কোন্ গ্রন্থিকে ‘প্রভুগ্রন্থির প্রভু’ বা ‘সুপ্রিম কমান্ডার’ বলা হয় এবং কেন?

Souvick

Home » কোন্ গ্রন্থিকে ‘প্রভুগ্রন্থির প্রভু’ বা ‘সুপ্রিম কমান্ডার’ বলা হয় এবং কেন?

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “কোন্ গ্রন্থিকে ‘প্রভুগ্রন্থি’ বলা হয় এবং কেন? কোন্ গ্রন্থিকে ‘প্রভুগ্রন্থির প্রভু’ বা ‘সুপ্রিম কমান্ডার’ বলা হয় এবং কেন?” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “প্রাণীদের সাড়াপ্রদান ও রাসায়নিক সমন্বয়-হরমোন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

কোন্ গ্রন্থিকে 'প্রভুগ্রন্থি' বলা হয় এবং কেন? কোন্ গ্রন্থিকে 'প্রভুগ্রন্থির প্রভু' বা 'সুপ্রিম কমান্ডার' বলা হয় এবং কেন?

কোন্ গ্রন্থিকে ‘প্রভুগ্রন্থি’ বলা হয় এবং কেন?

পিটুইটারি গ্রন্থিকে ‘প্রভুগ্রন্থি’ বলা হয়।

পিটুইটারি গ্রন্থিকে ‘প্রভুগ্রন্থি’ বলা হয় কারণ – পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোনগুলি (যেমন – STH, ACTH, TSH, GTH) দেহের অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ এবং কার্যকারিতা নিয়ন্ত্রণ করে এবং পিটুইটারি হরমোন অন্তঃক্ষরা গ্রন্থি ছাড়াও অন্যান্য লক্ষ্য বা টার্গেট কলার ওপর সরাসরি ক্রিয়া করে। এই কারণে পিটুইটারি গ্রন্থিকে ‘প্রভুগ্রন্থি’ বা ‘মাস্টার গ্ল্যান্ড’ বলা হয়।

কোন্ গ্রন্থিকে ‘প্রভুগ্রন্থির প্রভু’ বা ‘সুপ্রিম কমান্ডার’ বলা হয় এবং কেন?

হাইপোথ্যালামাসকে ‘প্রভুগ্রন্থির প্রভু’ বা ‘সুপ্রিম কমান্ডার’ বলা হয়।

হাইপোথ্যালামাস গ্রন্থিকে ‘প্রভুগ্রন্থির প্রভু’ বা ‘সুপ্রিম কমান্ডার’ বলা হয় কারণ – হাইপোথ্যালামাস, পিটুইটারি গ্রন্থির সাথে হাইপোথ্যালামো-হাইপোফাইসিয়াল পোর্টাল তন্ত্রের মাধ্যমে যুক্ত থাকে। হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত বিভিন্ন পেপটাইডধর্মী নিউরোহরমোন এবং অন্যান্য হরমোনগুলি অগ্র পিটুইটারির পার্স ডিস্টালিস থেকে নিঃসৃত হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। যেহেতু পিটুইটারি গ্রন্থিকে ‘প্রভুগ্রন্থি’ বলা হয় এবং হাইপোথ্যালামাস পিটুইটারি গ্রন্থির কার্যকারিতা নিয়ন্ত্রণ করে, তাই হাইপোথ্যালামাসকে ‘প্রভুগ্রন্থির প্রভু’ বলে।

সুপ্রিম কমান্ডার হিসেবে হাইপোথ্যালামাস

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “কোন্ গ্রন্থিকে ‘প্রভুগ্রন্থি’ বলা হয় এবং কেন? কোন্ গ্রন্থিকে ‘প্রভুগ্রন্থির প্রভু’ বা ‘সুপ্রিম কমান্ডার’ বলা হয় এবং কেন?” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় “জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়” -এর “প্রাণীদের সাড়াপ্রদান ও রাসায়নিক সমন্বয়-হরমোন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

বায়ুদূষণ কাকে বলে? বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

অ্যাজমা বা হাঁপানি কী? অ্যাজমা রোগের সৃষ্টিতে পরিবেশগত ভূমিকাগুলি উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

ব্রংকাইটিস কী? ব্রংকাইটিস রোগের সৃষ্টিতে পরিবেশের ভূমিকা উল্লেখ করো।

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – আজি দখিন-দুয়ার খোলা – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – কুতুব মিনারের কথা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কুতুব মিনারের কথা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কুতুব মিনারের কথা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – কুতুব মিনারের কথা – বিষয়সংক্ষেপ