড উড়বার সময় প্রতি সেকেন্ডে কতবার ডানা নাড়ায়?
এফিড উড়বার সময় প্রতি সেকেন্ডে চারশো বার ডানা নাড়ায়।
প্রাণীদের গমন শক্তিকে কীভাবে বা কীসের সাহায্যে বিচার করতে হয়?
প্রাণীদের গমন শক্তিকে বিচার করতে হয় সবসময়ে দৈহিক ওজনের পরিমাপ হিসাব করে।
কোন অঞ্চলের টারনস পাখি প্রতি বছরে এগারো হাজার মাইল উড়ে আসে এবং ফিরে যায়?
মেরুপ্রদেশের টারনস পাখি প্রতি বছরে এগারো হাজার মাইল একবার উড়ে আসে আবার পরে ফিরে যায়।
ATP-র সম্পূর্ণ রূপ বা পুরো কথাটি কী?
ATP-র পুরো কথাটি হলো অ্যাডিনোসিন ট্রাইফসফেট (Adenosine Triphosphate)।
শামুকরা কীভাবে চলাফেরা করে?
শামুকরা তাদের একখানি মাংসল-পুরু পা দিয়ে চলে।
মনের দৌড়ে কে চ্যাম্পিয়ন এবং মানুষের মনের গতিবেগ কত?
মনের দৌড়ে মানুষই চ্যাম্পিয়ন। মানুষের মনের গতিবেগ আলোর গতিসম্পন্ন, অর্থাৎ ঘণ্টায় 186000 মাইল।
কে ভারতবর্ষকে আবিষ্কার করবেন বলে পদব্রজে সারা ভারতবর্ষের দিকে দিকে ঘুরেছেন?
শঙ্করাচার্য পদব্রজে সারা ভারতবর্ষের দিকে দিকে গেছেন ভারতবর্ষকে আবিষ্কার করবেন বলে।
জীবনের গতিতে ‘থামা’ বলতে কী বোঝায়?
থামা মানে হলো জীবনের শেষ।
এই আর্টিকেলে আমরা সপ্তম শ্রেণির বাংলা বিষয়ের অন্তর্গত, শিবরাম চক্রবর্তী রচিত ‘কার দৌড় কদ্দূর’ প্রবন্ধের কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নোত্তরগুলো সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বাংলা পরীক্ষায় এই ধরনের প্রশ্ন নিয়মিত আসে।
আশা করি এই আর্টিকেলটি আপনাদের উপকারে আসবে। যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে, তবে টেলিগ্রামে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনাদের যেকোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত। ধন্যবাদ।





মন্তব্য করুন