একটি চকচকে দ্রব্য অপু দুর্গা ও তাদের মা-বাবার মনকে কীভাবে চঞ্চল করে তুলেছিল, তা নিজের ভাষায় লেখো।

Souvick

Home » একটি চকচকে দ্রব্য অপু দুর্গা ও তাদের মা-বাবার মনকে কীভাবে চঞ্চল করে তুলেছিল, তা নিজের ভাষায় লেখো।

এই আর্টিকেলে আমরা WBBSE অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্যবইয়ের ‘পথের পাঁচালী’ উপন্যাস থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো: “একটি চকচকে দ্রব্য অপু-দুর্গা ও তাদের মা-বাবার মনকে কীভাবে চঞ্চল করে তুলেছিল, তা নিজের ভাষায় লেখো।” — এই প্রশ্নটি স্কুল স্তরের বাংলা পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

একটি চকচকে দ্রব্য অপু-দুর্গা ও তাদের মা-বাবার মনকে কীভাবে চঞ্চল করে তুলেছিল, তা নিজের ভাষায় লেখো।

একটি চকচকে দ্রব্য অপু-দুর্গা ও তাদের মা-বাবার মনকে কীভাবে চঞ্চল করে তুলেছিল, তা নিজের ভাষায় লেখো।

শেওড়া গাছের নিকটবর্তী মাটি খুঁড়ে অপু চকচকে দ্রব্যটি বের করে দিদি দুর্গাকে দেখতে দেয়। দিদি অর্থাৎ দুর্গা দ্রব্যটি দেখে ভাবে যে সেটা নিশ্চয়ই হিরে হবে, আর তার চোখ-মুখ উজ্জ্বল হয়ে ওঠে। সে ভয়ে ভয়ে চারদিকটা দেখে নিয়ে ভাইকে নীরব থাকতে বলে এবং বাড়ি ফিরে দ্রব্যটি মাকে দেখতে দেয়। অপু মা ও দিদির মুখে রূপকথার গল্পে রাজপুত্র-রাজকন্যাদের হিরে-মুক্তোর অলংকারের কাহিনি শুনেছিল; তাই তার ধারণা ছিল, হিরে বুঝি মাছের ডিমের মতো দেখতে হয়। সর্বজয়া দুর্গার কাছ থেকে দ্রব্যটি পেয়ে মনের মধ্যে স্বপ্নের জাল বুনতে শুরু করে— সত্যিই যদি জিনিসটা হিরে হয়! স্বামী এলে তাঁর হাতে জিনিসটি দিলে, হরিহর দেখেশুনে মনে করে জিনিসটি কাচ; তবে এটাও ভাবে যে মজুমদাররা বেশ বড়োলোক ছিল, হয়তো কোনওভাবে গয়নাটয়না থেকে দ্রব্যটি পড়ে গিয়েছিল মাটিতে। তার এরূপ ধারণার কারণ হল দুর্গা-অপু যেখান থেকে চকচকে জিনিসটি পেয়েছিল, সেই জমিটি মজুমদারদেরই ছিল। তাই দ্রব্যটি পরীক্ষার জন্য হরিহর গাঙ্গুলিদের বাড়িতে নিয়ে যায়। সর্বজয়ার ধারণা হয়, স্বামী যখন চিনতে পারেননি, তখন অবশ্যই সেটি হিরে হবে; কাচ হলে স্বামী ঠিক চিনতেন। তাই অসম্ভব স্বপ্নে সর্বজয়া মশগুল হয়ে পড়েন এবং ঠাকুরের কাছে প্রার্থনা করেন যে তাঁর আশা যেন সফল হয়, ঠাকুর যেন তাঁর বাচ্চাদের প্রতি সদয় হন।

আরও পড়ুন – ‘এসব গল্প কতবার শুনিয়াছে।’ — গল্পটির পরিচয় দাও।


এই আর্টিকেলে আমরা অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্যবইয়ের ‘পথের পাঁচালী’ উপন্যাস থেকে “একটি চকচকে দ্রব্য অপু-দুর্গা ও তাদের মা-বাবার মনকে কীভাবে চঞ্চল করে তুলেছিল” — প্রশ্নটি নিয়ে বিশদ আলোচনা করেছি। আশা করি, এই নিবন্ধটি আপনাদের পরীক্ষার প্রস্তুতির জন্য সহায়ক হয়েছে।

যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা আরও সাহায্যের প্রয়োজন হয়, টেলিগ্রামে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। এছাড়াও, আপনার বন্ধুদের সঙ্গে এই পোস্টটি শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এর থেকে উপকৃত হতে পারে। ধন্যবাদ!

Please Share This Article

Related Posts

নির্মিতি ব্যাকরণ - এক শব্দের একাধিক অর্থে প্রয়োগ - অষ্টম শ্রেণি - বাংলা

অষ্টম শ্রেণি বাংলা – নির্মিতি ব্যাকরণ – এক শব্দের একাধিক অর্থে প্রয়োগ

নির্মিতি ব্যাকরণ - বাংলা প্রবাদ - অষ্টম শ্রেণি - বাংলা

অষ্টম শ্রেণি – বাংলা – নির্মিতি ব্যাকরণ – বাংলা প্রবাদ

অষ্টম শ্রেণি বাংলা - ছোটোদের পথের পাঁচালী - সঠিক উত্তর নির্বাচন করো

অষ্টম শ্রেণি বাংলা – ছোটোদের পথের পাঁচালী – সঠিক উত্তর নির্বাচন করো

About The Author

Souvick

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – আজি দখিন-দুয়ার খোলা – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – কুতুব মিনারের কথা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কুতুব মিনারের কথা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কুতুব মিনারের কথা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কুতুব মিনারের কথা – বিষয়সংক্ষেপ