অষ্টম শ্রেণি ভূগোল – জলবায়ু অঞ্চল (ষষ্ঠ অধ্যায়) – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

Souvick

Home » অষ্টম শ্রেণি ভূগোল – জলবায়ু অঞ্চল (ষষ্ঠ অধ্যায়) – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

আমরা আমাদের আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের ষষ্ঠ অধ্যায় ‘জলবায়ু অঞ্চল’ থেকে কিছু ‘অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করবো। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির ভূগোল পরীক্ষার জন্য ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অষ্টম শ্রেণি ভূগোল - জলবায়ু অঞ্চল
Contents Show

ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো।

সুইডেন – (তুন্দ্রা / মৌসুমি / ভূমধ্যসাগরীয় / নিরক্ষীয়) জলবায়ু অঞ্চলে অবস্থিত।

উত্তর – তুন্দ্রা।

নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বিকালে আকাশ – (সিরাস / কিউমুলোনিম্বাস / স্ট্র্যাটাস / সিরোকিউমুলাস) মেঘে ঢেকে যায়।

উত্তর – কিউমুলোনিম্বাস।

একটি চিরহরিৎ উদ্ভিদ হল – (রবার / সেগুন / মহুয়া / আমলকী)।

উত্তর – রবার।

‘ম্যানগ্রোভ অরণ্যের একটি বৃক্ষ – (পাইন / শাল / সুন্দরী / অশ্বত্থ)।

উত্তর – সুন্দরী।

আমাদের দেশ ভারত – (নিরক্ষীয় / ভূমধ্যসাগরীয় / মৌসুমি / তুন্দ্রা) জলবায়ু অঞ্চলের অন্তর্গত।

উত্তর – মৌসুমি।

গুজরাটের – (গির / সুন্দরবন / কাজিরাঙা / কান্‌হা) অরণ্যে সিংহ দেখা যায়।

উত্তর – গির।

গ্রীষ্মকালে বৃষ্টি হয় না – (কলকাতায় / ক্যালিফোর্নিয়ায় / ব্যাংককে / মুম্বাই)-এ।

উত্তর – ক্যালিফোর্নিয়ায়।

শীতকালে বৃষ্টি হয় না – (রোমে / ভেনিসে / কলকাতায় / মুম্বাই)-এ।

উত্তর – কলকাতায়।

পাইন – (সরলবর্গীয় / গুল্মজাতীয় / শৈবাল / চিরসবুজ) জাতীয় বৃক্ষ।

উত্তর – সরলবর্গীয়।

ক্যারিবু হরিণ দেখা যায় – (নিরক্ষীয় / মৌসুমি / তুন্দ্রা / চীনদেশীয়) জলবায়ু অঞ্চলে।

উত্তর – তুন্দ্রা।

অনুন্নত জলবায়ু অঞ্চল হল – (নিরক্ষীয় / মৌসুমি / ভূমধ্যসাগরীয় / তুন্দ্রা) জলবায়ু অঞ্চল।

উত্তর – নিরক্ষীয়।

মৌসুমি জলবায়ু অঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত আছে – (23½° উঃ সমাক্ষরেখা / নিরক্ষরেখা / 66½° উঃ সমাক্ষরেখা / 70° উঃ সমাক্ষরেখা)।

উত্তর – 23½° উঃ সমাক্ষরেখা।

ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের একটি শহর – (ভেনিস / মুম্বাই / সাংহাই / হ্যামারফেস্ট)।

উত্তর – ভেনিস।

শৈবালের আর একটি নাম – (তৈগা / তুন্দ্রা / স্তেপ / সাভানা)।

উত্তর – তুন্দ্রা।

তুন্দ্রা জলবায়ু অঞ্চলে ঋতুর সংখ্যা – (একটি / দুটি / চারটি / পাঁচটি)।

উত্তর – দুটি।

তুন্দ্রা জলবায়ু অঞ্চলের লোকবসতি – (অত্যন্ত ঘন / মাঝামাঝি / অতি বিরল / বিরল)।

উত্তর – অতি বিরল।

চলচ্চিত্র শিল্পে উন্নত – (মৌসুমি / ভূমধ্যসাগরীয় / তুন্দ্রা / চীনদেশীয়) জলবায়ু অঞ্চল।

উত্তর – ভূমধ্যসাগরীয়।

শিম্পাঞ্জি, গোরিলা, ওরাং-ওটাং দেখা যায় – (নিরক্ষীয় চিরহরিৎ / মৌসুমি পর্ণমোচী / সরলবর্গীয় / ভূমধ্যসাগরীয়) অরণ্যে।

উত্তর – নিরক্ষীয় চিরহরিৎ।

মৌসুমি জলবায়ু অঞ্চলে অবস্থিত মৌসিনরাম পৃথিবীর একটি – (উষ্ণতম / শুষ্কতম / আর্দ্রতম / শীতলতম) স্থান।

উত্তর – আর্দ্রতম।

100-200 সেমি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে – (চিরহরিৎ / পর্ণমোচী / সরলবর্গীয়) বৃক্ষ জন্মায়।

উত্তর – পর্ণমোচী।

(আঙুর / আখরোট / পেয়ারা / আম) – ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের প্রধান অর্থকরী ফসল।

উত্তর – আঙুর।

ল্যাভেন্ডার একটি – (সরলবর্গীয় / গুল্ম / চিরহরিৎ / পর্ণমোচী) জাতীয় উদ্ভিদ।

উত্তর – গুল্ম।

তুন্দ্রা অঞ্চলের গ্রিনল্যান্ডে – (এস্কিমো / স্যামোয়েদ / ইয়াকুত / রেড ইন্ডিয়ান) বাস করে।

উত্তর – এস্কিমো।

মস এবং লিচেন দেখা যায় – (নিরক্ষীয় / মরু / তুন্দ্রা / ভূমধ্যসাগরীয়) জলবায়ু অঞ্চলে।

উত্তর – তুন্দ্রা।

(ইগলু / টিউপিক / ইয়াকুত) কোনো বাসস্থান নয়।

উত্তর – ইয়াকুত।

দু-এক কথায় উত্তর দাও

নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অপর নাম কী?

নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অপর নাম – নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অঞ্চল।

আমাজন ও কঙ্গো নদী অববাহিকায় কোন্ জলবায়ু লক্ষ করা যায়?

আমাজন ও কঙ্গো নদী অববাহিকায় নিরক্ষীয় জলবায়ু লক্ষ করা যায়।

নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বার্ষিক গড় উষ্ণতা কত?

নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বার্ষিক গড় উষ্ণতা 27°C।

আমাজন নদী অববাহিকার ঘন বৃষ্টি অরণ্যের নাম কী?

আমাজন নদী অববাহিকার ঘন বৃষ্টি অরণ্যের নাম সেলভা।

চাঁদোয়া দেখা যায় কোন্ অরণ্যে?

চাঁদোয়া দেখা যায় নিরক্ষীয় বৃষ্টি অরণ্যে / নিরক্ষীয় জলবায়ু অরণ্যে।

নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অধিবাসীরা কোন্ ধরনের কৃষিকাজ বেশি করে থাকে?

নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অধিবাসীরা স্থানান্তর ধরনের কৃষিকাজ বেশি করে থাকে।

ট্রান্স আমাজন হাইওয়ে গড়ে ওঠে কত সালে?

ট্রান্স আমাজন হাইওয়ে গড়ে ওঠে 1970 সালে।

কুমেরু অঞ্চলে মেরুপ্রভাকে কী বলে?

কুমেরু অঞ্চলে মেরুপ্রভাকে কুমেরুপ্রভা / অরোরা অস্ট্রালিস বলে।

শীতকালে মৌসুমি বায়ুর প্রভাবে ভারতের কোথায় বৃষ্টি হয়?

শীতকালে মৌসুমি বায়ুর প্রভাবে ভারতের করমণ্ডল উপকূলে বৃষ্টি হয়।

শীতকালে পাকিস্তানে কীসের প্রভাবে তুষারপাত হয়?

শীতকালে পাকিস্তানে পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে তুষারপাত হয়।

পৃথিবীর সর্বাধিক বৃষ্টি হয় মৌসিনরামে। এই বৃষ্টি কোন্ বায়ুর প্রভাবে হয়? এই বৃষ্টিপাতের পরিমাণ কত?

পৃথিবীর সর্বাধিক বৃষ্টি হয় মৌসিনরামে। এই বৃষ্টি দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে হয়। এর বার্ষিক গড় বৃষ্টিপাত 1187 সেমি।

রয়েল বেঙ্গল টাইগার কোথায় দেখা যায়?

রয়েল বেঙ্গল টাইগার সুন্দরবনে দেখা যায়।

উত্তর গোলার্ধের শীতলতম স্থান কোনটি?

উত্তর গোলার্ধের শীতলতম স্থান হলো ভারখয়ানস্ক (তুন্দ্রা জলবায়ুর অন্তর্গত)।

‘ফলের ঝুড়ি’ বলা হয় কোন্ জলবায়ু অঞ্চলকে?

‘ফলের ঝুড়ি’ বলা হয় ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে।

‘পৃথিবীর ফুসফুস’ কাকে বলে?

‘পৃথিবীর ফুসফুস’ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলকে বলে।

পিগমিরা কোন্ জলবায়ু অঞ্চলের অধিবাসী?

পিগমিরা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অধিবাসী।

নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের দুটি আদিবাসী সম্প্রদায়ের নাম লেখো।

নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের দুটি আদিবাসী সম্প্রদায়ের নাম – সেমাঙ ও রেড ইন্ডিয়ান।

গ্রিসে প্রধানত কোন্ জলবায়ু দেখা যায়?

গ্রিসে প্রধানত ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়।

ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কোন্ বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টি হয়?

ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে পশ্চিমা বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টি হয়।

কোন্ জলবায়ু অঞ্চলকে ‘শীতকালীন বৃষ্টিপাতের দেশ’ বলা হয়?

ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে ‘শীতকালীন বৃষ্টিপাতের দেশ’ বলা হয়।

ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের প্রতিফলক বৃক্ষ কোনটি?

ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের প্রতিফলক বৃক্ষ হলো জলপাই।

সেলভা অরণ্য কোন্ জলবায়ু অঞ্চলে দেখা যায়?

সেলভা অরণ্য নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে দেখা যায়।

দক্ষিণ ভারত কী চাষের জন্য বিখ্যাত?

দক্ষিণ ভারত কফি / মশলা চাষের জন্য বিখ্যাত।

মৌসুমি জলবায়ু অঞ্চলে উৎপাদিত একটি বাগিচা ফসলের নাম লেখো।

মৌসুমি জলবায়ু অঞ্চলে উৎপাদিত একটি বাগিচা ফসলের নাম হল চা।

মৌসুমি জলবায়ু অঞ্চলে উৎপাদিত একটি তন্তু ফসলের নাম লেখো।

মৌসুমি জলবায়ু অঞ্চলে উৎপাদিত একটি তন্তু ফসলের নাম হলো পাট / কার্পাস।

হলিউড কোন্ জলবায়ু অঞ্চলে অবস্থিত?

হলিউড ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত।

ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের প্রধান শিল্প কী?

ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের প্রধান শিল্প হল সুরা / মদ শিল্প।

এস্কিমোদের চামড়ার তৈরি জ্যাকেটের নাম কী?

এস্কিমোদের চামড়ার তৈরি জ্যাকেটের নাম হলো পারগা।

ক্যাচে (Cache) কী?

ক্যাচে (Cache) হলো মাছ-মাংস সঞ্চয়ের স্থান।

কোন্ পশুকে ‘তুন্দ্রার সম্রাট’ বলা হয়?

শ্বেত ভল্লুক পশুকে ‘তুন্দ্রার সম্রাট’ বলা হয়।

বরফের ওপর ‘শ্বাসছিদ্র’ দেখে কোন্ মাছ শিকার করা হয়?

বরফের ওপর ‘শ্বাসছিদ্র’ দেখে সিলমাছ শিকার করা হয়।

আমি কোনো নির্দিষ্ট সীমারেখা দ্বারা আবদ্ধ নই। আমার মধ্যে জলবায়ুর উপাদানগুলির বৈশিষ্ট্য সমপ্রকৃতির। আমি কে?

জলবায়ু অঞ্চল।

পৃথিবীর মাঝ বরাবর আমার বাস। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি প্রজাতির উদ্ভিদ ও প্রাণী আমার মধ্যে থাকে। আমি কে?

নিরক্ষীয় বৃষ্টিঅরণ্য।

নিরক্ষরেখার উভয়দিকে 5°-10° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে আমি থাকি। আমার এখানে প্রতিদিন বিকালে প্রচুর পরিচলন বৃষ্টি হয়। আমি কে?

নিরক্ষীয় জলবায়ু অঞ্চল।

আমাজন অববাহিকার চিরসবুজ অরণ্য আমি। আমার তলদেশ স্যাঁতসেঁতে, অন্ধকারাচ্ছন্ন, লতাগুল্মে ভরা, অত্যন্ত দুর্গম। আমি কে?

সেলভা।

আমরা জাইরে অববাহিকার বৃষ্টি অরণ্যে বাস করি। আমাদের প্রধান জীবিকা ফলমূল সংগ্রহ ও পশু শিকার। আমরা কারা?

পিগমি।

আমার আগমন ও প্রত্যাগমন অত্যন্ত অনিশ্চিত। তাই আমার প্রবাহপথে খরা বা বন্যা দেখা যায়। আমি কে?

মৌসুমি বায়ু।

সুন্দরী, গরান, গেঁওয়া নিয়ে আমি উপকূল অঞ্চলে থাকি। পশ্চিমবঙ্গে সবাই আমাকে সুন্দরবন বলে। আমি কে?

ম্যানগ্রোভ অরণ্য।

মৌসুমি জলবায়ু অঞ্চলে আমরা বেশি থাকি। শুষ্ক শীতকালে আমাদের পাতা ঝরে যায়। আমরা কারা?

পর্ণমোচী উদ্ভিদ।

শূন্যস্থান পূরণ করো।

একই অক্ষাংশীয় অঞ্চলের ___ একই রকমের হয়।

উত্তর – একই অক্ষাংশীয় অঞ্চলের জলবায়ু একই রকমের হয়।

দুটি জলবায়ু অঞ্চলের মধ্যে সাধারণত একটা ___ অঞ্চল থাকে।

উত্তর – দুটি জলবায়ু অঞ্চলের মধ্যে সাধারণত একটা পরিবর্তনশীল অঞ্চল থাকে।

ক্রান্তীয় অঞ্চলের তৃণভূমির নাম ___।

উত্তর – ক্রান্তীয় অঞ্চলের তৃণভূমির নাম সাভানা

নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সারাবছর ___ ঋতু বিরাজ করে।

উত্তর – নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সারাবছর উষ্ণ-আর্দ্র গ্রীষ্ম ঋতু বিরাজ করে।

___ অরণ্যে উদ্ভিদ প্রজাতির সংখ্যা সবচেয়ে বেশি।

উত্তর – নিরক্ষীয় বৃষ্টি অরণ্যে উদ্ভিদ প্রজাতির সংখ্যা সবচেয়ে বেশি।

জৈববৈচিত্র্য সবচেয়ে বেশি ___ জলবায়ু অঞ্চলে।

উত্তর – জৈববৈচিত্র্য সবচেয়ে বেশি নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে।

ইউরেশিয়ার সাইবেরিয়ায় ___ উপজাতির মানুষ বেশি বাস করে।

উত্তর – ইউরেশিয়ার সাইবেরিয়ায় স্যামোয়েদ / ইয়াকুত উপজাতির মানুষ বেশি বাস করে।

নিরক্ষীয় অঞ্চলে ___ কৃষির মাধ্যমে রবার, কোকো প্রভৃতি চাষ করা হয়।

উত্তর – নিরক্ষীয় অঞ্চলে বাগিচা কৃষির মাধ্যমে রবার, কোকো প্রভৃতি চাষ করা হয়।

গ্রিনল্যান্ড ___ জলবায়ুর অন্তর্গত।

উত্তর – গ্রিনল্যান্ড তুন্দ্রা জলবায়ুর অন্তর্গত।

দক্ষিণ আফ্রিকার কেপটাউন ___ জলবায়ুর অর্ন্তগত।

উত্তর – দক্ষিণ আফ্রিকার কেপটাউন ভূমধ্যসাগরীয় জলবায়ুর অর্ন্তগত।

‘নিশীথ সূর্যের দেশ’ হ্যামারফেস্ট বন্দরের অক্ষাংশ ___।

উত্তর – ‘নিশীথ সূর্যের দেশ’ হ্যামারফেস্ট বন্দরের অক্ষাংশ 70°30′ উত্তর

মৌসুমি বৃষ্টিপাতের অনিশ্চয়তার জন্য সৃষ্ট প্রাকৃতিক বিপর্যয় হল ___ ও ___।

উত্তর – মৌসুমি বৃষ্টিপাতের অনিশ্চয়তার জন্য সৃষ্ট প্রাকৃতিক বিপর্যয় হল খরাবন্যা

মৌসুমি জলবায়ু অঞ্চল পৃথিবীর শ্রেষ্ঠ ___ ও ___ উৎপাদক অঞ্চল।

উত্তর – মৌসুমি জলবায়ু অঞ্চল পৃথিবীর শ্রেষ্ঠ ধানপাট উৎপাদক অঞ্চল।

___ জলবায়ু অঞ্চল খনিজ সম্পদে সমৃদ্ধ।

উত্তর – মৌসুমি জলবায়ু অঞ্চল খনিজ সম্পদে সমৃদ্ধ।

এশিয়ার ___ অংশে তুন্দ্রা জলবায়ু দেখা যায়।

উত্তর – এশিয়ার উত্তর অংশে তুন্দ্রা জলবায়ু দেখা যায়।

সিলমাছের চামড়ায় তৈরি তাঁবুকে ___ বলে।

উত্তর – সিলমাছের চামড়ায় তৈরি তাঁবুকে টিউপিক বলে।

কঙ্গো অববাহিকা ___ জলবায়ুর অন্তর্গত।

উত্তর – কঙ্গো অববাহিকা নিরক্ষীয় জলবায়ুর অন্তর্গত।

স্বল্পস্থায়ী শীতল গ্রীষ্মকাল এবং দীর্ঘস্থায়ী হিমশীতল শীতকাল ___ জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য।

উত্তর – স্বল্পস্থায়ী শীতল গ্রীষ্মকাল এবং দীর্ঘস্থায়ী হিমশীতল শীতকাল তুন্দ্রা জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য।

“সাইবেরিয়ার ভ্লাডিভস্টক থেকে সেন্ট পিটার্সবার্গ পর্যন্ত ___ নির্মিত হয়েছে।

উত্তর – “সাইবেরিয়ার ভ্লাডিভস্টক থেকে সেন্ট পিটার্সবার্গ পর্যন্ত রেলপথ নির্মিত হয়েছে।

আমাজন অববাহিকার প্রধান অধিবাসী হল ___।

উত্তর – আমাজন অববাহিকার প্রধান অধিবাসী হল রেড ইন্ডিয়ান

তুন্দ্রা অঞ্চলের উল্লেখযোগ্য উদ্ভিদ হল ___।

উত্তর – তুন্দ্রা অঞ্চলের উল্লেখযোগ্য উদ্ভিদ হল শৈবাল

থাইল্যান্ড, ভিয়েতনাম ___ জলবায়ু অঞ্চলের অন্তর্গত।

উত্তর – থাইল্যান্ড, ভিয়েতনাম মৌসুমি জলবায়ু অঞ্চলের অন্তর্গত।

শীত ও গ্রীষ্মে বিপরীতমুখী বায়ুপ্রবাহ দেখা যায় ___ জলবায়ুতে।

উত্তর – শীত ও গ্রীষ্মে বিপরীতমুখী বায়ুপ্রবাহ দেখা যায় মৌসুমি জলবায়ুতে।

মৌসুমি জলবায়ু অঞ্চলের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ ___ সেমি।

উত্তর – মৌসুমি জলবায়ু অঞ্চলের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 200-300 সেমি।

ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ ___ সেমি।

উত্তর – ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 25-150 সেমি।

ঠিক-ভুল নির্বাচন করো।

মৌসুমি জলবায়ু অঞ্চলে প্রচুর পরিচলন বৃষ্টি হয়।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে।

নিরক্ষীয় জলবায়ু অঞ্চল উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব আয়ন বায়ুর মিলন অঞ্চল।

উত্তর – ঠিক [✓]

নিরক্ষীয় বৃষ্টিঅরণ্যের তলদেশ অত্যন্ত পরিষ্কার।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – অপরিচ্ছন্ন ও স্যাঁতসেঁতে।

পৃথিবীর অত্যন্ত দুর্গম অরণ্য হল নিরক্ষীয় চিরহরিৎ অরণ্য।

উত্তর – ঠিক [✓]

মৌসুমি জলবায়ু অঞ্চলে শীতকালে প্রচুর বৃষ্টি হয়।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – গ্রীষ্মকালে।

আয়ন বায়ু ও পশ্চিমা বায়ু – এই দুই বায়ু প্রভাবিত অঞ্চল ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল।

উত্তর – ঠিক [✓]

কম বৃষ্টিপাতযুক্ত শুষ্ক অঞ্চলে ক্যাকটাস জাতীয় কাঁটাঝোপ দেখা যায়।

উত্তর – ঠিক [✓]

ভূমির উচ্চতার সঙ্গে জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের চরিত্র পরিবর্তন হয়।

উত্তর – ঠিক [✓]

মৌসুমি জলবায়ু অঞ্চলে শরৎকালে গভীর নিম্নচাপের কারণে প্রবল ঝড়বৃষ্টি হয়ে থাকে।

উত্তর – ঠিক [✓]

এস্কিমোদের প্রধান জীবিকা পশুপালন।

উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – শিকার।

বৈসাদৃশ্যটি খুঁজে বার করো।

(শাল / সেগুন / রবার / ইউক্যালিপটাস) – ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চলের উদ্ভিদ।

উত্তর – রবার।
বৈসাদৃশ্যের কারণ – নিরক্ষীয় জলবায়ুর উদ্ভিদ।

(পেঙ্গুইন / বাঘ / সিংহ / গন্ডার) – মৌসুমি জলবায়ুতে দেখা যায়।

উত্তর – পেঙ্গুইন।
বৈসাদৃশ্যের কারণ – তুন্দ্রা অঞ্চলের প্রাণী।

(ভারত / ইটালি / ফ্রান্স / চীন) – ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্তর্গত।

উত্তর – ভারত।
বৈসাদৃশ্যের কারণ – মৌসুমি জলবায়ুর দেশ।

মৌসুমি জলবায়ুর বৃষ্টিবহুল মাসগুলি হল – (জুন / জুলাই / ডিসেম্বর / ফেব্রুয়ারি)।

উত্তর – ডিসেম্বর।
বৈসাদৃশ্যের কারণ – শীতকাল।

এশিয়ার (তুরস্ক / স্পেন / ইজরায়েল / নরওয়ে) – ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়।

উত্তর – স্পেন।
বৈসাদৃশ্যের কারণ – ইউরোপীয় দেশ।

সম্পর্ক নির্ধারণ করো।

নিরক্ষীয় বৃষ্টিঅরণ্য : চিরহরিৎ :: মৌসুমি অরণ্য : ___।

উত্তর – নিরক্ষীয় বৃষ্টিঅরণ্য : চিরহরিৎ :: মৌসুমি অরণ্য : পর্ণমোচী

নিরক্ষীয় অঞ্চলের রাত্রি : ___ :: তুন্দ্রা অঞ্চলের রাত্রি : মেরুপ্রভা।

উত্তর – নিরক্ষীয় অঞ্চলের রাত্রি : ক্রান্তীয় শীতকাল :: তুন্দ্রা অঞ্চলের রাত্রি : মেরুপ্রভা।

ওরাং-ওটাং : নিরক্ষীয় অঞ্চল :: সিন্ধুঘোটক : ___।

উত্তর – ওরাং-ওটাং : নিরক্ষীয় অঞ্চল :: সিন্ধুঘোটক : তুন্দ্রা অঞ্চল

নিরক্ষীয় জলবায়ু : পরিচলন বৃষ্টিপাত :: মৌসুমি জলবায়ু : ___।

উত্তর – নিরক্ষীয় জলবায়ু : পরিচলন বৃষ্টিপাত :: মৌসুমি জলবায়ু : শৈলোৎক্ষেপ বৃষ্টি

জাইরে অববাহিকা : ___ :: সাইবেরিয়া : ইয়াকুত।

উত্তর – জাইরে অববাহিকা : পিগমি :: সাইবেরিয়া : ইয়াকুত।

স্পেন : ___ :: ভারত : মৌসুমি জলবায়ু।

উত্তর – স্পেন : ভূমধ্যসাগরীয় জলবায়ু :: ভারত : মৌসুমি জলবায়ু।

দক্ষিণ আমেরিকা : আমাজন হাইওয়ে :: ___ : আলাস্কা হাইওয়ে।

উত্তর – দক্ষিণ আমেরিকা : আমাজন হাইওয়ে :: উত্তর আমেরিকা : আলাস্কা হাইওয়ে।

ম্যানগ্রোভ অরণ্য : উপকূল অঞ্চল :: ক্যাকটাস : ___।

উত্তর – ম্যানগ্রোভ অরণ্য : উপকূল অঞ্চল :: ক্যাকটাস : মরু অঞ্চল

বামদিকের সঙ্গে ডানদিক মেলাও।

বামদিকডানদিকউত্তর
1. নিরক্ষীয় জলবায়ুi. আর্দ্র গ্রীষ্মকাল1. → iii.
2. মৌসুমি জলবায়ুii. স্বল্পস্থায়ী গ্রীষ্মকাল2. → i.
3. ভূমধ্যসাগরীয় জলবায়ুiii. উষ্ণ-আর্দ্র গ্রীষ্মকাল3. → iv.
4. তুন্দ্রা জলবায়ুiv. শুষ্ক গ্রীষ্মকাল4. → ii.
5. বনজ সম্পদ সংগ্রহv. তুন্দ্রা জলবায়ু অঞ্চল5. → vi.
6. পশু ও মৎস্যশিকারvi. মৌসুমি জলবায়ু অঞ্চল6. → v.

আমরা আমাদের আর্টিকেলে অষ্টম শ্রেণির ভূগোলের ষষ্ঠ অধ্যায় ‘জলবায়ু অঞ্চল’ থেকে কিছু ‘অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো অষ্টম শ্রেণির ভূগোল পরীক্ষার জন্য বা চাকরির পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নগুলি অষ্টম শ্রেণির পরীক্ষা বা চাকরির পরীক্ষায় প্রায় দেখা যায়। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে।

আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা হলে, আপনারা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া নিচে আমাদের এই পোস্টটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, যাদের এটি প্রয়োজন হতে পারে। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

নির্মিতি ব্যাকরণ - এক শব্দের একাধিক অর্থে প্রয়োগ - অষ্টম শ্রেণি - বাংলা

অষ্টম শ্রেণি বাংলা – নির্মিতি ব্যাকরণ – এক শব্দের একাধিক অর্থে প্রয়োগ

নির্মিতি ব্যাকরণ - বাংলা প্রবাদ - অষ্টম শ্রেণি - বাংলা

অষ্টম শ্রেণি – বাংলা – নির্মিতি ব্যাকরণ – বাংলা প্রবাদ

অষ্টম শ্রেণি বাংলা - ছোটোদের পথের পাঁচালী - সঠিক উত্তর নির্বাচন করো

অষ্টম শ্রেণি বাংলা – ছোটোদের পথের পাঁচালী – সঠিক উত্তর নির্বাচন করো

About The Author

Souvick

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – কার দৌড় কদ্দূর – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কার দৌড় কদ্দূর – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কার দৌড় কদ্দূর – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কার দৌড় কদ্দূর – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – আজি দখিন-দুয়ার খোলা – বিষয়সংক্ষেপ