সপ্তম শ্রেণি বাংলা – খোকনের প্রথম ছবি – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

Rahul

Home » সপ্তম শ্রেণি বাংলা – খোকনের প্রথম ছবি – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

এই আর্টিকেলে আমরা সপ্তম শ্রেণির বাংলা বিষয়ের অন্তর্গত প্রখ্যাত কথাসাহিত্যিক বনফুলের (বলাইচাঁদ মুখোপাধ্যায়) লেখা ‘খোকনের প্রথম ছবি’ গল্পের কিছু গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর (SAQ) নিয়ে আলোচনা করব। এই প্রশ্নোত্তরগুলো সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত সহায়ক, কারণ স্কুলের বাংলা পরীক্ষায় এই ধরনের প্রশ্ন নিয়মিত আসে।

সপ্তম শ্রেণির বাংলা খোকনের প্রথম ছবি গল্পের অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
Contents Show

‘খোকনের প্রথম ছবি’ পাঠ্যাংশটির লেখক কে?

‘খোকনের প্রথম ছবি’ পাঠ্যাংশটির লেখক বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)।

খোকন এখন কোন্ ক্লাসে পড়ে?

খোকন এখন ক্লাস টেন-এ পড়ে।

খুব ছোটো থাকাকালীন খোকনের অঙ্কন-প্রয়াস কেমন ছিল?

খুব ছোটো থাকাকালীন খোকন কাগজের উপর রঙিন পেনসিল দিয়ে হিজিবিজি কাটত।

স্কুলে খোকনকে কী শেখানো হত?

স্কুলে খোকনকে ড্রইং শেখানো হত।

খোকন ড্রইং-বুক থেকে কীভাবে অনেক ছবি আঁকল?

খোকন ড্রইং-বুক থেকে কপি করে করে অনেক ছবি আঁকল।

ড্রইং শিখতে লাগল খোকন – খোকন কোথায় ড্রইং শিখত? আর প্রথম দিকে কী কী আঁকত?

খোকন স্কুলে ড্রইং শিখত। সে প্রথম দিকে টুল, টেবিল, চেয়ার, কলসি, কাপ, গোরু প্রভৃতির ছবি আঁকত।

মাস্টারমশাই খোকনের কোন্ ছবিটি দেখে খুব প্রশংসা করলেন?

মাস্টারমশাই খোকনের আঁকা পুলের ছবিটি দেখে খুব প্রশংসা করলেন।

খোকনের বাড়ির সামনে একটা চমৎকার গাছ ছিল, তার নাম কী?

খোকনের বাড়ির সামনে একটা চমৎকার গাছের নাম ছিল ইউক্যালিপটাস।

খোকন একদিন সত্যি সত্যি কোন্ গাছটাকে এঁকে ফেলল?

খোকন একদিন সত্যি সত্যি ইউক্যালিপটাস গাছটাকে এঁকে ফেলল।

খোকনদের বাড়ির ছাদ থেকে কী দেখা যায়?

খোকনের বাড়ির ছাদ থেকে একটা পুল দেখা যায়।

খোকন কীভাবে ছবি আঁকতে লাগল?

খোকন মহোৎসাহে ছবি আঁকতে লাগল।

খোকনের আঁকা ছবিতে কী ফোটেনি?

খোকনের আঁকা ছবিতে সূর্যের দীপ্তি ফোটেনি।

প্রকৃতির ছবি কি হুবহু আঁকা যায়?

না, প্রকৃতির ছবি ঠিক আঁকা যায় না।

কীসের ছবি আঁকতে গিয়ে খোকন বেকুব হয়ে গেল?

মেঘের ছবি আঁকতে গিয়ে খোকন বেকুব হয়ে গেল।

আকাশে হাতির মতো মেঘ দেখে খোকন যে ছবি এঁকেছিল, পরক্ষণে তাকে কী বলে মনে হয়েছিল?

আকাশে হাতির মতো মেঘ দেখে খোকন যে ছবি এঁকেছিল, পরক্ষণে তাকে কুমির বলে মনে হয়েছিল।

খোকনের বাবার বন্ধু কোন্ শহরে থাকতেন?

খোকনের বাবার বন্ধু থাকতেন লখনউ শহরে।

লখনউ শহরটি কোথায়? সেখানকার একটি স্থাপত্যের নাম লেখো।

লখনউ শহরটি উত্তরপ্রদেশে অবস্থিত। সেখানকার একটি স্থাপত্য হল ভুলভুলাইয়া।

“তোমার নিজের আঁকা ছবি কই?” – এ কথা কে বলেছিলেন?

খোকনের বাবার একজন চিত্রকর বন্ধু এ কথা বলেছিলেন।

চিত্রকর খোকনের ছবি দেখে কী বলেছিলেন?

চিত্রকর খোকনের ছবি দেখে বলেছিলেন যে, এগুলি সব নকল করা ছবি।

“এসবই তো কপি করেছ” – পাঠ্যাংশ থেকে ‘কপি’ শব্দটির প্রতিশব্দ লেখো।

কপি শব্দের প্রতিশব্দ হল নকল।

“খোকন জিজ্ঞেস করলে-প্রকৃতি থেকে?” – প্রশ্ন পরিহার করে বাক্যটি লেখো।

প্রকৃতি থেকে কি না সে-কথা খোকন জানতে চাইল।

খোকন কী নিয়ে ছবি আঁকতে শুরু করে দিল?

খোকন কালো রং আর তুলি নিয়ে ছবি আঁকতে শুরু করে দিল।

খোকন কী ছাড়া আর কিছু দেখতে পেল না?

খোকন অন্ধকার ছাড়া আর কিছু দেখতে পেল না।

খোকনের চোখে কেমন হাসি দেখা গিয়েছিল?

খোকনের চোখে অদ্ভুত হাসি দেখা গিয়েছিল।

খোকন অবাক হয়ে কীসের দিকে চেয়ে রইল?

খোকন অবাক হয়ে নিজের প্রথম সৃষ্টির দিকে চেয়ে রইল।

গল্পে রয়েছে এমন 10টি ইংরেজি শব্দ খুঁজে নিয়ে লেখো।

গল্পে রয়েছে এমন 10টি ইংরেজি শব্দ হল – (1) টেন, (2) পেনসিল, (3) স্কুল, (4) ড্রইং, (5) টেবিল, (6) চেয়ার, (7) কাপ, (8) বুক, (9) পুল, (10) টুল।


এই আর্টিকেলে আমরা সপ্তম শ্রেণির বাংলা বিষয়ের অন্তর্গত, বনফুল রচিত ‘খোকনের প্রথম ছবি’ গল্পের কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নোত্তরগুলো সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বাংলা পরীক্ষায় এই ধরনের প্রশ্ন নিয়মিত আসে।

আশা করি এই আর্টিকেলটি আপনাদের উপকারে আসবে। যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে, তবে টেলিগ্রামে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনাদের যেকোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

সপ্তম শ্রেণির বাংলা গল্প খোকনের প্রথম ছবি প্রশ্নোত্তর

সপ্তম শ্রেণি বাংলা – খোকনের প্রথম ছবি – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

খোকনের প্রথম ছবি গল্পের সম্পূর্ণ বিষয়সংক্ষেপ ও আলোচনা - সপ্তম শ্রেণি

সপ্তম শ্রেণি বাংলা – খোকনের প্রথম ছবি – বিষয়সংক্ষেপ

মৃদুল দাশগুপ্তের আঁকা লেখা কবিতার গুরুত্বপূর্ণ রচনাধর্মী প্রশ্ন উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

About The Author

Rahul

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – খোকনের প্রথম ছবি – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – খোকনের প্রথম ছবি – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – খোকনের প্রথম ছবি – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – আঁকা, লেখা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর