ডেনড্রন গঠন ও অ্যাক্সনের গঠন বর্ণনা করো।

Souvick

Home » ডেনড্রন গঠন ও অ্যাক্সনের গঠন বর্ণনা করো।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ডেনড্রন গঠন ও অ্যাক্সনের গঠন বর্ণনা করো।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “প্রাণীদের সাড়াপ্রদান ও ভৌত সমন্বয়-স্নায়ুতন্ত্র” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ডেনড্রন গঠন ও অ্যাক্সনের গঠন বর্ণনা করো।

ডেনড্রন গঠন ও অ্যাক্সনের গঠন বর্ণনা করো।

ডেনড্রনের গঠন –

  • নিউরোনের কোশদেহ থেকে যে স্বল্পদৈর্ঘ্যের প্রবর্ধকগুলি বের হয়, সেগুলাকে ডেনড্রন বলে।
  • ডেনড্রন আবার কতকগুলি সূক্ষ্ম সূক্ষ্ম শাখাপ্রশাখায় বিভত্ত্ব, সেগুলিকে ডেনড্রাইট বলে।
  • ডেনড্রনের মধ্যে নিউরোপ্লাজম, নিজল দানা এবং নিউরোফাইব্রিল থাকে।
  • ডেনড্রন লিপিড-প্রোটিন-লিপিড নির্মিত একক পর্দা দ্বারা আবৃত থাকে।
  • ডেনড্রনে মায়েলিন শিদ এবং নিউরিলেমার আবরণ অনুপস্থিত থাকে।
স্নায়ুকোশ বা নিউরোন

অ্যাক্সনের গঠন –

  • অ্যাক্সন বা অক্ষতন্তু কোশদেহের অ্যাক্সন হিলক থেকে নির্গত হয়। সাধারণত শাখাবিহীন হলেও মাঝেমধ্যে পার্শ্বীয় শাখা বা শাখা অক্ষতন্তু থাকে।
  • অ্যাক্সনের সাইটোপ্লাজমকে অ্যাক্সোপ্লাজম বলে। কেন্দ্রীয় স্তম্ভাকার অংশকে অক্ষস্তম্ভ বলে।
  • অ্যাক্সোপ্লাজমে নিজল দানা থাকে না, কিন্তু RER, মাইটোকনড্রিয়া ও নিউরোফাইব্রিল থাকে।
  • অ্যাক্সোপ্লাজমের বাইরের আবরণকে অ্যাক্সোলেমা বলে।
  • অনেক ক্ষেত্রে অ্যাক্সোলেমার বাইরে লিপিডের একটি পুরু স্তর থাকে, একে মায়েলিন শিদ বলে। এই মায়েলিন শিদের বাইরে যে আবরণ থাকে, তাকে নিউরিলেমা বলে। কোনো কোনো নিউরোনের ক্ষেত্রে মোট তিনটি আবরণ থাকে –
    • মায়েলিন শিদ এবং নিউরিলেমার মাঝে বিশেষ ধরনের নিউক্লিয়াসযুক্ত ডিম্বাকার কোশ দেখা যায়, এদের সোয়ান কোশ বলে। এটি মায়েলিন শিদ সংশ্লেষ করে।
    • মেডুলারি আবরণ অ্যাক্সন বরাবর মাঝে মাঝে বিচ্ছিন্ন হয়ে যে খাঁজ বা পর্ব সৃষ্টি করে, তা র‍্যানভিয়ারের পর্ব নামে পরিচিত।
    • অ্যাক্সনের শেষ প্রান্ত শাখান্বিত হয়ে প্রান্তবুরুশ বা এন্ডব্রাশ গঠন করে। এই প্রান্তবুরুশের শেষপ্রান্ত স্ফীত হয়ে সাইন্যাপটিক নব গঠন করে।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “ডেনড্রন গঠন ও অ্যাক্সনের গঠন বর্ণনা করো।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “প্রাণীদের সাড়াপ্রদান ও ভৌত সমন্বয়-স্নায়ুতন্ত্র” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – নোট বই – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর