হৃৎপিণ্ডের তুলনামূলক অঙ্গসংস্থান ও জৈব বিবর্তনের প্রমাণ | মাধ্যমিক জীবনবিজ্ঞান

Souvick

Home » হৃৎপিণ্ডের তুলনামূলক অঙ্গসংস্থান ও জৈব বিবর্তনের প্রমাণ | মাধ্যমিক জীবনবিজ্ঞান

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান (WBBSE Class 10 Life Science) বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো— “হৃৎপিণ্ডের তুলনামূলক অঙ্গসংস্থান কীভাবে অভিব্যক্তির মতবাদের সপক্ষে প্রমাণ হিসেবে কাজ করে, ব্যাখ্যা করো।” অথবা, “বিভিন্ন শ্রেণির মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের তুলনামূলক শারীরস্থান থেকে জৈব বিবর্তনের কীরূপ প্রমাণ পাওয়া যায়, তা সংক্ষেপে আলোচনা করো।” এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের চতুর্থ অধ্যায় “অভিব্যক্তি ও অভিযোজন”-এর “অভিব্যক্তি” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় (Competitive Exams) এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

হৃৎপিণ্ডের তুলনামূলক অঙ্গসংস্থান কীভাবে অভিব্যক্তির মতবাদের সপক্ষে প্রমাণ হিসেবে কাজ করে, ব্যাখ্যা করো।

হৃৎপিণ্ডের তুলনামূলক অঙ্গসংস্থান ও জৈব বিবর্তনের প্রমাণ

বিভিন্ন মেরুদণ্ডী প্রাণী, যেমন— মাছ, ব্যাঙ, সরীসৃপ, পক্ষী এবং স্তন্যপায়ী প্রাণীর হৃৎপিণ্ড ভালোভাবে পর্যবেক্ষণ করলে দেখা যাবে যে, প্রত্যেকটি প্রাণীর হৃৎপিণ্ডে খুব সামান্য পার্থক্য থাকলেও প্রত্যেক প্রাণীর হৃৎপিণ্ডের মৌলিক গঠন একই রকমের। সেগুলি নীচে আলোচনা করা হলো –

মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের তুলনামূলক অঙ্গসংস্থান ও জৈব বিবর্তনের প্রমাণ - Comparative anatomy of vertebrate hearts class 10

মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠনগত বিবর্তন:

  • মাছের হৃৎপিণ্ড: মাছের হৃৎপিণ্ড দুটি প্রকোষ্ঠযুক্ত, যথা— একটি অলিন্দ ও একটি নিলয়। এটি গঠনগতভাবে খুবই সরল এবং জলে বাস করার পক্ষে উপযুক্ত।
  • উভচর শ্রেণির হৃৎপিণ্ড: ব্যাঙ একটি উভচর প্রাণী। এদের হৃৎপিণ্ড তিনটি প্রকোষ্ঠযুক্ত— দুটি অলিন্দ এবং একটি নিলয়। নিলয় একটি হওয়ার ফলে মাছের মতোই ব্যাঙের হৃৎপিণ্ডেও দূষিত এবং বিশুদ্ধ রক্তের মিশ্রণ ঘটে।
  • সরীসৃপ শ্রেণির প্রাণীর হৃৎপিণ্ড: সরীসৃপ শ্রেণিভুক্ত প্রাণীর হৃৎপিণ্ড অপেক্ষাকৃত বেশি উন্নত ধরনের। এটি অসম্পূর্ণভাবে চার প্রকোষ্ঠযুক্ত, যথা— দুটি অলিন্দ এবং অসম্পূর্ণভাবে বিভক্ত দুটি নিলয় নিয়ে গঠিত। এখানে দূষিত এবং বিশুদ্ধ রক্তের মিশ্রণ রোধ করার প্রাথমিক চেষ্টা দেখা যায়।
  • পক্ষী ও স্তন্যপায়ী প্রাণীদের হৃৎপিণ্ড: পক্ষী ও স্তন্যপায়ী প্রাণীদের হৃৎপিণ্ড সম্পূর্ণভাবে চার প্রকোষ্ঠযুক্ত, যা দুটি অলিন্দ এবং দুটি নিলয় নিয়ে গড়ে উঠেছে। এর ফলে দূষিত রক্ত এবং বিশুদ্ধ রক্ত কখনোই মিশতে পারে না।

সুতরাং, মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ড পর্যবেক্ষণ করলে সহজেই প্রমাণিত হয় যে, এরা একই পূর্বপুরুষ বা উদবংশীয় জীব থেকে সৃষ্টি হয়েছে। বিবর্তনের পথে এদের অঙ্গগুলিও পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য সরল থেকে ক্রমশ জটিল ও উন্নতমানের হয়েছে।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞানের অভিব্যক্তি ও অভিযোজন অধ্যায়ের অন্তর্গত হৃৎপিণ্ডের তুলনামূলক অঙ্গসংস্থান ও জৈব বিবর্তনের প্রমাণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি এই আর্টিকেলটি মাধ্যমিকের ছাত্রছাত্রী এবং চাকরিপ্রার্থীদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা বুঝতে অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন।

Please Share This Article

Related Posts

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

About The Author

Souvick

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – একুশের তাৎপর্য – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – বিষয়সংক্ষেপ