এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্যবইয়ের ‘পথের পাঁচালী’ উপন্যাস থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, “দুর্গা-অপুর যে নানান খেলার কথা উপন্যাসে আছে সেগুলির কথা লেখো। হার-জিত আছে এমন খেলার সঙ্গে এজাতীয় খেলার তফাত কী? তুমি কীরকম খেলা পছন্দ করো এবং কেন তা লেখো।”
এই প্রশ্নটি স্কুল স্তরের বাংলা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দুর্গা-অপুর যে নানান খেলার কথা উপন্যাসে আছে সেগুলির কথা লেখো। হার-জিত আছে এমন খেলার সঙ্গে এজাতীয় খেলার তফাত কী? তুমি কীরকম খেলা পছন্দ করো এবং কেন তা লেখো।
‘পথের পাঁচালী’ উপন্যাস জুড়েই রয়েছে অপু-দুর্গার বিচিত্র কাহিনি। তাদের খেলাধুলোর কথাই সেখানে প্রাধান্য পেয়েছে বেশি। অতি সাধারণ জিনিসই বার বার এই বালকদের খেলার উপকরণ হিসেবে স্থান পেয়েছে।
সারাদিন বনজঙ্গলে ঘুরে ঘুরে নানারকম ফুল ও ফলের খোঁজ রাখা—এটিই ছিল তাদের দুজনের প্রধান খেলা। কড়ি খেলা ছিল অপু-দুর্গা দুজনেরই আর-একটি প্রিয় খেলা। এ ছাড়া অপুর রেল-রেল খেলা, দুর্গার দোকান বানিয়ে দোকান-দোকান খেলা, পুতুলের বিয়ে উপলক্ষ্যে খেলা—এসবই তাদের খেলার তালিকায় ছিল।
অপু-দুর্গা যে খেলাগুলি খেলত, সেগুলি নেহাতই আনন্দ উপলব্ধির জন্য। তার পিছনে কোনো হার-জিতের উদ্দেশ্য কাজ করত না। যে খেলার মূল উদ্দেশ্য হার-জিত সেখানে একজাতীয় প্রতিযোগিতার মনোভাব কাজ করে। কিন্তু অপু-দুর্গার খেলা নেহাতই আনন্দ উপলব্ধির খেলা।
খেলাধুলো মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়। তাই শরীর ও মনের সম্পূর্ণ গঠনের জন্য যে-কোনো খেলাধুলোই বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই খেলাধুলো দু-রকমের হয়। একরকমের খেলা, যাতে দু-পক্ষের মধ্যে হার-জিতের বিষয় উপস্থিত থাকে। আবার আর-এক রকমের খেলা যা শুধুই মনকে আনন্দ দেয়, হার-জিত সেখানে উপেক্ষিত হয়। এই দু-রকম খেলার মধ্যে আমার পছন্দ দ্বিতীয় শ্রেণির খেলাটি। এই খেলা সবরকম প্রতিযোগিতার ঊর্ধ্বে। তা নিতান্তই আনন্দলাভ করার জন্য খেলা হয়। শিশু সবরকম দুঃখকষ্ট ভুলে এই খেলায় যোগদান করে থাকে। এই জাতীয় খেলা ক্লান্তি ভুলিয়ে দেয় এবং খেলার সঙ্গীদের মধ্যে পরস্পর বন্ধুত্বের ভাব জাগিয়ে তোলে।
Also Read, হরিহরের সঙ্গে মহাজন বাড়িতে গিয়ে অপু কীভাবে প্রথম নিজেদের দারিদ্র্য সম্পর্কে সচেতন হল, লেখো।
এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্যবইয়ের ‘পথের পাঁচালী’ উপন্যাস থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, “দুর্গা-অপুর যে নানান খেলার কথা উপন্যাসে আছে সেগুলির কথা লেখো। হার-জিত আছে এমন খেলার সঙ্গে এজাতীয় খেলার তফাত কী? তুমি কীরকম খেলা পছন্দ করো এবং কেন তা লেখো।” — নিয়ে বিশদ আলোচনা করেছি।
এই প্রশ্নটি স্কুল স্তরের বাংলা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি, এই নিবন্ধটি আপনাদের জন্য সহায়ক হয়েছে। যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা আরও সাহায্যের প্রয়োজন হয়, টেলিগ্রামে আমার সঙ্গে যোগাযোগ করুন। এছাড়াও, আপনার বন্ধুদের সঙ্গে এই পোস্টটি শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এর থেকে উপকৃত হতে পারে। ধন্যবাদ!





মন্তব্য করুন