কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বিভিন্ন অংশের সংক্ষিপ্ত বিবরণ দাও।

Souvick

Home » কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বিভিন্ন অংশের সংক্ষিপ্ত বিবরণ দাও।

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “মানবমস্তিষ্কের প্রধান অংশগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও। সুষুম্নাকাণ্ডের অবস্থান লেখো। অথবা, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বিভিন্ন অংশের সংক্ষিপ্ত বিবরণ দাও।” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “প্রাণীদের সাড়াপ্রদান ও ভৌত সমন্বয়-স্নায়ুতন্ত্র” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

মানবমস্তিষ্কের প্রধান অংশগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও। সুষুম্নাকাণ্ডের অবস্থান লেখো। অথবা, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বিভিন্ন অংশের সংক্ষিপ্ত বিবরণ দাও।

মানবমস্তিষ্কের প্রধান অংশগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও। সুষুম্নাকাণ্ডের অবস্থান লেখো।

অথবা, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বিভিন্ন অংশের সংক্ষিপ্ত বিবরণ দাও।

মানব মস্তিষ্ক প্রধানত অগ্রমস্তিষ্ক, মধ্যমস্তিষ্ক এবং পশ্চাদমস্তিষ্ক নিয়ে গঠিত –

  • অগ্রমস্তিষ্ক – গুরুমস্তিষ্ক, থ্যালামাস, হাইপো-থ্যালামাস প্রভৃতি অংশ নিয়ে অগ্রমস্তিষ্ক গঠিত হয়।
    • গুরুমস্তিষ্ক – দুটি প্রতিসম গোলার্ধের সমন্বয়ে গঠিত হয়। গোলার্ধ দুটি ফিসারের মাধ্যমে পরস্পর বিচ্ছিন্ন থাকে। গোলার্ধ দুটির প্রতিটিকে সেরিব্রাল হেমিস্ফিয়ার বলে। গোলার্ধদ্বয় করপাস ক্যালোসাম নামক যোজক দ্বারা যুক্ত থাকে। গুরুমস্তিষ্কের ওপরের অংশকে কর্টেক্স বলে। সেরিব্রাল কর্টেক্স পাঁচটি লোরে (ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল ও লিম্বিক) বিভক্ত।
    • থ্যালামাসটি গুরুমস্তিষ্কের নীচে অবস্থিত ডিম্বাকার অংশ যার দৈর্ঘ্য 8 cm।
    • হাইপোথ্যালামাসটি, থ্যালামাসের তলদেশে উপস্থিত ধূসর বস্তু যা বহির্বাহী এবং অন্তর্বাহী স্নায়ুতন্তু দিয়ে যুক্ত থাকে।
  • মধ্যমস্তিষ্ক – মানব মস্তিষ্কের ডায়েনসেফালন এবং পশ্চাদমস্তিষ্কের মধ্যবর্তী স্থানে মধ্যমস্তিষ্কটি অবস্থিত। এটি মানব মস্তিষ্কের সর্বাপেক্ষা ক্ষুদ্র অংশ। এটি মূলত সেরিব্রাল পেডাংকল এবং টেকটাম নিয়ে গঠিত।
  • পশ্চাদমস্তিষ্ক – এটি মস্তিষ্কের পেছনের অংশ যা লঘুমস্তিষ্ক, সুষুম্নাশীর্ষক এবং পনস নিয়ে গঠিত।
মস্তিষ্ক

সুষুম্নাকাণ্ডের অবস্থান –

সুষুম্নাকাণ্ড মেরুদণ্ডের নিউরাল ক্যানেলের মধ্যে অবস্থান করে। করোটির ফোরামেন ম্যাগনাম নামক ছিদ্রের নিম্নপ্রান্ত থেকে মেরুদণ্ডের প্রথম কটিদেশীয় কশেরুকার (L1) নিম্নপ্রান্ত পর্যন্ত সুষুম্নাকাণ্ড বিস্তৃত।


এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “মানবমস্তিষ্কের প্রধান অংশগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও। সুষুম্নাকাণ্ডের অবস্থান লেখো। অথবা, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বিভিন্ন অংশের সংক্ষিপ্ত বিবরণ দাও।” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “প্রাণীদের সাড়াপ্রদান ও ভৌত সমন্বয়-স্নায়ুতন্ত্র” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – কার দৌড় কদ্দূর – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – আজি দখিন-দুয়ার খোলা – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – কুতুব মিনারের কথা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কুতুব মিনারের কথা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কুতুব মিনারের কথা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর