কফি চাষের অনুকূল অবস্থাগুলি লেখো।

Rahul

Home » কফি চাষের অনুকূল অবস্থাগুলি লেখো।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “কফি চাষের অনুকূল অবস্থাগুলি লেখো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের কৃষি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

কফি চাষের অনুকূল অবস্থাগুলি লেখো
কফি চাষের অনুকূল অবস্থাগুলি লেখো

কফি চাষের অনুকূল অবস্থাগুলি লেখো।

অথবা, কফি চাষের প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে লেখো।

কফি গ্রীষ্মপ্রধান দেশের ফসল। সুতরাং কফিচাষে পর্যাপ্ত বৃষ্টিপাত ও উষ্ণতার প্রয়োজন হয়। ভারতে কফি চাষের অনুকূল অবস্থাকে প্রধান দুটি ভাগে ভাগ করা হয় —

প্রাকৃতিক পরিবেশ –

  1. উষ্ণতা – কফি চাষের জন্য আদর্শ বার্ষিক গড় উষ্ণতা হল 15° সেলসিয়াস থেকে 30° সেলসিয়াস। নিম্নভূমিতে 18° সেলসিয়াস থেকে 32° সেলসিয়াস এবং উচ্চভূমিতে 10° সেলসিয়াস থেকে 25° সেলসিয়াস উষ্ণতা কফি চাষের অত্যন্ত উপযোগী।
  2. বৃষ্টিপাত – কফি চাষের জন্য পর্যাপ্ত বৃষ্টিপাত প্রয়োজন। নিয়মিত 150 সেমি বৃষ্টিপাত আবশ্যক। ঝড় বা তুষারপাত কফি চাষের পক্ষে ক্ষতিকারক।
  3. মৃত্তিকা – উর্বর লাল দোআঁশ মৃত্তিকা এবং পটাশ, লোহা ও নাইট্রোজেন মিশ্রিত উর্বর মৃত্তিকা কফি চাষের পক্ষে আদর্শ।
  4. ভূমির প্রকৃতি – উত্তম জলনিকাশি ব্যবস্থাযুক্ত ঢালু জমিতে কফির চাষ ভালো হয়। এদেশে বেশির ভাগ কফি বাগিচা 800-1600 মিটার উচ্চতার মধ্যে গড়ে উঠেছে।
  5. অন্যান্য – সরাসরি সৌরকিরণ কফি চাষের ক্ষেত্রে ক্ষতিকারক। তাই সারাবছরই ছায়াপ্রদানের জন্য কফি বাগিচায় কলা, ভুট্টা প্রভৃতি গাছ লাগানো হয়।
কফি চাষ
কফি চাষ

অর্থনৈতিক পরিবেশ –

  1. শ্রমিক – কফি বাগিচায় গাছ লাগানো, আগাছা পরিষ্কার, কফি গাছের ফল তোলা, কফি প্রক্রিয়াকরণ প্রভৃতি কাজের জন্য প্রচুর সুলভ ও দক্ষ শ্রমিকের প্রয়োজন।
  2. পরিবহণ – সঠিক সময়ে বীজ রোপণ, সার প্রয়োগ, ফল কফি কারখানায় নিয়ে যাওয়া প্রভৃতির জন্য উন্নত পরিবহণ ব্যবস্থা আবশ্যক।
  3. মূলধন – বীজ বপন, সার ও কীটনাশক প্রয়োগ প্রভৃতির জন্য প্রচুর মূলধনের প্রয়োজন হয়।
  4. চাহিদা – ভারতের অন্যতম বাণিজ্যিক ফসল ও পানীয়রূপে কফির চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “কফি চাষের অনুকূল অবস্থাগুলি লেখো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোলের পঞ্চম অধ্যায় “ভারতের অর্থনৈতিক পরিবেশ” -এর “ভারতের কৃষি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। । ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও।

সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় সেনসর ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য করো।

সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসর বলতে কী বোঝো? সক্রিয় ও নিষ্ক্রিয় সেনসরের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহ কী? জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য

About The Author

Rahul

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – কার দৌড় কদ্দূর – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কার দৌড় কদ্দূর – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কার দৌড় কদ্দূর – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কার দৌড় কদ্দূর – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – আজি দখিন-দুয়ার খোলা – বিষয়সংক্ষেপ