কোসেল আয়নীয় বন্ধন গঠন কীভাবে ব্যাখ্যা করেন?

Souvick

Home » কোসেল আয়নীয় বন্ধন গঠন কীভাবে ব্যাখ্যা করেন?

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “কোসেল আয়নীয় বন্ধন গঠন কীভাবে ব্যাখ্যা করেন?” — নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “আয়নীয় ও সমযোজী বন্ধন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

কোসেল আয়নীয় বন্ধন গঠন কীভাবে ব্যাখ্যা করেন?

কোসেল আয়নীয় বন্ধন গঠন কীভাবে ব্যাখ্যা করেন?

বিজ্ঞানী কোসেল আয়নীয় বন্ধন গঠন সম্পর্কিত যে ধারণা দেন তা হল –

  1. তীব্র তড়িৎ ধনাত্মক মৌলের পরমাণু তার সর্ববহিস্থ কক্ষের এক বা একাধিক ইলেকট্রন বর্জনের মাধ্যমে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে সুস্থিত হয় এবং ক্যাটায়নে পরিণত হয়।
  2. তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণু ওই ইলেকট্রন গ্রহণ করে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের মাধ্যমে সুস্থিত হয়ে অ্যানায়নে পরিণত হয়।
  3. সক্রিয় মৌলের পরমাণুগুলি ইলেকট্রন গ্রহণ ও বর্জনের মাধ্যমে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করার সময় নিজেরা নিজেদের মধ্যে স্থির তাড়িতিক আকর্ষণ বলের প্রভাবে যুক্ত হয়ে তড়িৎযোজী যৌগের কেলাস উৎপন্ন করে।

যেমন – ক্যালশিয়াম অক্সাইড অণুর গঠন – ক্যালশিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস 2, 8, 8, 2 এবং অক্সিজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস 2, 6। ক্যালশিয়ামের একটি পরমাণু তার সবচেয়ে বাইরের কক্ষ থেকে 2টি ইলেকট্রন বর্জন করে Ca2+ আয়ন গঠন করে এবং বাইরের কক্ষে 8টি ইলেকট্রন সংখ্যা পূর্ণ করে নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে। একটি অক্সিজেন পরমাণু ক্যালশিয়াম পরমাণুর বর্জিত ইলেকট্রন দুটি গ্রহণ করে O2- আয়ন উৎপন্ন করে এবং বাইরের কক্ষে 8টি ইলেকট্রন সংখ্যা পূর্ণ করে নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে। উৎপন্ন Ca2+ এবং O2- আয়ন দুটি পরস্পর স্থিরতড়িৎ আকর্ষণে যুক্ত হয়ে ক্যালশিয়াম অক্সাইড অণু গঠন করে।

কোসেল আয়নীয় বন্ধন গঠন

এই আর্টিকেলে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন — “কোসেল আয়নীয় বন্ধন গঠন কীভাবে ব্যাখ্যা করেন?” — নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নটি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় “পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ” -এর “আয়নীয় ও সমযোজী বন্ধন” অংশ থেকে নেওয়া হয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি প্রায়ই আসে, তাই এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আশা করি এই আর্টিকেলটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন বা অসুবিধা থাকলে, আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করুন।

Please Share This Article

Related Posts

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

ব্রোমিনের সঙ্গে অ্যাসিটিলিনের যুত বিক্রিয়াটি উল্লেখ করো।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

কার্যকরী মূলক বা ক্রিয়াশীল গ্রুপ কাকে বলে? কার্যকরী মূলক ও জৈব মূলকের পার্থক্য বুঝিয়ে দাও।

একটি জৈব যৌগের আণবিক সংকেত C₂H₄O₂। যৌগটি জলে দ্রাব্য এবং যৌগটির জলীয় দ্রবণে NaHCO₃ যোগ করলে CO₂ নির্গত হয়। জৈব যৌগটিকে শনাক্ত করো। জৈব যৌগটির সঙ্গে ইথানলের বিক্রিয়া শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণসহ লেখো।

C₂H₄O₂ সংকেতের একটি জৈব যৌগ NaHCO₃-এর সাথে CO₂ গ্যাস দেয়। যৌগটি শনাক্ত করো ও ইথানলের সাথে এর বিক্রিয়ার শর্তসহ সমীকরণ দাও।

About The Author

Souvick

Tags

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – একুশের তাৎপর্য – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – একুশের কবিতা – বিষয়সংক্ষেপ