অষ্টম শ্রেণি ভূগোল – উত্তর আমেরিকা – কানাডার শিল্ড অঞ্চল – টীকা

Souvick

Home » অষ্টম শ্রেণি ভূগোল – উত্তর আমেরিকা – কানাডার শিল্ড অঞ্চল – টীকা

আমরা আমাদের আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের নবম অধ্যায় ‘উত্তর আমেরিকা’ এর উপবিভাগ ‘কানাডার শিল্ড অঞ্চল’ থেকে কিছু গুরুত্বপূর্ণ ‘টীকা’ নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির স্কুলের ভূগোল পরীক্ষার জন্য ও বিভিন্ন প্রতিযোগিতামূলক (চাকরির) পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অষ্টম শ্রেণির ভূগোল: কানাডার শিল্ড অঞ্চল – গুরুত্বপূর্ণ টীকা

মন্ট্রিল সম্পর্কে টীকা লেখো।

কানাডার রাজধানী অটোয়া থেকে প্রায় 150 কিমি উত্তর-পূর্বে সেন্ট লরেন্স ও অটোয়া নদীর সংযোগস্থলে মন্ট্রিল (Montreal) শহরটি অবস্থিত। মন্ট্রিল কানাডার বৃহত্তম শহর, বৃহত্তম অন্তর্দেশীয় বন্দর, শিল্পকেন্দ্র ও বাণিজ্যকেন্দ্র। এটি কানাডিয়ান শিল্ডের বাইরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ শহর। এখানে ইলেকট্রিক, বিমান নির্মাণ, ওষুধ, তামাক, বয়ন, কাষ্ঠ শিল্প প্রভৃতি গড়ে উঠেছে। মন্ট্রিলের জনসংখ্যা প্রায় 36.5 লক্ষ।

মন্ট্রিল

অটোয়া সম্পর্কে টীকা লেখো।

অটোয়া কানাডার রাজধানী। সেন্ট লরেন্সের উপনদী অটোয়া নদী ও রিডো খালের তীরে অটোয়া একটি শিল্প ও বাণিজ্যকেন্দ্র। অটোয়াতে কাঠ, সিমেন্ট, কাগজ, রেয়ন, কাষ্ঠমণ্ড, মুদ্রণ শিল্প তথা উচ্চ প্রযুক্তিসম্পন্ন শিল্পের (বৈদ্যুতিন, টেলি-কমিউনিকেশন) প্রসার ঘটেছে। অটোয়াকে ‘সিলিকন ভ্যালি অফ নর্থ’ বলা হয়। অটোয়ার জনসংখ্যা প্রায় 12 লক্ষ।

অটোয়া

হাডসন উপসাগর সম্পর্কে টীকা লেখো।

উত্তর আমেরিকা মহাদেশের উত্তর-পূর্ব দিকে কানাডিয়ান শিল্ডের মাঝে স্থলবেষ্টিত একটি সাগর অবস্থান করছে। কেবলমাত্র উত্তর-পূর্ব দিকের একটি সংকীর্ণ জলভাগ দ্বারা সাগরটি আটলান্টিক মহাসাগরের সঙ্গে যুক্ত। অতএব, তিনদিক স্থলভাগ দ্বারা বেষ্টিত সাগরটির নাম হাডসন উপসাগর। অতি প্রাচীন যুগে ভূ-আলোড়নের প্রভাবে স্থলবেষ্টিত এই সাগরটির সৃষ্টি হয়। পরবর্তীকালে তুষারযুগে মহাদেশীয় হিমবাহের ক্ষয়কার্যের ফলে, এর চারদিকে গভীর খাতের সৃষ্টি হয়। ফলে, উপসাগরটিকে বেষ্টন করে একটি অভ্যন্তরীণ জলনির্গম প্রণালীর সৃষ্টি হয়েছে। চারদিক থেকে অসংখ্য নদী এসে হাডসন উপসাগরে পড়েছে। এই উপসাগরটি থেকে প্রচুর পরিমাণে বিভিন্ন প্রকার মাছ ধরা হয়।

সাডবেরি সম্পর্কে টীকা লেখো।

কানাডিয়ান শিল্ড অঞ্চলের দক্ষিণ দিকে জর্জিয়ান উপসাগরের (Georgian Bay) উত্তর দিকে হুরন হ্রদের তীরে অবস্থিত সাডবেরি কানাডার বৃহত্তম খনি শহর। সাডবেরির জনসংখ্যা 1.7 লক্ষ। সাডবেরিতে পৃথিবীর বৃহত্তম নিকেল খনি আছে। এছাড়াও এই খনি শহরটি থেকে তামা, সোনা, প্ল্যাটিনাম, রূপা, কোবাল্ট প্রভৃতি মূল্যবান খনিজ পদার্থ উত্তোলিত হয়।

সাডবেরি

আমরা আমাদের আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের নবম অধ্যায় ‘উত্তর আমেরিকা’ এর উপবিভাগ ‘কানাডার শিল্ড অঞ্চল’ থেকে কিছু ‘টীকা’ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির পরীক্ষা বা চাকরির পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নগুলি প্রায়শই পরীক্ষায় আসতে দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে।

আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে, আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

নির্মিতি ব্যাকরণ - এক শব্দের একাধিক অর্থে প্রয়োগ - অষ্টম শ্রেণি - বাংলা

অষ্টম শ্রেণি বাংলা – নির্মিতি ব্যাকরণ – এক শব্দের একাধিক অর্থে প্রয়োগ

নির্মিতি ব্যাকরণ - বাংলা প্রবাদ - অষ্টম শ্রেণি - বাংলা

অষ্টম শ্রেণি – বাংলা – নির্মিতি ব্যাকরণ – বাংলা প্রবাদ

অষ্টম শ্রেণি বাংলা - ছোটোদের পথের পাঁচালী - সঠিক উত্তর নির্বাচন করো

অষ্টম শ্রেণি বাংলা – ছোটোদের পথের পাঁচালী – সঠিক উত্তর নির্বাচন করো

About The Author

Souvick

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – কার দৌড় কদ্দূর – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কার দৌড় কদ্দূর – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কার দৌড় কদ্দূর – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কার দৌড় কদ্দূর – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – আজি দখিন-দুয়ার খোলা – বিষয়সংক্ষেপ