সপ্তম শ্রেণি বাংলা – নোট বই – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

Rahul

Home » সপ্তম শ্রেণি বাংলা – নোট বই – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

এই আর্টিকেলে আমরা সপ্তম শ্রেণির বাংলা বিষয়ের অন্তর্গত শিশুসাহিত্যিক সুকুমার রায়ের লেখা মজাদার কবিতা ‘নোট বই’-এর কিছু গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর (SAQ) নিয়ে আলোচনা করব। এই প্রশ্নোত্তরগুলো সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত সহায়ক, কারণ স্কুলের বাংলা পরীক্ষায় এই অধ্যায় থেকে এই ধরনের প্রশ্ন নিয়মিত আসে।

Contents Show

নোটবই কবিতাটি লেখা (সত্যজিৎ রায়ের/সুকুমার রায়ের/নজরুল ইসলামের)।

নোটবই কবিতাটি লেখা সুকুমার রায়ের।

ছেলেটির হাতে ছিল (ঝর্ণাকলম/বলপেন/পেনসিল)।

ছেলেটির হাতে ছিল পেনসিল।

ছেলেটি লণ্ঠন নিয়ে আসতে বলেছিল (বামাকে/রামাকে/শ্যামাকে)।

ছেলেটি লণ্ঠন নিয়ে আসতে বলেছিল রামাকে।

ছেলেটি তার প্রশ্নের জবাব জেনে নেবে (সেজদার কাছ থেকে/বড়দার কাছ থেকে/মেজদার কাছ থেকে)।

ছেলেটি তার প্রশ্নের জবাব জেনে নেবে মেজদার কাছ থেকে।

ছেলেটি (লঙ্কার/জোয়ানের/তেজপাতার) আরকের কথা বলেছে।

ছেলেটি জোয়ানের আরকের কথা বলেছে।

কান করে কটকট ফোঁড়া করে _____।

কান করে কটকট ফোঁড়া করে টনটন।

ঝোলাগুড় কীসে দেয়? সাবান না _____।

ঝোলাগুড় কীসে দেয়? সাবান না পটকায়।

বলো দেখি ঝাঁজ কেন _____ আরকে?

বলো দেখি ঝাঁজ কেন জোয়ানের আরকে?

তেজপাতে _____ কেন?

তেজপাতে তেজ কেন?

বলবে কি, তোমরাও _____ পড়োনি।

বলবে কি, তোমরাও নোটবই পড়োনি।

নোটবই কী ধরনের লেখাতে ভরা?

নোটবই ‘কিলবিল’ লেখাতে ভরা।

বক্তা কী করে নিজে নিজে নোটবইটি লিখলেন?

বক্তা অর্থাৎ বাচ্চা ছেলেটি যেখানে যা যা ভালো কথা শোনে, সেগুলি সে নোটবইটিতে চটপট লিখে রাখে।

ভালো কথা শুনলে কবিতার লোকটি কী করে?

বক্তা ভালো কথা শুনলে চটপট সেগুলি নোটবইতে লিখে রাখে।

ছেলেটির মনে কী বিষয়ে খটকা লেগেছিল?

ঝোলাগুড় কীসে দেয়, সাবান না পটকায়— সে-বিষয়ে তার মনে খটকা লেগেছিল।

ছেলেটির নোটবই কীসে ভরা?

ছেলেটির নোটবই কিলবিল লেখাতে ভরা।

মেজদার থেকে ছেলেটি কীসের উত্তর জেনে নেবে?

মেজদার থেকে ছেলেটি জানবে ঝোলাগুড় কীসে দেয়— সাবান না পটকায়।

তার শোনা কয়েকটি ভালো কথার নমুনা কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো।

ছেলেটির শোনা কয়েকটি ভালো কথার নমুনা হলো – ফড়িঙের ক-টি ঠ্যাং, আরশোলা কী কী খায়, আঙুলে আঠা লাগলে চটচট করে কেন ইত্যাদি।

কিলবিল, ছটফট, কটকট, টনটন— এগুলো কী ধরনের শব্দ?

প্রশ্নে উল্লিখিত শব্দগুলি হলো ধ্বন্যাত্মক শব্দ।

‘মাথা ঘামানো’— এই বিশিষ্টার্থক শব্দবন্ধের অর্থ কী?

‘মাথা ঘামানো’— এই বিশিষ্টার্থক শব্দবন্ধের অর্থ হলো বুদ্ধি খাটিয়ে চিন্তাভাবনা করা।

ভালো কোনো প্রশ্ন মনে এলে বক্তা কার সাহায্য নিয়ে সেগুলির উত্তর জেনে নেয়?

ভালো কোনো প্রশ্ন মনে এলে বক্তা মেজদার সাহায্য নিয়ে সেগুলির উত্তর জেনে নেয়।

মানুষের কাছে নোটবই থাকাকে কি তুমি জরুরি বলে মনে করো?

প্রত্যেকটি মানুষের অবশ্যই নোটবই থাকা উচিত। কারণ তাতে মানুষ তার অজানা নানা গুরুত্বপূর্ণ তথ্য লিখে রাখতে পারে, এতে তার জ্ঞানের পরিধি বাড়ে।

তুমি যদি নোটবই কাছে রাখো, তাতে কী ধরনের তথ্য লিখে রাখবে?

আমি যদি নোটবই কাছে রাখি, তবে তাতে আমার অজানা নানা গুরুত্বপূর্ণ বিষয় লিখে রাখব।

কবিতাটিতে কোন্ কোন্ পতঙ্গের উল্লেখ রয়েছে?

কবিতাটিতে দুটি পতঙ্গের উল্লেখ আছে – ফড়িং এবং আরশোলা।

ছেলেটি কয়েকটি অদ্ভুত ধরনের প্রশ্ন করেছিল, এমন তিনটি প্রশ্নের উল্লেখ করো।

অদ্ভুত প্রশ্ন তিনটি হলো – তেজপাতায় তেজ কেন? লঙ্কায় ঝাল কেন? জোয়ানের আরকে ঝাঁজ কেন?


এই আর্টিকেলে আমরা সপ্তম শ্রেণির বাংলা বিষয়ের অন্তর্গত, সুকুমার রায় রচিত ‘নোট বই’ কবিতার কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নোত্তরগুলো সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বাংলা পরীক্ষায় এই ধরনের প্রশ্ন নিয়মিত আসে।

আশা করি এই আর্টিকেলটি আপনাদের উপকারে আসবে। যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে, তবে টেলিগ্রামে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনাদের যেকোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

মেঘ-চোর গল্পের গুরুত্বপূর্ণ রচনাধর্মী প্রশ্ন ও উত্তর - সপ্তম শ্রেণি বাংলা

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সুনীল গঙ্গোপাধ্যায়ের মেঘ-চোর গল্পের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর সপ্তম শ্রেণি

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

Class 7 Bengali Megh Chor by Sunil Gangopadhyay SAQ

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

About The Author

Rahul

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – নোট বই – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর