সপ্তম শ্রেণি বাংলা – কুতুব মিনারের কথা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

Rahul

Home » সপ্তম শ্রেণি বাংলা – কুতুব মিনারের কথা – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

এই আর্টিকেলে আমরা সপ্তম শ্রেণির বাংলা বিষয়ের অন্তর্গত প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলীর লেখা ‘কুতুব মিনারের কথা’ গদ্যাংশের কিছু গুরুত্বপূর্ণ অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর (SAQ) নিয়ে আলোচনা করব। এই প্রশ্নোত্তরগুলো সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত সহায়ক, কারণ স্কুলের বাংলা পরীক্ষায় এই অধ্যায় থেকে এই ধরনের প্রশ্ন নিয়মিত আসে।

সপ্তম শ্রেণির বাংলা কুতুব মিনারের কথা প্রশ্ন ও উত্তর
Contents Show

পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার কোনটি?

পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার কুতুবমিনার।

ইরান বলতে কোন দেশকে বোঝায়?

ইরান বলতে পারস্য দেশকে বোঝায়।

অশোক স্তম্ভ দিল্লিতে কে আনেন?

অশোক স্তম্ভ দিল্লিতে আনেন ফিরোজ তুঘলক।

মসজিদ, সমাধি কিংবা অন্য কোনো ইমারতের অঙ্গ হিসেবে যে মিনার থাকে, তাকে কী বলে?

মসজিদ, সমাধি কিংবা অন্য কোনো ইমারতের অঙ্গ হিসেবে যে মিনার থাকে, তাকে মিনারেট বলে।

ইমারত মাত্রেরই কী ধরনের সাইজ থাকে?

ইমারত মাত্রেরই একটা অপটিমাম (Optimum) সাইজ থাকে।

আপন মহিমায় নিজস্ব ক্ষমতায় যে স্তম্ভ দাঁড়ায় তার নাম কী?

আপন মহিমায় নিজস্ব ক্ষমতায় যে স্তম্ভ দাঁড়ায় তার নাম মিনার।

তাজের কী ভুবন বিখ্যাত?

তাজের মিনারিকা ভুবন বিখ্যাত।

কে যেন তাঁরই অনুপম হাতখানি নভোলোকের দিকে তুলে ধরেছেন?

রাজেশ্বরী সিপ্রি যেন তাঁরই অনুপম হাতখানি নভোলোকের দিকে তুলে ধরেছেন।

ইরান ও তুরান বলতে কোন্ দেশকে বোঝায়?

ইরান বলতে পারস্য এবং তুরান বলতে তুরস্ককে বোঝায়।

কুতুবমিনার কয় তলা?

কুতুব মিনার পাঁচতলা।

প্রথম তলার বিশেষত্ব কী?

কুতুবমিনারের প্রথম তলা বাঁশি ও কোণের পর কোণ সাজানো নকশা দিয়ে তৈরি।

চতুর্থ ও পঞ্চম তল পুনর্নির্মাণ করতে কে সাহায্য করেন?

কুতুবমিনারের চতুর্থ ও পঞ্চম তল পুনর্নির্মাণ করতে সাহায্য করেন তুঘলক বংশের অন্যতম প্রজাহিতৈষী সম্রাট ফিরোজ তুঘলক।

কুতুবমিনারের পঞ্চম তলাটি কে সংস্কার করেন?

কুতুবমিনারের পঞ্চম তলাটি সংস্কার করেন সিকন্দর লোদি।

মিনার কাকে বলে?

আপন মহিমায় নিজস্ব ক্ষমতায় যে সুউচ্চ স্তম্ভ দাঁড়ায় তার নাম মিনার।

মিনারেট কী?

মিনারের চেয়ে ছোটো ছোটো চূড়াবিশিষ্ট স্তম্ভ বা থামকে মিনারেট বলে। এগুলি মন্দির বা মসজিদের মাথায় কখনও থাকে কখনও বা থাকে না।

হুমায়ুনের সমাধি-নির্মাতাকে লেখক ‘ঘোড়েল’ বলেছেন কেন?

ঘোড়েল অর্থাৎ অতিচালাক বা ধূর্ত। হুমায়ুনের সমাধি-নির্মাতাকে ঘোড়েল বলার কারণ, তিনি তাঁর ইমারতটি সম্পূর্ণ মিনারিকা বর্জন করে বানিয়েছিলেন।

আহমদাবাদ নামটি কার নামানুসারে হয়?

গুজরাটের রাজা আহমেদের নামানুসারে আহমদাবাদ নামটি হয়।

বর্তমান গুজরাটের রাজধানীর নাম কী?

বর্তমান গুজরাটের রাজধানীর নাম গান্ধীনগর (পূর্বে রাজধানী ছিল আহমদাবাদ)।

কোন্ সম্রাট অশোক স্তম্ভকে দিল্লি নিয়ে এসেছিলেন?

তুঘলক বংশের অন্যতম প্রজাহিতৈষী সম্রাট, হেনরি এলিয়ট যাঁকে আকবরের সঙ্গে তুলনা করেছেন, সেই ফিরোজ শাহ তুঘলক অশোক স্তম্ভকে দিল্লি নিয়ে এসেছিলেন।

কুতুবের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য আর কে মিনার গড়তে চেষ্টা করেছিলেন?

কুতুবের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য খলজি বংশের অন্যতম দুঃসাহসী সম্রাট আলাউদ্দিন খলজি কুতুবের দ্বিগুণ ঘের দিয়ে দ্বিগুণ উঁচু একটি মিনার গড়তে চেয়েছিলেন।

আহমদাবাদ শহরটি কোন্ রাজার নামানুসারে হয়েছে? এই শহরটি কোন্ রাজ্যের রাজধানী?

আহমদাবাদ শহরটি সুলতান আহমেদের নামানুসারে হয়েছে। এই শহরটি একসময়ে গুজরাট রাজ্যের রাজধানী ছিল (বর্তমান রাজধানী গান্ধীনগর)।

কুতুবমিনারের প্রথম তলার সঙ্গে দ্বিতীয় ও তৃতীয় তলার পার্থক্য কোথায়?

কুতুবমিনারের প্রথম তলাতে যেখানে বাঁশি ও কোণের নকশা সেখানে দ্বিতীয় তলাতে শুধু বাঁশি এবং তৃতীয় তলাতে শুধু কোণের নকশা বিদ্যমান।

কুতুবমিনারের চতুর্থ ও পঞ্চম তলাতে কী ছিল তা জানা যায়নি কেন?

কুতুবমিনারের চতুর্থ ও পঞ্চম তলাতে কী ছিল তা জানা যায়নি কারণ – এই দুই তলা বজ্রাঘাতে ভেঙে যাওয়ায় সে দুটি ফিরোজ তুঘলক মার্বেল দিয়ে মেরামত করে দিয়েছিলেন।


এই আর্টিকেলে আমরা সপ্তম শ্রেণির বাংলা বিষয়ের অন্তর্গত, সৈয়দ মুজতবা আলী রচিত ‘কুতুব মিনারের কথা’ প্রবন্ধের কিছু অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি। এই প্রশ্নোত্তরগুলো সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বাংলা পরীক্ষায় এই ধরনের প্রশ্ন নিয়মিত আসে।

আশা করি এই আর্টিকেলটি আপনাদের উপকারে আসবে। যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে, তবে টেলিগ্রামে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনাদের যেকোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত। ধন্যবাদ।

Please Share This Article

Related Posts

মেঘ-চোর গল্পের গুরুত্বপূর্ণ রচনাধর্মী প্রশ্ন ও উত্তর - সপ্তম শ্রেণি বাংলা

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সুনীল গঙ্গোপাধ্যায়ের মেঘ-চোর গল্পের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর সপ্তম শ্রেণি

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

Class 7 Bengali Megh Chor by Sunil Gangopadhyay SAQ

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

About The Author

Rahul

মন্তব্য করুন

SolutionWbbse

"SolutionWbbse" শিক্ষার্থীদের জন্য একটি অনলাইন অধ্যয়ন প্ল্যাটফর্ম। এখানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, মাধ্যমিক পরীক্ষার জন্য গাইডলাইন, এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনার সাহায্য প্রদান করা হয়। আমাদের মূল লক্ষ্য হলো ইন্টারনেটের মাধ্যমে সকল বিষয়ের শিক্ষণীয় উপকরণ সহজেই সকল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া।

Editor Picks

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – রচনাধর্মী প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

সপ্তম শ্রেণি বাংলা – মেঘ-চোর – বিষয়সংক্ষেপ

সপ্তম শ্রেণি বাংলা – নোট বই – সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর