এই আর্টিকলে আমরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় ‘জীবন সংগঠনের স্তর’ -এর অন্তর্গত ‘কোশ’ অংশের গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) -এর সিলেবাস অনুযায়ী আসন্ন ইউনিট টেস্ট বা স্কুল পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্রশ্নগুলো অত্যন্ত জরুরি।

নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
সঠিক উত্তরটি নির্বাচন করো
কোশ আবিষ্কার করেন –
- লিউয়েন হক
- রবার্ট হুক
- রবার্ট ব্রাউন
- ক্যামিলো গলগি
উত্তর – 2. রবার্ট হুক
নীচের কোনটি প্রোক্যারিওটিক কোশ নয়? –
- মাইকোপ্লাজমা
- অ্যানাবিনা
- অ্যামিবা
- ব্যাকটেরিয়া
উত্তর – 3. অ্যামিবা
কোনটি প্রোক্যারিওটিক কোশে থাকে না? –
- কোশপর্দা
- কোশপ্রাচীর
- সুগঠিত নিউক্লিয়াস
- রাইবোজোম
উত্তর – 3. সুগঠিত নিউক্লিয়াস
ব্যাকটেরিয়া কোশপ্রাচীরের প্রধান উপাদান হল –
- সেলুলোজ
- পেকটিন
- হেমিসেলুলোজ
- পেপটাইডোগ্লাইকান
উত্তর – 4. পেপটাইডোগ্লাইকান
উদ্ভিদকোশে সবথেকে বাইরের আবরণটি হল –
- কোশপর্দা
- কোশপ্রাচীর
- নিউক্লিওপর্দা
- ক্যাপসুল
উত্তর – 2. কোশপ্রাচীর
উদ্ভিদ কোশপ্রাচীরের মুখ্য উপাদানটি হল –
- সেলুলোজ
- হেমিসেলুলোজ
- পেপটাইডোগ্লাইক্যান
- কাইটিন
উত্তর – 1. সেলুলোজ
কোশপ্রাচীর অনুপস্থিত –
- শৈবালে
- ছত্রাকে
- প্রাণীকোশে
- ব্যাকটেরিয়াতে
উত্তর – 3. প্রাণীকোশে
কোশপর্দাকে P-L-P ত্রিস্তরীয় পর্দারূপে কোন্ বিজ্ঞানী অভিহিত করেন? –
- স্লেইডেন
- রবার্টসন
- ড্যানিয়েল
- স্মিথ
উত্তর – 2. রবার্টসন
কোশপর্দার উপাদান হিসেবে উপস্থিত লিপিডটি হল –
- মিউকোলিপিড
- ফসফোলিপিড
- সালফোলিপিড
- মিউকোপলিস্যাকারাইড
উত্তর – 2. ফসফোলিপিড
কোশপর্দা হল –
- অভেদ্য
- প্রভেদক ভেদ্য
- ভেদ্য
- অর্ধভেদ্য
উত্তর – 2. প্রভেদক ভেদ্য
‘কোশপর্দা প্রভেদকভেদ্য পর্দা’ -এর অর্থ হল –
- এটি সমস্ত উপাদানের চলাচলে সহায়তা করে
- কেবলমাত্র কিছু নির্দিষ্ট উপাদান চলাচলে সহায়তা করতে দেয়
- শুধু জল চলাচল করতে দেয়
- কেবল আয়ন চলাচল করতে দেয়
উত্তর – 2. কেবলমাত্র কিছু নির্দিষ্ট উপাদান চলাচলে সহায়তা করতে দেয়
কোশপর্দার গঠনকে যদি শীতল সাগরে ভাসমান হিমবাহের সঙ্গে তুলনা করা যায় তবে কোন্ মডেলটির কথা উল্লেখ করতে হবে? –
- একক পর্দা মডেল
- দ্বি-একক পর্দা মডেল
- ফ্লুইড মোজেইক মডেল
- ড্যানিয়েল ও ডেভসন মডেল
উত্তর – 3. ফ্লুইড মোজেইক মডেল
প্রাণীকোশের প্রোটোপ্লাজম সংলগ্ন আবরণটি হল –
- সেলকোট
- গ্লাইকোক্যালিক্স
- কোশপর্দা
- কোশপ্রাচীর
উত্তর – 3. কোশপর্দা
উদ্ভিদকোশে কোশান্তর সংযোগ স্থাপিত হয় কোনটির দ্বারা? –
- গ্যাপ জাংশন
- টাইট জাংশন
- ডেসমোজোম
- প্লাজমোডেসমাটা
উত্তর – 4. প্লাজমোডেসমাটা
প্লাজমোডেসমাটা সাহায্য করে –
- খাদ্য পরিবহণে
- খনিজ লবণ পরিবহণে
- উদ্ভিদ হরমোন পরিবহণে
- সবগুলিই পরিবহণে
উত্তর – 4. সবগুলিই পরিবহণে
অনুন্নত নিউক্লিয়াস দেখতে পাওয়া যায় –
- ব্যাকটেরিয়াতে
- ক্লোরেল্লাতে
- মানুষে
- স্পাইরোগাইরায়
উত্তর – 1. ব্যাকটেরিয়াতে
নিউক্লিয়াসের ধাত্রের নাম –
- প্রোটোপ্লাজম
- স্ট্রোমা
- ক্যারিওলিম্ফ
- হায়ালোপ্লাজম
উত্তর – 3. ক্যারিওলিম্ফ
নিউক্লিওপর্দা হল –
- দ্বিত্রকক ও রন্ধ্রযুক্ত
- দ্বিএকক ও রন্ধ্রবিহীন
- একক ও রন্ধ্রযুক্ত
- একক ও রন্ধ্রবিহীন
উত্তর – 1. দ্বিএকক ও রন্ধ্রযুক্ত
নিউক্লিয়াস ব্যতীত যে দুটি অঙ্গাণুতে DNA উপস্থিত তা হল –
- মাইটোকনড্রিয়া ও প্লাস্টিড
- মাইটোকনড্রিয়া ও গলগিবডি
- গলগিবডি ও রাইবোজোম
- রাইবোজোম ও প্লাস্টিড
উত্তর – 1. মাইটোকনড্রিয়া ও প্লাস্টিড
কোনটিতে DNA থাকে? –
- মাইটোকনড্রিয়া
- রাইবোজোম
- সেন্ট্রোজোম
- গলগিবডি
উত্তর – 1. মাইটোকনড্রিয়া
যে কোশ অঙ্গাণুতে DNA অনুপস্থিত তা হল –
- নিউক্লিয়াস
- রাইবোজোম
- মাইটোকনড্রিয়া
- প্লাস্টিড
উত্তর – 2. রাইবোজোম
RNA থেকে DNA তৈরির ঘটনাটি হল –
- ট্রান্সলেশন
- রিভার্স ট্রান্সক্রিপশন
- ট্রান্সক্রিপশন
- রেপ্লিকেশন
উত্তর – 2. রিভার্স ট্রান্সক্রিপশন
নীচের কোন্ কোশীয় অঙ্গাণু কোশপর্দা থেকে নিউক্লিয় পর্দা পর্যন্ত বিস্তৃত থাকে –
- গলগিবডি
- লাইসোজোম
- এন্ডোপ্লাজমীয় জালিকা
- সেন্ট্রোজোম
উত্তর – 3. এন্ডোপ্লাজমীয় জালিকা
সাইটোপ্লাজমের কাঠামো গঠন করা কোন্ অঙ্গাণুর কাজ? –
- মাইটোকনড্রিয়া
- এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম
- রাইবোজোম
- সেন্ট্রোজোম
উত্তর – 2. এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম
কোনটি লিপিড সংশ্লেষের সঙ্গে জড়িত? –
- SER
- RER
- গলগি বডি
- রাইবোজোম
উত্তর – 1. SER
মাইটোকনড্রিয়ার অন্তঃপর্দার ভাঁজগুলিকে বলে –
- ল্যামেলা
- ক্রিস্টি
- থাইলাকয়েড
- মেসোজোম
উত্তর – 2. ক্রিস্টি
কোনটি কোশীয় অঙ্গাণু নয়? –
- পারক্সিজোম
- রাইবোজোম
- অক্সিজোম
- লাইসোজোম
উত্তর – 3. অক্সিজোম
কোন্ অঙ্গাণুতে রাইবোজোম থাকে? –
- মাইটোকনড্রিয়া
- ক্লোরোপ্লাস্ট
- লাইসোজোম
- গলগি বডি
উত্তর – 1. মাইটোকনড্রিয়া
মাইটোকনড্রিয়ার প্রধান কাজ –
- ক্ষরণ
- রেচন
- শ্বসন
- পাচন
উত্তর – 3. শ্বসন
রাইবোজোমের নামকরণ করেছিলেন বিজ্ঞানী –
- বেন্ডা
- ব্রাউন
- হেকেল
- প্যালাডে
উত্তর – 4. প্যালাডে
প্রোক্যারিওটিক কোশে যে প্রকৃতির রাইবোজোম থাকে তা হল –
- 55S
- 80S
- 70S
- 40S
উত্তর – 3. 70S
কোন্ অঙ্গাণুটি মানুষের কোশে ও ব্যাকটেরিয়া কোশে উপস্থিত থাকে? –
- লাইসোজোম
- রাইবোজোম
- গলগি বডি
- মাইটোকনড্রিয়া
উত্তর – 2. রাইবোজোম
রাইবোজোমের গঠনগত উপাদান হল –
- rRNA
- প্রোটিন
- rRNA ও প্রোটিন
- লিপিড ও rRNA
উত্তর – 3. rRNA ও প্রোটিন
প্রোটিন সংশ্লেষে সাহায্য করে কোন্ অঙ্গাণু? –
- লাইসোজোম
- রাইবোজোম
- গলগি বস্তু
- সেন্ট্রিওল
উত্তর – 2. রাইবোজোম
কোনটির জন্য এন্ডোপ্লাজমিক জালিকা অমসৃণ হয়? –
- লাইসোজোম
- পারক্সিজোম
- রাইবোজোম
- স্ফেরোজোম
উত্তর – 3. রাইবোজোম
কোনটিতে থাইলাকয়েড বর্তমান? –
- পারক্সিজোমে
- গলগি বডিতে
- ক্লোরোপ্লাস্টিডে
- নিউক্লিয়াসে
উত্তর – 3. ক্লোরোপ্লাস্টিডে
রঙিন ফুলের পাপড়িতে থাকে –
- ক্লোরোপ্লাস্ট
- অ্যামাইলোপ্লাস্ট
- অ্যালিউরোনপ্লাস্ট
- ক্রোমোপ্লাস্ট
উত্তর – 4. ক্রোমোপ্লাস্ট
এলাইওপ্লাস্টে সঞ্চিত থাকে –
- প্রোটিন
- লিপিড
- কার্বোহাইড্রেট
- খনিজ মৌল
উত্তর – 2. লিপিড
গলগি বস্তুর প্রধান কাজ –
- ক্ষরণ
- রেচন
- শ্বসন
- পাচন
উত্তর – 1. ক্ষরণ
শুক্রাণুর অ্যাক্রোজোম গঠনে কোন্ অঙ্গাণুটি সাহায্য করে? –
- গলগি বডি
- রাইবোজোম
- লাইসোজোম
- সেন্ট্রোজোম
উত্তর – 1. গলগি বডি
কোনটি গলগি বডির অংশ নয়? –
- ভ্যাকুওল
- টিউবিউল
- ভেসিকল
- সিস্টারনি
উত্তর – 2. টিউবিউল
উদ্ভিদকোশে গলগি বডিকে কোন্ নামে অভিহিত করা হয়? –
- স্ফেরোজোম
- লাইসোজোম
- ডিকটিওজোম
- সেন্ট্রোজোম
উত্তর – 3. ডিকটিওজোম
কোন্ অঙ্গাণুটি প্লিওমরফিক? –
- গলগি বডি
- রাইবোজোম
- মাইটোকনড্রিয়া
- প্লাস্টিড
উত্তর – 1. গলগি বডি
আর্দ্রবিশ্লেষক উৎসেচকযুক্ত কোশীয় অঙ্গাণুটি হল –
- রাইবোজোম
- গলগি বডি
- লাইসোজোম
- মাইটোকনড্রিয়া
উত্তর – 3. লাইসোজোম
কোনো কোশের ভেতর লাইসোজোমগুলি ফেটে গেলে কী ঘটবে? –
- কোশটির আয়তন কমে যাবে
- কোশটির আয়তন বেড়ে যাবে
- কোশটি অপরিবর্তিত থাকবে
- কোশটি মারা যাবে
উত্তর – 4. কোশটি মারা যাবে
কোন্ জোড়টি সঠিক নয়? –
- নিউক্লিয়াস – কোশের মস্তিষ্ক
- মাইটোকনড্রিয়া – কোশের শক্তিঘর
- ক্লোরোপ্লাস্ট – কোশের রান্নাঘর
- লাইসোজোম – ক্ষরণকারী দানা
উত্তর – 4. লাইসোজোম – ক্ষরণকারী দানা
কোশের সঞ্চয়ভাণ্ডার –
- গলগি বডি
- লাইসোজোম
- রাইবোজোম
- সেন্ট্রোজোম
উত্তর – 2. লাইসোজোম
লিংকার অংশ থাকে –
- রাইবোজোমে
- লাইসোজোমে
- সেন্ট্রিওলে
- কোশগহ্বরে
উত্তর – 3. সেন্ট্রিওলে
শুক্রাণুর পুচ্ছ গঠনে সাহায্য করে –
- গলগিবডি
- সেন্ট্রোজোম
- রাইবোজোম
- লাইসোজোম
উত্তর – 2. সেন্ট্রোজোম
কোশকে দৃঢ়তা দেয় –
- প্লাস্টিড
- মাইটোকনড্রিয়া
- মাইক্রোটিউবিউল
- গলগি বডি
উত্তর – 2. মাইক্রোটিউবিউল
মাইক্রোটিউবিউলের সাংগঠনিক উপাদান হল –
- ফ্ল্যাজেলিন প্রোটিন
- পিলিন প্রোটিন
- টিউবিউলিন প্রোটিন
- অ্যালবুমিন প্রোটিন
উত্তর – 3. টিউবিউলিন প্রোটিন
কোনটিতে মাইক্রোটিউবিউলস থাকে না? –
- শুক্রাণুর পুচ্ছে
- বেমতন্তুতে
- সাইটোস্কেলিটনে
- কোশপর্দাতে
উত্তর – 4. কোশপর্দাতে
কোনটি ভ্যাকুওলের কাজ নয়? –
- সঞ্চয়
- কোশ রসস্ফীতি ও যান্ত্রিক দৃঢ়তা প্রদান
- বর্জ্যপদার্থ নির্গমন
- গমন
উত্তর – 4. গমন
কোশদেহ থাকে –
- নেফ্রনে
- নিউরোগ্লিয়ায়
- নিউরোনে
- অ্যাক্সনে
উত্তর – 3. নিউরোনে
শূন্যস্থান পূরণ করো
1932 সালে ___ ও ___ ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন।
উত্তর – 1932 সালে নল ও রুসকা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন।
এককোশী প্রোক্যারিওটিক কোশকে ___ বলে।
উত্তর – এককোশী প্রোক্যারিওটিক কোশকে আদিকোশ বলে।
আদর্শ, সুগঠিত নিউক্লিয়াসযুক্ত কোশকে ___ বলে।
উত্তর – আদর্শ, সুগঠিত নিউক্লিয়াসযুক্ত কোশকে ইউক্যারিওটিক কোশ বলে।
প্লাজমা কোশের প্রধান কাজ হল ___।
উত্তর – প্লাজমা কোশের প্রধান কাজ হল দেহে অ্যান্টিবডি উৎপন্ন করা।
পাশাপাশি উদ্ভিদকোশ ___ দ্বারা ও পাশাপাশি প্রাণীকোশ ___ দ্বারা যুক্ত থাকে।
উত্তর – পাশাপাশি উদ্ভিদকোশ প্লাজমোডেসমাটা দ্বারা ও পাশাপাশি প্রাণীকোশ ডেসমোজোম দ্বারা যুক্ত থাকে।
যে পর্দা দ্বারা নির্বাচিত অণুগুলি কোশের মধ্যে প্রবেশ করে, তা হল ___।
উত্তর – যে পর্দা দ্বারা নির্বাচিত অণুগুলি কোশের মধ্যে প্রবেশ করে, তা হল অর্ধভেদ্য পর্দা।
কোশপর্দা তরল খাদ্য গ্রহণ করে ___ পদ্ধতিতে।
উত্তর – কোশপর্দা তরল খাদ্য গ্রহণ করে পিনোসাইটোসিস পদ্ধতিতে।
___ থাকায় কোশপর্দা অর্ধতরল ধর্ম প্রকাশ করে।
উত্তর – লিপিড (তরল) থাকায় কোশপর্দা অর্ধতরল ধর্ম প্রকাশ করে।
প্রোক্যারিওটিক কোশের প্রজননিক বস্তুটিকে বলে ___।
উত্তর – প্রোক্যারিওটিক কোশের প্রজননিক বস্তুটিকে বলে নিউক্লিওয়েড।
নিউক্লিয়াসবিহীন একটি উদ্ভিদকোশ হল ___।
উত্তর – নিউক্লিয়াসবিহীন একটি উদ্ভিদকোশ হল সিভনল।
নিউক্লিয়াসবিহীন একটি প্রাণীকোশ হল ___।
উত্তর – নিউক্লিয়াসবিহীন একটি প্রাণীকোশ হল লোহিত রক্তকণিকা।
পরিণত উদ্ভিদকোশে কোশগহ্বরকে ঘিরে সাইটোপ্লাজমের যে পাতলা স্তর থাকে তাকে বলে ___।
উত্তর – পরিণত উদ্ভিদকোশে কোশগহ্বরকে ঘিরে সাইটোপ্লাজমের যে পাতলা স্তর থাকে তাকে বলে প্রাইমরডিয়াল ইউট্রিকল।
কোশের ___ অংশ বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহকরূপে কাজ করে।
উত্তর – কোশের নিউক্লিয়াস অংশ বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহকরূপে কাজ করে।
___ কে ‘Call Centre’ বলা হয়।
উত্তর – নিউক্লিয়াস কে ‘Call Centre’ বলা হয়।
নিউক্লিয়াসের মধ্যে উপস্থিত ঘন গোলাকার বস্তুকে ___ বলে।
উত্তর – নিউক্লিয়াসের মধ্যে উপস্থিত ঘন গোলাকার বস্তুকে নিউক্লিওলাস বলে।
নিউক্লিয়জালিকা থেকে ___ উৎপন্ন হয়।
উত্তর – নিউক্লিয়জালিকা থেকে ক্রোমোজোম উৎপন্ন হয়।
ER থেকে সৃষ্টি হয় যে অঙ্গাণু তার নাম ___।
উত্তর – ER থেকে সৃষ্টি হয় যে অঙ্গাণু তার নাম গলগি বডি।
গলগি বডির কাছাকাছি যে অঞ্চলে কোনো কোশীয় অঙ্গাণু থাকে না তাকে ___ বলে।
উত্তর – গলগি বডির কাছাকাছি যে অঞ্চলে কোনো কোশীয় অঙ্গাণু থাকে না তাকে জোন অব এক্সক্লুশন বলে।
___ হল পর্দাবিহীন কোশীয় অঙ্গাণু যা নিউক্লিওলাস থেকে উৎপন্ন হয়।
উত্তর – রাইবোজোম হল পর্দাবিহীন কোশীয় অঙ্গাণু যা নিউক্লিওলাস থেকে উৎপন্ন হয়।
___ ‘ক্লডের দানা’ বলা হয়।
উত্তর – রাইবোজোমকে ‘ক্লডের দানা’ বলা হয়।
___ কোশে লাইসোজোম থাকে।
উত্তর – আদর্শ নিউক্লিয়াসযুক্ত প্রাণীকোশে লাইসোজোম থাকে।
RER ___ সংশ্লেষ করে ও SER ___ সংশ্লেষ করে।
উত্তর – RER প্রোটিন সংশ্লেষ করে ও SER ফ্যাট সংশ্লেষ করে।
অ্যামাইলোপ্লাস্টে ___ জমা থাকে।
উত্তর – অ্যামাইলোপ্লাস্টে শ্বেতসার জমা থাকে।
বর্ণহীন প্লাস্টিডকে বলে ___।
উত্তর – বর্ণহীন প্লাস্টিডকে বলে লিউকোপ্লাস্টিড।
কোশবিভাজনের সময় সেন্ট্রিওল ___ গঠন করে।
উত্তর – কোশবিভাজনের সময় সেন্ট্রিওল বেমতন্তু গঠন করে।
দুটি সেন্ট্রিওলকে একত্রে ___ বলে।
উত্তর – দুটি সেন্ট্রিওলকে একত্রে ডিপ্লোজোম বলে।
ভ্যাকুওলে যে তরল থাকে তাকে বলে ___।
উত্তর – ভ্যাকুওলে যে তরল থাকে তাকে বলে কোশরস।
ভ্যাকুওলকে ঘিরে অবস্থানকারী পর্দাকে ___ বলে।
উত্তর – ভ্যাকুওলকে ঘিরে অবস্থানকারী পর্দাকে টোনোপ্লাস্ট বলে।
ঠিক বা ভুল নির্বাচন করো
রবার্ট হুক সজীব কোশ পর্যবেক্ষণ করেন।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – মৃতকোশ।
সরল আলোক অণুবীক্ষণ যন্ত্রে লক্ষ্যবস্তুকে 15-20 গুণ বড়ো দেখায়।
উত্তর – ঠিক [✓]
যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্রে লক্ষ্যবস্তুর নিকটে উপস্থিত লেন্সটিকে অকিউলার লেন্স বলে।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – অবজেকটিভ লেন্স।
প্রোক্যারিওটিক কোশে সুগঠিত নিউক্লিয়াস থাকে।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – থাকে না।
ইউক্যারিওটিক কোশে রাইবোজোম থাকে।
উত্তর – ঠিক [✓]
প্রোটিস্টা রাজ্যভুক্ত সকল জীবকোশ প্রোক্যারিওটিক প্রজাতির।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর –এককোশী ইউক্যারিওটিক।
স্টেথোস্কোপ যন্ত্রের সাহায্যে কোশকে বড়ো করে দেখা যায়।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – অণুবীক্ষণ যন্ত্র।
কোশপ্রাচীরের মধ্যপর্দা গঠিত হয় সেলুলোজ দ্বারা।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – ক্যালশিয়াম ও ম্যাগনেশিয়াম পেকটেট।
PLP উদ্ভিদকোশের কোশপ্রাচীরের উপাদান।
উত্তর – ভুল
সঠিক উত্তর – পেপটাইডোগ্লাইকান।
কোশপ্রাচীর একপ্রকার ভেদ্য পর্দা।
উত্তর – ঠিক [✓]
কোশপর্দা থাকে বলে উদ্ভিদদেহে গুঁড়ি অংশ ভীষণ শক্ত হয়।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – কোশপ্রাচীর।
রোগজীবাণু ধ্বংসের সময় শ্বেত রক্তকণিকা ক্ষণপদ সৃষ্টি করে।
উত্তর – ঠিক [✓]
সাইটোপ্লাজম ও নিউক্লিয়াসকে একত্রে নিউরোপ্লাজম বলে।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – প্রোটোপ্লাজম।
লাইসোজোমকে কোশের ট্রাফিক পুলিশ বলা হয়।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – গলগি বডিকে।
স্ফেরোজোমকে উদ্ভিদকোশের লাইসোজোম বলে।
উত্তর – ঠিক [✓]
গলগি বডি কোশের ক্ষরণ নিয়ন্ত্রণ করে।
উত্তর – ঠিক
গলগিবডি ডিম্বাণুর অ্যাক্রোজোম গঠন করে।
উত্তর – ভুল [✓]
সঠিক উত্তর – শুক্রাণুর।
জাইমোজেন দানা অগ্ন্যাশয়ের কোশে থাকে।
উত্তর – ঠিক [✓]
রাইবোজোম একস্তরীয় পর্দাবিশিষ্ট অঙ্গাণু যা কোশের সাইটোপ্লাজমে থাকে।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – পর্দাবিহীন কোশ অঙ্গাণু।
80S রাইবোজোম থাকে প্রোক্যারিওটিক কোশে।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – ইউক্যারিওটিক।
মসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকার কাজ প্রোটিন সংশ্লেষ।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – কোলেস্টেরল সংশ্লেষ।
সেন্ট্রোজোম দ্বি-একক পর্দা দ্বারা পরিবেষ্টিত অঙ্গাণু।
উত্তর – ভুল [×]
সঠিক উত্তর – পর্দাবিহীন।
নিউক্লিয়াসের ধাত্রকে ক্যারিওলিম্ফ বলে।
উত্তর – ঠিক [✓]
কোশ বিভাজনের সময় ক্রোমাটিন জালিকা থেকে ক্রোমোজোম তৈরি হয়।
উত্তর – ঠিক[✓]
বামদিকের সঙ্গে ডানদিক মিল করো
| বামদিক | ডানদিক | উত্তর |
| 1. মাইটোকনড্রিয়া | (i) ইউক্যারিওটিক প্রকৃতির কোশের অঙ্গাণু | 1 → (iii) |
| 2. 80S রাইবোজোম | (ii) উদ্ভিদ কোশকে যান্ত্রিক দৃঢ়তা দেয় | 2 → (i) |
| 3. কোশপ্রাচীর | (iii) ATP উৎপাদন | 3 → (ii) |
| 4. ক্লোরোপ্লাস্টিড | (iv) কোশীয় পাচনে সাহায্য করে | 4 → (vi) |
| 5. লাইসোজোম | (v) ফ্যাগোসাইটোসিসে সাহায্য করে | 5 → (iv) |
| 6. কোশপর্দা | (vi) উদ্ভিদ দেহে খাদ্য তৈরি করে | 6 → (v) |
| (vii) প্রোক্যারিওটিক প্রকৃতির কোশের অঙ্গাণু |
| বামদিক | ডানদিক | উত্তর |
| 1. প্রোটিন তৈরিতে সাহায্য করে | (i) মাইটোকনড্রিয়া | 1 → (v) |
| 2. কোশের নানা উপাদান সংশ্লেষ, সঞ্চয় ও ক্ষরণ করতে সাহায্য করে | (ii) সেন্ট্রোজোম ও লাইসোজোম | 2 → (vii) |
| 3. উদ্ভিদকোশে খাদ্য সংশ্লেষ ও ভাঙন (দুটি অঙ্গাণু বিপরীত কাজ করে) | (iii) রাইবোজোম ও লাইসোজোম | 3 → (vi) |
| 4. প্রাণীকোশে প্রোটিন সংশ্লেষ ও প্রোটিন পাচন (দুটি অঙ্গাণু বিপরীত কাজ করে) | (iv) গলগি বস্তু | 4 → (iii) |
| 5. নখ ও চুলের প্রান্তদেশের কোশে সক্রিয় অঙ্গাণু যে নখ ও চুলের বৃদ্ধি ঘটায় | (v) রাইবোজোম | 5 → (ix) |
| 6. শ্বেত রক্তকণিকা যে অঙ্গাণুর সাহায্যে রোগজীবাণুর পাচন ঘটায় | (vi) প্লাস্টিড ও মাইটোকনড্রিয়া | 6 → (viii) |
| 7. খাবার পরে পরেই পাকস্থলীর উৎসেচক ক্ষরণকারী কোশে যে অঙ্গাণুর সংখ্যা বেড়ে যায় | (vii) এন্ডোপ্লাজমীয় জালিকা | 7 → (iv) |
| 8. যে কোশীয় অঙ্গাণুর জন্য হাত-পায়ের পেশিকোশে বেশি সংকোচন ঘটে | (viii) লাইসোজোম | 8 → (i) |
| (ix) সেন্ট্রোজোম |
সম্পর্ক নির্ধারণ করো
নিম্নলিখিত অঙ্গাণুগলি কোন্ অংশ থেকে উৎপন্ন হয় লেখো।
গলগি বডি – মাইটোকনড্রিয়া/কোশপর্দা/এন্ডোপ্লাজমীয় জালিকা।
উত্তর – এন্ডোপ্লাজমীয় জালিকা
লাইসোজোম – সেন্ট্রোজোম/গলগি বডি/এন্ডোপ্লাজমীয় জালিকা ও গলগি বডি।
উত্তর – এন্ডোপ্লাজমীয় জালিকা ও গলগি বডি
রাইবোজোম – নিউক্লিয়াস/সেন্ট্রোজোম/লাইসোজোম।
উত্তর – নিউক্লিয়াস
প্রাণীকোশের ভ্যাকুওল – এন্ডোপ্লাজমীয় জালিকা/গলগি বডি/লাইসোজোম।
উত্তর – লাইসোজোম
সমানুপাত নির্ণয় করো
মাইটোকনড্রিয়া : ক্রিস্টি : : ক্লোরোপ্লাস্টিড : ___।
উত্তর – মাইটোকনড্রিয়া : ক্রিস্টি : : ক্লোরোপ্লাস্টিড : গ্রাণা।
ব্যাকটেরিয়া : প্রোক্যারিওটিক কোশ : : পেশিকোশ : ___।
উত্তর – ব্যাকটেরিয়া : প্রোক্যারিওটিক কোশ : : পেশিকোশ : ইউক্যারিওটিক কোশ।
প্রোটিন কারখানা : রাইবোজোম : : কোশের মস্তিষ্ক : ___।
উত্তর – প্রোটিন কারখানা : রাইবোজোম : : কোশের মস্তিষ্ক : নিউক্লিয়াস।
শ্বসন : মাইটোকনড্রিয়া : : ক্ষরণ : ___।
উত্তর – শ্বসন : মাইটোকনড্রিয়া : : ক্ষরণ : গলগি বডি।
মানুষ : বহুকোশী : : অ্যামিবা : ___।
উত্তর – মানুষ : বহুকোশী : : অ্যামিবা : এককোশী।
কোশপ্রাচীর : মৃত : : কোশপর্দা : ___।
উত্তর – কোশপ্রাচীর : মৃত : : কোশপর্দা : সজীব।
ক্লোরোপ্লাস্ট : সালোকংসশ্লেষ : : রাইবোজোম : ___।
উত্তর – ক্লোরোপ্লাস্ট : সালোকংসশ্লেষ : : রাইবোজোম : প্রোটিন সংশ্লেষ।
কোশপ্রাচীর : ভেদ্য : : কোশপর্দা : ___।
উত্তর – কোশপ্রাচীর : ভেদ্য : : কোশপর্দা : অর্ধভেদ্য।
মাইটোকনড্রিয়া : শ্বসন উৎসেচক : : লাইসোজোম : ___।
উত্তর – মাইটোকনড্রিয়া : শ্বসন উৎসেচক : : লাইসোজোম : আর্দ্র বিশ্লেষণ উৎসেচক।
বোধমূলক প্রশ্নোত্তর
আমি ‘কোশের শক্তিঘর’। আমাকে চেনো এবং কেন আমাকে শক্তিঘর বলা হয় তা যুক্তিসহ লেখো।
‘কোশের শক্তিঘর’ হল মাইটোকনড্রিয়া (Mitochondrion; গ্রিকশব্দ Mito = সুতো, Chondrion = দানা)। মাইটোকনড্রিয়ায় উপস্থিত উৎসেচকের সাহায্যে অক্সিজেনের উপস্থিতিতে খাদ্যবস্তুর সম্পূর্ণ জারণ ঘটে ও খাদ্যস্থিত স্থৈতিক শক্তি গতিশক্তি রূপে সম্পূর্ণভাবে মুক্ত হয়। মুক্ত শক্তি ATP -এর মধ্যে আবদ্ধ হয়। উচ্চশক্তিধর যৌগ ATP (অ্যাডিনোসিন ট্রাইফসফেট) উৎপাদন ও সঞ্চয় করে রাখার জন্য মাইটোকনড্রিয়াকে ‘কোশের শক্তিঘর’ (Powerhouse of the cell) বলা হয়।
অগ্ন্যাশয় কোশ, যকৃৎ কোশে আমাকে বেশি সংখ্যায় পাওয়া গেলেও পেশিকোশে আমি সংখ্যায় খুব কম থাকি। আমার পরিচয় দাও এবং আমার এরূপ অবস্থানের কারণ দেখাও।
অগ্ন্যাশয় কোশ, যকৃৎ কোশে গলগি বডি বেশি সংখ্যায় পাওয়া গেলেও পেশিকোশে গলগি বডির সংখ্যা কম থাকে।
ভিন্ন সংখ্যায় ওই অবস্থানের কারণ – গলগি বডি কোশে ক্ষরণ কাজের সঙ্গে যুক্ত থাকে। অগ্ন্যাশয় ও যকৃৎকোশে ক্ষরণ কাজ বেশি বলে গলগি বডি ওই সমস্ত কোশে বেশি থাকে। কিন্তু পেশিকোশ প্রধানত জীবের গমনাগমন বা সঞ্চালনমূলক কাজের সঙ্গে যুক্ত, ফলে এখানে গলগি বডি কম থাকে।
আমি দ্বি-একক পর্দাবেষ্টিত কোশ অঙ্গাণু এবং আমি সবুজ উদ্ভিদের খাবার তৈরি করতে সাহায্য করি। আমি কে বলোতো?
প্লাস্টিড। প্লাস্টিডে ক্লোরোফিল থাকার জন্য সবুজ উদ্ভিদরা সালোকসংশ্লেষ পদ্ধতিতে খাদ্য তৈরি করতে পারে।
আমাকে ‘আত্মঘাতী থলি’ বলা হয়। আমি কে? আমাকে কেন ‘আত্মঘাতী থলি’ বলা হয় তা যুক্তিসহ লেখো।
লাইসোজোমকে ‘আত্মঘাতী থলি’ বলা হয়। লাইসোজোমে প্রায় 40 রকমের আর্দ্রবিশ্লেষক (Hydrolytic) উৎসেচক থাকে। প্রয়োজনবোধে এই সমস্ত উৎসেচকের সাহায্যে লাইসোজোম স্বকোশীয় উপাদানকে ধ্বংস করে বলে একে আত্মঘাতী থলি বা Suicidal bag বলা হয়। লাইসোজোম অন্য কোশ অঙ্গাণুকে পাচিত করলেও নিজে পাচিত হয় না।
দু-একটি শব্দে উত্তর দাও
জীবদেহের গঠনগত ও কার্যগত একককে কী বলে?
কে প্রথম জীবিত কোশ আবিষ্কার করেন?
কে কোশবাদ বা কোশতত্ত্ব প্রবর্তন করেন?
সবচেয়ে ছোটো কোশ কোনটি?
কোন্ উদ্ভিদকোশ খালি চোখে দেখা যায়?
উদ্ভিদকোশে সর্ববৃহৎ কোশীয় অঙ্গাণুটির নাম লেখো।
প্রাণীকোশে সর্ববৃহৎ কোশীয় অঙ্গাণু কোনটি?
সবচেয়ে ছোটো কোশীয় অঙ্গাণু কোনটি?
দ্বিএকক পর্দাবৃত অঙ্গাণুর দুটি করে উদাহরণ দাও।
একক পর্দাবৃত অঙ্গাণুর দুটি করে উদাহরণ দাও।
পর্দাবিহীন অঙ্গাণুর দুটি করে উদাহরণ দাও।
একটি অর্ধ স্বপ্রজননক্ষম কোশীয় অঙ্গাণুর নাম লেখো।
কোন্ বিজ্ঞানী ‘মাইটোকনড্রিয়া’ নামকরণ করেন?
‘কোশের শক্তিঘর’ (Power House) কাকে বলে?
মাইটোকনড্রিয়ার কার্যগত এককের নাম লেখো।
পারসনের অধঃএকক কোথায় দেখা যায়?
কোন্ বিজ্ঞানী ‘প্লাস্টিড’ শব্দটি প্রবর্তন করেন?
ক্লোরোপ্লাস্টিডের গঠনগত একক কাকে বলে?
ইওক্যারিওটিক ও প্রোক্যারিওটিক উভয় কোশেই পাওয়া যায় এমন একটি কোশীয় অঙ্গাণুর নাম লেখো।
কোশে ‘প্রোটিন কারখানা’ বা ‘প্রোটিন ফ্যাক্টরি’ কাকে বলা হয়?
প্রোক্যারিওটিক রাইবোজোমের (70S) অধঃএকক দুটি কী কী?
ইউক্যারিওটিক রাইবোজোমের (90S) অধঃএকক দুটি কী কী?
‘আত্মঘাতী থলি’ কে?
কোশের মস্তিষ্ক কাকে বলে?
কোন্ অঙ্গাণুকে লিপোকনড্রিয়া বলা হয়?
SER -এর সম্পূর্ণ নাম লেখো।
RER -এর পুরো নাম লেখো।
MTOG -এর সম্পূর্ণ নাম লেখো।
বেমতন্তু কী দ্বারা গঠিত?
সাইটোলজি (Cytology) কাকে বলে?
‘সেল’ (Cell) শব্দটির আক্ষরিক অর্থ কী?
‘সজীব কোশ আত্মপ্রজননশীল’ কথাটির অর্থ কী?
খালি চোখে দেখা যায় এবং বৃহত্তম এমন একটি প্রাণীকোশের নাম লেখো।
প্রোটোপ্লাজম কী?
সাইটোপ্লাজম কাকে বলে?
সাইটোসল কী?
প্রোটোপ্লাস্ট কাকে বলে?
ধাত্র কী?
সাইটোপ্লাজমে উপস্থিত একটি ম্যাক্রো ও একটি মাইক্রো উপাদানের নাম লেখো।
উদ্ভিদদেহে সম্পূরক কোশের অবস্থান লেখো।
একটি উদ্ভিদকোশের নাম লেখো যেখানে কোশপ্রাচীর থাকে না?
প্রোক্যারিওটিক কোশের কোশপ্রাচীর গঠনকারী উপাদানের নাম লেখো।
ছত্রাকের কোশপ্রাচীরের প্রধান উপাদান কী?
খালি চোখে দেখা যায় এমন একটি কোশপর্দার উদাহরণ দাও।
একক পর্দার গঠনগত উপাদানের নাম লেখো।
কনড্রিওজোম কী?
সারকোজোম কী?
F1 দানার অপর নাম কী?
মাইটোকনড্রিয়ার ধাত্রে অবস্থিত রাইবোজোমের মাপ উল্লেখ করো।
মাইটোরাইবোজোম কাকে বলে?
ক্লডের দানা কী?
অনেকগুলি রাইবোজোমের সমষ্টি কোন্ আয়ন দ্বারা নিয়ন্ত্রিত?
‘প্যালাডের দানা’ কী?
প্লাস্টিডোম কী?
স্ট্রোমা ল্যামেলি (Stroma lamellae) কী?
কোন্ কোশীয় অঙ্গাণুতে সালোকসংশ্লেষ হয়?
থাইলাকয়েড কোথায় দেখা যায়?
খাবার পরেই পাকস্থলীর উৎসেচক ক্ষরণকারী গ্রন্থিকোশগুলিতে কোন্ অঙ্গাণুটির সংখ্যা খুব বেড়ে যায়?
কোশের গলগিবডি প্রথম পর্যবেক্ষণ করেন কোন্ বিজ্ঞানী?
CGN -এর সম্পূর্ণ নাম লেখো।
মানবদেহের কোন্ অংশে গলগিবস্তু থাকে না?
অটোফ্যাগি কাকে বলে?
ফ্যাগোজোম কী?
একক পর্দাবৃত কোন্ কোশীয় অঙ্গাণু কোশে গৃহীত খাদ্যবস্তু পাচিত করে?
উদ্ভিদকোশের কোন্ অঙ্গাণু O₂ শোষণ করে এবং কোন্ অঙ্গাণু O₂ বর্জন করে?
নিউক্লিওপ্লাজম কী?
নিউক্লিও প্লাজমের অবস্থান লেখো।
নিউক্লিয়াসের জালকে কোন্ রাসায়নিক বস্তু থাকে যা বংশগতি নিয়ন্ত্রণ করে?
প্রোক্যারিওটিক কোশের জেনেটিক বস্তু কীরূপ অবস্থায় থাকে?
নিউক্লিওয়েডকে কেন জেনোফোর বলে?
কোশরস কী?
কোশের কোশরস কোথায় থাকে?
সেন্ট্রিওলের প্রাচীর কী নিয়ে গঠিত?
প্রোটোটিউবিউল কী দ্বারা নির্মিত?
মাইক্রোটিউবিউলের একটি কাজ লেখো।
সেন্ট্রোজোম কোন্ প্রোটিন তন্তু দিয়ে গঠিত?
প্রাণীকোশের বিভাজনে সেন্ট্রোজোমের গুরুত্ব নির্ধারণ করো।
আমাদের দেহের প্রতিটি কোষে কত জোড়া জিন থাকে?
সবচেয়ে বড় আকারের সেন্ট্রিওল কোথায় দেখা যায়?
কোশের apoptosis ও necrosis কাকে বলে?
সাইটোপ্লাজমকে কোষের রসায়নগার বলা হয় কেন?
“Ominis Cellula-e-Cellula” বলতে রুডলফ ভারচু কী বুঝিয়েছিলেন?
শৈবালের ক্লোরোপ্লাস্টে গ্রাণা না থাকলে কী কী উপাদান উপস্থিত থাকে?
আমাদের ত্বক থেকে প্রতি মিনিটে কত মৃত কোষ ঝরে পড়ে?
নিউক্লিয়াস ছাড়া উদ্ভিদকোশ ও প্রাণীকোশের সবচেয়ে বড়ো অঙ্গাণু কী কী?
উটের RBC ছোট ও ডিম্বাকার হওয়ায় কীভাবে এটি জলশূন্যতায় সহজে রক্তনালীতে চলাচল করে?
সিনথিয়া নামটি কোন কৃত্রিম কোশের?
গলগি বস্তুর বিচ্ছিন্ন ক্ষরণ কোথায় ঘটে?
গলগিজোম কী?
একক সিস্টারনি যুক্ত ডিকটিওজোম কোথায় দেখা যায়?
প্লাসটোম কী?
বায়োলজিক্যাল ট্রান্সডিউসার কাকে বলে?
টেলোলাইসোজোম কী?
ভেদবার্গ একক কাকে বলে?
দেহকোশ কাকে বলে?
জননকোশ কী?
মেসোজোম বা কনড্রিওয়েড কী?
এই আর্টিকেলে আমরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় ‘জীবন সংগঠনের স্তর’ -এর অন্তর্গত ‘কোশ’ অংশের অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নগুলো নবম শ্রেণীর পরীক্ষা এবং যারা ভবিষ্যতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেবেন, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আশা করি, আর্টিকেলটি আপনাদের উপকারে আসবে। যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, তবে আমাদের টেলিগ্রামে যোগাযোগ করুন; আমরা উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো। এছাড়া, লেখাটি প্রয়োজনীয় মনে হলে আপনার বন্ধু বা সহপাঠীদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।





মন্তব্য করুন